Home আঞ্চলিক দাকোপ ও বটিয়াঘাটায় ৫০০ পরিবার পেল খাদ্য সহায়তা

দাকোপ ও বটিয়াঘাটায় ৫০০ পরিবার পেল খাদ্য সহায়তা

11

দাকোপ প্রতিনিধি//

 খুলনার দাকোপ ও বটিয়াঘাটায় গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, আলু, তেল, লবণ।

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ সহায়তা প্রদান করা হয়।

সোমবার পৃথক দুটি সময়ে দাকোপ থানা প্রাঙ্গন ও বটিয়াঘাটা থানা প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে খাদ্য সহায়তা প্রদান করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

খুলনা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুলের সার্বিক সহযোগিতায় ৫০০ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। দাকোপ থানা ও বটিয়াঘাটা থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, আমাদের সমাজে অনেক ধনবান ও বিত্তবান মানুষ আছেন। কিন্তু বিত্তবান মনওয়ালা মানুষ খুব কম আছে। শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে মহৎ মানুষের পরিচয় দিলেন। এজন্য তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন পুলিশ সুপার।

প্রধান অতিথি সবাইকে করোনার টিকা গ্রহন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) রাশেদ হাসান, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ও খুলনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এমএ রিয়াজ কচি ।