Home আঞ্চলিক খুলনায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দু’আসামি জেলহাজতে : রিমান্ড শুনানি...

খুলনায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দু’আসামি জেলহাজতে : রিমান্ড শুনানি রবিবার

21

স্টাফ রিপোর্টার

নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে হোটেল রোজল্যান্ডে দু’বান্ধবিকে আটকে রেখে ডিবি পুলিশ পরিচয়ে আংটি, ঘড়ি ও নগদ টাকাসহ ৬৬হাজার টাকা নিয়ে নেওয়ার মামলায় গ্রেফতার দু’আসামিকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। 

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান আসামিদের আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম আগামী রবিবার রিমা- শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আসামিরা হলেন নগরীরমরে বাংলা রোডস্থ স্কুল অব মিউজিকের সামনে সোনা মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. ইউসুফ আলি গাইনের ছেলে আরাফাত রহমান পলাশ (৩৫) ও বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বহরবুনিয়া গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে মো. শহীদুল ইসলাম (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, ৯মার্চ সকাল সাড়ে ১১টার দিকে নড়াইলের আলাদাদপুর থেকে রোশা নামের এক মেয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে চিকিৎসার জন্য। কিন্তু অনেক ভিড় থাকায় সে তার বান্ধবি রূপসা থানার মোহাম্মাদপুরের নিলাকে সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে আব্বাস হোটেলে আসতে বলে। পরে তারা দুপুরের খাওয়া-দাওয়া শেষ করার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। এসময় নিলা রোশাকে বাস টার্মিনালের সামনে হোটেল রোজল্যান্ডের ৩০৫নং কক্ষ ভাড়া নিয়ে রেস্টে রাখে। বিকেল ৪টার দিকে দু’যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তারা হোটেলে ব্যবসা করতে এসেছে বলে ভয়ভীতি দেয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সাজা দেয়া হবে বলে ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের কাছে সে টাকা না থাকায় তারা নগদ ৮হাজার টাকা, স্বর্ণের আংটি ও হাতের ঘড়ি নিয়ে ছেড়ে দেয়। এঘটনায় নিলা বাদী হয়ে আরাফাত রহমান পলাশ ও  শহীদুল ইসলামের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন যার নং- ১০।