খুলনা ওয়াসায় মাস্টাররোলের ৩৩ জনকে স্থায়ীকরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা ওয়াসায় দীর্ঘদিন ধরে মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের মধ্যে থেকে অত্যন্ত স্বচ্ছ ও সুন্দরভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৩৩জন কর্মচারীকে স্থায়ীকরণ করায় খুলনা ওয়াসা শ্রমিক কর্মচারি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ওয়াসার সম্মানীত সকল বোর্ড সদস্য ও ব্যবস্থাপনা পরিচালকদয় ও সকল কর্মকর্তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি অবশিষ্ট সকল কর্মরত মাস্টারোল কর্মচারীদের স্থায়ীকরণেরও জোর দাবি জানানো হয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) খুলনা ওয়াসা শ্রমিক কর্মচারী উন্নয়ন পরিষদের জরুরী সভায় মো. ইউসুব আলী স্বপনের সভাপতিত্বে ও ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুম হুদা বাপ্পি, প্রকৌশলী জিএম আব্দুল গফফার, আবু তৈয়ব, বাবুল হোসেন, রবিউল ইসলাম, শাহাদাত শিকদার, জাহাঙ্গীর হোসেন, আশরাফ মুসল্লি, বাবুল আক্তার, মোবারেক হোসেন, নূরকরিম, আলমগীর হোসেন, রেজাউল করিম, মিজানুর রহমান, কামরুল ইসলাম, আব্দুস সালাম, হৃদয় কুমার হালদার, আলীমুর রাজী, কাজী মাকসুদ, আজাদ হোসেন, গোলোক নাথ, তানভীর হোসেন প্রমুখ।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর খালিশপুর থানাধীন নুরনগর প্রেমকানন মন্দিরের সামনে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। ৩০ আগস্ট রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানাধিন তেতুলতলা গ্রামের সোহাগ ওরফে জাহিদ শেখের স্ত্রী মোছা. হাজেরা আক্তার (২৮)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, ৩০ আগস্ট রাত ১১টার দিকে খালিশপুর থানাধীন নুরনগর প্রেমকানন মন্দিরের সামনে অভিযান পরিচালনা করে খালিশপুর থানার একটি বিশেষ টিম। এসময় ৫৫ পিস ইয়াবাসহ হাজেরা আক্তারগ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বটিয়াঘাটায় জেলা ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী বাজারে অভিযান চালিয়ে আঁধাকেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩০ আগস্ট বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর দৌলতপুর থানাধীন মানিকতলা মুন্সীপাড়া বৌ বাজার এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে মো. আলী সরদার ওরফে সুমন (৩২)।
জেলা ডিবি জানায়, ৩০ আগস্ট বিকেল ৫টার দিকে বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী বাজারে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃতে এসআই ইন্দ্রজিৎ মল্লিক। এসময় বাজারের বাংলালিংক টাওয়ারের সামনে থেকে আঁধাকেজি গাঁজাসহ সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং- ৯।
যশোরে র্যাবের অভিযানে চোলাই মদসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৩০ আগস্ট রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামি হলেন যশোর জেলার অভয়নগর থানার পায়রা গ্রামের মৃত. ইব্রাহীম শেখের ছেলে মো. আসিফ (৪০)।
র্যাব-৬ জানায়, ৩০ আগস্ট রাত সোয়া ৯টার দিকে যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় খুলনা টু যশোর মহাসড়কের উপর থেকে ৫০লিটার চোলাই মদসহ আসিফকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুবির বাস থেকে তেল চুরির অভিযোগে সেই ড্রাইভার সাময়িক বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ
খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের একটি বাস থেকে তেল চুরির অভিযোগে সংশ্লিষ্ট বাসের ড্রাইভার খান মাছুমুল হক সেলিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে ১০ কার্যদিবস সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত এ ব্যবস্থা সংক্রান্ত পত্র রেজিস্ট্রার কার্যালয় থেকে মঙ্গলবার জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত পত্রে গত ৩০ আগস্ট দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে নগরীর গল্লামারীস্থ তেলের পাম্পে বাসটি ওয়াশ করার সময় তেল চুরির এ ঘটনার চিত্র ওÍ ভিডিও ধারণ এবং এ সংক্রান্ত খবর পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার কথা উল্লেখ করা হয়। তাছাড়া তেল চুরির এ চিত্র ধারণ কালে উক্ত ড্রাইভার প্রতিবেদকের কাছে কারণ জানতে চান এবং প্রতিবেদকের মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এসব ঘটনা ও কার্যকলাপ সরকারী চাকরিবিধি অনুযায়ী শৃঙ্খলার পরিপন্থি, অসদাচারণ ও দূর্নীতি হিসেবে গণ্য হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত আমলে নিয়ে উক্ত ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কারণ দর্শানো নোটিশের জবাব পাওয়ার পর এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়। এছাড়া আরও জানা যায় ২০০০ সালে অসদাচারণের অভিযোগে এক বার উক্ত ড্রাইভার খান মাছুমুল হক সেলিম খুলনা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত হন।
বঙ্গবন্ধু কেবল একজন ব্যাক্তি নন, এক মহান আদর্শের নাম: সালাম মূর্শেদী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেন, বঙ্গবন্ধু কেবল একজন ব্যাক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ দর্শনে দেশের সংবিধানও প্রণয়ন করেছিলেন স্বাধীনতার স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তেরখাদা উপজেলা যুবলীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গীর ও যুবলীগ নেতা শেখ সেলিম আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, জেলা আ’লীগ নেতা জামিল খান ও পাপিয়া সরোয়ার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বদরুল আল বাদশা, শেখ তবিবুর রহমান, এম ফরিদ আহমেদ, শাহ্ আলম, শহিদ মোল্যা, এফ এম মনিরুজ্জামান, চৌধুরী আবুল খায়ের, জেলা যুবলীগ নেতা এবি এম কামরুজ্জামান, জলিল তালুকদার, সরদার জাকির হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, এমপি’র কো-অর্ডিনেটর যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, বদরুল আলম বাবর, ওবায়দুল্লাহ বাবু, সেলিম শেখ, অহিদুল মোল্যা, কৃষকলীগ নেতা এস এম নাজমুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী আঞ্জুয়ারা আফজাল, তাহেরা নয়ন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আনিছুল হক, ছাত্রলীগ নেতা মোঃ রাকিবুল ইসলাম, শেখ হুসাইন আহমেদ, মেহেদী হাসান আকিব প্রমূখ।
এদিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মোঃ আনিছুল হকের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব খান মোঃ ফরাদুজ্জামান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামছুল আলম বাবু, মিজানুর রহমান হিরাঙ্গীর, মহিলা লীগ নেত্রী আঞ্জুয়ারা সুমি, তাহেরা নয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঈন, হুসাইন আহমেদ, আলমগীর, আলিনুর, আল আমিন, মিশকাত, শফিক, নিশি, আজমুল, নওরজ, জনি, জাহাঙ্গীর মুন্সি, বাপ্পি, খোকন, মোতালেব, লিটন প্রমূখ।
এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী শোককে শক্তিতে পরিণত করে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জনান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য সামসুর নাহার, প্রধান বক্তা খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গাজী জাকির হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারাকপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শহিদুল ইসলাম চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শোভন জমাদ্দার এবং জি এম নিয়ামুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাবু মিলন কান্তি দে, মোল্যা নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফোরকান আহমেদ রনি, রিয়াজুল ইসলাম, নাসির হোসেন, তানভীর, আলমগীর হোসেন, আবীর হোসেন, নাহিদ, সজীব, শাওন, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ আল আমিন, প্রিন্স গাজী, গাজী আব্দুর রব, শেখ ইমাম, সবুজ মিনা, ওয়াহিদ মোড়ল, শোভন রায়, জয়, আকাইদ, ইব্রাহিম, সুমন, তুহিন, রাব্বি, সুরজীত, ইয়ানুর, আকাশ, শরিফুল, ফয়সাল, সাব্বির, মেহেদী, হৃদয়,তামিল, রমজান, তরিকুল, বুলবুল, আবির, রেজওয়ান, রাজিব, শিবলু, রাসেল প্রমূখ।
খালিশপুরে ওব্যাট হেল্পার্স আয়োজিত টির্চাস ট্রেনিং ও ক্রেস্ট প্রদান
খবর বিজ্ঞপ্তি
গতকাল খালিশপুরে ওব্যাট হেল্পার্স আয়োজিত টির্চাস ট্রেনিং ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান আইএসডিসিএম খুলনার প্রজেক্ট অফিসার মোঃ হুমায়ুন কবির এর সভাপত্বি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আইএসডিসিএম এর প্রজেক্ট ম্যানেজার সোহেল আক্তার খান। বিশেষ অতিথি ছিলেন ওব্যাট এর ফাইনান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মাদ হাসান আশরাফি, শিক্ষা ট্রেইনার শামিমা নিঘাত ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জনাব, শারজিল জিলানী, আই টি ইনচার্জ এম, জি হাসনাইন, রানা হোসেন, মোঃ রাজু আহমেদ, নুরজাহান, শামীমা, শবনম, জেবা, থিংক ট্যাংক এর সাধারান সম্পাদক তানভীর আলম স্বপন, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, মোঃ রাব্বি, রুমি, ইরানি, আবিদ, শিমু, ইরিন, বর্ষা, নুসরাত, রুপা, মুসফিক। অনুষ্ঠানে ওব্যাট হেল্পার্স খুলনা প্রজেক্ট এর সকল শিক্ষক শিক্ষিকা সহ ওব্যাট থিংক ট্যাংক এর সকল সদস্য উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে মাছখোলায় নাগরিক সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা শহরতলীর মাছখোলা ক্লাব মোড়ে জলাবদ্ধতা নিরসনে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকাল ৫ টায় শহীদ এর রাইস মিল চত্ত্বরে এ নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস এম শহীদুল ইসলাম।
নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহমান, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য এড. শাহনাজ পারভীন মিলি, জেলা বাসদ নেতা এড. শেখ আজাদ হোসেন বেলাল, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, জেএসডি এর সাধারণ সম্পাদক সুধাংশ শেখর সরকার স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড ব্ররাজপুর ইউপি সদস্য মতিয়ার রহমান, ২ নং ওয়ার্ড ব্রহ্মরাজপুর ইউপি সদস্য নুর ইসলাম মাগরেব, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিন, ভোরের পাতার প্রতিনিধি মফিজুল ইসলাম, ৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রফি প্রমুখ। এ সময় জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর এড. মুনিরউদ্দিন, ব্রহ্মরাজপুর ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. নুরুল ইসলাম, সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জহুরুল হক খোকা) প্রমুখ উপস্থিত ছিলেন।
নাগরিক সমাবেশে বক্তারা বলেন, এই এলাকার শত শত মানুষ এখন পানির মধ্যে বসবাস করছে। ঘরের মধ্যে পানি, রান্না ঘরে পানি, টয়লেট বাথরুমও পানির মধ্যে। রাস্তাঘাট পানিতে ডুবে আছে। প্রতি বছরই এই অবস্থার সৃষ্ঠি হচ্ছে এবং তার পরিধি কেড়েই চলেছে। আগামী জানুয়ারী ফেব্রুয়ারীর পূর্বে এই পানি রোদে শুকানো ছাড়া নিষ্কাশনের কোন পথ নেই। বক্তারা আরো বলেন ২০১৩ সালে জলবায়ু তহবিলের ২৫ কোটি টাকা ব্যয়ে বেতনা খনন করা হলো। কিন্তু তার কোন উপকার এলাকার মানুষ পেল না। আবার ৪৭৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজ হচ্ছে গত এক বছর ধরে। কিন্তু যেখানে মানুষের দুর্ভোগ সেখানে কোন কাজ নেই। কাজ হচ্ছে কম গুরুত্বপূর্ণ এলাকায়। প্রতিবারই প্রকল্পগুলো বাস্তবায়ন হয় এভাবেই। ফলে সরকারের টাকা ব্যয় হলেও মানুষের দুর্ভোগ কমছে না। বক্তারা এই পরিস্থিতির স্থায়ী সমাধানে জেলা নাগরিক কমিটির ১৩ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করার আহবান জানান।
সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো. মুনসুর রহমান।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বৃহস্পতিবার খুলনায় ইসলামী আন্দোলনের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
স্কুল-কলেজ-মাদ্রাসা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আগামী ২রা সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক যৌথ সভা গতকাল সোমবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য মাওঃ হাফিজুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন মল্লিক, মোঃ আল-আমিন, ইসলামী শ্রমিক আন্দোলনের মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মুরাদ গাজী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোঃ মঈনুল ইসলাম, মোঃ ইব্রাহিম ইসলাম আবির, মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার মানববন্ধন সফলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন পরিষদে মুজিব কর্নারের উদ্বোধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন পরিষদে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূর্লভ ছবি সম্বলিত মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মঙ্গলবার দুপুওে মুজিব কর্নারের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহম্মেদ জিয়াউর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন।কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন
মোড়েলগঞ্জে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের প্রায় ২ কেটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র
মোড়েলগঞ্জ প্রতিনিধি
শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ(কালব্) এর বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা শাখা থেকে প্রতারণার আশ্রয়ে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। কালব্ এর মোড়েলগঞ্জ উপজেলা ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বাদী হয়ে সোমবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন। মামলা নং ৩৯।
মামলার প্রধান আসামি সংস্থাটির উপজেলা শাখার তৎকালীন ম্যানেজার যশোরের পার খাজুরা গ্রামের ফরিদ উদ্দিনকে(৩২) সোমবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। এ মামলার অপর আসামিরা হচ্ছেন, মোড়েলগঞ্জের ডা. হিরন্ময় হালদার টেকন্যিাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন(৪৫), বিএসএস দাখিল মাদরাসার সহকারি সুপার মো. মুঈন উদ্দিন হিরু(৩৯), রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শেখ নজরুল ইসলাম (৪৫) ও দৈনিক দিনকাল/পিরোজপুরের কথা প্রত্রিকার মোড়েলগঞ্জ প্রতিনিধি পরিচয়দানকারি সাংবাদিক মো. আবুল কালাম আজাদ মল্লিক। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি আছেন আরো অনেকে।
মামলায় বলা হয়েছে, এজাহার নামীয় আসামিরা অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি হতে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে পরিচালনা পরিষদ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করে ১ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছে। সকল টাকা রূপালী ব্যাংক বারইখালী শাখার এসটিডি-১৩ নং সঞ্চয়ী হিসাব হিসাব থেকে তোলা হয়েছে। এ টাকা তুলতে সংস্থারটির(কালব্) মোড়েলগঞ্জ শাখায় ৩৬জন শিক্ষক শিক্ষিকাকে জালিয়াতির আশ্রয়ে সদস্য তালিকাভূক্ত করে তাদের নামে লোন তোলা হয়েছে।
মোটা অংকের এই টাকা আত্মসাৎ করতে প্রায় ৪০জন সদস্যদের জাতীয় পরিচয় পত্র, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সীল ও স্বাক্ষর জাল করা হয়েছে। রূপালী ব্যাংক বারইখালী শাখা থেকে রেজিষ্ট্রারে এন্ট্রি ছাড়া কিছু চেকবইও সংগ্রহ করেছে চক্রটি।
এ বিষয়ে কালব্ মোড়েলগঞ্জ শাখার চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, করোনা মহামারির কারনে দীর্ঘদিন অনেকে অফিসে যেতে পারিনি। সেই সুযোগে সংশ্লিষ্টদের স্বাক্ষর জাল করে অনেকে সদস্যের নামে লোন তুলে টাকা আত্মসাৎ করেছে আসামিরা। যা অভ্যান্তরীণ অডিটে ধরা পড়ে।
এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শুভঙ্কর রায় বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে ৭দিনের রিমান্ডের আবেদনও করা হবে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোড়েলগঞ্জে বলইবুনিয়া আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে বলইবুনিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার খ.ম. লুৎফর রহমান।
সভায় বীর মুক্তিযোদ্ধা আ. গফফার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তাব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন শেখ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সোহরাফ হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান শেখ, স্বপন মিত্র, খুলনা মহানগর ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নেতা সাইফুল ইসলাম, সহ-সভপতি খ.ম. হেলালুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি মাষ্টার খ.ম. লুৎফর রহমান বলেন, জাতীর জনক বঙ্গন্ধু শেখ মুজিববুর রহমান সোনার বাংলা গড়ার প্রত্যায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার উন্নয়নের সুফল জনগনের দ্বার প্রান্তে পৌছে দিতে হলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে। বিগত ৫ বছরে বলইবুনিয়া ইউনিয়নে গ্রামীন অবকাঠামো উন্নয়নে হয়নি কোন পরিবর্তন। সাধারণ জনগন শিকার হয়েছে শিশু হত্যা, মাদক, অনিয়ম ও দুর্নীতির। তাই ইউপি নির্বাচনে নেতৃত্বের পরিবর্তন ঘটাতে হবে।
কালীগঞ্জে জলাশয় ভাড়ায় চলছে পাট পঁচানোর কাজ
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ফলন হয়েছে বেশ। দামও ভালো। তাই হাসিখুশিতে আছেন কৃষকেরা। বলছেন সোনালী আঁশের সেই সোনালী দিন ফিরে এসেছে। কিন্ত পরে বোপন করা পাটের সুখবর নেই। পঁচানোর জন্য যথেষ্ট জলাশয় না থাকায় নাবি পাটচাষীদের জন্য পাট এখন গলার কাটা। কারও পাট এখনও ক্ষেতে আবার কারও পাট কেটে ফেলে রেখে শুকিয়ে নষ্ট হচ্ছে। কৃষকদের ভাষ্য,আগের দিনের মত গ্রামের পতিত জলাশয় নেই বললেই চলে। এগুলো সব ভরাট করে চাষাবাদের উপযোগী হয়ে গেছে। আবার কেউ কেউ বাধ্য হয়ে হাঁটু পানিতে কাঁদার মধ্যে ডুবিয়ে রাখছেন পাট। তাছাড়াও আগের দিনের মত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিও হয়না। সর্বোপরি প্রত্যন্তাঞ্চলের খালগুলো সব ভরাট হয়ে পানি নেই। এমন অবস্থা ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার প্রায় সকল মাঠের। কৃষকেরা বলছেন, নদী ও খালগুলো খনন করতে পারলে সত্যি সত্যিই ফিরে আসবে সোনালী আঁশের সোনালী দিন।
কালীগঞ্জউপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে, চলতি বছরে এ উপজেলার পাট চাষের লক্ষ্যমাত্রা ছিলে ১ হাজার ৭’শ ৫০ হেক্টোর। কিন্ত চাষ হয়েছে ১ হাজার ৮’শ ১৯ হেক্টোর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশ বেশি চাষ হয়েছে। এগুলোর মধ্যে শতকরা ৯০ ভাগই জে আরও ৫২৪ জাতের। যা ফলনও হয়েছে দেখার মত। এ পর্যন্ত প্রায় ৭০ ভাগেরও বেশি কৃষকেরা কেটে ফেলেছেন। নাবী জাতের পাট অর্থাৎ বাকিগুলো পানির অভাবে কৃষকেরা পঁচাতে পারছেন না। কিন্ত বাজারে পাটের দাম ভালো তারপরও পাটকাঠি বিক্রি করে আসবে আরও বেশ টাকা। ফলে ফুরফুরে মেজাজে আছেন কৃষক।
উপজেলার কামালহাট গ্রামের কৃষক নিমাই চন্দ্র বিশাস জানান, চলতি বছরের নাবি পাট নিয়ে কৃষকেরা খানিকটা বেকায়দায় আছেন। কেউ কেউ হাঁটু পানিতে কোন রকমে চাপা দিয়ে রাখছেন পাট। আবার কেউ কেউ জলাশয় ভাড়া নিয়ে পাট পঁচাতে বাধ্য হচ্ছেন। কেননা আগের দিনের মত জলাশয় নেই। তাদের গ্রামের পাশে কোন নদী উন্মুক্ত জলাশয় নেই। গ্রামের পাশ দিয়ে আশপাশের কয়েক গ্রাম ঘেষে একটি খাল বয়ে গেলেও সেখানে মাটি ভরাট হয়ে পানি একেবারে নেই বললেই চলে। অথচ আগের দিনে আমাদের পূর্ব পূরুষেরা অসংখ্য উন্মুক্ত জলাশয় পেতেন। এতে সারাবছর মাছ পেতেনও আবার বর্ষার মৌসুমে সেখানে পাট পঁচাতেন। সে সময়ে বেশি পানিতে পাট পঁচানোর কারনে পাটের রঙ সোনালী আাঁশের মতই হতো। কিন্ত এখন কম ও ময়লা পানিতে পাট পঁচানোর কারনে রঙ কালো হয়ে যায়। বাজারে এগুলোর দাম কম পাওয়া যায়। এদিকে জলাশয়ের অভাবে কেউ কেউ এখনও পাট কাটেননি। ক্ষেতেই শুকিয়ে যাচ্ছে পাট। ওই গ্রামের পাটচাষী আব্দুর রশিদ জানান, জলাশয় না থাকায় তাদের গ্রামের কৃঞ্চ কুমার বিশ্বাসের মাত্র ১ দেড় ফুটের মত জলাশয়ের নিচু ধান চাষের জমিতে বেশ কিছু পাটচাষী পাট পঁচাতে দিয়েছেন। বিনিময়ে জমির মালিককে মূল্যবান পাটকাঠি অর্ধেকটা দিতে হবে। এটা দেয়ার কারন জমির মালিক ধানচাষ করলেও বেশ টাকার ধান পেতেন। আমাদের কারনে তাকে তো লোকসান করানো যায় না।
পাটচাষী আশিয়ার রহমান জানান, তিনি বলেন ভালো পাট হলে এক বিঘা জমিতে ২০ মন পাট উৎপাদন সম্ভব।
খড়িকাডাঙ্গা গ্রামের পাটচাষী আব্দুল হালিম জানান, তিনি এ বছর ১০ কাঠা জমিতে পাট চাষ করেছেন। পাট কাটার আগে ক্ষেতে থাকা অবস্থায় গ্রামের শহিদুল বিশ্বাসের মাছচাষ করা বেশ গভীর জলাশয়ে প্রতিবিঘা জমির পাটের জন্য ১ হাজার টাকার চুক্তিতে জলাশয় ভাড়া নিয়ে বেশ কয়েকজন পাটচাষী পাট পঁচাতে দিয়েছেন। কিন্ত জলাশয়ের মালিক শহিদুল ইসলাম বললেন এখানে মাছ ছাড়লে এর চেয়ে বেশি টাকাও আসতো পরিবারের চাহিদার মাছও পেতেন।
ওই গ্রামের পাটচাষী মতিয়ার রহমান খাঁ জানান, তাদের গ্রামটির পাশ ঘেষে বেশ বিছু গ্রামের মধ্যদিয়ে একটি খাল প্রবাহিত ছিল। সেখানে বর্ষার মৌসুম ছাড়াও ভরপুর পানি থাকতো। এখান থেকে গ্রামগুলোর লোকজন উন্মুক্ত দেশি মাছ পেতেন। অপরদিকে মূল্যবান ফসল পাট পচাঁতেন। কিন্ত এখন সে খাল মাটি ভরাট হয়ে গেছে। এখন মাটি ভরাট হয়ে বর্ষার মৌসুমেও পানি থাকেনা। কিছুদিন পরেই শুকিয়ে ঠনটনে হয়ে যায়। আবার গ্রামের মধ্যে অসংখ্য গভীর গর্ত ও পুকুর থাকতো। পানিও থাকতো সারাবছর। কিন্ত সেগুলো অধিকাংশই ভরাট হয়ে আাবাদি জমিতে পরিণত হয়েছে। ভ’পৃষ্টের পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক বড় পুকুরগুলোতেও পানি থাকে না। দু একটাতে থাকলেও সেখানে পারিবারিক চাহিদা মেটাতে ও বানিজ্যিকভাবে মাছ চাষ করছেন। ফলে পাট পঁচানোর কোন সুযোগ নেই । ফলে অনেকে পাটচাষ ছেড়ে দিয়েছেন।
উপজেলার বলরামপুর গ্রামের কৃষক আমিরুল ইসলাম খোকন জানান, এ বছর তিনি মোট ২৮ বিঘা জমিতে পাটচাষ করেছেন। এরমধ্যে কিছু আছে নিজের জমি বাকিটা বলিদাপাড়া মাঠে বর্গা নিয়ে চাষ করেছেন। কিন্ত এ মাঠের প্রায় ১৬ বিঘা বর্গা চাষের পাট পঁচানো নিয়ে পড়েছেন চরম বিপাকে। এ এলাকায় উন্মুক্ত জলাশয় না থাকায় এখন ট্রাক্টরে করে প্রায় ৯ কিলোমিটার দুওে নিয়ে বলাকান্দরের খালে পাট পঁচানোর জন্য প্রস্ততি নিচ্ছেন।
কালীগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা শিকদার মোহাম্মদ মোহাইমেন আক্তার জানান, এ উপজেলাতে পাট উৎপাদন হয়েছে আগের দিনের মত। ফলন ও দাম সব কিছুতে কৃষক মহা খুশি। এ পর্যন্ত এখানকার প্রায় ৭০ ভাগের বেশি পাট কৃষকের ঘরে উঠে গেছে। কিন্ত উন্মুক্ত জলাশয় না থাকায় নাবি পাট পঁচানো নিয়ে চরম বেকায়দায় পড়েছেন কৃষক। পাট উৎপাদনে বৃহত্তর যশোর অঞ্চলের অংশ কালীগঞ্জেও এখন পাট চাষে ঝুঁকেছেন। কিন্ত প্রয়োজন পাট পঁচানোর জন্য ভরাট হয়ে যাওয়া খাল ও নদী খননের ব্যবস্থা করা।
দিঘলিয়া নদী ভাংঙ্গন রোধে জিও ব্যাগের মাধ্যমে বালু ভরাটের কাজ শেষ পর্যায়ে
আসাদ, দিঘলিয়া
দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের জলিল খান নামক স্থানে তীব্র ভাংঙ্গন এলাকায় জিও ব্যাগের মাধ্যমে জরুরি ভাবে বালু ভরাটের কাজ শেষ পর্যায়ে, জনমনে স্বস্তি। দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়ন যথাক্রমে দিঘলিয়া, সেনহাটী বারাকপুর ইউনিয়ন ভৈরব ও আতাই নদী দ্বারা বেষ্টিত, ফলে প্রতি বছর বর্ষার মৌসুমে এই এলাকা ভাংঙ্গনের মুখে পতিত হয়। ভাংঙ্গন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড তাদের জরুরি কর্মসূচির আওতায় জিও ব্যাগের মাধ্যমে বালু ফলে সাময়িক ভাংঙ্গন রোধ করে। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে দেয়াড়ায় ভাংঙ্গন দেখা দিলে তাৎক্ষণিক বোর্ডের কর্মকর্তারা ভাংঙ্গন এলাকা পরিদর্শন করে বালু ফেলার কাজ আরম্ভ করে, ইতিমধ্যে ৫২৭০ টি জিও ব্যাগ ফেলানোর কাজ শেষ হয়েছে, বাকি ১৪৫০ টি জিও ব্যাগ আগামী এক সপ্তাহের মধ্যে ফেলা হবে বলে জানাযায়।
পানি উন্নয়ন বোর্ড খুলনা এর উপ সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান জানান, দেয়াড়া বাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে দেয়াড়া কলোনির গোরস্থান হতে জলিল খান পর্যন্ত ভাংঙ্গন রোধের কাজ স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় খুব তাড়াতাড়ি হবে।
দিঘলিয়া উপজেলার এই তিন ইউনিয়নের ভাংঙ্গন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মানের যে প্রতিশ্রুতি সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী জনগনকে দিয়েছিলেন তার অগ্রগতি জানতে চাইলে সংসদ সদস্য এই প্রতিবেদককে বলেন, আমি পানি উন্নয়ন বোর্ড খুলনা অফিসের মাধ্যমে ১৮০০ শত কোটি টাকার প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি, কথাও বলেছি।যেহেতু দিঘলিয়ায় ভৈরব সেতু নামে একটি মেগা প্রোজেক্ট চলছে সেহেতু এই বাজেটের জন্য কিছুটা বিলম্ব হয়েছে।ইনশাআল্লাহ আগামী অর্থবছরের বাজেটে এই বাধের অর্থ ছাড় করানো সম্ভব হবে ও দিঘলিয়ার জনগনের আশার প্রতিফলন হবে।
গতকাল ভাংঙ্গন এলাকায় জিও ব্যাগের কোয়ালিটি, বালুর ওজন ও সঠিক সংখ্যা নিশ্চিত হচ্ছে কিনা এই বিষয়ে কর্ম এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড খুলনা এর উপ সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, পানি উন্নয়ন বোর্ড এর দিঘলিয়া উপজেলায় এম পির প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, এসময় সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন,সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি মোঃ হান্নান তালুকদার,সাংবাদিক জামাল হোসেন, ৫নং ওয়ার্ড মেম্বার খান বিপ্লব হোসেন,৫নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ জামাল শিকদার, আওয়ামীলীগ নেতা মোঃ শাহিন সহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এর প্রতিনিধি গন।
নন্দপূজার মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব শেষ
খবর বিজ্ঞপ্তি
নন্দপূজার মধ্য দিয়ে দু’দিন ব্যাপী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শেষ হয়েছে। সোমবার এই উৎসব শুরু হয় এবং মঙ্গলবার দুপুরে শেষ হয়েছে। মন্দির ছাড়াও বিভিন্ন বাড়িতে পারিবারিক ভাবেও এই উৎসব পালিত হয়।
বড় বাজার হেলাতলা মোড়ে পুরোহিত আকাশ ব্যানার্জীর উদ্যোগে তার বাসভবনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়। উপস্থিত ছিলেন সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা, তোতন হালদার, আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জী, স্বপন সরকার, মুক্তি রানী ব্যানার্জী, শংকর ঘোষ, চৈতন্য চক্রবর্তী, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, অনিক ব্যানার্জী ও সিমঠুন সাহাসহ ভক্তবৃন্দ। স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে এই উৎসব শেষ হয়েছে।
ওয়ার্কার্স নগর সভাপতি কমরেড মফিদুল অসুস্থ : আরোগ্য কামনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নগর কমিটির সভাপতি ও শ্রমিক নেতা শেখ মফিদুল ইসলাম অসুস্থ। তিনি নগরীর একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে মঙ্গলবার তাঁকে বাসায় রাখা হয়েছে। কমরেড মফিদুল শারিরীক দুর্বলতা ও ঠান্ডাজণিত সমস্যায় ভুগছেন। আর আশু আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছে পার্টির মহানগর নেতারা।
নেতৃবৃন্দ হলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, কমরেড মনিরুজ্জামান, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান প্রমুখ।
বাগেরহাটে টিকা কেন্দ্রের সামনে বিশ্রামাগার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর হাসপাতাল সংলগ্ন টিকা কেন্দ্রে ভ্যাকসিন প্রত্যাশীদের জন্য বিশ্রামাগার নির্মান করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে এই বিশ্রামাগার নির্মান করে দেওয়া হয়। টিকা নিতে আসা অপেক্ষমান ব্যক্তিদের জন্য বিশ্রাগার নির্মান করে দেওয়ায় সংসদ সদস্য শেখ তন্ময়কে সাদুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, করোনা টিকা গ্রহণের জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেক লোক আসেন। সদর হাসপাতালের টিকা কেন্দ্রের কোন বসার জায়গা বা বিশ্রামের জায়গা ছিল না। ঘন্টার পর ঘন্টা বাইরে দাড়িয়ে থাকতে হত তাদের। টিকা নিতে আসা মানুষের কষ্ট লাগভের জন্য সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায়িএকটি প্যান্ডেল করে দেওয়া হয়েছে। যেখানে এক সাথে একশ পঞ্চাশ জন মানুষ চেয়ারে বসে বিশ্রাম নিতে পারবেন। এছাড়াও বিশ্রামরতদের পানি পানেরও ব্যবস্থা রাখা হয়েছে। আশাকরি এর মাধ্যমে টিকা গ্রহিতারা শান্তিতে টিকা গ্রহন করতে পারবেন।
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতা আব্দুল লতিফ আর নেই
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মল্লিক (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যকালে তিনি এক স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আসরবাদ বাগেরহাট সদর উপজেলার পশ্চিমবাগ গ্রামের নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গোটাপাড়া ইউনিয়ন ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক তোয়াব খানের সুস্থ্যতা কামনায় দোয়া
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত সাংবাদিক তোয়াব খানের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে অমর্ত্য ফাউন্ডেশন কৃষকের রান্নাঘরের আয়োজনে বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা গ্রামে এই দোয়া অনুষ্ঠিত হয়। তোয়াব খানের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পিসি ডেমা বাইতুন নূর মসজিদের ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। এসময়, ডেমা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শেখ আছাদুজ্জামান, সাধারণ শেখ তানজিম তানজু, বাইতুন নূর মসজিদের মোয়াজ্জেন হাফেজ আল আমিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
১৫ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান। বর্তমানে তিনি বাসায় রয়েছেন।
কেসিসি’র নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার কল্যান সমিতির বিদায়ী সংবর্ধনা প্রদান
খবর বিজ্ঞপ্তি:
খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান চাকুরী থেকে অবসর গ্রহন করায় কেসিসি’র ঠিকাদার কল্যান সমিতির আয়োজনে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১২ টায় কেসিসি’র শহীদ আলতাফ মিলনায়তনে এ বিদায়ী অনুষ্ঠান করা হয়।
কেসিসি ঠিকাদার কল্যান সমিতির সভাপতি শেখ মনিরজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তসলিম আহম্মেদ আশার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেসিসির প্রধান প্রকৌশলী এজাজ মোরশেদ, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, কেসিসি ঠিকাদার কল্যান সমিতির উপদেষ্টা আশরাফ আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা গাজী।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খানের চাকুরী জীবনে স্বৃতি চারন করেন। এসময় পুরো অনুষ্ঠান স্থল আবেগময় হয়ে উঠে। সবার দু’চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকতে। অশ্রুশিক্ত হয়ে দায়িত্ব পালনকালে কারো কোনো ভুল থাকলে একে অপরকে ক্ষমা করে দেওয়া আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যুতের নির্বহী প্রকৌশলী জাহিদ হাসান শেখ, সহকারী প্রকৌশলী মাসুদ করিম, মো: হোসেন, সংগঠনের সহ-সভাপতি খান জাহিদুল ইসলাম। ঠিকাদার হানিফ হাওলাদার, মেজবাউল হক পিন্ট, আব্দুল মালেক, মাসুদুর রহমান বিশ্বাস, জাকির হোসেন, আরিফ হোসেন আরা, আব্দুস সালাম, তাজুল ইসলাম, আকবর হোসেন মাতবর, বাবু, নজরুল, জাহিদুল খলিফা, তরিকুল আলম, বাবলু, রিপন, কবির, আযম, ফরহাদ হোসেন প্রমুখ।
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ও সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
খবর বিজ্ঞপ্তি:
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ও সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় নড়াইলের কালিয়া উপজেলায় পিড়লি ইউনিয়নে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাতে ২০০ শতাধিক বিভিন্ন রকম ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও ছাত্রদের হাতে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন হাবীবুল আলম বীর প্রতিক কলেজের প্রাক্তন সভাপতি দাতা সদস্য জনাব, আলহাজ মোঃ ইমরানুল হক মিশা মোল্লা, অবঃ সরকারি কর্মকর্তা মোঃ হাসিব মোল্লা, প্রভাষক আলমগীর হোসেন, কালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ মাসুম, ফাজেল মোল্লা স্কুল এর শিক্ষক রাকিবুল ইসলাম, কালিয়া ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ সিনা, , সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশন খুলনা মহানগর সাধারন সম্পাদক তৌহিদা পারভিন রুমু, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা ও সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সহ সভাপতি ইসরাত আরা হীরা, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন খুলনা জেলা সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন,রিপন বিশ্বাস, মোঃ কামাল লস্কার, কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন পেড়লি ইউনিয়নের হাবিবুল আলম বীর প্রতিক কলেজের শিক্ষক মন্ডলী ও প্রতিষ্ঠাতা দাতা সদস্য গন।
এসময় হাবিবুল আলম বীর প্রতিক কলেজ, ফাজেল মোল্লা স্কুল, পিড়লি উত্তর পাড়া রুশদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, হামিউচ্ছুন্নাহ মাদ্রাসয় ফলজ বনজ বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২১, সোমবার বিকাল ৫টায় সংগঠনের কামালনগর অস্থায়ী কার্যালয়ে সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালামের সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৈনিক বর্তমান কথা পত্রিকার জেলা প্রতিনিধি জি এম মোশাররফ হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন, মনিরুজ্জামান তুহিন, জি এম আদম শফিউল্লাহ, ওমর ফারুক, মীর আবু বক্কর, মাসুদুজ্জামান সুমন, এড. এ বি এম সেলিম, আব্দুল মতিন, রবিউল ইসলাম রবি,
আশরাফুজ্জামান মুকুল, ইদ্রিস আলী, এস এম রনি, জাকির হোসেন মিঠু, শেখ ইলিয়াস হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শেখ হাসান গফুর, আলী মুক্তাদা হৃদয়, রাকিবুল ইসলাম, শরিফুল ইসলাম, রিয়াজুল ইসলাম, শাহ আলম, আব্দুল হাকিম, ফকরুল ইসলাম, তারিকুল ইসলাম, হাসান ্আলী বাচ্চু, রবিউল ইসলাম।
মত বিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির অনুমোদন করা হয়।
অসুস্থ কর্মীকে অর্থ সহায়তা দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বকুল
খবর বিজ্ঞপ্তি
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দৌলতপুর মধ্যডাঙ্গা নিবাসী মোল্লা রুবেল হোসেনের চিকিতসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল। মঙ্গলবার দুপুরে সাবেক ছাত্রদল নেতাদের একটি প্রতিনিধি দল অসুস্থ রুবেলের বাসভবনে যান এবং তার শয্যাপাশে অবস্থান নিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার পরিবারের হাতে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলের পাঠানো আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
অসুস্থ রুবেলের পরিবারের সদস্যরা বিএনপি নেতা বকুলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন রোবায়েত হোসেন বাবু, সুলতান মাহমুদ, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, এহতেশামুল হক শাওন, বোরহানউদ্দিন সেতু ও রবিউল ইসলাম শিমুল।
দেবহাটায় মাটি, পানি পরীক্ষা ও নিবিড় মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাটি, পানি পরীক্ষা ও মৎস্য চাষিদের নিবিড় মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় মৎস্য সপ্তাহের ৪র্থ দিনের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ঢেপুখালী সাইক্লোন শেল্টারে এ পরামর্শ সেবা প্রদান করা হয়। এসময় চাষিদের ঘেরের মাটির পিএইচ, পানির ডিওপি এইচ, অ্যামোনিয়া, হার্ডনেস, লবনাক্তোতা ও তাপমাত্রা নির্নয় করে তার পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ সেবা প্রদান করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান ও মেরিন ফিশারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
ফকিরহাটে জেলা পরিষদের মালিকানাধীন ১৩টি পুকুর পুনঃ খননে পুকুর চুরি
পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটে জেলা পরিষদের মালিকানাধীন সরকারী পুকুর পুনঃখননে পুকুর চুরি কারবার শুরু হয়েছে। কাজ মাঝামাঝি যেতে না যেতেই তা ধসে পুকুর গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এ নিয়ে ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে সঠিক নিয়মে কাজ করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, ভু-উপরস্থ পানি ব্যাবহারের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ভরাট হয়ে যাওয়া জেলা পরিষদের মালিকানাধীন সরকারী পুকুর গুলি পুনঃখনন করে সেখানে যাহাতে সুপ্রিয় পানি ব্যাবহার করা যায়, সেই লক্ষ নিয়ে ভরাট হওয়া পুকুর গুলি পুনঃখননের কাজ চলছিল। সে মোতাবেক ২০২০-২১অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত প্রায় ১৩টি পুকুর দুইটি প্যাকেজে টেন্ডার এর মাধ্যমে পুকুর গুলি পুনঃখনন করে সাইডের রাস্তায় ইটের সলিং সিমেন্টের ব্যাচঢালাই পিলার ও তার পার্শ্বে তা’রকাটার বেড়া সহ ১টি বৃহৎ আকারের ফিল্টার স্থাপন করার পরিকল্পনা গ্রহন করা হয়। এজন্য দুই প্যাকেজে ভিন্ন ভিন্ন টেন্ডার আহবান করা হয়। প্রথম প্যাকেজে আনুমানিক দুই কোটি ৭লক্ষ, এবং দ্বিতীয় প্যাকেজে দুই কোটি ১২লক্ষ টাকা বরাদ্ধ হয়। গোপালগঞ্জের মনির ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্টান টেন্ডারের মাধ্যমে কাজ পেয়ে ১৩টি পুকুর পুনঃখননের কাজ শুরু করেন। কিন্তু শুরুতেই কাজের মান কিছুটা ভাল হলেও তা মাঝামাঝি সময়ে দেখা দিয়েছে নানা অনিয়ম ও দুর্নীতি। ১৩টি পুকুরের মধ্যে প্রায় ৭টি পুকুরের পাড়, ইটের সলিং, বাউন্ডারী পিলার সহ তার কাটার বেড়া ভেঙ্গে পুকুরের মধ্যে উপড়ে পড়ে যায়। স্থানীয়রা বলেছেন, পুকুর খননের সময় যথাযত নিয়ম কানুন না মানার কারনে পুকুরের পাড় ভেঙ্গে পুকুরের মধ্যে চলে গেছে। তাছাড়া সিমেন্টের পিলারে ব্যাচঢালাই না দিয়ে দায়সারা ভাবে পিলার গুলো তৈরী করায় তা মাটির নিচেই দাঁড়িয়ে থাকতে পারছেনা। নিয়মানুযায়ী ষ্টিমিট অনুযায়ী সঠিক কাজ করা হয়নী। যে কারণে পুকুর খননের কাজ মাঝামাঝি সময় যেতে না যেতেই তা ধসে পুকুর গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর তদারকির দায়িত্বে নিয়োজিত থাকলেও তাদের অবহেলা ও উদাসিনতার কারণে এমন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সরেজমিনে, অনুসন্ধ্যানে গিয়ে দেখা গেছে, শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধিন পুকুরটির দুই পার্শ্বে সদ্য নির্মানাধীন ইটের সলিং পিলার তার কাটার বেড়া নিয়ে জয়াল ধরে পুকুরের মধ্যে ভেঙ্গে পড়েছে। মানসা-বাহিরদিয়া ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামে অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন পুকুরটির একই অবস্থা বিরাজ করছে। সেখানে ইটের সলিং তার কাটার বেড়া ভেঙ্গেচুরে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, যা নিজে চোখে না দেখলে বুঝার উপায় নেই। এছাড়া অনুরুপ ফকিরহাট সদর ইউনিয়নের ব্রাম্মনরাংদিয়া মিরাখালী তালপুকুর,পাইকপাড়া দাউদ আলীর বাড়ির পার্শ্বে, মৌলভী পাড়ায় ও পাগলা শ্যামনগর দুইটি পুকুরসহ প্রায় ৭টি পুকুরে একই অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকে বলেছেন পুকুর পুনঃখননে পুকুর চুরি কারবারী করা হয়েছে। শুরুতেই যদি এই অবস্থা হয়, তাহলে কাজ শেষ করে যখন জেলা পরিষদের কাছে কাজ বুঝে দিবেন তখন কি হবে। এটা কি আধো টেকসই হবে। তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ফকিরহাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আল আমীন এর সাথে আলাপ করা হলে তিনি এবিষয়ে কোন কথা বলতে রাজি হন নি। এবিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, পুকুরের বিষয়টি আমি দেখেছি, সত্যিই এটা দুঃখ জনক।
ফকিরহাটে ৭ কিলোমিটার রাস্তার পার্শ্বে তাল গাছের বীজ রোপন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বজ্রপাত থেকে রক্ষা পেতে ৭ কিলোমিটার রাস্তার পার্শ্বে তাল গাছের বীজ রোপন কর্মসূচির শুভ উদ্ভোধন মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউনয়িন পরিষদের উদ্যোগে শুকদাড়া-চাতকপুর সড়কের শুকদাড়া নামক স্থানে এর শুভ উদ্ভোধন করা হয়। উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, ইউপি সচিব এসএম দাউদ আলী, সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, ইউপি সদস্য নির্মলেন্দু দেবনাথ, আসাদুজ্জামান তুহিন, মোঃ জামাল উদ্দিন ফকির, আলমগীর হোসেন, পুষ্পল দাশ, অজয় বিশ্বাস, আব্দুর রাজ্জাক ও অসিত কুমার দাশ।
চুকনগরে বিস্ফোরক লাইসেন্স ছাড়াই বিক্রি হচ্ছে এলপিজি
মোসলেম উদ্দীন খান, ডুমুরিয়া
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স বাধ্যতামূলক হলেও খুলনার চুকনগর ও মাগুরাঘোনা ইউনিয়নে লাইসেন্স ছাড়াই নিজের ইচ্ছামতো গ্যাসের ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অহরহ ঝুঁকিপূর্ণ এ জ্বালানীর ব্যবসা চলছে। কোন নিয়মের তোয়াক্কা না করেই সংশ্লিষ্ট দপ্তরে উদাসীনতার কারণে শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে দাহ্য পদার্থের ব্যবসা এখন রমরমা। চুকনগর বাজার থেকে শুরু করে মুদি দোকান গ্রামে চায়ের দোকানেও হরহামেশায় বিক্রি করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। হঠাৎ কোন ধরনের দূর্ঘটনা ঘটলে অগ্নি নির্বাপক যন্ত্র বা প্রশিক্ষণ কোনটাই নেই তাদের। ইতিপূর্বে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডারে দূর্ঘটনার কারনে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। আবাসিক কিংবা জনবহুল হাটবাজারে ব্যবসা নিয়ন্ত্রনের অভাবে ঝুঁকিতে রয়েছে লাখ লাখ সাধারণ মানুষ। খোজ নিয়ে দেখাগেছে, চুকনগর বাজারসহ আঠারমাইল বাজার, কাঁঠালতলা বাজার, গঞ্জের বাজার এ সমস্ত এলাকাতে বেশী পরিমানে এলপি গ্যাস বিক্রয় করা হয়। এর মধ্যে চুকনগর বাজারে রয়েছে পাইকারী ও খুচরা এলপি গ্যাস বিক্রয়ের বেশ কিছু দোকান। এদের অনেকেই সংশ্লিষ্ট আইন না মেনে ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন। সড়কের পাশে ঝুঁকিপূর্ণ এই জ্বালানি সিলিন্ডার রাখার কারনে পথচারীদের বিপত্তি পোহাতে হয়। নেই অগ্নি নির্বাপন যন্ত্র কিংবা বিস্ফোরক অধিদপ্তরের সনদ সংগ্রহেরও তোয়াক্কা করছেন না এসব ব্যবসায়ীরা। খুচরা এলপি গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বেশীরভাগই গ্যাস সিলিন্ডার বিক্রয়ের এসব আইন সম্পর্কে জানেন। তারপরও তদারকির অভাবে ঝুঁকি জেনেও তারা সনদ ও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কোন কোন ক্ষেত্রে লাইসেন্স প্রাপ্তির দীর্ঘসূত্রতা এড়াতে এবং বিভিন্ন কোম্পানীর ডিলারদের বিপণন কৌশলে প্রলভিত হয়ে তারা আইন অনুসরণ থেকে পিছিয়ে আসছেন। সূত্রে প্রকাশ আইন অনুযায়ী ১০টির বেশী এলপি গ্যাসপূর্ণ সিলিন্ডার বা গ্যাসাধার রাখলে যেকোন ব্যবসায়ীর বিস্ফোরক অধিদপ্তরে সনদ নেওয়া বাধ্যতামূলক। বিস্ফোরক আইন ১৮৮৪ এর ‘দ্য এলপি গ্যাস ল’ ২০০৪ এর ৬৯ ধারার ২ বিধিতে লাইসেন্স ব্যতীত কোন ক্ষেত্রে এলপিজি মুজদ করা যাবে না তা উল্লেখ আছে। বিধি অনুযায়ী ১০টি গ্যাসপূর্ণ সিলিন্ডার মজুদ করনের লাইসেন্স প্রয়োজন না থাকলেও ১০টির অধিক গ্যাসপূর্ণ সিলিন্ডার মজুদের ক্ষেত্রে এই লাইসেন্স নিতে হবে। একই বিধির ৭১ নং ধারায় বলা আছে আগুন নেভানোর জন্য স্থাপনা বা মজুদাগারের যথেষ্ঠ পরিমানের অগ্নি নির্বাপন যন্ত্রপাতি এবং সরঞ্জাম মজুদ বিস্ফোরক অধিদপ্তরের একটি সূত্র জানায়, ১০টির বেশী এলপি গ্যাসপূর্ণ সিলিন্ডার রাখলে যে কোন ব্যবসায়িককে বাধ্যতামূলকভাবে বিস্ফোরক অধিদপ্তরের সনদ নিতে হবে। সনদ ছাড়া ব্যবসা সম্পূর্ণ বে-আইনী এবং অনেকেই তা মানছে না। এলপি গ্যাস এক ধরনের দাহ্য পদার্থ। এ ধরনের পণ্য সংরক্ষনের জন্য বিশেষ গুদামঘরের প্রয়োজন হলেও তা অত্র এলাকার অধিকাংশ ডিলারের নেই। যে কোনো কারনে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে। লাইসেন্স ছাড়া এসব দ্রব্যের ব্যবসা পরিচালনা করলে আইন অমান্যকারীর ২ বছর এবং অনধিক ৫ বছরের জেল এবং তদ্ধুর্ধ ৫০ হাজার টাকা জরিমানা এবং অর্থ অনাদায়ী থাকলে অতিরিক্ত আরো ৬ মাস পর্যন্ত কারাদ-ের বিধান রয়েছে। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান লাইসেন্স ছাড়া ঝুকিপূর্ণভাবে এধরনের গ্যাস সিলিন্ডার বিক্রয় সম্পূর্ণ বে-আইনী। লাইসেন্স বিহীন গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে খুব শিঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না’র মামার মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক ও বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নার ছোট মামা মোঃ বেলাল হোসেন (৫৪) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নিরালা জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিরালা কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। এদিকে সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না’র মামার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় হাজার তিনশত আট জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় মঙ্গলবার ছয় হাজার তিনশত আট জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার তিনশত ৬৭ এবং মহিলা দুই হাজার নয়শত ৪১ জন। যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার নয়শত ৯৯ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার তিনশত নয় জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে পাঁচশত ৬১ জন, বটিয়াঘাটায় তিনশত ২৪ জন, দিঘলিয়ায় দুইশত ৭৯ জন, ডুমুরিয়ায় পাঁচশত ৮৬ জন, ফুলতলায় দুইশত ৬০ জন, কয়রায় এক হাজার ৮০ জন, পাইকগাছায় চারশত ৬৯ জন, রূপসায় চারশত ৯৪ জন ও তেরখাদায় দুইশত ৫৫ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। মঙ্গলবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার সাতশত জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় দুই হাজার আটশত ৬৭ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগে মানবিক সহায়তা বিতরণ
তথ্য বিবরণী
খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ২০ উপকারভোগীর মাঝে ২০ হাজার টাকা এবং একশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে এক মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ২০টি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
বাগেরহাটে কলেজ পড়ুয়া মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মা
বাগেররহাট প্রতিনিধিঃ
আমার মেয়ে আত্মহত্যা করেনি,আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চায় খুনিরা। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। মেয়ের হত্যার বিচার চেয়ে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন,কলেজ পড়–য়া মেধাবী ছাত্রী ইতি’র (২৪) মা আম্বিয়া খাতুন।
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের হেমায়েত হাওলাদারের মেয়ে সরকারী পি সি কলেজের মেধাবী ছাত্রী রাবেয়া আক্তার ইতি।
বাগেরহাট প্রেসক্লাবে গত ৫ আগস্ট মেয়ে হত্যার বিচার চেয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আম্বিয়া খাতুন বলেন,আমার ছোট মেয়ে রাবেয়া আক্তার ইতি বাগেরহাট সরকারী পিসি কলেজে গড়াশুনা করতো। পড়াশুনা করার জন্য বাগেরহাট নতুন জেলখানা রোড়ে বাসা ভাড়া করে থাকতো। ইতির সাথে শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের হালম চৌকিদারের মেয়ে কেয়া আক্তার মনি নামে আরো একটি মেয়ে একই বাসায় থাকতো।
গত ৩০ জুলাই সকাল আনুমাসিক ৬টার সময় ফেনী অবস্থানরত আমার বড় ছেলে মহিউদ্দিন এর কাছে ইতির রুমমেট কেয়া ফোন করে জানায়,রাত ৯.৩০মিনিটের সময় আপনার বোন আত্মহত্যা করেছে। ঘটনা ঘটেছে ২৯ জুলাই রাতে কিন্তু রুমমেট কেয়া মনি সে রাত থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত আমাকে বা আমার কোন আত্মীস্বজনদের কোন কিছু জানায়নি কেয়া মনি। ২৯ জুলাই রাতেই ইতিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিজের মতো করে নিয়ে ভর্তি করে কেয়া মনি। ইতির মৃত্যু হওয়ার পর কেয়া মনি আমার বড় ছেলেকে ফোন করে জানায়,ইতি আত্মহত্যা করেছে। এমন কি হাসপাতাল কর্তৃপক্ষ ইতির অভিভাবক খুজলে কেয়া মনি বলে ইতির কেউ নাই। কেয়াই ইতিকে লালন পালন করেন।
ইত’র মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে আমার আত্মীয়স্বজন ছুটে গেলে,হাসপাতালে কর্তব্যরত ডাক্তার প্রশ্ন করে লাশের নাকি কেউ নাই? তাহলে এরা কারা ? আমার বড় মেয়ে লাভলী ইতি’র লাশ সনাক্ত করে এবং লাশের পোষ্ঠমর্টেম শেষে ইতি’র লাশ বাড়ী নিয়ে আসে।
ইতি’র রুমমেট কেয়া মনি’র কছে জানতে চাইলে,সে বলে ঘটনার সময় ওষুধ কিনতে বাজোরে যাই,বাজার থেকে এসে দেখি ইতি ফ্যানের সাথে ঝুলে আছে। সময় উল্লেখ কওে রাত নয়টা কিন্তু ইতি ও কেয়ার বাসায় বাজার করে দেয়া রিক্সা চালক কোরবান আলী জানান,কেয়াকে বাজার থেকে সে তার রিক্সায় করে নিয়ে আসে রাত সাড়ে নয়টা প্রায়। তখন ইতি খাটের উপর শুয়ে আছে এবং কেয়াকে গড়ম পানিও করে দেয় ইতি।
মেয়ের হত্যার বিচার চেয়ে বিভিন্ন জায়গায় ধর্না দিলেও কোন বিচার পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ে ইতি’র হত্যার বিচার চাই। এ ব্যাপারে কেয়া মনি’র কাছে জানতে চাইলে মুঠোফোনে বলেন, আমি সম্পুর্ন নির্দোষ। আমি কোন ভাবে দোষী না।
খুলনায় মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে সেমিনার
তথ্য বিবরণী
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে খুলনা জেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার মঙ্গলবার দুপুরে খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, মৎস্যখাত জাতির জন্য নিরাপদ আমিষের চাহিদা পূরণ করছে। এক্ষেত্রে দক্ষ মানবসম্পদকে দীর্ঘ মেয়াদে কাজে লাগাতে হবে। মাছ চাষের জন্য সরকারের সুনির্দিষ্ট নীতিমালা আছে। টেকসই প্রযুক্তি আবিষ্কারের জন্য অধিকতর গবেষণার প্রয়োজন রয়েছে।
সেমিনারে জানানো হয়, দেশের জিডিপিতে মৎস্যখাতের অবদান ৩ দশমিক ৫২ শতাংশ এবং রপ্তানি আয়ে এই খাতের অবদান এক দশমিক ৩৯ শতাংশ। দুই কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের প্রাণিজ আমিষের চাহিদার ৬৩ দশমিক ২৫ শতাংশের যোগানদেয় এই খাত। খুলনা জেলায় ২০২০-২১ অর্থবছরে এক লাখ ১২ হাজার পাঁচশত ৪৯ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার নয়শত ৭০ মেট্রিক টন বেশি। ২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ৩৩ হাজার সাতশত ২৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানির বিপরীতে দুই হাজার চারশত ১৫ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মূদ্রা আয় হয়েছে। করোনাকালে ক্ষতিগ্রস্ত খুলনা জেলার নয় হাজার আটশত ৫৮ জন মৎস্য চাষিকে ১৪ কোটি ২০ লাখ ১৩ হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয়েছে। সেমিনারে মৎস্য খাতের চ্যালেঞ্জ হিসেবে মাটি ও পানি দূষণ, প্রবাহমান জলাশয়ে বাঁধ-পাটা-ক্ষতিকর জাল ব্যবহার, অতিমাত্রায় মৎস্য আহরণ, নদী ও প্লাবনভূমি কমে যাওয়া, সনাতন পদ্ধতির চাষসহ অন্যান্য বিষয়ে উঠে আসে।
খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নারায়ন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয় এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রউফ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।
সেমিনারে গবেষক, বিশ^বিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা, মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক খুলনা জেলা কমিটি এই সেমিনারের আয়োজন করে।
নড়াইলের নড়াগাতিতে ৩০০পিস ইয়াবাসহ যুবক আটক
মোঃ আবু তাহের, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ও নগদ ৯,৭০০ টাকাসহ মাদক ব্যবসায়ী হৃদয় গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেফতার। (৩০আগষ্ট) সোমবান বিকাল ০৫:৩০ ঘটিকার সময় গোঁপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) এর নির্দেশনায় এ এস আই মাহফুজুর রহমান, এ এস আই মোঃ নাজিম সঙ্গীয় ফোর্সসহ নড়াগাতি থানাধীন পাটনা গ্ৰাম এলাকায় অভিযান চালিয়ে হৃদয় লস্কর (২৫), পিতা-বিধান লস্কর, গ্রাম-পাটনা, থানা-নড়াগাতী, জেলা-নড়াইল কে তার নিজ বসত বাড়ির এলাকা থেকে মাদক (ইয়াবা) বিক্রয় করার সময় হাতেনাতে গ্রেফতার করে তার নিকট থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯,৭০০ টাকা উদ্ধার পূর্বক নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়। মাদক ব্যবসায়ী হৃদয় এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে। নড়াইল জেলা পুলিশ ও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।
মৎস্যখাতের প্রবৃদ্ধি টেকসই করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার সকাল ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কটকা স্মৃতিস্তম্ভ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, আমাদের দেশের মৎস্য সেক্টরে উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এই অগ্রযাত্রাকে টেকসই করতে হবে। মৎস্যখাতে এখনও বিপুল সম্ভাবনা রয়েছে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে এই খাত আরও অবদান রাখতে পারে। তিনি বলেন, দেশের মানুষের আমিষের যোগানের প্রধান উৎস মৎস্যখাত। এছাড়া মাছ রপ্তানি বৃদ্ধির মাধ্যমে আরও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, মাছের মান নিয়ন্ত্রণ অর্থাৎ মানসম্মত মাছের উৎপাদনে নজর দিতে হবে। তাহলে বিদেশে চাহিদা বাড়বে। এক্ষেত্রে তিনি মাছের মানসম্মত খাদ্যের ওপর জোর দেন। মৎস্য খাতের উন্নয়নে তিনি বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বলেন, গবেষণার মাধ্যমে এ খাতের উন্নয়নে দিকনির্দেশনা দিতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে নতুন নতুন গবেষণা প্রয়োজন। তিনি গবেষণার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভব সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বলেন, মাছে ভাতে বাঙালি, এই প্রবাদের ঐতিহ্য অক্ষুণœ আছে। মাছ উৎপাদন দিন দিন বাড়ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুর রউফ। এসময় আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সুদীপ দেবনাথ। এসময় ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং মৎস্য বিভাগের বিভিন্ন উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দাকোপের বানিশান্তায় নদী দখল করে দোকান ঘর তৈরির হিরিক পড়েছে
মোঃ শামীম হোসেন, বাজুয়া প্রতিনিধি
খুলনার দাকোপের বানিশান্তায় খাল দখল করে দোকান ঘর তৈরির হিরিক পড়েছে যেন দেখার কেউ নেই। এলাকাবাসীর অভিযোগ বলি হচ্ছে টা কি ব্যাক্তিগতভাবে লাভবান হবার হরেক রকমের কৌশল চলছে বানিশান্তা বাজারে। দাকোপের সকল এলাকা ঘুরে দেখা যায় বাজুয়া চড়ার নদী দখল করে দোকান,স- মিল, বসত বাড়ি, পুকুর বানিয়ে ব্যাক্তিগত ভাবে ব্যবহার করছে।একই ভাবে বাজুয়া চুনকুড়ি নদীর দুই পাশ, কৈলাশগন্জ ইউনিয়নেও একই অবস্থা নদীর দুই কুল এলাকার প্রভাবশালীদের দখলে, লাউডোবের বুড়িরডাবুর নদীর কুল দখল করে গড়ে উঠেছে বড় বড় দোকান ঘর।একই অবস্থা বিরাজ করছে দাকোপের সকল ইউনিয়নে। এরপর আবার জানা যায় নদীর কুল দখল করে কেউ কেউ দোকানের পজিশন বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে ক্ষমতার জোরে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় গুটিকয়েক মানুষের স্বার্থের জন্য একটা প্রবাহমান খাল ধীরে ধীরে নাব্যতা হারিয়ে শুকিয়ে যাচ্ছে। অথচ চাষাবাদের জন্য এই খালের পানির প্রয়োজন পড়ে হাজার হাজার কৃষকের। দাকোপের বিখ্যাত তরমুজ চাষে পানি প্রাপ্তির জন্য কৃষকদের বুক ফাটা আর্তনাদ আমরা দেখেছি, দেখেছি বিভিন্ন কৃত্রিম উপায়ে পানি সংরক্ষণের কঠিন সংগ্রাম। অথচ তরমুজ চাষের সাফল্য দাকোপে রুপকথার গল্পের মতো। তারা আরো জান একদিকে নদী দখল অন্য দিকে টোনা জালের ফাঁদে রেনু পোনা পর্যন্ত মরে শেষ। অথচ খালের দুই পাড়ের মানুষের আমিষের চাহিদা পূরণ করতে বড়সড় ভূমিকা রাখতে পারে প্রবাহমান উন্মুক্ত খাল।পন্য পরিবহনে খালের ভূমিকা ও কার্যকারিতা অনস্বীকার্য। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন দায়িত্বের কথায় আসেন। একটা উপজেলায় ইউএনও, ওসি মহোদয় ব্যাতীত কার কি দ্বায় আছে বলুন। জনপ্রতিনিধিরা বেশীরভাগ তো আছে ভাগ বাটোয়ারা নিয়ে। সরকারি সুবিধা বিক্রি করা এখন তাদের প্রধান কাজ। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় কিংবা মাদক নির্মুলে তাদের ভূমিকা নিতান্তই অপ্রতুল।ক্ষেত্রবিশেষ নিজেরাই জড়িয়ে পড়ছে। দেখুন গুটিকয়েক মানুষের জন্য কিভাবে হাজার হাজার মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে এখানে। এলাকাবাসীর কাছ থেকে আরো জানা যায় কয়েক সপ্তাহ আগে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস তার সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখলদারদের জরিমানা করে এবং প্রত্যককে ঘর ভেঙে ফেলার নির্দেশ দেন কিন্তু এখনো কাউকে ঘর ভাঙতে দেখা যায়নি। তাই বলি কি সব দ্বায় যখন ইউএনও ও ওসি সাহেবের। তাহলে প্রতিটি ওয়ার্ডে না হলেও প্রতিটি ইউনিয়নে ইউএনও ও ওসি মহোদয়কে নিযুক্ত করা হোক। এব্যাপারে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন নদী দখল করে যারা ঘর নির্মান করেছে তাদের ঘর ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তারা যদি না ভাঙ্গে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বানিশান্তা এলাকাবাসী বলেন প্রশাসন অভিযান পরিচালনা করে চলে যাওয়ার পর এলাকার কিছু নামধারী দালাল, রাজনৈতিক প্রভাবশালী নেতারা ও মেম্বার চেয়ারম্যানরা তাদের ভোটের স্বার্থে এসব দখলদারদের পক্ষ নিয়ে প্রশাসনের গতি থামিয়ে দেওয়ার চেষ্টা করে যার ফলে দখলদাররা যেমন ছিলো তেমনি থেকে যায়। ফাঁকে এসব দালাল চক্র দালালী করে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। তাই আমরা বানিশান্তাবাসী এসব নদী দখলকারী ভূমি দস্যুদের হাত থেকে বানিশান্তা নদী উদ্ধার করে এলাকার হাজার হাজার কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের কুলচারা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের বজলুর রহমান, সেলিম বিশ্বাস, হুজুর আলী বিশ্বাস, সবুর মিয়া, সোহাগ বিশ্বাস, জাইবার বিশ্বাস, নুজদার আলী বিশ্বাস, আখের আলী, নান্নু বিশ্বাস, রুস্তম আলী, খলিল বিশ্বাস, মোদাচ্ছের আলী, হাকিম বিশ্বাস, সবেদ আলীসহ অন্তত ২০ জন।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের পান্নাফ মোল্লা ও সেলিম বিশ্বাসের সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার ওই গ্রামের পান্নাফের সমর্থক কেদার আলী সাথে সেলিমের সমর্থক মামুদ আলী জমি কেনা-বেচা নিয়ে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা সাপে কাঁটা রোগীদের অপচিকিৎসা বন্ধে ওঝাঁদের সাথে পুলিশের মতবিনিময় সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
সাপে কাটা রোগীদের অপচিকিৎসা বন্ধে ঝিনাইদহের শৈলকুপায় ওঝাদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শৈলকুপা থানার চত্বরের সার্ভিস ডেলিভারি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন হোসেন। আলোচনা সভায় শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের ৩৫ জন ওঁঝা অংশ নেয়।
এসময় ওসি জাহাঙ্গীর আলম বলেন, শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে কাউকে সাপে দংশন করলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। কোন প্রকার ওঁঝা বা কবিরাজের কাছে নিয়ে যাওয়া যাবে না। ওঁঝাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যেন দায়িত্ব নিয়ে বিষ নামানো বা চিকিৎসার নামে অবহেলা করে কোন সাপে কামড়ানো রোগীর মৃত্যুর কারণ না হয়। এ ঘটনা ঘটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহে যৌতুক না দেওয়ায় গৃহবধুকে অমানষিক নির্যাতন করলো ভূমি অফিসের কর্মচারী
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ছোট ভাদড়া গ্রামে যৌতুক না দেওয়ায় সিমা খাতুন (১৯) নামের এক গৃহবধুকে অমানষিক নির্যাতন করেছে তার স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নির্যাতিতা সিমা খাতুনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিমার মা আঙ্গুরা খাতুন জানান, ১ বছর আগে ছোট ভাদড়া গ্রামের টিপু বিশ্বাসের ছেলে রনি বিশ্বাসের সাথে বিয়ে হয়। বিয়ের সময় পরিবার থেকে রনিকে সোনার গহনাসহ নানা উপকরণ দেওয়া হয়। বিয়ের পর কিছুদিন সব কিছু ঠিক থাকলেও ৬ মাস পর থেকে সিমার উপর নির্যাতন শুরু করে রনি ও তার পরিবার। বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় প্রায়ই তাকে শারিরীক ও মানষিক নির্যাতন করে আসছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে সিমা খাতুনকে রনি, শ্বশুড় টিপু সুলতান ও শ্বাশুড়ি তাকে অমানষিক নির্যাতন করে। মারধরে অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
সিমার মা আঙ্গুরা খাতুন বলেন, রনি জোড়াদহ ভূমি অফিসে চাকুরি করে। বিয়ের পর থেকে ওই লোভী রনি আমার মেয়েকে নির্যাতন করছে। আমি এর বিচার চাই।
অভিযুক্ত রনি বিশ্বাস বলেন, অনেক বিষয় আছে ভাই। সরাসরি দেখা করেন বলতে পারব। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে জায়গা দখল!
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার মুলিয়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড দিয়ে অন্যের জায়গা দখল করে ব্যবসা চালানো হচ্ছে। দখলকারীরা দোকান ঘর তুলে পাট ও মাছের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। জায়গার মালিক মুলিয়া ইউনিয়নের বড়েন্দার গ্রামের মোহনলাল আদালতের রায় নিয়ে এলেও দখলবাজরা জায়গা ছাড়ছেন না।
মঙ্গলবার সরেজমিন গেলে স্থানীয়রা জানান, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপুল সিকদার ও মৎস্যচাষী দীপক রায় মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাইনবোর্ড দিয়ে মোহনলালের মুলিয়া বাজারের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, নামমাত্র অফিস করে বিপুল সিকদার ও দীপক রায় নিজস্ব লোকজন নিয়ে ওই ঘরে ব্যবসায়িক কর্মকা- পরিচালনা করেন।
জায়গার মালিক মুলিয়া ইউনিয়নের বড়েন্দার গ্রামের ভুক্তভোগী মোহনলাল জানান, জোর করে আওয়ামী লীগ অফিসের সাইনবোর্ড দিয়ে তার জায়গা দখল করে রেখেছে। আদালতের রায় পাওয়া সত্ত্বেও জায়গা ছাড়ছেন না।
মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপুল সিকদার জানান, ওই জায়গার মালিক মুলিয়া ইউনিয়ন পরিষদ। ইউপি চেয়ারম্যান থাকাকালে তিনি ওই জায়গা দীপক কুমার রায়ের নামে বন্দোবস্ত দেন। তারপর সেখানে ঘর তোলেন।
দীপক কুমার রায় জানান, তিনি ইউনিয়ন পরিষদ থেকে নিয়মতান্ত্রিকভাবে জায়গা বরাদ্দ নিয়ে ঘর করেছেন।
মুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী জানান, ওই জায়গা ইউনিয়ন পরিষদের নয়। বিপুল সিকদার ও দীপক রায় ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি মালিকানা জায়গা দখল করেছেন। এ নিয়ে আদালত মোহনলালের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু রায় অমান্য করে আওয়ামী লীগের অফিস বানিয়ে জায়গা দখল করে রাখা হয়েছে।
খুলনা বিভাগে করোনা কাড়লো আরও ১৪ জনের প্রাণ
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ৩ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা। একই সময়ে বিভাগের ১০ জেলায় শনাক্ত হয়েছেন ১৪৮ জন।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, যশোরে চারজন এবং খুলনা, মাগুরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ৮৯১ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩ হাজার ৮ জন।।
মহেশপুরে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে গনভোজ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকীতে গনভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার এস বি কে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গনভোজ অনুষ্ঠিত হয়েছে।
এস বি কে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগার সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নিজাম উদ্দীন আহাম্মেদ,সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,এস বি কে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী,জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ,এস বি কে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান প্রমুখ। পরে দোয়া মাহফিল শেষে গনভোজ অনুষ্ঠিত হয়।
মহেশপুরে ১৩ ভিক্ষুককে দেওয়া হলো ছাগল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
আর নয় রাস্তায় রাস্তায় ভিক্ষা। রাস্তায় ভিক্ষা করা ১৩ ভিক্ষুককে জেলা প্রশাসকের অর্থায়নে ১৩টি ছাগল দেওয়া হয়েছে। এখন থেকে তারা বাড়ীতে ছাগল পালন করবেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল ১৩ ভিক্ষুককের হাতে ছাগল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,পল্লী উন্নয়ন ব্যাংক কর্মকর্তা শুভেন্দু ঘোষ প্রমুখ।
বটিয়াঘাটার জলমায় রেললাইনে বিচ্ছিন্ন হওয়া মূল সড়ক পুনঃ স্থাপনসহ কার্পেটিং এর দাবিতে মানববন্ধন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শাহজালাল নগরের মূল সড়কটি রেললাইনের কারণে বিচ্ছিন্ন হওয়ায় পুনরায় সংযোগ স্থাপনসহ কার্পেটিংয়ের দাবীতে মানববন্ধন কর্মসূচি হয়েছে। গত মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১টায় স্থানীয় শাহজালাল নগরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র মল্লিকের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মোল্ল্যা মোঃ জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার। এসময় প্রধান বক্তা ছিলেন জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোল্ল্যা মোঃ মিজানুর রহমান বাবু।
আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন হাওলাদার, অবসরপ্রাপ্ত আর্মী মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আব্দুল হাই, শেখ রাসেল কবির, দুলাল শেখ, জলিল জমাদ্দার, মোঃ আলমগীর হোসেন সহ এলাকার সাধারন মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, মূল সড়কটি রেললাইনের কারনে বিচ্ছিন্ন হওয়ায় ব্যাপক জনদূর্ভোগ সৃষ্টি হয়ছে। সড়কটির এক প্রান্তে মসজিদ ও কবরস্থান থাকায় জনসার্থে সড়কটি দ্রুত পুনঃসংযোগ স্থাপনের দাবী জানান। এছাড়াও বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে দাবি মেনে না নিলে ব্যাপক গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
যশোরাঞ্চলে উন্নত জাতের প্রায় ৮ হাজার খেঁজুর চারা রোপণ করা হবে
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে উন্নত জাতের খেঁজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্রের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান কেশবপুর-মণিরামপুরের সীমান্তবর্তী নাগরঘোপে খেঁজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্রে ওই চারা রোপণের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ওই স্থানের ৩২ শতক জমিতে ১২০টি খেঁজুর গাছের চারা রোপণ করা হয়েছে। ধারাবাহিকভাবে যশোরাঞ্চলে উন্নত জাতের প্রায় ৮ হাজার খেঁজুর গাছের চারা রোপণ করা হবে। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে খেঁজুরের চারা রোপণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ জিয়াউর রহমান, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, খেঁজুর গাছ গবেষক প্রকৌশলী নাকিব মাহমুদ, কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ইউপি সদস্য রেহেনা ফিরোজ, আব্দুর রহিম প্রমুখ।
বটিয়াঘাটায় মানব বন্ধন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় শাহজালাল নগরে রেললাইনের পাশ্বের রাস্তটিকে মূল সড়কের সাথে সংযোগ সহ কার্পেটিং এর দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওয়ার্ড আ’লীগের সভাপতি সুভাষ চন্দ্র মল্লিকের সভাপতিত্বে ও আ’লীগ নেতা মোল্লা মোঃ জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোল্ল্যা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন হাওলাদার, অবসরপ্রাপ্ত আর্মি মোঃ জাহাঙ্গীর হোসেন, আ’লীগ নেতা মোঃ আব্দুল হাই, আ’লীগ নেতা শেখ রাসেল কবির, আ’লীগ নেতা দুলাল শেখ, আ’লীগ নেতা জাহাঙ্গীর জমাদ্দার, আ’লীগ নেতা মোঃ আলমগীর হোসেন সহ সাধারণ মানুষ। বক্তারা অনতিবিলম্বে নিঃশর্তে দাবি মেনে না নিলে ব্যাপক গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মরহুম নিজাম উদ্দিন আহমেদের স্মরণে দোয়া অনুষ্ঠিত
অভয়নগর (যশ্রে) প্রতিনিধি
নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মরহুম নিজাম উদ্দিন আহমেদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাকক্ষে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা সুনিল দাস, সহ সভাপতি এস এম মুজিবুল রহমান, সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান, অন লাইন নিউজ র্পোটালের সম্পাদক হারুন অর রশিদ, দৈনিক নওয়াপাড়া পত্রিকার নিবার্হী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী,ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম, সদস্য আসাদুজ্জামান, অধ্যক্ষ খায়রুল বাশার, আশরাফ হোসেন প্রিন্স, জাকির হোসেন হৃদয়, রবিউল ইসলাম, ডি আর আনিচ,গাজী আবুল হোসেন, শফিকুল ইসলাম পিকুল , সৈয়দ রিপন, জাবেদ হোসেন, জসিম উদ্দিন বাচ্ছু, আশরাফুল আলম লিপু প্রমুখ। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের অভয়নগর শাখার সুপারভাইজার মাও:মো.শোয়াইবুর রহমান।
অভয়নগরে সুন্দলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে সুন্দলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে ।গতকাল মঙ্গলবার বিকালে সুন্দলী সোনার বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ত্রাণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।সোনার বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি প্রভাষক সমীরণ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ- সভাপতি সানা আব্দুল মান্নান, সুন্দলী ইউনিয়নের আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল মাজেদ, উপজেলা আ’লীগ নেতা আনিসুর রহমান মিন্টু, কম্পিউটার লিটল্ জুয়েল স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কফিল, প্রভাষক হিমাংশু বিশ্বাস, মাষ্টার মাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদিপ দে, প্রাক্তন প্রধান শিক্ষক চৈতন্য কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচলনা করেন প্রভাষক তিমির বরণ সরকার।
নড়াইলের তুলারামপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আবু তাহের, নড়াইল
নড়াইলের তুলারামপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (৩০আগষ্ট) সন্ধ্যায় তুলারামপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে তুলারামপুর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ খালিদুর রহমান। সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন, আওয়ামীলীগ নেতা মোঃ আয়ুব হোসেন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আজমুজ্জামান আজু, তুলারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম মোল্যা, সাধারন সম্পদক। অঙ্গদ কুমার বিশ্বাস, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন লিটন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রকিবুজ্জামান পলাশ, তুলারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আহাদ আলী, সাধারন সম্পাদক মোঃ খুরশীদ আলম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাইম ভূঁইয়া, সাধারন সম্পদক সিদ্ধার্থ সিংহ পল্টু।
দেবহাটায় অনুদানের এর চেক বিতরণ
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলায় মঙ্গলবার (৩১ শে আগষ্ট) সকাল ১০ টার সময় দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে নিবন্ধিত সাধারন সেচ্ছাসেবী সংগঠন সমূহের অনূকূলে মন্জুরীকৃত অনুদান এর চেক বিতরণ করেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।সমাজ সেবা কর্মকর্তা জনাব অধীর কুমার গাইন।বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
দেবহাটায় জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্র কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এবং সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন সাসের আঞ্চলিক ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) মিজানুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, আউট অব স্কুল চিলড্রেনের উপজেলা ম্যানেজার মাহবুবুর রহমান, শাখা ব্যবস্থাপক বিল্লাল হোসেন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মমিনুর রহমান, ডাঃ মনোজ কুমার হালদার সহ সাসের স্বাস্থ্য পরিদর্শক ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। এসময় ৫জন কৃতি শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
দেবহাটা পল্লীতে শত্রুতামূলক দেয়াল ভাঙচুরের বিষয়ে থানায় অভিযোগ
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা পল্লীতে শত্রুতামূলক পাকা ঘরের দেয়াল ভাঙচুরের বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার নারিকেলি (সখিপুর) গ্রামের মৃত হাজারী ঢালীর ছেলে ফজলু ঢালী (৫২)। অভিযোগ মতে জানা গেছে, বাদী ফজলু ঢালীর কোবালাকৃত জমিতে দীর্ঘদিন ইটের গাথুনি দিয়ে ভোগ দখল করে আসছে। বিবাদী নারিকেলি (সখিপুর) গ্রামের মোহাম্মাদ আলী ঢালীর ছেলে মহিদুল ঢালী (৩০) শত্রুতামূলকভাবে তাকে ক্ষতিসাধনের চেষ্টা করে আসছে। বাদী তার ঘরের ইটের গাথুনীর উপরে রান্না ঘর করার কয়েকটি ইটের গাথুনি দেয়। ইং ৩১/০৮/২০২১ তারিখে সকাল ১১ টার দিকে বিবাদী মহিদুল উক্ত ইটের গাথুনি ভেঙ্গে দিয়ে অনুমান ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেছেন বাদী তার অভিযোগে জানিয়েছেন। ওসি বিপ্লব কুমার সাহা জানান, অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
চুকনগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী হচ্ছে বেকারী পণ্য
মোসলেম উদ্দীন খান, ডুমুরিয়া
চুকনগর সদরসহ সর্বত্র অস্বাস্থ্যকর ও নোংরা পরিেেবশ তৈরি হচ্ছে নানা বেকারি পণ্য। এসব বেকারি তৈরি নি¤œমানের বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে একদিকে প্রতারিত হচ্ছে গ্রাহক, অপরদিকে হুমকির মুখে পড়ছে জনস্বাস্ত্য। বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য মাননিয়ন্ত্রন আইনকে বৃদ্ধাঙ্গৃলি প্রদর্শন করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী তৈরী ও তা বাজারজাত করার অভিযোগ উঠেছে। মানহীন এসব বেকারি সামগ্রী খেয়ে স্বাস্থ্য ঝুটিকতে পড়ছে এলাকার মানুষ বিশেষ করে শিশুরা। সচেতন মহল এসব অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। খোজ নিয়ে জানাগেছে, চুকনগর বাজার ও এর আশেপাশে বেশ কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চুল্লি বসিয়ে বেকারি সামগ্রী কেক, রুটি, স্কিুট তৈরি করে আসছে। চুকনগর বাজারে নুপুর বেকারীর বৈধ কাগজপত্র থাকলেও নিয়ম মেনে বেকারি সামগ্রী তৈরি করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এছাড়া আঠার মাইল বাজারে বেকারী ব্যবসায়ী হুসাইন শেখ নামে এক ব্যক্তি একইভাবে আব্দুল্লাহ এর লেভেল লাগিয়ে বেকারি সা¤্রগী বাজারজাত করছে। ওই বেকারি সামগ্রীতে উৎপাদন ও মেয়াদের কোন তারিখ উল্লেখ নেই। একইভাবে আব্দুর সাত্তার এর বেকারি প্রতিষ্ঠানটি চলছে অনুমোদনহীনভাবে। চুকনগর শহরের মা বেকারি ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী তৈরি করে আসছে। চুকনগর বাজারে ভাই ভাই বেকারি ফ্যাক্টরীর মান কিছুটা ভাল দেখতে পাওয়া গেলেও সজীব বেকারি ও থ্রিষ্টার বেকারি অবস্থা অতৈবচ! বহুবার ভ্রাম্যমান আদালত ও বিএসটিআই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবাস্থার অংশ হিসাবে ভাম্যমান আদালত বসিয়ে জেল জরিমানা করেন। এসব প্রতিষ্ঠান সরকারি বিধি মোতাবেক পরিচালনা করার অঙ্গীকার করলেও তা মেনে চলে না। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর নজরদারী না থাকায় দিন দিন এ সব অসাধু ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ জানান, আমরা কঠোরভাবে নজরদারি করে যাচ্ছি। এরপর কোন প্রতিষ্ঠান যদি নিয়ম মেনে বেকারি সামগী তৈরি না করে সেই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











































