ঢাকা অফিস।।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৭ম আ্যসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
আজ মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এই আ্যসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে ৩১ আগস্ট মঙ্গলবার থেকে।
নির্দেশনায় জানানো হয়, চলমান কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে ৭ম সপ্তাহের ইংরেজি, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিষয়ের আ্যসাইনমেন্ট মূল্যায়ন রুবিক্সসহ প্রণয়ন করা হয়েছে।
কোভিড-১৯ মহামারির কারণে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করে এসব কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে মাউশি।











































