ইসলামী যুব আন্দোলনের ১৭ নং ওয়ার্ডে করোনায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
খবর বিজ্ঞপ্তি
শনিবার, বিকাল ৬ ঘটিকায় ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ এর সৌজন্যে ১৭ নং ওয়ার্ডে করোনায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সংগ্রামী সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সেক্রেটারি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলন নগর সাংগঠনিক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, মোহাম্মদ আবু হানিফ ভান্ডার , মোহাম্মদ শাওন আহমেদ প্রমুখ।
পথের বাজার পুলিশ চেকপোষ্টের পাশে সরকারি জমি দখল করে চলছে ভবন নির্মাণের কাজ
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন পথেরবাজার পুলিশ চেকপোষ্টের পাশে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের পরিচয় দিয়ে সরকারি জমি দখল করে খুলনাা উন্নয়ন কতৃপক্ষের ( কেডিএ) অনুমতি ছাড়াই চলছে বহুতল ভবন নির্মাণের কাজ। দামোদার ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ আগষ্ট ফুলতলা উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) নির্দেশক্রমে উপজেলা সরকারি সার্ভেয়ার দ্বারা জমির পরিমাপ হয় , এসময় সেখানে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সার্ভেয়ার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উপস্থিতিতে সরকারি জমি মশিয়ালি মৌজার এস এ ১৪১৮ নং খতিয়ানের এসএ দাগনং ৫ ও ৬ নং দাগের পরিবর্তে আর এস ৪৭ নং দাগের মধ্যে ২৩ শতক জমি যার ভিপি ভিপি ইজারা কেস নং ২৩১ /১৯৬৮-৬৯ । উক্ত ২৩ শতক জমি আসলাম ভ’ইয়া দখল করে দির্ঘদিন ধরে হোটেল ব্যাবসা চালিয়ে আসছে , শুধু তাই নাই অবসারপ্রাপ্ত সেনা সদস্যের পরিচয়ে ফুলতলা উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) নির্দেশক্রমে উপজেলা সরকারি সার্ভেয়ার দ্বারা জমির পরিমাপ এর পর সরকারি ভিপি জমি নির্দিষ্ট হওয়ার পরও অদৃশ্য ইশারায় সেখানে গড়ে তুলছেন বহুতল ভবন নির্মানের কাজ । পার্শবর্তি একই মৌজার আর এস ৪৮ দাগের জমির মালিক মোঃ শাহাবুদ্দিন আলম এর নিজ নামিয় জমি দখলের চেষ্টা করে আসলাম ভুইয়া সেখানে বাধা সৃষ্টি করলে বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভিতি প্রদর্শন করে আসলাম ভুইয়া ও তার পুত্র জোবাইর হোসেন ভুইয়া ও সুজায়ের হোসেন ভুইয়া । এ ব্যাপারে খানজাহান আলী থানায় সাধারন ডায়েরি সহ একাধিক অভিযোগ রয়েছে । ফুলতলা উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) রুলী বিশ^াস উক্ত ভিপি জমিতে কোন প্রকার কাজ না করার নির্দেশনা প্রদান করলেও কোন কিছুর তোয়াক্কা না করে সে বহুতল ভবন নির্মানের কাজ চলছে । ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন ভবন নির্মান তো দুরের কথা সরকারি জমি কোনভাবেই কেউ দখল করে রাখতে পারবে না ,যদি কেউ অবৈধভাবে দখল করে নির্মানকাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
সোনালী জুট মিল চালুর ব্যাপারে সিদ্ধান্ত হলেও মিল কতৃপক্ষের গড়িমসি শ্রমিক উত্তেজনা
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিল চালুর ব্যাপারে গত ২৭ আগষ্ট শুক্রবার খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে বিভাগিয় শ্রম পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে ত্রি পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে দির্ঘ সময় আলোচনা শেষে মেসার্স রাসেল এন্টার প্রাইজকে বিভিন্ন শর্তসাপেক্ষে মিল চালু করার জন্য সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহন করা হয় । এদিকে মিলটির প্রকল্প প্রধান মোঃ দেলোয়ার হোসেনর সাক্ষরিত একটি নোটিশ বিভিন্ন দপ্তরে প্রেরন করা হয় । নেটিশে উল্লেখ করা হয় মিল মালিক রাসেল এন্টারপ্রাইজকে দিয়ে মিল চালাতে আগ্রহী নয় । তবে মিল মালিকপক্ষ মিলটি যাতে চালু হয় সে ব্যাপারে নিজেরা বসে সিদ্ধান্ত নেবে । মালিকপক্ষের নোটিশ পাওয়ার পর মিল এলাকায় তিব্র শ্রমিক অসন্তোষ দেখা দেয় । এ ঘটনায় সাধারন শ্রমিক কর্মচারীদের উদ্যোগে ২৮ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় সোনালী জুট মিল ঈদগাহ ময়দানে মিলের সাধারন শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । শ্রমিক নেতা চানমিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিলের সাবেক সাধারন সম্পাদক শেখ আমজাদ হোসেন, ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান , সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবলু, মোঃ ফারুক, কালাম, মোঃ কাশেম, প্রমুখ । সভা থেকে বক্তারা বলেন মিলটি চালুর জন্য চেষ্টা করা হলেও একটি মহল গভির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে অতিদ্রত মিল চালু করা না হলে কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান ।
খুলনার আওয়ামী লীগের মধ্যেই আছে এড. মঞ্জুরুল ইমামের খুনিরা : খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি
খুলনার বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা এ্যাড. মঞ্জুরুল ইমাম হত্যাকান্ড সম্পর্কে নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের দেয়া কাল্পনিক, অসত্য ও বানোয়াট বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি। শনিবার (২৮ আগস্ট) প্রদত্ত বিবৃতিতে খুলনার সর্বজন শ্রদ্ধেয় নেতা এ্যাড. মঞ্জুরুল ইমাম হত্যাকান্ডে পৃষ্ঠপোষক বিএনপি নেতাদের বিচার করতে হবে শিরোনামে ২৬ আগস্ট বিভিন্ন পত্র পত্রিকায় তালুকদার আব্দুল খালেকের বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘ ১৮ বছর পর এ ধরনের বানোয়াট, কাল্পনিক বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতেই দেয়া যায়। মরহুম এড. মঞ্জুরুল ইমাম হত্যাকান্ড সম্পর্কে তার পরিবারের দেয়া বক্তব্য ও মামলা চলাকালে আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎকারে কখনই হত্যাকান্ডে বিএনপি জড়িত থাকার কথা বলা হয়নি। এছাড়া দীর্ঘ দেড়যুগেও স্থানীয় আওয়ামী লীগ কখনই দাবি করেনি বরং তাদের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা হত্যাকান্ডের পর খুলনা সফরকালে নিহত মঞ্জুরুল ইমামের বাড়িতে সমবেদনা জানাতে গেলে পরিবারের সদস্যদের দেয়া বক্তব্যে নিজ দলের নেতাদের নাম শুনেছেন যা খুলনাবাসীর জানা আছে। সবসময়ই নিহত মঞ্জুরুল ইমামের পরিবারের সদস্যরা হত্যাকারী সম্পর্কে আঙ্গুল তুলেছেন আওয়ামী লীগের দিকে। মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি খুন ও হত্যার রাজনীতিতে বিশ্বাসী নয়। দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি সম্পর্কে সিটি মেয়র মিথ্যা অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা আওয়ামী লীগ নিজের অপকর্ম ঢাকতে বিএনপি সম্পর্কে অসত্য ও বানোয়াট তথ্য উপস্থাপন করছে। তাদের কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। একই সাথে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের দেয়া বক্তব্যের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, শেখ মুজিব হত্যাকা-ের পৃষ্ঠপোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না; শেখ মুজিবকে আওয়ামী লীগই হত্যা করেছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করে আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতা খন্দাকার মোস্তাক রাষ্ট্রপতি হন এবং অন্যান্য নেতাদেও নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করেন। উত্তরাধিকারসূত্রে খুনের রাজনীতির পৃষ্ঠপোষকতা কারা করে মঞ্জুরুল ইমাম হত্যাকান্ডের তথ্য উপাত্ত সংগ্রহ করে আওয়ামী লীগ নেতাদের মুখোশ উন্মেচন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। এ্যাড. মঞ্জুরুল ইমাম হত্যাকান্ডে আওয়ামী লীগের লোকেরাই জড়িত। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। তারা হত্যা ও খুনের রাজনীতি বহনকারী দল। সরকারের পায়ের নিচে মাটি সরে যাওয়ায় এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় আবোল তাবোল বলতে শুরু করেছে। তালুকদার খালেকের দেয়া বক্তব্যকে অসত্য বিভ্রান্তিকর ও আষাড়ের গল্প হিসেবে অবিহিত করে বিএনপি নেতারা বলেছেন, নীতিহীন অসুস্থ রাজনীতিবিদের পক্ষেই এ ধরনের মিথ্যাচার করা সম্ভব। ভবিষতে এ ধরনের মনগড়া বানোয়াট বয়ানবাজি করা থেকে বিরত থাকার জন্য নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
মুহসিন কলেজ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের আলোচনা সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে খালিশপুরস্থ সরকারি হাজি মুহাম্মাদ মুহসিন কলেজ ছাত্রসংসদ ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মুহসিন কলেজ ছাত্রসংসদের সাবেক এজিএস ও সাবেক ছাত্রলীগ নেতা রিপন খানের সভাপতিত্বে ও সাবেক ভিপি এস এম মনিরুজ্জামান, প্রো-ভিপি লুৎফর রহমান মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা আ’লীগের সভাপতি এ কে এম সানাউল¬াহ নান্নু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, সাবেক ছাত্রলীগ নেতা এস এম গিয়াস উদ্দিন, জুবায়ের হোসেন, নূর হোসেন, মহিলা আ’লীগ নেত্রী শারমিন রহমান শিখা, যুবলীগ নেতা মহিদুল ইসলাম মিলন, আব্দুল¬াহ আল মামুন মিলন, সাবেক ছাত্রনেতা এস এম নূর হাসান জনি। এ সময় উপস্থিত ছিলেন
ফাত্তাউল ইসলাম ফাহিদ, রায়হান, রাসেল, শাফিকুুল ইসলাম সাজু, শেখ নাসির, তরিকুল ইসলাম রনি,রওশন আনিজি অন্তু,আরাফাত এফ রহমান, এস এম শ্রাবণ আহম্মেদ, বিজয় কুমার দাস, আশিক, ইমন, আনিস, সজিব, যুব মহিলালীগ নেত্রী লাভলী বেগম, ফাতেমা খাতুন সীমা প্রমূখ।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা হোসেনের মায়ের মৃত্যুতে বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি এম এম সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের মাতা হাসিনা ইসলাম শনিবার ভোরে নগরীর হাজি মহসিন রোডস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। বাদ আসর খুলনা আলিায়া মাদ্রাসায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর কমিটির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, জুলফিকার আলী জুলু, আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, শামিম কবির, আতাউর রহমান রুনু, ইবাদুল হক রুবায়েত, আজিজা খানম এলিজা, মিজা মাহমুদ, সেতারা বেগম, খান ইসমাইল হোসেন, আবু সাঈদ, হেলাল আহমেদ সুমন, আঃ মান্নান মিস্ত্রি, ইশতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস, সজীব তালুকদার প্রমুখ।
কেন্দ্রীয় যুবদল নেতা হোসেনের মায়ের ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ভিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এর মাতা হাসিনা ইসলাম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। শনিবার (২৮ আগস্ট) ভোর সোয়া ৬টায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে : আজিজুল বারী হেলাল
খবর বিজ্ঞপ্তি
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের অমূল্য শিক্ষা জীবন ফিরিয়ে দেয়ার আহবান জানিয়েছেন। গায়ের জোরে রাতের ভোটে ক্ষমতা দখলকারী সরকার ছাত্র বিক্ষোভের আশঙ্কায় পরিকল্পিতভাবে কলেজ-বিশ^বিদ্যালয় বন্ধ করে রাখছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগনের অধিকার ফিরিয়ে আনতে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল। শনিবার (২৮ আগষ্ট) নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ভার্চুয়ালি অংশ নেন তিনি।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদল আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি। সদস্য সচিব মোঃ তাজিম বিশ^াসের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ সভাপতি মিজানুর রহমান সজীব ও যুগ্ম সম্পাদক নিজামউদ্দিন রিপন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভার্চুয়ালি সভায় অংশ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অতীতের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে খুলনার রাজপথে ছাত্রদলের ভূমিকার কথা স্মরণ করে ভূয়সী প্রশংসা করেন। নগর ছাত্রদলের অর্ন্তগত ইউনিট কমিটিসমূহ গঠনে রাজপথের ত্যাগী পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের পরামর্শ দেয়া হয়। বক্তারা আশা প্রকাশ করে বলেন, ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী কমিটি গঠন করতে পারলে আগামীতে সরকার পতনের আন্দোলনে রাজপথের দখল থাকবে ছাত্রদলের হাতে। এর আগে খুলনায় অতীতে ছাত্রদলের নেতৃত্ব দানকারী সাবেক নেতারা বক্তব্য রাখেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্ত্তজা, বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, সুলতান মাহমুদ, মোঃ রোবায়েত হোসেন বাবু, আরিফ ইমতিয়াজ খান তুহিন, আজিজা খানম এলিজা, শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, আব্দুল আজিজ সুমন, শেখ ইমাম হোসেন, কামরান হাসান, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু প্রমুখ।
ছাত্রদল মহানগর আহবায়ক কমিটি ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েতউল্লাহ দিপু, রিয়াজুল খান মুরাদ, মোঃ হেলাল হোসেন গাজী, সদস্য ওহিদুজ্জামান খান, কাজী আসিফুর রহমান, স্বপন রহমাতুল্লাহ, রাসিকুল আনাম রাসু, পারভেঝ হোসে মিজান, আলী আকবর, মোঃ মাজহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকিব, অঅব্দুর রহিম বাদশা, সর্দার মহিম উল হক, মোঃ ইউসুফ শেখ, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার প্রমুখ। কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর বর্ধিত সভা মুলতবি ঘোষণা করা হয়। আগামীকাল রবিবার সকাল ১১টায় একই স্থানে মুলতবি সভার কার্যক্রম শুরু হবে।
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ২জনকে জরিমানা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার গুটুদিয়ার মাগুরখালী গেটের নদীতে নেট-পাটা দেয়ার অপরাধে অভিযুক্ত ২জনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নদীতে অবৈধ নেট-পাটা উচ্ছেদ অভিযান চলাকালে গুটুদিয়ার আমজাদ শেখ ও শাহাজান শেখকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৩ ধারার অপরাধে ৫ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান।এ সময় একটি মিনি নৌকা, শতাধিক বাঁশ, পাটা ও নেট জব্দ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক।
সাংসদ বাবু’র চাচার মৃত্যুতে সাইফুল্লাহ্ আল মামুনের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ বখতিয়ার উদ্দিন আবু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য এস এম সাইফুল্লাহ্ আল মামুন। এক শোক বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
নড়াইলের কালিয়া উপজেলায় তিনটি আগ্নেয় অস্ত্রসহ স্বামি-স্ত্রী আটক
মোঃ আবু তাহের, নড়াইল
নড়াইলের কালিয়ায় অস্ত্র রাখার আভিযোগে হানিফ মোল্যা (৩২) ও তার স্ত্রী সোহাানাকে পুলিশ আটক করেছে । কালিয়া থানা পুলিশ শনিবার ২৮ আগষ্ট ভোররাতে উপজেলার কুলসুর গ্রাম থেকে তাদের আটক করে। এসময় পুলিশ একটি চায়না পিস্তল, একটি ম্যাগজিন ও দুইটি দেশী তৈরী ওয়ান শুটার তাদের কাছ থেকে উদ্ধার করে। আটক হানিফ মোল্যা উপজেলার বেন্দার চরের বাবু মোল্যার ছেলে। হানিফ তার শ্বশুর বাড়ী কুলসুর গ্রামে অস্ত্র ও মাদক ব্যবসা করতো বলে পুলিশ জানায়। শনিবার ২৮ আগষ্ট দুপুরে জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় তার কার্যালয়ে এক সংবাদ সম্মেললে এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, কালিয়া উপজেলার কুলসুর গ্রামে র্দীঘদিন হানিফ ও তার স্ত্রী মাদক ও অস্ত্র ব্যবসা করছিল। এই ঘটনায় কালিয়া থানায় মামলা দায়ের হয়েছে।
দিঘলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
আসাদ, দিঘলিয়া
“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিঘলিয়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ –২০২১। গতকাল সকাল ১১ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে শুরু হয়েছে মৎস্য সপ্তাহ –২০২১। ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহ চলবে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন, আমরা দিঘলিয়া উপজেলার মৎস্যজীবী এবং মৎস্য চাষীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, সাথে সাথে অবৈধভাবে নদী ও সরকারি খালে বাঁধ – পাটা উচ্ছেদের অভিযান অব্যহত রাখেছি যাতে করে প্রাকৃতিক ভাবে জীববৈচিত্র্য ফিরে আসে। এ সময়ে উপস্থিতি ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সাঃ সম্পাদক মল্লিক মোকসুদুর রহমান খোকন, সাংবাদিক মোঃ ফরহাদ কাদির, মোঃ শহিদুল ইসলাম, গাজী জামসেদুল ইসলাম, ওয়াছিক উল্লাহ হোসাইনী, কে এম আসাদুজ্জামান, কিশোর কুমার দে, সালাহউদ্দীন বাবু, মৎস্য অধিদপ্তরের কে এম মহাসিন আলম, মোঃ শহিদুল ইসলাম সহ প্রমূখ।
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফের রেলপথে আমদানি হয়েছে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফের রেলপথে আমদানি হয়েছে আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন। গতরাতে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বিশেষ অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল বন্দরের রেল স্টেশনে এসে পৌঁছায়। শনিবার দুপুরে পণ্যচালানটি খালাশের জণ্য প্রয়োজণীয় ডকুমেন্ট কাস্টমস হাউসে সাবমিট করেছে সিএন্ডএফ এজেন্ট সারথী এন্টারপ্রাইজ। লিনডে বাংলাদেশ লি: ২০০ মে: টনের তরল অক্সিজেন আমদানি করে। ভারতের রফতানিকারক প্রতিষ্ঠান লিনডে ইন্ডয়া লি: ১৩টি চালানে এপর্যন্ত রেলপথে ভারত থেকে আমদানি হয়েছে ২ হাজার ৬১৬ মেট্রিক টন তরল অক্সিজেন। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অক্সিজেন এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে পৌঁছাবে। পরে সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব অক্সিজেন ট্যাংকারে করে সরবরাহ করা হবে। বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, গত ২৪ জুলাই থেকে রেলযোগে অক্সিজেন আমদানি শুরু হয়। সর্বশেষ ২৭ আগস্ট ২০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে রাতে। ১৩টি চালানে এ পর্যšত লিনডে বাংলাদেশ লি: নামে আমদানিকারক ২ হাজার ৬১৬ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছেন।
বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড.নিয়ামুল ইসলাম জানান, ভারতে থেকে গতরাতে ২০০ মে: টন তরল অক্সিজেন আমদানি হয়ে খালালেশ অপেক্ষায় বেনাপোল রেল স্টেশনে আছে। সরকারী ডিউটি পরিশোধ করেই তরল অক্সিজেনের চালানটি দ্রুত খালাশের জন্য নির্দেশনা দেয়া হয়েছে কর্মকর্তাদের । আজ বিকেলে পন্যচ্লাানটি তাদের গন্তব্যে র উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
খুলনা বিভাগে করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ১২৪
স্টাফ রিপোটারঃ
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের।
এর আগে শুক্রবার বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হয়েছিল ৩১৩ জনের। শনিবার (২৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ তিনজন করে মৃত্যু হয়েছে খুলনা ও ঝিনাইদহে। এছাড়া কুষ্টিয়ায় দুইজন ও যশোরে একজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৮ হাজার ২৫৪ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৯২০ জন।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত এক দিনে খুলনায় ৩৭৮ নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ২৯ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ৪ জন, যশোরে ১৩ জন, মাগুরায় ১ জন, ঝিনাইদহে ১৬ জন, কুষ্টিয়া ১ জন ও মেহেরপুরে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনার দুই হাসপাতালে তিন নারীর মৃত্যু
স্টাফ রিপোটারঃ
করোনা আক্রান্ত হয়ে খুলনার দুই হাসপাতালে আরও তিন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় ডেডিকেট করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা ফুলতলার শিরোমণি এলাকার আবেজান্নেসা (৯৫) ও নড়াইল সদরের রিজিয়া বেগম (৬৫) মারা গেছেন।
অন্যদিকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে খুলনার ডুমুরিয়ার সাজিয়াড়া গ্রামের পূর্ণিমা অধিকারী (৭০) নামের একজনের মৃত্যু হয়েছে।
হত ২৪ ঘণ্টায় খুমেক ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। এর মধ্যে খুলনার ২৫ জন, বাগেরহাটের চারজন, সাতক্ষীরার দুইজন ও যশোরের একজন। খুলনার পাঁচটি হাসপাতালে বর্তমানে ১৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফকিরহাটে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের সচিব এর বঙ্গবন্ধু পল্লী-১ পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর পরিদর্শন করেন জনপ্রশাসন মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি উপজেলার পিলজংগ ইউনিয়নের বৈলতলী রোনখোলায় অবস্থিত বঙ্গবন্ধু পল্লী-১ (আশ্রয়ন) এর ঘর গুলো পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বঙ্গবন্ধু পল্লী চত্ত্বরে গাছের চারা রোপন, ২২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, সবজির বীজ ও নানা ধরনের গাছের চারাও বিতরন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাছরুল মিল্লাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, স্থানীয় ইউপি চেয়ারম্যান খাঁন শামীম জামান পলাশ ও ইউপি সদস্য মোস্তফা কামাল হারুন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। তিনি ঘরগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন।
ফকিরহাটে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ফকিরহাট প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলা মৎস্য অফিসের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শনিবার সকাল ৯টায় উপজেলা মৎস্য অফিসারের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার (অ:দা:) মো: ফেরদাউস আনছারী এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মৎস্য অফিসার মো: সিরাজুল হক, ক্ষেত্র সহকারি পলাশ কুমার সেন, ক্ষেত্র সহকারি শেখ তানভীর আহম্মেদ মুন্না, লিফ জিল্লুর রহমান, লিঠু সরদার সহ বিভিন্ন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
রূপসায় ট্রলির চাপায় মানসিক রোগীর মৃত্যু
রূপসা প্রতিনিধি :
রূপসায় অবৈধ ট্রলির চাপায় মঞ্জিরা বেগম (৬৫) নামে এক মানষিক রোগীর মৃত্যু হয়েছে। সে উপজেলার পাচানী গ্রামের মৃত শাহ আলম হাওলাদারে স্ত্রী। পুলিশ জানায়, রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের পাচানী মোড় নামক স্থানে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পথচারী পাচানী গ্রামের মঞ্জিরা বেগম রাস্তার পাশ্ব দিয়ে হেটে যাচ্ছিল। এসময় সড়ক দিয়ে দ্রুত গতিতে ইট বোঝাই ট্রলিটি রূপসা থেকে ফকিরহাট যাবার পথে নিহত মঞ্জিরাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসি ঘাতক ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। তবে এব্যাপারে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। এছাড়া নিহত মহিলার স্বামী মারা যাবার পর থেকে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে না থেকে বিভিন্ন স্থানে সে ঘুরে বেড়ায় বলেও পুলিশ জানায়। এ ব্যাপারে রূপসা থানার ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম বলেন, সকালে ট্রলির চাপায় মঞ্জিরা বেগম নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি আটক রয়েছে।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন সাত হাজার নয়শত ৮০ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় শনিবার সাত হাজার নয়শত ৮০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার একশত ৩৭ এবং মহিলা তিন হাজার আটশত ৪৩ জন। যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চার হাজার ছয়শত ১৭ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার তিনশত ৬৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে পাঁচশত ৫৩ জন, বটিয়াঘাটায় চারশত ৩০ জন, দিঘলিয়ায় চারশত ৩৭ জন, ডুমুরিয়ায় দুইশত ৩৬ জন, ফুলতলায় চারশত ৮২ জন, কয়রায় দুইশত ৭২ জন, পাইকগাছায় তিনশত ৮৮ জন, রূপসায় তিনশত ৩২ জন ও তেরখাদায় দুইশত ৩৩ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। শনিবার নগরীর পাঁচটি হাসপাতালে দুই হাজার নয়শত ৬২ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় দুই হাজার সাতশত ৬৬ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এপর্যন্ত খুলনা জেলায় দুই লাখ ৬১ হাজার নয়শত ৪৫ জন প্রথম ডোজ এবং ৯৭ হাজার ছয়শত ৮০ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশ্বের সব দেশ যখন করোনা টিকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছে, তখন আমাদের দেশে করোনা টিকার পূর্ণ নিশ্চয়তা মেলেনি। মাস্ক পরে আর সাবান দিয়ে হাত ধুয়ে করোনা মোকাবিলা করা সম্ভব হবে না। শনিবার (২৮ জুলাই) দুপুরে খুলনা বিএনপি পরিচালিত করোনা কল সেন্টারে রাশিদা তালেব, সাহানা পরভীন ও ডা. মনির হাসান প্রদত্ত অক্সিজেন সিলিন্ডার গ্রহনকালে তিনি এসব কথা বলেন। সাবেক সাংসদ মঞ্জু বলেন, বিনাভোটের জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতা হারানো ভয়ে দিশেহারা হয়ে দেশের শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমানকে প্রতিনিয়ত অপমান করছেন। নানাভাবে কটূক্তি করা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। দেশের বরেণ্য একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক, তাকে নিয়ে প্রতিনিয়ত এ ধরনের কথা বলা অসার বাচলতা। ১৫ আগস্টের হত্যাকা-ের সাথে আওয়ামী লীগই জড়িত। তিনি অক্সিজেন সিলিন্ডার দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএনপির কল সেন্টারে এখন অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ৬১টি। বিগত দেড় বছর যাবৎ খুলনা মহানগর বিএনপি করোনা রোগিদের সেবায় কাজ করে আসছে।
সিলিন্ডার গ্রহনকালে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জাফরুল্লাহ খান সাচ্চু, কমান্ডার আবু জাফর, রেহেনা আক্তার, অধ্যক্ষ তারিকুল ইসলাম, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিশ মিরাজ, মিজানুর রহমান মিলটন, বদরুল আনাম খান, খান শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, মেজবাহ উদ্দিন মিজু, জামাল উদ্দিন মোড়ল, জাকির হোসেন, ফিরোজ আহমেদ, এবাদুল হক, সাজ্জাদ হোসেন জিতু, এমরান হোসেন, কাওসারী জাহান মঞ্জু, শেখ আল মামুন, আলমগীর হোসেন, মাসুদ রুমি, তুহিন ইসলাম প্রমূখ।
খুবিতে গণহত্যা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন কর্তৃক একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে দশটায় গণহত্যা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারব্যবস্থা বিষয়ক একটি একাডেমিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক, গবেষক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং সেন্টার ফর দ্যা স্টাডি অব জেনোসাইড এন্ড জাস্টিস এর ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ডিসিপ্লিন এর সভাপতি ও আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ডিসিপ্লিনের প্রভাষক এবং সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক এহসান মজিদ মুস্তাফা । স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন হয়। এরপর মূখ্য আলোচক আলোচ্য বিষয়ে তাঁর বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যের শুরুতে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ এবং এইসব অপরাধের বিচার বিষয়ক প্রসঙ্গ নিয়ে কথা বলেন। বক্তব্যের দ্বিতীয় অংশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ এর আইন প্রণয়ন, বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, বাংলাদেশর মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্প্রদায়কে যে আহ্বান জানিয়েছিলেন সেই দ্বায়িত্ব পালনে তারা ব্যর্থ হলেও বাংলাদেশ সেই দ্বায়িত্ব পালনে এগিয়ে এসেছে যার ফলশ্রুতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ। মূল বক্তব্য শেষে শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব । মুক্তিযুদ্ধের ঋণ শোধের যে দায় তা পূরণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান এবং ভবিষ্যতে মুক্তিযুদ্ধ জাদুঘর ও সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড এন্ড জাস্টিস এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন একসাথে পথচলার আশাবাদের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠাানের সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত। অনুষ্ঠানটিতে প্রথম বর্ষের এলজে-১১১১ কোর্সের সকল শিক্ষার্থী সংযুক্ত ছিলো।
সুন্দরবনের বিভিন্ন খালে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ
মোঃ জাহিদুর রহমান সোহাগ দাকোপ
পূর্ব ও পশ্চিম সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে চলছে পরিবেশ বিধ্বংসী বিষ প্রয়োগে মাছ শিকার। এতে বনের গহীনে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। আর জেলে নামক এক শ্রেণীর দূর্বৃত্তদের এ কাজে সহযোগীতা করছেন বনবিভাগের কতিপয় কর্মকর্তা ও কর্মচারী। ফলে প্রজনন মৌসুমে সুন্দরবনে মাছ ধরা পাশ পারমিট বন্দ রাখা শুধু কাগজ কলমে সীমাবন্ধ থাকছে বলে অভিযোগ উঠেছে।
সূত্রে জানা গেছে, সুন্দবনের ৩১ শতাংশ জায়গা জুড়ে রয়েছে জলাভূমি। বিপুল প্রাকৃতিক সম্পদের বৃহৎ অংশ জুড়ে রয়েছে মৎস্য সম্পদ। জালের মত ছড়িয়ে রয়েছে ৪৫০ নদ-নদী। আর এই নদ-নদীতে রয়েছে ২১০ প্রজাতির সাদা মাছ। এর মধ্যে ২৬ প্রজাতির চিংড়ি, ১৩ প্রজাতির কাঁকড়াসহ অসংখ্য জলজ প্রানী। সরকার প্রতি বৎসর এই মৎস্য সম্পদ থেকে বিপুল পরিমান রাজস্ব আয় করে থাকেন। বর্তমান সুন্দরবনে চলছে মাছের প্রধান প্রজনন মৌসুম। এ জন্য জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস বনে মাছ শিকারে নিষেধাজ্ঞা এবং জেলেদের পাশ পারমিট বন্দ রয়েছে। কিন্তু কিছু জেলে নামক দূর্বৃত্তরা কম পরিশ্রমে অধিক মুনাফার আশায় অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করছেন। আর বনের অভ্যন্তরে প্রতিটি খালে ও নদীতে পরিবেশ বিধ্বংসী বিষ প্রয়োগে করছেন মাছ শিকার। এমনকি মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে খ্যাত নিষিদ্ধ খালেও। আর তাদের এ কাজে প্রতিরোধ না করে আর্থিক চুক্তিতে সহযোগীতা করছেন বনবিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী। আর বন সংলগ্ন এলাকার ওই দূর্বৃত্তদের সঙ্গে কথিত কর্মকর্তা ও কর্মচারীর গভীর সখ্যতা এবং সহায়তার ফলে মাছের প্রজনন মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। জানা গেছে মধ্য ভাটার সময় খালের গোড়ায় জাল পেতে খালের আগায় বিষ দেওয়া হয়। কিছুক্ষনের মধ্যে মাছগুলো ছটফট করতে করতে দূর্বল হয়ে ভাসতে ভাসতে জালে এসে আটকা পড়ে। এ কাজে সাধারণত ভারতীয় অবৈধ রিপকট, ক্যারাটে, হিলডন, ওস্তাদ ও বিষ পাউডারসহ বিভিন্ন বিষ ব্যবহার করা হয়ে থাকে। এতে একদিকে যেমন বনের গহীনে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা ধ্বংস হচ্ছে অন্যদিকে বিষ মিশ্রিত পানি পান করে বাঘ, হরিণসহ বনের নানা বন্য প্রানীও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আবার ওই বিষ মিশ্রিত মাছ খেয়ে জনসাধারণ পেটের পীড়াসহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে। মাঝে মধ্যে লোক দেখানো অভিযানে দুই একজন দূর্বৃত্ত বিষসহ হাতে নাতে আটক হলেও কখনো নেমে নেই এ কাজ। আর এতে মহা বিপাকে পড়েছেন বৈধ ভাবে মাছ শিকার করে এমন সব জেলেরা। আয় না থাকায় এ সব জেলেরা পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, বনের অন্যান্য স্থানের ন্যায় পূর্ব বনবিভাগের হাড়বাড়িয়া টহল ফাঁড়ির ফরেষ্টগার্ড (এফজি) ইকতিয়ার উদ্দিন মিন্টু যার ফরেষ্ট নম্বর ২৫ ও চোরাপুটিয়া টহল ফাঁড়ির নৌকা চালক (বিএম) নাসির উদ্দিন যার ফরেষ্টগার্ড নম্বর ৮১ সহযোগিতায় ওই টহল ফাঁড়ির আওতায় বিভিন্ন নদী খালে স্থানীয় জয়মনি, সুন্দর তোলা ও চিলা এলাকার কিছু অসাধু জেলে একই ভাবে বিষ দিয়ে মাছ শিকার করে আসছেন। প্রতি অমাবস্যা ও পূর্নিমার গোনে টোনাজালের প্রতি নৌকা ১৫ হাজার, বেবদিজালের নৌকা ১০ হাজার, হরিণ শিকারের নৌকা ৯ হাজার, বশির নৌকা ২ হাজার ও কাঁকড়ার নৌকা ১ হাজার টাকা নিয়ে থাকেন মিন্টু ও নাসির উদ্দিন। তবে এ অভিযোগ অস্বিকার করেছেন ইকতিয়ার উদ্দিন মিন্টু ও নাসির উদ্দিন। সুবিধা না পাওয়া ব্যক্তিরা এমন কথা বলতে বলে তাঁরা জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী বলেন বিষ মিশ্রিত মাছ খেলে সাধারণত মানুষের কিডনি ও লিভার ক্ষতিগ্রস্থ হতে পারে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে এক সময়ে কিডনি ও লিভার নষ্ট হয়ে মারা যায়। বিষ মিশ্রিত পানি খেলে বিভিন্ন প্রাণীরও একই সমস্যা হতে পারে।
এবিষয়ে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, যে খালে বা জলাশয় বিষ প্রয়োগ করা হয় কমপক্ষে ২৫ থেকে ৩০ দিনের মধ্যে সেখানে কোন মাছ প্রবেশ করতে পারে না। ফলে মাছের স্বাভাবিক প্রজনন কার্যক্রম চরম ভাবে ব্যাহত হয়।
এব্যাপারে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামূল হক বলেন, এ পর্যন্ত অনেক অনেক জেলেকে বিষ নৌকাসহ আটক করে মামলা দিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে। এ ছাড়া যারা দোষ স্বিকার করেছে তাদের অর্থদন্ড দেওয়া হয়েছে। তা ছাড়া যে সব কর্মকর্তা ও কর্মচারী এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রমান পেলে বিভাগিয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা
তথ্য বিবরণী
খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষ্যে শনিবার দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। মৎস্য সপ্তাহ পালনে খুলনায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ২৯ আগস্ট সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। এতে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সকাল ১০টায় রায়ের মহলে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক পরামর্শ-সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং সকাল ১১টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ৩০ আগস্ট সকালে খুলনা বিশ^বিদ্যালয় লেকে মাছের পোনা অবমুক্তকরণ, সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ যুক্ত করে অনলাইনে মতবিনিময় সভা এবং দুপুর ১২টায় সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। ৩১ আগস্ট সকাল ১০টায় গল্লামারী মৎস্যবীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনা জেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর সকাল ১০টায় খুলনা বিএফএইএ’র সম্মেলনকক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস এসোসিয়েশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে মৎস্য চাষিদের মাঝে চাষের উপকরণ বিতরণ ও ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।
সভায় আরও জানানো হয়, দেশের জিডিপিতে মৎস্য খাতের আবদান ৩ দশমিক ৫২ শতাংশ এবং রপ্তানি আয়ে এই খাতের অবদান এক দশমিক ৩৯ শতাংশ। খুলনা জেলায় ২০২০-২১ অর্থবছরে এক লাখ ১২ হাজার পাঁচশত ৪৯ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার নয়শত ৭০ মেট্রিক টন বেশি। ২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ৩৩ হাজার সাতশত ২৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানির বিপরীতে দুই হাজার চারশত ১৫ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মূদ্রা আয় হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি এম হুমায়ুন কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক খুলনা জেলা কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।
রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত সকলকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক বলেছেন, রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত সকলকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়েই এ প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ গঠনে আত্মনিয়োগ করেন সংস্থাটি তখন সেবামূলক কর্মকান্ডে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল।
সিটি মেয়র শনিবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে ইউনিট পর্যায়ের দুর্যোগ সাড়াদান দলের সদস্যদের ‘সন্ধান ও উদ্ধার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ’ কর্মসূচির আওয়তায় খুলনা সিটি ইউনিট ৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২৫জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তৃতাকালে সিটি মেয়র আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রাক্কালে পূর্ব সতর্কতা অবলম্বন করা হলে ক্ষয়-ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব। সে কারণে আবহাওয়া বিষয়ক সতর্কতা সংবাদ পাওয়া মাত্রই নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করা উচিত। ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগে এ যাবৎ যত জান ও মালের ক্ষতি হয়েছে তার সিংহ ভাগ হয়েছে সতর্ক না হওয়ার কারণে। ক্ষয়-ক্ষতির এ সকল তথ্য-উপাত্ত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী ও উদ্ধাকর্মীদের জানতে হবে এবং সাধারণ মানুষকে জানিয়ে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সংবাদিক মকবুল হোসেন মিন্টু। স্বাগত বক্তৃতা করেন সিটি ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির এবং প্রশিক্ষণ প্রদান করছেন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক মৃণাল কান্তি রায়। অন্যান্যের মধ্যে সিটি ইউনিটের লেবেল কর্মকর্তা মো: মাঈনুল ইসলাম পলাশ ও জেলা ইউনিটের লেবেল কর্মকর্তা মো: তরিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম হোসেনের মায়ের ইন্তেকাল, মহানগর যুবদলের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ভিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের আম্মা মোছাঃ হাসিনা ইসলাম (৮৫) শনিবার (২৮ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজিউন)। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক শোক প্রকাশ করেছেন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। শোক বিবৃতিতে তিনি জানিয়েছেন, মরহুমার নামাজে জানাযা আসরবাদ খুলনা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ্। মহান আল্লাহ’র দরবারে পরম শ্রদ্ধেয় মরহুম খালাম্মাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুলে এবং শোকাহত স্বজনদের ধৈর্য্য ধারন করার তৌফিক দানে খুলনা মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রার্থনার উদ্যত্ব আহবান জানিয়েছেন নাজমুল হুদা চৌধুরী সাগর।
দৌলতপুর থানা বিএনপি কার্যালয়ে ৩টি ফ্যান উপহার দিল নগর যুবদল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর দৌলতপুর থানা বিএনপি কার্যালয়ে তিনটি ¯ি¬ং ফ্যান উপহার দিয়েছেন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। গতকাল শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় থানা বিএনপির দলীয় কার্যালয়ে ফ্যানগুলো হস্তান্তর করা হয়। এসময়ে দৌলতপুর থানা বিএনপির সভাপতি শেখ মুশাররফ হোসেনসহ মহানগর, থানা এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীরের তালেবান ‘সম্পৃক্ততার অভিযোগ’ ভারতের গোয়েন্দাদের
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতের বসিরহাটের ঘোজাডাঙ্গায় গ্রেফতার বাংলাদেশি যুবক জাহাঙ্গীরকে ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। ভারতীয় গোয়েন্দাদের দাবি, গ্রেফতার হওয়া জাহাঙ্গীরের সঙ্গে তালেবানের সম্পৃক্ততা পাওয়া গেছে। সে আরও কিছুসংখ্যক বাংলাদেশিকে নিয়ে একটি জোট গঠন করে বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছিল। তবে সাতক্ষীরা পুলিশ বলছে, জাহাঙ্গীরের এমন কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়া যায়নি। গরিব পরিবারের এই জাহাঙ্গীর একজন খেটে খাওয়া মানুষ। ভারতের তামিলনাড়ুতে জাহাঙ্গীরের মতো অনেকেই রাজমিস্ত্রির কাজ করেন। জাহাঙ্গীর হোসেন বিশ্বাস (২৭) সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পূর্বনলতা গ্রামের ভ্যানচালক জোহর আলি বিশ্বাসের মেজো ছেলে। তার বড়ভাই আলম সবজি ব্যবসায়ী ও ছোটভাই জাকির তামিলনাড়ুতে জাহাঙ্গীরের সঙ্গে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। এখন কাঠমিস্ত্রির কাজ করেন বাড়িতে। তাদের মা অন্য সংসারে চলে যাওয়ায় বাড়িতে রয়েছেন বিমাতা। দরিদ্র এই পরিবারটির কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং তারা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণও নেই বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙায় বিএসএফএর ১৫৩ ব্যাটালিয়ন সদস্যরা তাকে আটক করে। চেন্নাই থেকে গোয়েন্দাদের পাঠানো ছবি দেখে হুবহু মিল পাওয়ায় জাহাঙ্গীরকে আটক করে দক্ষিণ ২৪ পরগনা জেলার বসিরহাট থানায় সোপর্দ করা হয়। শুক্রবার থানায় বসে তাকে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের দেওয়া তথ্যের বরাত দিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যম প্রচার করেছে যে, জাহাঙ্গীর ৬ থেকে ৭ বছর আগে নির্মাণ শ্রমিকের কাজের উদ্দেশ্যে তামিলনাড়ুর চেন্নাইয়ে আসেন। তার সঙ্গে আরও অনেক বাংলাদেশি নির্মাণ শ্রমিক রয়েছেন। চেন্নাইয়ের ইরোট জেলার পেল্লাই গ্রামে কাজ করেন তারা।
তিনি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে নিজের নাম রাখেন রাজু বিশ্বাস। এরপর পাসপোর্ট তৈরি করে বাংলাদেশে আসছিলেন তার আরও দুই সঙ্গীর সঙ্গে। কিন্তু ভারতীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার ছবি শনাক্ত করে জাহাঙ্গীরকে আটক করে বিএসএফ। অন্য দুইজন ফিরে আসে বাংলাদেশে।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ভারতীয় চ্যানেলগুলো আরও জানিয়েছে, সম্প্রতি তালেবানদের আফগানিস্তান দখলের ঘটনায় জাহাঙ্গীর উৎসাহ বোধ করেন। তিনি তার বাংলাদেশি সঙ্গীদের নিয়ে একটি জোট গঠন করেন। তালেবানি কায়দায় বাংলাদেশের ধর্মীয় স্থাপনায় হামলা ও লুটপাটের তাগিদ দিয়ে জাহাঙ্গীর তার জোটে আলোচনা করেন। কিন্তু বেশিরভাগ বাংলাদেশি এতে সম্মত না হওয়ায় হাতেগোনা ৭-৮ জনকে নিয়ে একটি জোট বানিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য উৎসাহ জোগাচ্ছিলেন। মোবাইল ট্র্যাকিং করে ভারতীয় গোয়েন্দারা এ সম্পর্কে আরও কিছু তথ্য পেয়ে তাকে আটক করেন। আটকের পর থেকেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। এ ঘটনা ভারতীয় মিডিয়ায় প্রচার করা হয়েছে।
এদিকে জাহাঙ্গীরের বিষয় নিয়ে তদন্তে নেমেছেন সাতক্ষীরা পুলিশ ও একাধিক গোয়েন্দা কর্মকর্তা। তার বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য মেলেনি বলে জানিয়েছেন তারা।
সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, জাহাঙ্গীরের বিষয়ে তদন্ত করে কোনো ধরনের আপত্তিকর ও অপরাধজনক কাজের সঙ্গে ওই পরিবারটির সম্পৃক্ততার প্রমাণ কেউ দিতে পারেননি।
স্থানীয় নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান একই কথা জানিয়ে বলেন, ওই পরিবারটি শ্রমিক শ্রেণির। তারা কাজকর্ম করে সংসার নির্বাহ করেন।
কালীগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, জাহাঙ্গীরসহ তার পরিবারের কারও রাজনৈতিক পরিচয় নেই। তারা খেটে খাওয়া মানুষ।
তার পাসপোর্ট বাড়িতে রয়েছে জানিয়ে ওসি বলেন, জাহাঙ্গীর কয়েক বছর আগে ভারতের তামিলনাড়ুতে কাজ করতে যান। তার সঙ্গে আরও অনেকেই রয়েছেন। কোনো বিষয়ে জনগণকে সংগঠিত করতে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা তার নেই।
তার কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড নেই উল্লেখ করে ওসি আরও বলেন, দুই তিন বছর আগে জাহাঙ্গীর একবার দেশে এসেছিলেন। পরে আবার চলে যান। আমরা তার সম্পর্কে আরও খোঁজখবর নিচ্ছি।
এদিকে জাহাঙ্গীরের বাবা জোহর আলী বিশ্বাস জানিয়েছেন, তাকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে ১ লাখ টাকা দিতে বলেছেন। তাহলে তার ছেলেকে ছেড়ে দেওয়া হবে।
জবাবে তিনি বলেছেন, আমার টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমার ছেলে কোনো অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না। তবে তিনি বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যে আছেন।
সীমান্ত যখন প্রেমের বাধা
যশোর অফিস
যশোরের চৌগাছা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক প্রিয়া কর্মকার নামে ভারতীয় এক তরুণীকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে ওই তরুণীকে ভারতে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় আটক অপর সাত বাংলাদেশিকে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৪৯ বিজিবি যশোরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ।
স্থানীয় সূত্র জানায়, ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকারকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হলেও তার প্রেমিক বাংলাদেশি নাগরিক সৌরভ সরকারকে (২৫) থানায় সোপর্দ করেছে বিজিবি। প্রেমের সম্পর্কের সূত্র ধরেই ওই তরুণী সীমান্ত পার হয়েছিলেন।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে চৌগাছা সীমান্তের হিজলী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকসহ পাচারকারী দলের সদস্যকে আটক করে। ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার টেংরাইল গ্রামের বাসিন্দা।
শুক্রবার বিকেলে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিককে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১০৭ বিএসএফের উত্তর বয়রা কোম্পানি সদরের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশের সহায়তাকারী বাংলাদেশি নাগরিকদের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। শনিবার তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।
আটকরা হলেন- যশোরের শার্শা উপজেলার কানাইনগর গ্রামের শংকর সরকারের ছেলে সৌরভ সরকার (২৫), একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ হোসেন (২২), ঝিকরগাছার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হাসেম আলীর ছেলে সুজন (২০), রফিকুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (১৮), একই গ্রামের নোমান হোসেন (২৭), তাদের বহনকারী ইজিবাইক চালক একরামুল (২০) এবং চৌগাছার গদাধারপুর গ্রামের মৃত আজম আলীর ছেলে আশ্রয়দাতা আখের আলী (৫৫)।
দুই মাসে মেডিকেল ভিসায় ভারত গেলেন ২৮৯৬ বাংলাদেশি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
শর্ত মেনে বেনাপোল বন্দর দিয়ে মেডিকেল ভিসায় চিকিৎসা নিতে ভারতে যাত্রী যাতায়াত বাড়ছে। নিষেধাজ্ঞার পর বেনাপোল চেকপোস্ট দিয়ে চিকিৎসা নিতে ভারতে যাওয়ার সুযোগ থাকলেও ভ্রমণ ভিসা এখনও চালু হয়নি। এর আগে নিষেধাজ্ঞার মধ্যে শুধু রাষ্ট্রীয়কাজে সীমিত পরিসরে যাতায়াতের সুযোগ ছিল।
শনিবার (২৮ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল দিয়ে মেডিকেল ভিসায় ভারতে গেছেন ২৮০ জন বাংলাদেশি। গত দুই মাসে এটি সর্বোচ্চ। এ নিয়ে গত দুই মাসে মেডিকেল ভিসায় ভারত গেছেন দুই হাজার ৮৯৬ বাংলাদেশি।
বাংলাদেশিদের ভারতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে না হলেও ভারতফেরত বাংলাদেশিদের বেনাপোল ও যশোরের বিভিন্ন হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়। বাংলাদেশিরা ভারতে যাওয়ার পর সরাসরি গন্তব্যে যেতে পারছেন। ২২ আগস্ট থেকে শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। দুই ডোজ করোনার টিকা নেওয়া ও ক্যানসার রোগী ভারত থেকে দেশে এলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ভারতে যাওয়ার সময় লাগবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিও।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার ২৬ এপ্রিল থেকে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। এতে বাংলাদেশিদের ভারত ভ্রমণ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে জটিল রোগে আক্রান্তরা বিপাকে পড়েন। চিকিৎসা করাতে না পেরে অনেক রোগী যন্ত্রণায় ভুগতে থাকেন। একপর্যায়ে দুই মাস পর মানবিক দিক বিবেচনায় চিকিৎসাসেবাপ্রত্যাশীদের শর্তসাপেক্ষে ভারত ভ্রমণের সুযোগ দেয় সরকার। ভারত সরকারও ইতিবাচক সাড়া দিয়ে ভিসা দেয়া শুরু করে।
ভারত ভ্রমণে যাওয়ার পথে বাংলাদেশি পাসপোর্টযাত্রী ধীমান সরকার বলেন, আমার মেয়ে জটিল রোগে আক্রান্ত। তিন মাস আগে একবার ভারতে গিয়েছিলাম চিকিৎসার জন্য। এক মাস পর যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞায় যেতে পারিনি। এখন দুই দেশের সরকার রোগীদের কথা চিন্তা করে ভিসা দেওয়ার জন্য একমত হয়েছে। আগের নিয়মে ৭২ ঘণ্টার মধ্যে করানো পরীক্ষার নেগেটিভ সনদসহ বিভিন্ন শর্ত পালনের প্রতিশ্রুতি দিতে হয়েছে। আমার মতো শত শত মানুষ ভারতে যেতে পারছেন।
আরেক পাসপোর্টধারী যাত্রী ঝুমুর বেগম বলেন, দেশে চিকিৎসাসেবা উন্নত না হওয়ায় করোনাকালেও জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসার জন্য ভারতে যেতে হচ্ছে। দেশে চিকিৎসাসেবা উন্নত হলে ভারতে যাওয়ার দরকার হতো না। এতে যেমন খরচ কমতো তেমনি সময়ও বাঁচতো। দেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, বর্তমানে জটিল রোগে আক্রান্তরা ৭২ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ নিয়ে ভারতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশি যারা ভারত থেকে ফিরছেন, তারা ভারতে থাকা বাংলাদেশ দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন। নিজ দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন না হলেও ভারতে বাংলাদেশি দূতাবাস থেকে আনতে হয়।
তিনি আরও বলেন, গত চার মাসে ভারত থেকে দেশে ফিরেছেন ৭ হাজার ৬৬১ জন বাংলাদেশি। এ সময়ের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় মিলে প্রায় পাঁচ হাজার ভারত গেছেন।
খুলনায় বেড়েছে মাছের উৎপাদন
স্টাফ রিপোর্টার
খুলনায় ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদন হয়েছে এক লাখ ১২ হাজার ৫৪৯ মেট্রিক টন, যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার ৯৭০ মেট্রিক টন বেশি।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১’ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময়সভায়এসব তথ্য জানানো হয়। জেলা মৎস্য অধিদপ্তর এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জাতীয় মৎস্য সপ্তাহের আয়োজন।
সভায় আরও বলা হয়, দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ৩ দশমিক ৫২ শতাংশ। রপ্তানি আয়ে এ খাতের অবদান ১ দশমিক ৩৯ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে বিদেশে রপ্তানি করা হয়েছে ৩৩ হাজার ৭২৭ মেট্রিক টন মাছ, যা থেকে আয় হয়েছে দুই হাজার ৪১৫ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা।
পরে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদযাপন বিষয়ক তথ্য উপস্থাপন করেন।
তিনি জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষিদের পরামর্শ ও সেবাদান, সংশ্লিষ্ট দপ্তরের মতবিনিময় সভা, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়াসহ নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এম হুমায়ুন কবির, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনায় বেড়েছে মাছ-মুরগির দাম, স্থিতিশীল চালের বাজার
স্টাফ রিপোর্টার
খুলনার বাজারে বেড়েছে মাছ-মুরগির দাম। সরবরাহ কম থাকায় আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে ইলিশ। বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ১০-১৫ টাকা। তবে চালের দাম স্থিতিশীল রয়েছে।
শনিবার (২৮ আগস্ট) খুলনার বাজারগুলো ঘুরে দেখা যায়, মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০-৩৫০ টাকায়। এক সপ্তাহ আগেই মুরগির দাম ছিল কেজিপ্রতি ১১০-২৮০ টাকা।
এছাড়া দাম কিছুটা কমলেও এখনও শীর্ষ অবস্থান ধরে রেখেছে কাঁচা মরিচ। বর্তমানে বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে।
রূপসা খুচরা বাজারে দেখা যায়, আলুর দাম এক দফা কমেছে। দীর্ঘদিন ধরে ২৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হছে ২০ টাকায়। এছাড়া বেগুন ৩০-৫০ টাকা, ঢেঁড়স ২০ টাকা, ঝিঙে ২০ টাকা, পটল ২০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, পেঁপে ২০ টাকা ও শসা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচামাল বিক্রেতা নওশের, ইব্রাহিম, শরিফুল ও সাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে এখন সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতা কমে গেছে। তাই বিক্রিও কম।
এছাড়া, বাজারে মাছের দাম বেড়েছে অনেক। ইলিশ মাছ আকার ভেদে ৪৫০-১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি তেলাপিয়া গত সপ্তাহে ৬০-১০০ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ১২০-১৬০ টাকায় । চিংড়ি সর্বনিম্ন ৪০০ টাকা, পাঙ্গাশ ১৫০ টাকা, রুই ৩০০-৩৫০ ও পাবদা ৩৮০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের চাল বিক্রেতা আতাহার আলী, আবু বক্কর ও বাদশা মিয়া জানান, বাজারে চালের দাম স্বাভাবিক রয়েছে। মিনিকেট প্রতি কেজি ৬৫-৭০ টাকা ও সিদ্ধ চাল ৪৮-৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
দাকোপে মৎস্য সপ্তাহ পালনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
মোঃ শামীম হোসেন- বাজুয়া
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালনের অংশ হিসাবে দাকোপ উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই শ্লোগানে পালিত হচ্ছে এবারের মৎস্য সপ্তাহ। শনিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সেমিনার কক্ষ্যে অনুষ্ঠিত সভায় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কুমার সাহা, বিপুল কুমার দাস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মহিদুুল ইসলাম সিপন ভূইয়া, সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ শামিম হোসেন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক জি এম আজম, সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জি এম রেজা, সাংবাদিক গোবিন্দ বিশ্বাস, দীপক সরদার, দীপক রায়, এস এম মামুনুর রশিদ, মজনু ফকির, পারুল বেগম প্রমুখ। সভায় বাংলাদেশ অর্থনীতিতে মৎস্য সম্পদের অবদান ও মৎস্যজীবিদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এবার মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দাকোপে ৩৪ টি জলাশয়/পুকুরে ৪০৮ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত,২০২০-২১ অর্থবছরে কোভিট-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত ৬২৭ জন মৎস্য চাষীকে ৯৪ লক্ষ ৯২ হাজার টাকা অনুদান এবং সাগরে মাছ ধরা বন্ধ থাকায় উপজেলা ৬৩৯ জন মৎস্যজীবিদের মধ্যে জনপ্রতি ৮৬ কেজি চাউলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিএইচবিএফসি’র ত্রাণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) এর ত্রাণ বিতরণ করা হয়। স্বাস্থবিধি মেনে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা আশাশুনী উপজেলায় ১০ নং প্রতাপনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০০ জন গরীব দুঃস্থ পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী (চাল, ডাল, তৈল, আলু) বিতরণ করা হয়েছে।
উক্ত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আশাশুনী উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার ভূমি শাহীন সুলতানা এবং চেয়ারম্যান মোঃ জাকির হোসেন উপস্থিত থেকে ত্রান বিতরণ করেন।
এ সময় বিএইচবিএফসি খুলনা জোনাল ম্যানেজার মোঃ জামিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুঃ আবদুর রব, সাতক্ষীরা শাখা ম্যানেজার সুভাষ চন্দ্র পাল, বাগেরহাট শাখা ম্যানেজার শাকিল হোসেন পার, খুলনা জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী হেদায়েত উল্লাহ, সাতক্ষীরা শাখা অফিসার মুকুন্দ কুমার গাইন, মোঃ ফরহাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে কয়রা উপজেলা ছাত্রলীগের স্মরণ সভা
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে স্মরণ সভা করেছে কয়রা উপজেলা ছাত্রলীগ। গত শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ৭৫’র ১৫ আগস্টের ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ নেতা মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, এ্যাডঃ আরাফাত হোসেন, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, আল আমিন ফরহাদ, ফেরদাউস,জুবায়ের, বিল্লু, ইসমাইল, চঞ্চল, মোক্তারুল ইসলাম, মেহেদী, আশিক, রনি, আছাদুল প্রমুখ। স্মরণ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তেরখাদায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সকাল ১১টায় তেরখাদা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম এর কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শীর্ষক প্রতিপাদ্যে দেশের বৃহত্তম আয়ের শতকার ২৫ ভাগ মৎস্যখাত থেকে অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার নিরলস ভূমিকা চালিয়ে যাচ্ছেন। তার অংশ হিসেবে তেরখখাদা উপজেলায় দেশী মাছের বৃদ্ধিকরণ, অভয়াশ্রমসহ সফল চাষীর বিভাগীয় পর্যায়ে মূল্যায়ন, মৎস্য সপ্তাহে মা ইলিশ নিধন বন্ধ করণে বিগত বছরের তুলনায় ইলিশ বৃদ্ধিকরণ করে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করার প্রস্তাব ব্যক্ত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
তিনি আরো বলেন, সরকারের ভূমিকা অনুযায়ী তেরখাদা উপজেলা মৎস্য বৃদ্ধিকরণের পরিসংখ্যান হার বৃদ্ধি পাইনি। জনগণকে সচেতন করার লক্ষ্যে উপজেলা ব্যাপী মাইকিং চলছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যে অবৈধভাবে মৎস্য সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সহ সভাপতি মোল্যা সেলিম আহমেদ, মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
চুরি ঠেকাতে উপজেলা চেয়ারম্যানের কঠোর পদক্ষেপ
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদার বলর্দ্বনা গ্রামে সিদকে চুরির হিড়িক বন্ধ করার মহাযুদ্ধ গত ২৬ আগষ্ট বিকেল ৫টায় বলদ্বর্না বাসস্ট্যান্ড মোড়ে এক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম জানান, বলর্দ্বনার চুরি ঠেকাতে আমি নিজেই নৈশ প্রহরী হয়ে জনগণের বসতভিটা পাহারা দিবো। এরপরেও চুরি হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় এলাকাবাসী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শেখ শহিদুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিমিয়
ডুমুরিয়া প্র্রতিনিধি
ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ’২১ উদযাপন উপলক্ষে গতকাল শনিবার সকালে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভা সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবু বকর সিদ্দিক।এসময় সাংবাদিকরা আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ সম্প্রসারন,মৎস্য উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যমে দেশের মানুষের পুষ্টি চাহিদা পুরন,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি,কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ সামাজিক উন্নয়নের লক্ষে করণীয় শীর্ষক বিভিন্ন মতামত তুলে ধরেন।সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম,সাবেক সভাপতি এমএ এরশাদ,জিএম আব্দুস ছালাম,সাংবাদিক মাহাবুবুর রহমান,এস রফিকুল ইসলাম,শেখ সিরাজুল ইসলাম,উদয় চক্রবর্ত্তী,আশরাফুল আলম,সুজিত মল্লিক,আব্দুল লতিফ মোড়ল,গাজী আব্দুল কুদ্দুস সহ অনেকে।
ডুমুরিয়ার শরাফপুরে চেয়ারম্যান প্রার্থী মিজান’র গণসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুুমুরিয়ায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে শরাফপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান ইউনিয়নে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মত বিনিময় করেন।নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার দিনব্যাপি শরাফপুর বাজার,মানিকের মোড়,বানিয়াখালী বাজার,আখড়া,চাঁদগড় সহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও স্থানীয়দের সাথে মত বিনিময় করেন।এসময় সাথে ছিলেন জ্এিম কামাল হোসেন,শেখ মিজানুর রহমান,ইউনুচ আলী বিশ্বাস,আব্দুর রশিদ গাজী,এনামুল হোসেন গোলদার,আকরাম হোসেন,আবু বক্কার সরদার,শাহেদ শেখ সহ অনেকে।
বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভা
বাগেরহাট প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম রাসেল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সহ-সভাপতি নকিব সিরাজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংবাদিক আহসানুল করিম, আলী আকবর টুটুল, আজাদুল হক, ইয়ামিন আলী, অলিপ ঘটক, এস.এস শোহান প্রমুখ।
মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। সভায় বাগেরহাটে চিংড়িসহ বিভিন্ন মাছ চাষ বিষয়ক নানা সমস্যা, সুবিধা-অসুবিধা ও সমস্যার সামাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমানে বাগেরহাট জেলার মৎস্য খাতের অবস্থা তুলে ধরা হয়।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে বাগেরহাটে এক লক্ষ ২১ হাজার ৬০১ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। যা খুলনা বিভাগের মোট উৎপাদিত মাছের ১৭ শতাংশ। এছাড়াও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বাগেরহাট জেলা মৎস্য বিভাগের ইতিবাচক ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এছাড়া জেলার প্রতিটি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,সাবেক সভাপতি তুষার রায় রনি,সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ,সহসভাপতি সমির বরণ পাইক,যুগ্ম সাধারন সম্পাদক সুপার্থ কুমার মন্ডল,অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা,নির্বাহী সদস্য শুভাংকর দাস বাচ্চু,খান সুমন,প্রদ্যুৎ মন্ডল সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কচুয়া উপজেলায় মৎস্য সেক্টরের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
বারুইপাড়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। শনিবার দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফকিরহাট শাখার ব্যবস্থাপক রুহুল আজাদ বারুইপাড়া বাজারে এই শাখার উদ্বোধন করেন। এসময়, বারুইপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল হায়দার আলী, বারুইপাড়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, কাপুরপুরা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শুকুর আলী, বাড়ুইপাড়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা, পল্লী বিদ্যুতের অবসরপ্রাপ্ত ডিজিএম খান আতাউর রহমান, মোঃ ফারুক হোসাইনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভয়নগরে বিএনপিকে করোনা সহায়তা সামগ্রী প্রদান
অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ-
যশোরের অভয়নগরে সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর দক্ষীন যুবদল এর সাবেক সদস্য ও বর্তমানে সুপ্রিমকোট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিশেষ সম্পাদক এ্যাডঃ নূরে আলম সিদ্দিকী সোহাগ অভয়নগর থানা ও পৌর বিএনপি অফিসে কোভিড-১৯ হেল্প সেন্টারে বিএনপির সেবামুলক কাজকে আরো তরান্নিত করার লক্ষে গতকাল সকালে অভয়নগর থানা বিএনপি কার্যালয়ে থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের হাতে একটি ল্যাপটব,একটি প্রিন্টার, মাস্ক ও হ্যান্ড স্যানেটারাইজার সহ বিভিন্ন প্রকার উপকারী সামগ্রী প্রদান করেন। এ সময়ে বিএনপি অফিসে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ নূরে আলম সিদ্দিকী সোহাগকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপৃর্বে করোনা সহায়তা সামগ্রী প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন অভয়নগর থানা বিএনপির করোনা সহায়তা সেলের সদস্য সচিব ও থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিশেষ সম্পাদক এ্যাডঃ নৃর আলম সিদ্দিকী সোহাগ, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, যশোর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি, যশোর সদর উপজেলা যুবদল নেতা খুরশিদ আলম বাবু, অভয়নগর থানা বিএনপির প্রচার সম্পাদক হাবিবুর রহমান খোকন, নওয়াপাড়া পৌর বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান জনি,যুবদল নেতা আঃ রশিদ,কামাল হোসেন,মোঃ আফজাল হোসেন, মাসুদ পারভেজ সাথী,আলোচনা সভায় উপস্থিত ছিলেন ,যুবনেতা মোঃ টুকু, আকরাম কুরাইশি পাপ্পু, মোঃ রাজু আহম্মেদ, সাদ্দাম হোসেন, রুবেল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সাইফুল ইসলাম অনিক, সজল তরফদার, মোঃ সম্রাট হোসেন, আলতাফ হোসেন, হাসান শেখ, জসিম উদ্দিন, অভয়নগর থানা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মারুফ, নয়ন হোসেন, অনিক রহমান জুয়েল, আরশাদুল ইসলাম, রুবেল হোসেন,আল আমিন, মামুন হোসেন, আবুল বাশার, মোঃ হাবিবুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালন করেন অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে এ্যাডঃ সোহাগ করোনায় আক্রান্ত হয়ে পিতা হারানো অভয়নগর থানা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক তরফদার নাজির উদ্দিন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তরফদার মঈন উদ্দিনের বাড়িতে গিয়ে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ও সান্তনা প্রদান করেন। সেখান থেকে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান মুরাদ এর অসুস্থ পিতাকে তাঁর বাড়িতে দেখতে যান, পরবর্তীতে তিনি প্রচন্ড অসুস্থ অভয়নগর থানা বিএনপির সহ সভাপতি জামেদ আলি সরদার ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহাবুদ্দিন এর অসুস্থ মাকে দেখতে তাদের বাড়িতে যান এবং আর্থিক সহ যোগিতা প্রদান করেন। একই দিন বাদ আসর নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সিঃ সহ সভাপতি মোঃ রাজু আহম্মেদ এর মায়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অংশ গ্রহণ করেন।এছাড়া অভয়নগরে বিভিন্ন মানুষের মাঝে ফ্রী মাস্ক বিতরন করেন।
সাতক্ষীরায় জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট স্মরনে শোকসভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সাতক্ষীরায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি এ.কে ফজলুল হকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক।
শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জসলুল হায়দার। শোক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও শেখ সাহিদ উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র ও আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ। এ সময় সেখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেন, এই শোকের মাসে বঙ্গ বন্ধুকে হত্যা করে বাংলাদেশ থেকে আওয়ামীলীগকে চিরতরে হত্যা করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তিরা। এখনও তারা সে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ষড়যন্ত্র মোকাবেলায় তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নেয়ার জন্য সবাইকে আহবান জানান।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে শনিবার বেলা ১১ টায় শহরের অদূরে এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনি খামারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান।
এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনি খামারের উর্দ্ধতন কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ হারুন সাজ্জাদ, সহকারী মৎস্য অফিসার মোঃ লুৎফর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় এ সময় জেলার শহরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বলেছিলেন, মৎস্যই হবে দেশের দ্বিতীয় বৃহত্তর বৈদেশিক মুদ্রা খাত। তিনি সে সময় প্রথম রাশিয়া থেকে মাছ ধরার এবং বিশাল জলরাশির অপার সম্ভাবনাময় জলজ ও মৎস্য সম্পদ অনুসন্ধান এবং জরিপ কার্যক্রম করার জন্য ট্রলার নিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা অপার সম্ভাবনাময় এই মৎস্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে অনেক দূরদর্শী পরিকল্পনা প্রনয়ন করেন। যা তিনি অনুমোদনও দিয়েছেন। বক্তারা আরো বলেন, ভৌগলিক অবস্থানের কারনে প্রতিনিয়ত বন্যা, সাইক্লোন, ঘূর্নিঝড়, অনাবষ্টি, অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কারনে এই মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারনে টেকসই এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরন এবং পানি সরবরাহের নিশ্চিত করার জন্য জলাশয় পূনঃখনন করার জন্য প্রধান মন্ত্রী ইতিমধ্যে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রানালয়কে নির্দেশনা দিয়েছেন এবং মৎস্য অধিদপ্তর মাঠ পর্যায়ে নিরাপদ ও পরিবেশ বান্ধব মৎস্য উৎপাদনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।
বটিয়াঘাটা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময়
বটিয়াঘাটা প্রতিনিধি
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এই শ্লোগান কে সামনে রেখে বটিয়াঘাটা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল শনিবার সকাল ১১ টায় অতিঃ দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আমীর আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ মন্ডল, সাংবাদিক মোঃ শাওন হাওলাদার, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক এডভোকেট মোস্তফা বিলাল, সিনিয়র সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক পরাগ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কমলেশ বালা প্রমূখ। সভায় মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।
নড়াইলে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত
মোঃ আবু তাহের, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস বিভাগের আয়োজনে শনিবার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, জেলা মৎস কর্মকর্তা এইচএম বদরুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ এনামুল হক, জেলা মৎস কর্মকর্তা কার্যালয়ের সহকারি পরিচালক হোসনে আরা হ্যাপী প্রমূখ। জেলা মৎস কর্মকর্তা এইচএম বদরুজ্জামান জানান, বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এ শ্লোগানকে সামনে নিয়ে ২৮ আগষ্ট থেকে জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়ে চলবে আগামি ৩ সেপ্টেম্বর পর্যন্ত। মৎস সপ্তাহ উপলক্ষে প্রচারণা, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, সফল মৎস চাষী, ব্যক্তি ও উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান, মৎস চাষী ও মৎস্যজীবীদের সঙ্গে মত বিনিময়, মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফল ভোগীদের মাছ চাষ বিষয়ক
প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ জেলায় ৮হাজার ৬শ’ টি পুকুর, ৫হাজার ৩শ’ টি চিংড়ি ঘের রয়েছে।এসব ঘের থেকে প্রতি বছর ১৯ হাজার মেট্রিক টন সাদা মাছ ও ৩ হাজার মেট্রিক টন চিংড়ি মাছ উৎপাদিত হয়ে থাকে। এ জেলায় চাহিদা থেকে প্রায় ৩হাজার মেট্রিক টন সাদা মাছ উৎপাদিত হয়ে থাকে বলে তিনি জানান।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কয়রায় সাংবাদিকদের সাথে মতবিনিময়
কয়রা প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আলাউদ্দীন হোসেন। শনিবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে শনিবার সমগ্র উপজেলা ব্যাপী মাইকিং, ব্যানার ফেষ্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা করা হয়। জানা গেছে, সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে আজ রবিবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধণী অনুষ্ঠানের সাথে সংযুক্ত উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মৎস্য অফিস ও তালিকাভুক্ত মাছ চাষীরা এবং উদ্বোধনী শেষে সকল মৎস্য চাষেিদর পুরস্কার উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করন ও সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন। সোমবার মৎস্য চাষীদের সাথে মতবিনিময় এবং মঙ্গলবার বিভিন্ন মৎস্য ঘেরে মাটি ও পানি পরিক্ষা করা হবে। বুধবার উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদে চাষিদের পরামর্শ ও মাটি পানি পরিক্ষা এবং বৃহস্পতিবার সুফল ভোগিদের মৎস্য উপকরনসহ শুক্রবার জেলা কর্মকর্তাদের সাথে উপজেলা কর্মকর্তাগনের মতবিনিময় ও মৎস্য সপ্তাহ সমাপনি ঘোষনা করা হবে।
ফুলতলা ও ডুমুরিয়ায় জেলা ডিবির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ফুলতলা ও ডুমুরিয়া থানা এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৭ আগস্ট বিকেল সাড়ে ৪টা ও রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী হলেন লবনচরা থানাধিন মাথাভাঙ্গা জোড়া তালগাছের পাশের বাসিন্দা মো. সোনামিয়ার ছেলে রাহুল হোসেন (২১) ও মো. মিন্টু মোল্যার ছেলে মো. আরিফ মোল্যা (২৫), সাতক্ষীরা জেলার তালা থানার শুভাশুনী গ্রামের মৃত. ঈমান আলী মোড়লের ছেলে মো. আব্দুল লতিফ মোড়ল (৫০) ও পাঁচরকী গ্রামের মৃত. মোক্তার আলী বিশ^াসের ছেলে মো. শফিকুল ইসলাম (২৫)।
জেলা ডিবি জানায়, ২৭ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফুলতলা থানাধীন বেজেরডাঙ্গা গ্রামস্থ ভাটপাড়াগামী রোডে অভিযান পরিচলনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই তাপস কুমার দত্ত ও এসআই সৌরভ কুমার দাস। এসময় ৪০ পিস ইয়াবাসহ রাহুল হোসেন ও আরিফ মোল্যাকে গ্রেফতার করা হয়। রাত সাড়ে ৮টার দিকে এসআই ইন্দ্রজিৎ মল্লিক ডুমুরিয়া থানাধীন কানপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ লতিফ মোড়ল ও শফিকুল ইসলামকে গ্রেফতার করেন। তাহাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইদহে র্যাবের অভিযানে ৩কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বেলেমাঠ বাজারে অভিযান চালিয়ে ২.৯০০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২৭ আগস্ট দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামনগর গ্রামের মৃত. চান্দ আলীর ছেলে মোবারক হোসেন নবুল (৫৮)।
র্যাব-৬ জানায়, ২৭ আগস্ট দুপুর পৌনে ১টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বেলেমাঠ বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময়
ইসলামি ব্যাংক এর বিপরিত পার্শ্বে চায়ের দোকানের সামনে থেকে ২.৯০০ কেজি গাঁজাসহ মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ জেলা সদরের পুরাতন মানিকদাহ চাপাইল রোডে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার (২৮ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন গোপালগঞ্জ জেলা সদরের পুরাতন মানিকদাহ এলাকার জাহাঙ্গীর হোসেন শেখের ছেলে মো. জোনায়েদ হোসেন রাজিব (২২)।
র্যাব-৬ জানায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ জেলা সদরের পুরাতন মানিকদাহ চাপাইল রোডে অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় নুসরাত গার্মেন্টস এর সামনে থেকে ২৪ পিস ইয়াবাসহ রাজিবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।











































