খবর বিজ্ঞপ্তি ।।
২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচন তত্ত¡াবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে সাফ জানিয়ে দিলেন বিএনপির নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সেই নির্বাচন হতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে। সেই নির্বাচন হবে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশ নেয়ার পথ উন্মুক্ত করে। যারা জনগনের ভোট ছাড়া পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে তারাই সব কিছুতে ষড়যন্ত্রতত্ত¡ আবিষ্কার করে বলে অভিযোগ করেন এই কেন্দ্রীয় বিএনপি নেতা।
বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল এসব কথা বলেন। বুধবার বিকেল সাড়ে ৩ টায় খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে পালিত হয় এ কর্মসূচি। নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা কৃষিবীদ শামীমুর রহমান শামীম। আমন্ত্রিত অতিথি ছিলেন মংলা পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী।
স্বাধীনতা পরবর্তী সরকারের রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতার বিপরীতে সৈনিক থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা জিয়াউর রহমানের কর্মময়তার বিবরণ দেন আজিজুল বারী হেলাল। বলেন, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ গণতন্ত্র মুক্ত করার। আর একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের। সে লক্ষ্য পূরণে সব ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীদের ভেতরে ইস্পাত ঢালা ঐক্য গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার বেসামাল হয়ে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান ও কবরে তার লাশ নিয়ে বেহায়া মিথ্যাচার শুরু করেছে। হাজার কোটি টাকা ব্যয় করে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে জিয়ার নামা মুছে ফেলেছে। কিন্ত ১৭ কোটি মানুষের হৃদয় থেকে তার নাম মোছা যায়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্ত্রাসী ভাষায় কথা বলছেন অভিযোগ করে তিনি বলেন, করোনার দোহাই দিয়ে দুই বছর বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে পরিকল্পিতভাবে জাতির মেরুদন্ড ভেঙ্গে দেয়া হচ্ছে। শাসক দল বলছে, শিক্ষাঙ্গন খুলে দিলে তাদের বিরুদ্ধে আন্দোলন হবে। এজন্য ছাত্রলীগকে অস্ত্র শস্ত্রে প্রস্তত থাকার আহবান জানিয়েছেন কাদের। এ কথা আজ বিএনপির কেউ বললে তিনি টিকে থাকতে পারতেন না। দৃঢ়তার সাথে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরবেই এবং তারেক রহমানের নেতৃত্বেই আগামী সরকার গঠিত হবে।
আলোচনায় অংশ নেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুর হাসান বাপ্পী, খান জুলফিকার আলী জুলু, আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, এহতেশামুল হক শাওন, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, আজিজা খানম এলিজা, সাইফুর রহমান মিন্টু, মোল্লা সাইফুর রহমান, হাফিজুর রহমান, একরামুল হক হেলাল, শামীম কবির, সুলতান মাহমুদ, আব্দুল আজিজ সুমন, আব্দুর রকিব মল্লিক, রফিকুল ইসলাম বাবু, সরদার আব্দুল মালেক, সাইদুজ্জামান খান, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রনু, অ্যাডভোকেট সেতারা সুলতানা, খান ইসমাইল হোসেন, কাজী নেহিবুল হাসান নেহিম, রিয়াজ শাহেদ, আব্দুল মান্নান মিস্ত্রি, সজীব তালুকদার, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, শহিদুল ইসলাম প্রমুখ।
বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবুর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা বিএনপি নেতা হাফেজ মোঃ জাহিদুল ইসলাম। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহতদের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসুস্থ সকল নেতাকর্মীর সুস্থতা কামনা এবং মহামারি করোনার কবল থেকে দেশ জাতি ও বিশ্বকে মুক্ত করার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এর আগে মহানগর ও জেলার বিভিন্ন শাখা ও ইউনিট থেকে বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলের নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেন। নির্ধারিত সময়ের বহু আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় বহু নেতাকর্মী রাজপথে অবস্থান নেন। এ সময় পিকচার প্যালেস মোড় থেকে প্রেসক্লাবের মোড় পর্যন্ত সমস্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।











































