Home আঞ্চলিক লাউডোবের খুটাখালি পিচের রাস্তা নির্মান হচ্ছে নিম্ন মানের খোয়া দিয়ে

লাউডোবের খুটাখালি পিচের রাস্তা নির্মান হচ্ছে নিম্ন মানের খোয়া দিয়ে

446

মোঃ শামীম হোসেন, বাজুয়া ।।

খুলনার দাকোপ উপজেলার  লাউডোব ইউনিয়নের খুটাখালী গরু হাট গেট হতে লাউডোব বাজার অভিমুখে পিচের রাস্তা নির্মানের কাজ চলছে। সরোজমিনে গিয়ে দেখা যায় এখানে অতি নিম্নমানের ইট, ইটের খোয়া প্রকাশ্যেই ব্যবহার করা হচ্ছে। যেটা অনৈতিক,অন্যায়, সিডিউল চুক্তি বহির্ভূত কর্ম বলে এলাবাসীর কাছে মনে হচ্ছে।

এলাকাবাসী জানায় এই রাস্তাটি খুবই জন-গুরুত্বপূর্ণ তরমুজের সময় এই রাস্তা দিয়েই শত শত ট্রাক চলাচল করে। জানা যায় এলাকার লোকেরা রাস্তায় নিম্ন মানের ইট দিতে মানা করলেও ক্ষমতা ও গায়ের জোড়ে কারো বাঁধা না শুনে ঠিকাদার রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে দেদারছে। যে দেখার কেউ নাই সকলে নিরব।

তাই এলাকাবাসীর দাবি এই অতি গুরুত্বপূর্ণ রাস্তাটিতে নিম্নমানের খোয়া অপসারণ করে সিডিউল মোতাবেক রাস্তাটি নির্মান কাজ   সম্পন্ন করার জন্য জনবান্ধব দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস, উপজেলা LGED কর্মকর্তা ননী গোপাল ও লাউডোব ইউনিয়ন পরিষদের পুরস্কার প্রাপ্ত  বার বার নির্বাচিত চেয়ারম্যান সরোজিৎ কুমার রায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।

এলাকাবাসীর দাবির ফলে দাকোপ উপজেলা  LGED কর্মকর্তা ননী গোপালের কাছে জানালে তিনি বলেন আমার জানা নেই তবে অভিযোগ সত্যি হলে অবশ্যই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।