Home আঞ্চলিক নিখোঁজের ৫দিন পর শার্শায় বাশবাগান থেকে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ৫দিন পর শার্শায় বাশবাগান থেকে যুবকের লাশ উদ্ধার

26

বেনাপোল প্রতিনিধি ।।

নিখোজের ৫ দিন পর যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে ইসরাফিল হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে কাশিয়াডাঙ্গা গ্রামের একটি বাশ বাগান থেকে শার্শা থানার পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে লাশটি উদ্ধার করেছে।

ইসরাফিল হোসেন কাশিয়াডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান শুক্রবার রাত ৯টার দিকে ইসরাফিল বাড়ি থেকে বের হয়ে যায় বন্ধুদের সাথে। রাতে আর ফিরে না আসায় নিহতের স্ত্রী শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রাতে বাডী় থেকে বের হওয়ার সময় তার পরণে ছিল -লুঙ্গী এবং গায়ে গামছা। পরে পুলিশ সন্দেহজনক ভাবে ৩ জন কে আটক করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আজ বুধবার বিকেলে গ্রামের একটি বাশ বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্দার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্ররেন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে শার্শা থানায়।