Home আঞ্চলিক খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে হেরোইন ব্যবসার মামলায় একজনের জেলজরিমানা

খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে হেরোইন ব্যবসার মামলায় একজনের জেলজরিমানা

79

স্টাফ রিপোর্টার

দৌলতপুর থানার মাদক মামলার এক আসামিকে ৩বছর সশ্রম কারাদ-, ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একমাস  বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।

গতকাল বুধবার দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় প্রদান করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন নগরীর দৌলতপুর পশ্চিম কাশিপুর বিএল কলেজ রোডের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ আলি ওরফে শের-এ-কুল (৩৭)। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামি মোহাম্মদ আলি পলাতক ছিলেন।  আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াসিন আলি নথীর বরাত দিয়ে জানান, ২০০৯ সালের ২সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে দৌলতপুর পশ্চিম কাশিপুর বিএল কলেজ রোডে  অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মোহাম্মদ আলির বসতঘর তল্লাশি করে ২০পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. ফারুক সুলতান বাদী হয়ে মোহাম্মদ আলির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক মামলা দায়ের করেন যার নং-০১। ওই বছরের ৬অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিরঞ্জন কুমার শিকদার আদালতে মোহাম্মদ আলিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট মাহমুদা ফারজানা।