Home খেলাধুলা ফকিরহাটে প্রমীলাদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে প্রমীলাদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

9

ফকিরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকাল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রমীলাদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খুলনা এজাজ মহিলা ফুটবল একাডেমি বনাম ফকিরহাট মহিলা ফুটবল দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে বিজয়ী হয়েছে খুলনা এজাজ মহিলা ফুটবল একাডেমি। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, সহযোগিতায় ছিলেন লিপন বিশ্বাস ও জাকির হোসেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার, মো: লিয়াকত হোসেন, মো: সাইফুল ইসলাম, এজাজ মহিলা ফুটবল একাডেমির কোর্স এজাজ উদ্দিন, ম্যানেজার শফিকুল ইসলাম সহ আট্টাকা স্পোটিং ক্লাবের নেতৃবৃন্দ ও অসংখ্য ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।