Home আঞ্চলিক দিঘলিয়ায় ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার, ৭ মাসের অন্তঃসত্ত্বা

দিঘলিয়ায় ৫ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার, ৭ মাসের অন্তঃসত্ত্বা

15

আসাদ, দিঘলিয়া।।


খুলনার দিঘলিয়া উপজেলার ৫ম শ্রেণীর এক ছাত্রী গত ০৮ মাস ধরে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে। ওই এলাকার ৫০ বছর বয়সী মোঃ শাহিন নামের ্মএকজন মেয়েটি বারবার ধর্ষনের শিকার হয়। বর্তমানে মেয়েটি ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ব্যাপারে অন্তঃসত্ত্বা মেয়েটির বাবা দিঘলিয়া থানায় মোঃ শাহিন (পিতাঃ মৃত সালেহ আহম্মেদ) কে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নং ০১, তাং ০১/০৯/২০২১।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ধর্ষনের শিকার মেয়েটির মা-বাবা জুট মিলে কাজ করে। মা-বাবার অনুপস্থিতির সুযোগে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ফরমাইশখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্রীকে একই গ্রামের মোঃ শাহিন (৫০) খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে গত জানুয়ারী মাসে তাঁর ঘরের ভিতর নিয়ে প্রথমে ধর্ষণ করে। সেই থেকে আগষ্ট মাস পর্যন্ত মেয়েটি একাধিকবার ধর্ষণের শিকার হয়। মেয়েটি সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার মা বাবা মেয়েটিকে নগরীর ফুলবাড়িগেট দারোগা বাজার মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎক ডাঃ মততাজ রফিক মেয়েটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর বাবা মা’কে জানান, সে ৭ মাসের অন্তঃসত্ত্বা।