পাইকগাছায় চিংড়ী ঘের ব্যবসায়ীকে খুন জখমের হুমকির অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় এক চিংড়ী ঘের ব্যবসায়ীকে খুন জখমের হুমকির অভিযোগ। ঘটনাটি উপজেলার লতা ইউনিয়নের গদারডাঙ্গা গ্রামে। এ ঘটনায় ব্যবসায়ী বাদী হয়ে থানায় সাধারণ ডায়রী করেছে।
থানার ডায়রী সুত্রে জানা যায়, উপজেলার লতার গদারডাঙ্গার প্রশান্ত রায়ের ছেলে রাজিব রায়(৩৯)এর সাথে একই এলাকার পুটিমারী গ্রামের দেব বিশ্বাসের ছেলে মৃগাঙ্গ বিশ্বাস ও শ্রীপদ বিশ্বাসের ছেলে দিপায়ন বিশ্বাসের পূর্ব শত্রুতা চলে আসছিল। গত শনিবার রাত ৮ টার দিকে রাজিব রায়ের গদারডাঙ্গা লীজ ঘেরে যেয়ে মৃগাঙ্গ ও দিপায়ন গালিগালাজ করতে থাকে। রাজিব রায় এলাকা বাসির সহযোগীতায় প্রতিবাদ করলে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় সে নিরাপত্তা চয়ে রাজিব রায় বাদী হয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়রী করেছে। যার নং –১৬৫৪। তাং ২৯-৮-২১।
পাইকগাছায় চিংড়ী ঘের ব্যবসায়ীকে খুন জখমের হুমকির অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় এক চিংড়ী ঘের ব্যবসায়ীকে খুন জখমের হুমকির অভিযোগ। ঘটনাটি উপজেলার লতা ইউনিয়নের গদারডাঙ্গা গ্রামে। এ ঘটনায় ব্যবসায়ী বাদী হয়ে থানায় সাধারণ ডায়রী করেছে।
থানার ডায়রী সুত্রে জানা যায়, উপজেলার লতার গদারডাঙ্গার প্রশান্ত রায়ের ছেলে রাজিব রায়(৩৯)এর সাথে একই এলাকার পুটিমারী গ্রামের দেব বিশ্বাসের ছেলে মৃগাঙ্গ বিশ্বাস ও শ্রীপদ বিশ্বাসের ছেলে দিপায়ন বিশ্বাসের পূর্ব শত্রুতা চলে আসছিল। গত শনিবার রাত ৮ টার দিকে রাজিব রায়ের গদারডাঙ্গা লীজ ঘেরে যেয়ে মৃগাঙ্গ ও দিপায়ন গালিগালাজ করতে থাকে। রাজিব রায় এলাকা বাসির সহযোগীতায় প্রতিবাদ করলে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় সে নিরাপত্তা চয়ে রাজিব রায় বাদী হয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়রী করেছে। যার নং –১৬৫৪। তাং ২৯-৮-২১।
পাইকগাছায় উপ-স্বাস্থ্য কেন্দ্র চলছে সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ফার্মাসিস্ট দিয়ে
বাবুল আক্তার, পাইকগাছা ॥
পাইকগাছায় ১০টি ইউনিয়নে ৬টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে বছরের পর বছর মেডিকেল অফিসার না থাকায় চিকিৎসা সেবার কাজ চলছে উপ-সহকারী ও ফার্মাসিস্ট দিয়ে। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকার হতদরিদ্র মানুষ।
জানা যায়, পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে ৬টি উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রগুলো মধ্যে গদাইপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে কাগজে কলমে রয়েছে ডাক্তার খুকু মনি। কিন্তু ডাক্তার সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে সেখানে রয়েছে সহকারী উপ-স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম। রাড়ুলী ইউনিয়নের বাঁকা ও কাটিপাড়া বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার পপি রানী, কপিলমুনির আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্র ডাক্তার অরুপ রতন কিন্তু তিনি খুলনা কভিট হাসপাতে দায়িত্ব পালন করছেন। সেখানে রয়েছে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন। গড়ইখালী উপ-স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বে রয়েছেন ডাক্তার মাহামুদা হক জুই। তিনি দায়িত্ব পালন করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান রয়েছে উপ-সহকারী মেডিকেল অফিসার শিপন হালদার। চাঁদখালী উপ-স্বাস্থ্য কেন্দ্র ডাক্তার মোহাম্মদ সাইফুল্লা ইবনে মান্নান দায়িত্ব পালনের কথা থাকলেও সেখানে রয়েছে সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাকিল মেহেদি রেজা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন উপ-সহকারী মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট ও নতুন পদায়ন একজন নার্স, ও একজন পিয়ন (এমএলএসএস) থাকার কথা থাকলেও এগুলো চলছে উপ-সহকারী ও ফার্মাসিস্ট দিয়ে। এর মধ্যে গদাইপুর, আগড়ঘাটা ও গড়ইখালী উপ-স্বাস্থ্য কেন্দ্র চলছে, একজন করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে। এরমধ্যে বাঁকার ফার্মাসিস্ট থাকেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ সব উপস্বাস্থ্য কেন্দ্রে যিনি ব্যবস্থাপত্র দিচ্ছেন তিনি আবার ওষুধ দেয়ার দায়িত্বে রয়েছেন। প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে একজন মেডিকেল অফিসার সহ ৫জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও আছে মাত্র একজন করে কর্মচারী। ডাক্তারসহ জনবল সংকটের কারণে এলাকাবাসী স্ব-স্ব এলাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে সরেজমিনে এমনটি দেখা যায়। এদিকে, অবকাঠামো দিক দিয়ে পাকা ও আধুনিকায়ন হলেও গদাইপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রের চারিপাশ নোংরা ও স্যাঁতসাঁতে অবস্থা বিরাজ করে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজন কুমার সরকার বলেন, জনবল সংকট ও জোয়ারের পানিতে গদাইপুর উপ – স্বাস্থ্য কেন্দ্রের মেঝে ডুবে যায়। সে কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে এবং পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতিশ চন্দ্র গোলদার বলেন, ৫০ শর্য্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছে মাত্র ১১ জন। সেখানে ডাক্তারের পদ শুন্য রয়েছে ১২ টি। সে কারণে সাব-সেন্টারের ডাক্তার দিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা। আমি প্রতি মাসে জনবল সংকটের কথা লিখে পাঠাচ্ছি মন্ত্রণালয়। কিন্তু কোন কাজ হচ্ছে না। এ দিকে এ হাসপাতাল থেকে ৪ জন ডাক্তার কোভিট হাসপাতালে নিয়ে গেছে। যার কারণে রোগীদের সেবাদিতে হিমসিম খেতে হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন
তথ্য বিবরণী ।।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম আজ (রবিবার) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঠালতলায় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের মাঝে বরাদ্দকৃত ঘর পরিদর্শন করেন। এসময় তিনি উপকাভোগীদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিকেলে সিনিয়র সচিব কে এম আলী আজম খুলনার এ্যাডমিনিষ্ট্রেটিভ কনভেনশন সেন্টারের নির্মাণ কাজ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
খুলনায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ত্রাণ বিতরণ
তথ্য বিবরণী।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এঁর পক্ষ হতে অসচ্ছল আনসার ও টিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে আজ বিকাল ৩টায় খুলনা আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোল্লা আমজাদ হোসেন পিএএমএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি খুলনা জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্যদের সরকার কর্তৃক অর্পিত যেকোন দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিরাজুল ইসলাম খান, সদর থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিদা খাতুন ও আনসার-ভিডিপি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় বনদস্যু বকতিয়ার বাহিনী চালিয়ে যাচ্ছে দস্যুতা
খাঁন নাজমুল হুসাইন (সাতক্ষীরা)।।
সাতক্ষীরা জেলার কুখ্যাত বনদস্যু বখতিয়ার উদ্দীন রাজু ও তার বাহিনী সুন্দরবন এলাকায় আবারও বেপরোয়া। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে বনদস্যুতা ও বন্যপ্রণী পাচার কাজ। সে আশাশুনি উপজেলা দরগাহপুর ইউনিয়নের মৃত. মহিউদ্দীন মধুর পুত্র। এলাকার নাম প্রকাশে অইচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, এই বখতিয়ার উদ্দীন রাজু দীর্ঘদিন ধরে বনে ও এলাকায় দস্যুতা করে। তার আছে নিজস্ব একটি বাহিনী। এলকার কেউ তার কাজে বাঁধা দিলে তাকে মামলা ও হামলা করে সর্বশান্ত করে। অধিকাংশ সময় সে এলাকার বাহিরে থাকে। বিগত ইউপি নির্বাচনে কালো টাকার প্রভাব ও সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে এলাকার নিরিহ মানুষদের কাছে প্রতিশ্রুতি দিয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়। কিছুদিন বন্ধ থাকলেও থেমে নেই তার পুরাতন ব্যবসা। সম্পতি দরগাহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি শেখ মিরাজ আলী তাকে নিষেধ করলে বিগত কয়েক দিন আগে তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপপ্রচার সহ সাতক্ষীরা প্রেস ক্লাবে একটি সংবাদ সংম্মেলন করে। এব্যাপারে দরগাহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি শেখ মিরাজ আলী জানায়, বখতিয়ার উদ্দীন রাজু ২০১৪ সালে ১৬ই নভেম্বর জঅই ৬ সদস্যের হাতে বাঘের চামড়া ১১ রাউন্ড গুলি সহ গ্রফতার হয়। এছাড়াও তার বিরুদ্ধে নারী নির্যাতন চুরি সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকায় সে অবধ্য ডিশ লাইনের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকার কেউ নিশেধ করলে সে তাদের বিভিন্ন ভাবে হুমকি দেয়। ইউনিয়নের যুবলীগের সভাপতি আবুল হাসান জানায় বখতিয়ার উদ্দীন রাজুর অত্মাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। আমরা তার বিরুদ্ধে কিছু বলতে গেলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায়, সম্পতি সে ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে দলের সুনাম ক্ষুন্ন করছে। এলকার সচেতন মহল তার দস্যুতা বন্ধের জন্য হস্তক্ষেপ কামনা করেছে। এব্যপারে বখতিয়ার উদ্দীন রাজুর কাছে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে সে ফোন কল রিসিভ করেনি।
বাগেরহাটে ৫৪০ জন দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ
বাগেরহাট প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক বাগেরহাট জেলার ০৯টি উপজেলার প্রতি উপজেলায় ৬০ জন করে মোট ৫৪০ জন অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে (চাল-৩ কেজি, ডাল-৫০০ গ্রাম, আলু-১ কেজি, পেঁয়াজ-৫০০ গ্রাম ও সাবান-১ টি)
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (খুলনা রেঞ্জ) মোল্লা আমজাদ হোসেন, খুলনা মহোদয়ের সর্বাতœক সহযোগিতায় এ ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট, বাগেরহাট (চলতি দায়িত্ব) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া। জেলা কমান্ড্যান্ট তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় সর্বদা মানব কল্যাণে নিবেদিত প্রাণ একজন দেশ প্রেমিক ও দক্ষ সংগঠক। মহাপরিচালক মহোদয়ের সুনির্দিষ্ঠ নির্দেশনার আলোকে দেশের প্রতিটি উপজেলায় ৬০ জন দুস্থ আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এনইউবিটি খুলনাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক (বিজ্ঞান বিভাগের) শিক্ষার্থীদের নিয়ে গুচ্ছ পদ্ধতিতে মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনার অডিটোরিয়ামে খুলনা জেলার বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে সকাল ১০.০০ টায় মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মডেল টেস্ট পরীক্ষার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতি হিসাবে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ড. আনোয়ার এইচ জোয়াদার, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে দেশের সেবায় তোমাদেরকে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি ডিপার্টমেন্টের লেকচারার তুসমিত মেহরুবা একা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ডাইরেক্টর মো: মাহমুদ হাসান, প্রিন্সিপাল অফিসার মো: রাশেদুল ইসলাম সবুজ, সিনিয়র অফিসার মো: সাইফুল ইসলাম, এডমিন অফিসার ইমরান জাহিদ ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ককে কুপিয়ে জখম, আটক ১
মোঃ আবু তাহের, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় আভ্যন্তরিন কোন্দলের জের ধরে উপজেলা বিএনপির আহবায়ককে কুপিয়ে জখম করেছে বিএনপির অপর পক্ষ। আহত উপজেলা বিএনপির আহবায়ককে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানকে আটক করেছে। রোববার দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের মরনমোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা বিএনপি দুটি ধারায় বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম এবং অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির অপর সদস্য সচিব টিপু সুলতান। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এ দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মতপার্থক্য চলে আসছিল। সম্প্রতি বিভিন্ন ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে রোববার দুপুরে সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিমের লোহাগড়া শহরের মদিনা পাড়ার বাড়িতে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য উপজেলা বিএনপির আহবায়ক ও লাহুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল জমাদ্দার (৬৫) মোটর সাইকেল যোগে লাহুড়িয়া থেকে লোহাগড়ার উদ্দেশ্যে রওনা হয়। তিনি জয়পুর-লাহুলিয়া সড়কের মরিচপাশা এলাকার মরনমোড় নামক স্থানে পৌছালে প্রতিপক্ষ সদস্য সচিব টিপু সুলতানের নেতৃত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, মফিজ, লিটুসহ ১০/১২ জন বিএনপির নেতা-কর্মী নজরুলের মোটর সাইকেলের গতিরোধ করে লাঠি, রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানকে (৪৭) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আটক করেছে। উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম উপজেলা বিএনপির আহবায়কের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বহিঃস্কারের দাবী জানান। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
জন্মাষ্টমী উপলক্ষ্যে খুলনায় সকল প্রকার শোভাযাত্রা, র্যালি ও মিছিলের ওপর বিধিনিষেধ আরোপ
তথ্য বিবরণী ।।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় হিন্দু সম্প্রদায়ের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের ন্যায় খুলনায় সকল প্রকার শোভাযাত্রা, র্যালি ও মিছিল বন্ধ রাখার জন্য ধর্ম মন্ত্রণালয় এক জরুরি বিধিনিষেধ জারি করেছে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে আবশ্যক সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালন করা যাবে। ধর্ম মন্ত্রণালয় গত ৬ আগস্ট জারিকৃত জরুরি বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।
ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান
ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাট পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় সহায়তা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান ও উপকার ভোগীদের বিভিন্ন প্রকারের গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দারের নিকট এ গুলি প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। পল্লী সঞ্চয় ব্যাংক ফকিরহাট শাখা ব্যবস্থাপক তুষার কান্তি রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস ও ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির প্রমূখ। এসময় জুনিয়র অফিসার হিটলার বিশ্বাস, দিপা রানী দাশ, মাঠকর্মী বিজয় দেব, পরিমল কির্ত্তনীয়া, কম্পিউটার অপরেটর হেলা খাতুন উপস্থিত ছিলেন। এদিন ২৫জন উপকার ভোগীদের মাঝে ১০লক্ষ টাকা ৫শতাংশ হারে ঋণ বিতরণ করা হয়। ##
ফকিরহাট আনসার ও ভিডিপি সদস্যদের খাদ্য সামগ্রী বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে অসহায় ও দরিদ্র সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে ৬০জন আনসার ও ভিডিপি সদস্যদের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহম্মদ সামাউল ইসলাম, প্রশিক্ষক আছিয়া বেগম ও কাজী ফরিদ উদ্দিন প্রমূখ।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন
খবর বিজ্ঞপ্তি।।
শোকাবহ আগস্ট মাসের জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড এর যৌথ উদ্যোগে মানবিক সহায়তার কর্মসূচীর অংশ হিসেবে অদ্য সকাল ১১ টায় আইইবি খুলনা কেন্দ্রের প্রাঙ্গনে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি খুলনা কেন্দ্রের মাননীয় সম্মানিত প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্্ পিইঞ্জ., বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়া, ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান। উক্ত খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচীর সার্বিক তত্বাবধানে ছিলেন আইইবি খুলনা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি খুলনা কেন্দ্রের কাউন্সিল সদস্য প্রকৌশলী এম.ডি. কামাল উদ্দিন আহমেদ, প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম ও প্রকৌশলী শেখ মারুফূল হক প্রমুখ। এছাড়া মুজিব বর্ষের কর্মসূচীর অংশ হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্র কর্তৃক খালিশপুরস্থ অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সকল শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের মধ্যে খাবার বিতরন করা হয়।
সবশেষে চেয়ারম্যান মহোদয় ও সম্মানী সম্পাদক সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ও সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় ১ কেজি ওজনের ৮ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক
সাতক্ষীরা প্রতিনিধি ।।
ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে প্রায় ১ কেজি ওজনের ৮ পিস স্বর্ণের বারসহ এক চোরাকাবারীকে আটক করেছে বিজিবি। রোববার সকালে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের ভবানীপুর ঋষিপাড়া এলাকা থেকে উক্ত স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৫৮ লাখ ৪০ হাজার টাকা।
আটক স্বর্ণ চোরাকারবারীর নাম বিল্লাল হোসেন (৩৭)। তিনি সদর উপজেলার উত্তর তলুইগাছা গ্রামের মৃত আমীর আলী সরদারের ছেলে।
বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ দুপুর আড়াই টায় এক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের জানান, ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবীবের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১২ ও সাব পিলার ৪ এর কাছাকাছি এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখানকার ভবানীপুর ঋষিপাড়া এলাকা থেকে বিল্লাল হোসেন নামের এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮ পিস স্বর্ণের বার জব্দ করে। যার ওজন ৮০ ভরি ( ৯৩৩.১২ গ্রাম) বলে বিজিবির এই কর্মকর্তা জানান। তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৫৮ লাখ ৪০ হাজার টাকা। প্রেস ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন, বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর রেজা, সহকারী পরিচালক মাসুদ প্রমুখ।
সাতক্ষীরায় সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকা থেকে পুলিশের স্টিকার লাগানো ভুয়া পরিচয় বহনকারী প্রাইভেটকার ও সাড়ে ৩ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার ভোরে শহরের মিলবাজার সংলগ্ন সুন্দরবন টেক্সটাইলস মিলের ১ নং গেটের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার মৃত আরশাদ হোসেনের ছেলে মাহফুজ আরিফ অপু (২৮), শহরের বাটকেখালী রামদেবপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে রায়হান বিপ্লব (২৮) ও শহরের গড়েরকান্দা এলাকার মৃত দেসের গাজীর ছেলে আনিছ গাজী (৩৫)।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ইশতিয়াক হোসাইন দুপুরে এক প্রেস ব্রিফিং-এ জানান, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে ইয়াবার একটি বড় চালান নিয়ে খুলনা থেকে সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সাতক্ষীরা শহরের মিলবাজার সংলগ্ন সুন্দরবন টেক্সটাইলস মিলের ১ নং গেটের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে র্যাবের চেকপোষ্ট বসানো হয়। পরে সেখান থেকে ঢাকা মেট্রো-গ-১৬-০১৫৬ একটি প্রাইভেটকার থামিয়ে চ্যালেঞ্জ করা হয়। এ সময় প্রাইভেটকারে থাকা উক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৩ হাজার ৪৩০ পিস ইয়াবা, মোবাইল ফোন ৫ টি, সিমকার্ড-৬ টি, নগদ ৫ হাজার ১০০ টাকাসহ পুলিশের স্টিকার লাগানো ভুয়া পরিচয়বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃত তিন মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।
প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদাগার করেছেন: মঞ্জু
।। খবর বিজ্ঞপ্তি।।
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাস্যকর বলেছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। রবিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। মঞ্জু বলেন, আওয়ামী লীগের সভানেত্রী বিষোদাগার করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে থেকেই যুদ্ধ করেছেন। এটা দিবালোকের মতো সত্য যে, তিনি যেদিন শাহাদাত বরণ করেন সেদিন এদেশের লাখ লাখ মানুষ কেঁদেছিল। বর্তমান অবৈধ সরকার গণতন্ত্র হত্যা করেছে, ভোটের অধিকার লুট করেছে। আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। যারা নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বলে মনে করে, যারা সারাক্ষণ মুক্তিযুদ্ধের কথা বলে তারাই সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম তাকে তারা হরণ করেছে, ধ্বংস করেছে। সভাপতির বক্তব্যে মঞ্জু বর্তমান ফ্যাসিষ্ট সরকারকে বিদায় করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্ম্পকে অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমোতি দেয়ার আহবান জানানো হয়। সভা থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনে যাওয়া নেতাকর্মীদের ওপর গুলিবর্ষনের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। সভা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ০১ সেপ্টেম্বর সকালে দলীয় কার্যালয়ে বিএনপির ইতিহাস ও অর্জন সম্পর্কে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সিদ্ধান্তসহ নগরীতে জিয়া ট্রি (নিমগাছ) লাগানোর কর্মসুচি গ্রহন করা হয়। এছাড়া করোনা ও ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের সহায়তায় যারা সহযোগিতা করেছেন তাদেরপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহনের জন্য নগরীতে ফ্রি রেজিষ্ট্রশন বুথ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, শেখ মুশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, এ্যাড. বজলুর রহমান, রেহেনা আক্তার, শেখ ইকবাল হোসেন, শাহাজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহাবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদি হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, জালু মিয়া, নিজাম উর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, সাজ্জাদ আহসান তোতন, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ, মিরাজ, মিজানুর রহমান মিলটন, সামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, মজিবর রহমান ফয়েজ, কাজি শফিকুল ইসলাম শফি, আবু সাইদ শেখ, নিয়াজ আহমেদ তুহিন, ম.স আলম, বদরুল আনাম, তরিকুল্লাহ খান, আবুল কালাম শিকদার, হাফিজুর রহমান মনি, এইচ এম আবু সালেক, ইসাহাক তালুকদার, মেজবাউদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, ইমতিয়াজ আলম বাবু, বাচ্চু মির, ওমর ফারুক, মোস্তফা কামাল, আব্দুল জব্বার, আব্দুল আলিম, এনামুল হাসান ডায়মন্ড, আশরাফ হোসেন, আসলাম হোসেন, নাসির খান, রফিকুল ইসলাম বাহাদুর, মিরু কাজি, লিটন খান, মনিরুজ্জামান মনি, জাকারিয়া লিটন, লিটু পাটোয়ারী, বাকের হাওলাদার, সিরাজুল ইসলাম লিটন, নুরে আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান বাবুল, মাজেদা খাতুন, মাহাবুবুল আলম বাদশা, সৈয়দ সাদি, আবু বকর, মাসুদ রেজা, বাবুল মুন্সি, মিনা মুরাদ, জিএম মইনুদ্দিন, জসিমুদ্দিন, মিজানুর রহমান, রাজু মোল্লা, সেলিম বড় মিয়া, কাজি একরাম মিন্টু, মতিয়ার রহমান, মোল্লা আলি আহমেদ, কাওছারি জাহান মঞ্জু, আলমগির হোসেন, ডা. হালি মোড়ল, হাবিবুর রহমান কাজল, মিলু খান, শফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, এমএ হাসান, আব্দুল আহাদ শাহিন, এমরান হোসেন, শেখ আল মামুন, এসএম আলমগির হোসেন, রবিউল ইসলাম, তুহিন ইসলাম প্রমূখ।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সাত হাজার আটশত ১৩ জন
তথ্য বিবরণী।।
খুলনা জেলায় আজ (রবিবার) সাত হাজার আটশত ১৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার ৯২ এবং মহিলা তিন হাজার সাতশত ২১ জন।
যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চার হাজার ৯৫ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার সাতশত ১৮ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে সাতশত জন, বটিয়াঘাটায় চারশত ৩৫ জন, দিঘলিয়ায় পাঁচশত ১৪ জন, ডুমুরিয়ায় পাঁচশত ১৫ জন, ফুলতলায় তিনশত ৩৩ জন, কয়রায় দুইশত ৪৪ জন, পাইকগাছায় চারশত ৫২ জন, রূপসায় দুইশত ৭৬ জন ও তেরখাদায় দুইশত ৪৯ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। রবিবার নগরীর পাঁচটি হাসপাতালে তিন হাজার একশত ২৭ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় তিন হাজার চারশত ৫০ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগে মানবিক সহায়তা বিতরণ
তথ্য বিবরনী।।
খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ (রবিবার) ৭৩ উপকারভোগীর মাঝে দুই লাখ ৫৪ হাজার টাকা এবং ৬৮ উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ছয়শত ৮০ কেজি চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে পাঁচটি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ৩৩৩ কল এর মাধ্যমে আটটি পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
খুলনা মহানগর ছাত্রদলের দুই দিনব্যাপি বর্ধিত সভা সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি।।
প্রতিকূল সময়ে দাঁড়িয়েও যারা জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে এসেছেন, সকল বিভেদ ও অন্তর্কোন্দল ভুলে তাদের প্রতি সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহবান জানিয়েছেন দলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি তরিকুল ইসলাম জহীর।
খুলনা মহানগর ছাত্রদলের বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে দেয়া বক্তব্যে এ আহবান জানান তিনি। রবিবার (২৯ আগষ্ট) বেলা ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে ছাত্রদলের বর্ধিত সভার মুলতবি অধিবেশন অনুষ্ঠিত হয়।
এরআগে শনিবার একই স্থানে শুরু হওয়া বর্ধিত সভায় বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল সহ ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ এবং খুলনা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর সভা মুলতবি ঘোষণা করা হয়।
সাবেক ছাত্র ও যুবনেতা তরিকুল ইসলাম জহীর বলেন, কালে কালে ছাত্র রাজনীতি বিকশিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। নিজেকে সম্মান করার সাথে সাথে অন্যকেও সম্মান করতে হবে। সততা, নিষ্ঠা, পারষ্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তুললে সংগঠন লাভবান হবে। অতীতে ছাত্রদলের সাথে যারা একদিনের জন্যও সম্পৃক্ত ছিলেন তাদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য তিনি বর্তমান নেতৃত্বকে পরামর্শ দেন।
সভায় সভাপতিত্ব করেন নগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি। সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাসের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েত উল্লাহ দিপু, রিয়াজুল খান মুরাদ, মোঃ হেলাল হোসেন গাজী, সদস্য ওয়াহিদুজ্জামান খান, কাজী আসিফুর রহমান, স্বপন রহমাতুল্লাহ, পারভেজ হোসেন মিজান, আলী আকবর, মোঃ মাজাহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকীব, আব্দুর রহিম বাদশা, সর্দার মাহিম উল হক, মোঃ ইউসুফ শেখ, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার।
সদর থানা, কমার্স কলেজ, সিটি কলেজ ও সুন্দরবন কলেজ ছাত্রদল নেতা রাজু আহমেদ, জুনায়েদ হোসেন মুন্না, আল ফারাবী, মো: হাফিজুর রহমান, মুরাদ খন্দকার, ফুয়াদ খন্দকার, মেহেদী হাসান ইমু, শেখ শামসাদ হোসেন আবিদ, লাইনুছ ইসলাম সাজিন, পরশ মির্জা, তামিম খান, নাজের মাহমুদ নিবিড়, মো: আবিদ শাহরিয়ার খান, মেহেদী হাসান সাইমন, মো: আবিদ, রবিন মাহমুদ, শেখ রাকিব, ফাহাদ আহমেদ, সাব্বির রাহিম।
সোনাডাঙ্গা থানা ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা মোঃ জুবায়ের হোসেন পপিন, মোঃ ইসরাইল হোসেন জিসান, শেখ মারজান হুসাইন, অন্তিম বিশ্বাস, মোঃ আল-আমিন, মেহেদি হাসান রাকিব, মোঃ পারভেজ শিকদার, শেখ ইব্রাহীম খলিলুল্লাহ, ওবায়দুল হক নাইম, রাসেল, তরিকুল ইসলাম নাহিদ, আরিফ শিকদার, কাফি হাসান, শাহীন, মোঃ রাকিবুল ইসলাম, রাজ।
খালিশপুর থানা, মহসিন কলেজ ও পলিটেকনিক কলেজ ছাত্রদল নেতা কাজী সালমান মেহেদী, ইমরান সালেহ সিফাত, শুভ কুমার দাস, অমিত মল্লিক, ফারহাদ হোসেন জেনিথ, মোঃ মিরাজুল ইসলাম, বেলাল হোসেন, জামিউল রহমান অপূর্ব।
দৌলতপুর থানা, বি এল কলেজ ও দিবা-নৈশ কলেজ ছাত্রদল নেতা আল-আমিন লিটন, মেহেদী হাসান, রবিউল ইসলাম, মোঃ রনি শেখ, হাবিবুর রহমান শোভন, রাকিবুল ইসলাম সাজিদ, সাব্বির রাহিম, নূর ইসলাম।
খানজাহান আলী থানা ছাত্রদল নেতা হাবিবুর রহমান বিপ্লব, রফিকুল ইসলাম, মোঃ মিরাজুল ইসলাম, সিয়াম প্রমুখ।
দাকোপের লাউডোবের খুটাখালি পিচের রাস্তা নির্মান হচ্ছে নিম্ন মানের খোয়া দিয়ে
মোঃ শামীম হোসেন- বাজুয়া ।।
খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের খুটাখালী গরু হাট গেট হতে লাউডোব বাজার অভিমুখে পিচের রাস্তা নির্মানের কাজ চলছে। সরোজমিনে গিয়ে দেখা যায় এখানে অতি নিম্নমানের ইট, ইটের খোয়া প্রকাশ্যেই ব্যবহার করা হচ্ছে। যেটা অনৈতিক,অন্যায়, সিডিউল চুক্তি বহির্ভূত কর্ম বলে এলাবাসীর কাছে মনে হচ্ছে। এলাকাবাসী জানায় এই রাস্তাটি খুবই জন-গুরুত্বপূর্ণ তরমুজের সময় এই রাস্তা দিয়েই শত শত ট্রাক চলাচল করে। জানা যায় এলাকার লোকেরা রাস্তায় নিম্ন মানের ইট দিতে মানা করলেও ক্ষমতা ও গায়ের জোড়ে কারো বাঁধা না শুনে ঠিকাদার রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে দেদারছে। যে দেখার কেউ নাই সকলে নিরব। তাই এলাকাবাসীর দাবি এই অতি গুরুত্বপূর্ণ রাস্তাটিতে নিম্নমানের খোয়া অপসারণ করে সিডিউল মোতাবেক রাস্তাটি নির্মান কাজ সম্পন্ন করার জন্য জনবান্ধব দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস, উপজেলা খএঊউ কর্মকর্তা ননী গোপাল ও লাউডোব ইউনিয়ন পরিষদের পুরস্কার প্রাপ্ত বার বার নির্বাচিত চেয়ারম্যান সরোজিৎ কুমার রায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছে। এলাকাবাসীর দাবির ফলে দাকোপ উপজেলা খএঊউ কর্মকর্তা ননী গোপালের কাছে জানালে তিনি বলেন আমার জানা নেই তবে অভিযোগ সত্যি হলে অবশ্যই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দর বনে বিষ দিয়ে মাছ ধরার সময় ২ জন আটক
মোঃ শামীম হোসেন- বাজুয়া ।।
সুন্দর বনে বিষ দিয়ে মাছ ধরার সময় বন কর্মকর্তাদের অভিযাানে ২ জন আটক। জানা যায় বন কর্মকর্তাদের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তা, খুলনা রেঞ্জ মহোদয়ের সার্বিক সহযোগিতায় হিরু মিয়া, এফজি ৯১ ও সঙ্গীয় স্টাফ সহ কালাবগী স্টেশন এর আওতাধীন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ০২ জন আসামীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। তারা জান আসামিদের কাছ থেকে ০১টি বিষের বোতল, ০২ টি ভেসালী জাল ০১ টি নৌকা ও আরো অন্যান্য মালামাল জব্দ করা হয়। আসামীদের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ০১, দাকোপ বন আদালত, খুলনায় সোপর্দ করা হয়। বন মামলা প্রক্রিয়াধীন।
মোংলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংকে দুইটি অক্সিজেন সিলিন্ডার দিলেন অবসরপ্রাপ্ত জজ শেখ জালাল উদ্দীন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
করোনা রোগীদের সেবায় মোংলার শেখ রাসেল অক্সিজেন ব্যাংকে দুইটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন বাগেরহাটের রামপালের অবসরপ্রাপ্ত জজ শেখ জালাল উদ্দীন। রবিবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের কলেজ মোড় এলাকায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমের হাতে এ অক্সিজেন সিলিন্ডার তুলে দেন শেখ জালাল উদ্দীনের প্রতিনিধি হাওলাদার আজাদ কবির। হাওলাদার আজাদ কবির পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা। অবসরপ্রাপ্ত জজ শেখ জালাল উদ্দীন বলেন, চলমান এই মহামারীতে করোনা সংক্রমিত রোগীদের বেশির ভাই শ্বাস কষ্ট হয়ে থাকে। তাই সবার সামর্থ্য ও স্থানীয়ভাবে পর্যাপ্ত চাহিদাপূরণের সুযোগ থাকেনা। সেই কারণে এ সকল রোগীদের সেবার জন্যই আমি মোংলার শেখ রাসেল অক্সিজেন ব্যাংকে দুইটি ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো দুইটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। প্রয়োজন ও চাহিদানুযায়ী বিভিন্ন জায়গায় আমার এ মানবতার সহায়তা অব্যাহত রেখেছি।
শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা শুরু করেন। এ পর্যন্ত এ অক্সিজেন ব্যাংকের মাধ্যমে মোংলা, রামপালসহ আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ২ শতাধিক করোনা রোগীকে ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন। এখন এ ব্যাংকে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা মোট ৮৪টি। অক্সিজেন উৎপাদনকারী কনসেনট্রেটর রয়েছে ৪টি। যা দিয়ে করোনা বন্ধু আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম দিন রাত করোনা রোগীদের ফ্রি সেবা দিয়ে যাচ্ছেন।
শেখ কামরুজ্জামান জসিম বলেন,করোনার প্রথম ঢেউয়ে আমি আক্রান্ত হয়েছিলাম। তখন বুঝেছি এর কষ্ট ও সামাজিক দূরত্বের বিষয়টিও। সেই উপলদ্ধি থেকেই করোনা রোগীদের সেবায় ফ্রি অক্সিজেন সেবা, তাদের বিনামূল্যে ওষুধ ও ফলমুল দেয়াসহ তাদের পাশে থাকার চেষ্টা করছি। আমি এ পর্যন্ত ২ শ রোগীকে সেবা দিতে পেরেছি। দুঃখজনক হলো তাদের মধ্য থেকে ৩০ জন মারাও গেছে।
কুয়েটে বুধবার উদ্্যাপিত হবে বিশ^বিদ্যালয় দিবস ২০২১
খবর বিজ্ঞপ্তি।।
আগামী ০১ সেপ্টেম্বর, ২০২১ বুধবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠা বার্ষিকী বিশ^বিদ্যালয় দিবস। ভৈরব-রূপসা বিধৌত এ পাদপীঠে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর জাকজমকপূর্ণভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করলেও করোনা মহামারীর বর্তমান পরিস্থিতিতে এবছর সংক্ষিপ্ত আয়োজন গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে পতাকা উত্তোলন ও বিশ^বিদ্যালয় দিবস উদ্বোধন, বৃক্ষ রোপন, মাছের পোনা অবমুক্তকরণ, কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যত-প্রেজেন্টেশন (অনলাইনে), আলোচনা সভা (অনলাইনে) এবং দোয়া মাহ্্ফিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং সভাপতিত্ব করবেন বিশ^বিদ্যালয় দিবস উদ্্যাপন কমিটির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। উল্লেখ্য, ২০০৩ সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এবছর ১৮তম বর্ষপূর্ণ করছে এ বিশ্ববিদ্যালয়টি।
বিশ^বিদ্যালয় দিবস উদ্্যাপন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর। তিঁনি বিশ^বিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করে দিবসটি পালনের অনুষ্ঠানে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
‘সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই
খবর বিজ্ঞপ্তি ।।
রবিবার বেলা ১১টায় সবুরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
এসময়ে তিনি বলেন,‘সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণ কর্মসূচী বৃদ্ধি করতে হবে। জাতির পিতার স্বপ্নের দেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য পূরণ করতে আমাদের প্রত্যেকেরই গাছ লাগানো উচিত। জীবণ ও গাছ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত।’ মোঃ আব্দুল হাই পলাশের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মোঃ সাইফুল ইসলাম, গোলাম হাইদার বুলবুল, মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ দাদন মিয়া, মোঃ ওয়ালি উল্লাহ, শহীদুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন, মোঃ নাছির উদ্দিন বাদশাহ রাসু, মোঃ হানিফ, মোঃ নাজমুল হোসেন, শেখ হারুন মানু, ফেরদৌস আলম রীতা, আল আমীন কবির, আল আমীন হোসেন রাজু সহ বিভিন্ন নেতাকর্মী। বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।
রূপসায় চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার,মামলা দায়ের
রূপসা প্রতিনিধি ।।
রূপসা থানা পুলিশ মাহিনুর রহমান আকুঞ্জি (৩৭) নামে এক ছিনতাই কারীকে গ্রেফতার করেছে। সে জেলার বটিয়াঘাটা উপজেলার তলাপাড়া এলাকার শাহজাহান আকুঞ্জির ছেলে।
পুলিশ জানায়, উপজেলার তিলক-রূপসা ব্রীজ এলাকায় মাঝে মধ্যে মোটরসাইকেলে করে ছিনতাই করে আসছে ছিনতাইকারীর একটি দল।ভোর রাতে ও সন্ধ্যা বেলায় তারা ছিনতাই করত। মাঝে মধ্যে ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ ও পথচারীরা আতংকে থাকত। থানা পুলিশের ওসি সরদার মোশাররফ হোসেন ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য ঐ এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় ২৯ আগস্ট (রবিবার) ভোর রাতে ভ্যান যোগে ইয়াছিন নামে এক ব্যাক্তি বাগেরহাট থেকে শহরে যাবার পথে নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তা মলমঘাটা ব্রীজ এলাকায় পৌছালে পথিমধ্যে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে ভ্যান চালকের পথ গতিরোধ করে এবং কাছে যা আছে তা দেবার জন চাপাতি দিয়ে হত্যা করার হুমকি দেয়। এসময় ভ্যান চালকের নিকট থাকা ৪ হাজার ৫ শত টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। ছিনতাইকারী ও ভ্যান চালকের কথা কাটা কাটির শব্দে পথচারী ও টহল পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করলে মোটরসাইকেলে করে ২ জন পালিয়ে যায় এবং ছিরতাইকারী মাহিনুরকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ছিনতাই করা নগত ৪ হাজার ৫শত টাকা, মোবাইল ও একটা চাপাতি উদ্বার করে পুলিশ। এ ব্যাপারে ভ্যান চালক ইয়াছিন বাদী হয়ে গ্রেফতারকৃত ১ও অজ্ঞাত ২ জনের বিরুদ্ধে রূপসা থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-১৯,তাং-২৯/০৮/২১।
বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি প্রতিপাদ্যে মৎস্য সপ্তাহের উদ্বোধন
তেরখাদা প্রতিনিধিঃ
বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি শীর্ষক প্রতিপাদ্যে গতকাল সকাল ১১টায় তেরখাদা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে
মৎস্য সপ্তাহ উদযাপন ২০২১ এর আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিেেলন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসি বেগম, স্বাস্থ্য কর্মকর্তা আবুল বাশার বিশ্বাস, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রজীত রায়, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, মৎস্যজীবী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক রাবু, মলয় লাল বালা, নরেন বিশ্বাসসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার তি নজন বাছাইকৃত মৎস্য চাষী মোঃ গোলাম কিবরিয়া, শাকিল আহমেদ ও উবায়দুল্লাহ ক্রেস্ট প্রদান করা হয় এবং উপজেলা প্রশাসনের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহ ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোসনা করা হয়।
বলদ্বর্নায় পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধি
গতকাল বিকেল ৫টায় বলদ্ববর্ণা বাসস্ট্যান্ড মোড়ে বিট পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হ, মেখ ইয়াছিন আহমেদ, নুর মোহাম্মদ প্রমুখ। বক্তারা বরেন বলর্দ্বনা মাদক ও প্রতিনিয়ত চুরির ঘটনায় এলাকা বাসী অতিষ্ট। এই অপরাধীদের তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
দিঘলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দিঘলিয়া প্রতিনিধিঃ
গতকাল বিকাল ৫ টায় দিঘলিয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে বারাকপুর ইউনিয়নের লাখোয়াটী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে, সাধারন সম্পাদক খান আবু সাইদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন- অর – রশিদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা জাহিদ হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ হাফিজুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা নজরুল ইসলাম, বারাকপু ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন, সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শেখ আনসার আলী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক গাজী আব্দুর কাদের, শরিফ রফিকুল ইসলাম, ইকবল শেখ, ওলিয়ার রহমান, শেখ আনিসুর রহমান, শেখ রিয়াজ হোসেন, হাবিবুর রহমান তারেক, গাজী সেলিম রেজা, চৌধুরী ইসরাইল হোসেন, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ সাইদুর রহমান, শেখ রাজিবুল হাসান, চৌধুরী শাহিদুল ইসলাম, শেখ মোঃ আলামিন,প্রিন্স গাজী,জিয়া গাজী,আফজাল হোসেন, এপ্রিল হোসেন, কবির শেখ সহ প্রমুখ।
বাগেরহাট সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী দিলেন বন্ধুমহল
বাগেরহাট প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদর হাসাপাতালে পরিচ্ছন্নতাকর্মী সংকটপূরণে এগিয়ে এসেছে বন্ধমহল নামের একটি সংগঠন।আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসের জন্য দুইজন পরিচ্ছন্নতাকর্মীর সম্মানি ভাতার ব্যবস্থা করেছেন তারা। রবিবার (২৯ আগস্ট) সকালে বাগেরহাট সদর হাসপাতালের হলরুমে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমানের কাছে এই সম্মানির অর্থ তুলে দেন সংগঠনের সদস্যরা। এসময়, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিরাজুল ইসলাম, বন্ধমহলের এসকে বদরুল আলম, শোহান পারভেজ, চিন্ময় পাল, সোহেল তালুকদার, শেখ জাহাঙ্গীর বাদশা, গোলাম তাবরেজ সবুজসহ পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা কর্মী পিয়া ও আয়শা বলেন, করোনা পরিস্থিতিতে বেকার অবস্থায় ছিলাম। দুই মাসের জন্য হলেও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালের সেবা করার সুযোগের পাশাপাশি আর্থিকভাবেও আমরা উপকৃত হয়েছি। এজন্য বন্ধুমহলকে আমরা ধন্যবাদ জানাই।
বন্ধুমহলের এসকে বদরুল আলম বলেন, সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর সংকট মেটাতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বন্ধুমহলের পক্ষ থেকে যোগাযোগ করি। তাদের অনুমতিক্রমে আমরা দুইজন পরিচ্ছন্নতাকর্মীর সম্মানির ব্যবস্থা করি। এটা যদিও খুবই সামান্য।তবে আমরা বিশ্বাস করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে অনেকে এই ধরণের সামাজিক কাজে এগিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।
বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান বলেন, বাগেরহাট সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর সংকট রয়েছে।এই পরিস্থিতিতে বন্ধুমহল যে দুইজন পরিচ্ছন্নতাকর্মীর সম্মানি দিয়েছেন এজন্য আমরা তাদের সাদুবাদ জানাই। এই দুইমাস সদর হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বন্ধুমহলের দুই পরিচ্ছন্নতাকর্মী ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
এসএসসি-২০০০ এবং এইচএসসি-২০০২ ব্যাচের ১০৩ জন বন্ধু মানুষের কল্যানের জন্য বন্ধুমহল নামের একটি সংগঠন তৈরি করেন। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে সংগঠনের সদস্যরা।
বটিয়াঘাটায় মাছের পোনা অবমুক্ত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয় । সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন এর সভাপতিত্বে গতকাল রবিবার বেলা ১ টায় স্থানীয় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মোস্তফা বিলাল, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমীর আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি ।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মাসুদুল হাসান এর মাতা মোসাঃ হামিদা খাতুন আজ ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শহিদ মুক্তিযোদ্ধা শিকদার হেমায়েতুল ইসলামের স্ত্রী। আজ বাদ যোহর নগরীর দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে নিরালা কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মাসুদুল হাসান এর মাতা মোসাঃ হামিদা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সমীর কুমার সাধু, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মোস্তাক আলীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
সাতক্ষীরা দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও পোনা অবমুক্তকরণ
কে এম রেজাউল করিম ।।
সাতক্ষীরার দেবহাটায় রবিবারে (২৯ শে আগষ্ট) উপজেলা পরিষদের পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব তাছলিমা আক্তার সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্তকরণ করেন। দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,উপজেলা ভাইচ চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নাছরিন জাহান,পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।











































