Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

35

করোনা মোকাবিলায় ভ্যাকসিন গ্রহনের জন্য জনগনের প্রতি মঞ্জুর আহবান

খবর বিজ্ঞপ্তি ।।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের সকল সংকটে বিএনপি মানুষের পাশে থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মই হয়েছে মানুষের কল্যাণের জন্য। জাতি, ধর্ম-বর্ণ, শ্রেণি বা রাজনৈতিক বিশ্বাসের কোন প্রকার বৈষম্য সৃষ্টি না করেই নগরীর বিভিন্ন প্রান্তে বিএনপি সেবা দিয়ে যাচ্ছে। বন্যা, ঘূর্ণিঝড়সহ দেশের যেকোনো দুর্যোগ, মহামারিতে অসহায় দরিদ্র ও দুর্যোগকবলিত মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় খুলনা সিভিল সার্জন অফিসে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ওষুধ সামগ্রী সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মাদ এর হাতে তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন। করোনাকালিন সময়ে জনগনের চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির বছরব্যাপী কর্মকান্ড তুলে ধরে সাবেক সংসদ সদস্য মঞ্জু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় ৫৮টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ফ্রি সেবা, প্যানেল চিকিৎসক দিয়ে অনলাইনে চিকিৎসা সেবা প্রদান, ওষুধ ও নগদ অর্থ প্রদান, লকডাউনে দুই দফায় সাড়ে ৫ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ৯ হাজার অভুক্ত-কর্মহীন মানুষের মাঝে রান্না খাবার বিতরণ, দুই হাজার মানুষকে ঈদ উপহার সামগ্রী বিতরণ, করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী দুই শত মানুষের বিনা খরচে দাফন কাফনের ব্যবস্থা করাসহ আক্রান্ত রোগিদের বাড়িতে বাজার পৌছে দেয়া হয়। এছাড়া তিন দফায় ৩২ হাজার মাস্ক বিতরণ করে জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচারাভিযান চালিয়েছে খুলনা মহানগর বিএনপি।

করোনা ভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন গ্রহনের জন্য জনগনের প্রতি আহবান জানিয়ে সরকারকে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ ও ভ্যাকসিন প্রয়োগের সঠিক নীতিমালা গ্রহন ও বাস্তয়ানের দাবি জানিয়ে তিনি সিভিল সার্জনকে আশ্বস্ত করে বলেন, রাজনীতির উর্ব্ধে থেকে বিএনপির নেতাকর্মীরা করোনা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জনগনের পাশে থাকবে। ওষুধ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, রেহানা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, বদরুল আনাম, সিরাজুল ইসলাম লিটন, কাওসারী জাহান মঞ্জু প্রমূখ।

রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বুধবার সন্ধ্যা ৭টায় রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে খুলনা মহানগরীর থানার মোড়, পাওয়ার হাউজ মোড় ও রেলওয়ে স্টেশনে ৬৫ জন ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়াও ইমার্জেন্সী ব্লাড সাপ্লাই (ইবিএস)-এর ভলেন্টিয়ারদের মাধ্যমে একব্যাগ ঙ+ পজেটিভ ও একব্যাগ ই+ পজেটিভ সিজারিয়ান রোগীর জন্য ব্লাড দেয়া হয় এবং উক্ত দুটি রোগীর অপারেশনের খরচ রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বহণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑইমার্জেন্সী ব্লাড সাপ্লাই (ইবিএস)-এর সভাপতি মোঃ শাহীন হোসেন, রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের সভাপতি শাখাওয়াত হোসেন বিপ্লব, সহ-সভাপতি প্রসেনজিৎ বোস, অর্থ সম্পাদক গৌরব বসু, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সাবিহা খাতুন, শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া কবির, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান (লুসান)। ভলান্টিয়ার্সদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়, প্রিতম, রিজভী, রিয়াল, মিশুক, মিকাইল, এস এম সোহাগ, সেলিনা লুপা, ফারজানা খাতুন, সজল প্রমুখ।

বেসরকারী সকল জুটমিল চালু ও বকেয়া পাওনার দাবিতে মিরেরডাঙ্গায় জনসভা ও বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

খুলনার মিরেরডাঙ্গা ও আটরা শিল্প এলাকাসহ সকল  বক্তিমালিকানাধীন বন্দকৃত জুটমিল চালু ও  শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ , সমকাজে সম মুজুরি প্রদান সহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে পুর্বনির্ধারিত কর্মসূচির অশ হিসাবে বুধবার বিকাল ৫ টায় মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিল প্রধান ফটকের সামনে বেসরকারী পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে শ্রমিক জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।   শ্রমিক নেতা ওবায়দুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক সাধারন সম্পাদক গোলাম রসুল খান,  সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা আঃ সালাম ,  মহসেন জুট মিলের শ্রমিক নেতা  বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন ,   আমির মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক , সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস,  এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা  বীর মুক্তিযোদ্ধা আজাহার , এম এ ওয়াহিদ মুরাদ বক্তিয়ার হোসেন, আঃ ওহাব, তোফাজ্জেল হোসেন, ওদুদ শরীফ, মোঃ আবজাল হোসেন, মন্টু চৌধুরী,     সোনালী জুট মিল শ্রমিক নেতা মোঃ নুরে আলম ,  সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান,  লুৎফর রহমান, বাবলু, বিল্লাল মোড়ল,  শ্রমিক নেতা   কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, মোঃ এলাহী, মাহাতাব, লুফর হোসেন প্রমুখ । সভায় বক্তার বলেন ২৬ আগষ্ট শুক্রবারের ভিতর ফেডারেশন ঘোষিত ৬ দফা দাবি পুরন করা না হলে  ২৭ আগষ্ট শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে    শ্রমিক জনসভার মাধ্যমে কর্মসৃচি পালন করা হবে বলে  নেতৃবৃন্দ  হুশিয়ারি উচ্চারন করেন । 

আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মোড়েলগঞ্জে

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ আওয়ামী লীগ দলীয় বর্তমান চেয়ারম্যান তথা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ১১টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলীম এর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বেলা ১টার দিকে কামলা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পরিষদ চত্বরে প্রতিবাদ সভা করেন ক্ষুব্ধ এলাকাবাসি। খবর পেয়ে দৈবজ্ঞহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও স্থগিত থাকা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. আব্দুল আলীম বলেন, ইউনিয়ন পরিষদে যাবার পথে একদল দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশে আক্রমন করে। এ সময় তার সাথে থাকা গানম্যান ও অন্যান্যদের প্রতিরোধে হামলাকারিরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও চেয়ারম্যানের অনুসারীরা ইউনিয়ন পরিষদ এলাকায় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা করেন।

সভায় বক্তাব্য রাখেন জেলা পরিষদের সদস্য এসএম কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াদুদ শেখ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. টুকু শেখ, যুবলীগ নেতা শওকত হোসেন মোল্লা, ইউপি সদস্য বুলবুল আহমেদ, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও চেয়ারম্যান আব্দুল আলিম।

বাগেরহাটে বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ পাচারের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বন কর্মকর্তা চিন্ময় মধুর বিরুদ্ধে সরকারি গাছ পাচারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল দুই ভ্যান গাছ আটকিয়ে রাখেন। রেঞ্জার চিম্ময় মধু বাগেরহাট জেলার ৯ উপজেলা ও খুলনার ৫ উপজেলাসহ ১৪টি উপজেলার বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রাপ্ত রয়েছেন। তবে বন কর্মকর্তা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবী ওই গাছ তিনি ফার্ণিচার বানানোর জন্য ৩ বছর আগে নিলামে বিক্রয় করা গাছ একজনের কাছ থেকে ক্রয় করেছেন। এ ঘটনায় চিতলমারীতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা বন কর্মকর্তার কার্যালয় থেকে দুটি ভ্যানযোগে বড় বড় ৮পিস শিশুকাঠের লক উপজেলা মোড়ে একটি স্মিলে (করাতকল) নেয়া হচ্ছিল। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল উক্ত গাছের সম্পর্কে জানতে চান। এ সময় ভ্যানের চালক জানান বন কর্মকর্তা চিন্ময় মধু তাদের গাছ নিয়ে করাতকলে রাখতে বলেছেন। তখন তিনি গাছ গুলো আটক করে রাস্তার পাশে রাখতে বলেন।

নাম প্রকাশ নাকরার শর্তে চিম্ময় মধুর গ্রামের লোকজন বলেন, একজন দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হয়ে কয়েক বছরের মধ্যে কোটি টাকার আলিশান বাড়ি করেছেন। তার বিলাশ বহুল বাড়ি দেখে অনেকের মধ্যে নানান প্রশোনর জন্ম দিচ্ছে।

এছাড়া তিনি বড়বাড়িয়া কাকনচক সড়কের রাস্তার দুই পাশের প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মুল্যমান গাছ নাম মাত্রায় টেন্ডারের মাধ্যমে তার স্যালোকে পায়ে দেন । কিন্তু টেন্ডারের ৩/৪ বছর পার হলেও বাগানের শুফল ভোগীদের এখন পর্যন্ত টাকা পরিশোধ করেননি ওই বন কর্মকর্তা ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, কয়েকজন ব্যক্তি ভ্যানযোগে সন্দেহজনক ভাবে উপজেলা পরিষদের মধ্য থেকে ৮ খ- গাছ পার্শবর্তী করাতকলে নিয়ে যাওয়ার সময় আমার নজরে আসে। বিষয়টি ভ্যান চালকদের জিজ্ঞাসা করলে তারা বন কর্মকর্তা চিন্ময় মধুর কথা বলেন। চিন্ময় মধু গাছ গুলো অবৈধ ভাবে পাচার করছিল বলে সন্দেহ হওয়ায় সে গুলো মিলে না নিয়ে রাস্তার পাশে রাখতে বলা হয়। 

বন কর্মকর্তা চিন্ময় মধু পাচারের অভিযোগ অস্বীকার করে বলেন, তিন বছর আগে ওই গাছ আমি টে-ারের মাধ্যমে একব্যক্তির কাজ থেকে ক্রয় রেখেছেন। ফার্ণিচার তৈরির জন্য গাছ পাশ^বর্তি সমিলে নেওয়া হচ্ছিল।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী বলেন, মঙ্গলবার গাছের বিষয়টি শুনে তিনি বন কর্মকর্তার কাছে জানতে চাইলে চিন্ময় মধূ টেন্ডারের মাধ্যমে গাছ ক্রয়ের কথা বললেও সঠিক কাগজ ও প্রমান দেখাতে পারেননি। সঠিক প্রমান দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাটে জঙ্গিবাদ রোধে করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশশালা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ, মাদক ও নৈতিক অবক্ষয় রোধে যুবদের করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে হয়। বাগেরহাট সদর উপজেলার বারাকপুরস্থ যুব ভবন হলরুমে বুধবার (২৫ আগস্ট) দিনব্যাপি এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।  যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মাসুদুল হাসান মালিকের সভাপতিত্বে কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কোঅর্ডিনেটর মোঃ জলিলুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজগর আলীসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপি এই কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার ৬০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মাসুদুল হাসান মালিক বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাধ রোধসহ যুবকদের উন্নয়নের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে দিনব্যাপি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ, মাদক ও নৈতিক অবক্ষয় রোধে যুবদের ভূমিকা শীর্ষক কর্মশালার আয়োজন করেছি আমরা। যুবকরা শতস্ফুর্তভাবে অংশগ্রহন করেছে। আশাকরি এই প্রশিক্ষনের মাধ্যমে যুবকদের মধ্যে মাদক ও বিভিন্ন নেতীবাচক চিন্তা দূর হবে। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন গ্রহনের সুযোগ রয়েছে।

খুলনার তিন হাসপাতালে ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোটারঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার তিনটি হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ রয়েছেন। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনজন, গাজী মেডিকেল হাসপাতালে একজন ও শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-খুলনার রূপসার রামনগরের নাজমা রহমান (৬৫), যশোর মনিরামপুরের আকলিমা (৬৫) ও ঝিনাইদহের মহেশপুরের তহমিনা (৪১)।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের হারু অর রশিদ (৫৫) নামে এক রোগির মৃত্যু হয়েছে।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে যশোরের বেনাপোলের আব্দুল মজিদ (৬৭) নামে এক রোগির মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘন্টায় , খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগির মৃত্যু হয়নি। এমনটাই জানিয়েছে হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।

খুলনা বিভাগে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

স্টাফ রিপোটার

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩০০ জনের। বুধবার (২৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৩ আগস্ট) খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২৭৬ জনের।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া যশোরে ও কুষ্টিয়ায় চারজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ৫২০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৩৯১ জন।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় হাজার পাঁচশত ৭৫ জন

তথ্য বিবরনী

খুলনা জেলায় বুধবার ছয় হাজার পাঁচশত ৭৫ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার তিনশত ২১ এবং মহিলা তিন হাজার দুইশত ৫৪ জন। যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার সাতশত ৮৭ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার সাতশত ৮৮ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে পাঁচশত ২৮ জন, বটিয়াঘাটায় পাঁচশত ৬০ জন, দিঘলিয়ায় দুইশত ৫০ জন, ডুমুরিয়ায় ছয়শত ২৪ জন, ফুলতলায় দুইশত ৫৫ জন, কয়রায় চারশত ৮৬ জন, পাইকগাছায় তিনশত এক জন, রূপসায় ছয়শত ৬৪ জন ও তেরখাদায় একশত ১৭ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। বুধবার নগরীর পাঁচটি হাসপাতালে নয়শত ৮৫ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় তিন হাজার নয়শত ৯৭ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

খুলনা বিভাগে মানবিক সহায়তা বিতরণ অব্যাহত

তথ্য বিবরণী

খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার এক হাজার দুইশত ৫৫ উপকারভোগীর মাঝে চার লাখ ১৮ হাজার টাকা এবং এক হাজার দুইশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে একশত ৪১ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসন মঙ্গলবার এক হাজার পাঁচশত ১০ উপকারভোগীর মাঝে পাঁচ লাখ ৬০ হাজার টাকা এবং পাঁচশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে পাঁচ মেট্রিক টন চাল বিতরণ করে। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে একশত ৫১ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

বেনাপোল বন্দরে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান ওষুধ সহ কাভার্ডভ্যান জব্দ

বেনাপোল প্রতিনিধি  

বেনাপোল বন্দরে ৩০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান ভারতীয় ওষুধ সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা। বুধবার বিকেলে ডেপুটি কমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা ওষুধের চালান টি আটক করে।

কাস্টমস হাউস সুত্র জানায়, বেনাপোল বন্দর থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধের চালান একটি কাভার্ড ভ্যানে করে পচার করা হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে ডেপুটি কমিশনার এস এম শামিমুর রহমান তার আইআরএম টিম নিয়ে বন্দরে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ বিপুর পরিমান ওষুধ জব্দ করেন। আটকের সময় গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এসএম শামীমুর রহমান জানান, বেনাপোল বন্দরের ভেতর থেকে ৩০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিপুল পরিমান ভারতীয় ওষুধ সহ একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। পাচারকারী চক্রের মুল হোতাদের আটকে অভিযান চলছে।

নারী নির্যাতন প্রতিরোধ দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

খবর বিজ্ঞপ্তি

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার বেলা ১২টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, সহ-সভাপতি অপর্ণা মজুমদার, সদস্য রেখা বেগম, সুফিয়া বেগম, হামিদা বেগম প্রমুখ। স্মারকলিপিতে স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট নারী-শিশু ধর্ষণ-নির্যাতনের সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধে সরকার-প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরদারী ও সচেতনতা বাড়ানো, ক্যাসিনো-মাদক ব্যবসায়ী ও পর্ণোগ্রাফির পৃষ্ঠপোষক মাফিয়া গড ফাদার ও সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচার এবং অপসংস্কৃতি-অশ্লীলতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সুস্থ সংস্কৃতির বিকাশে সরকারি উদ্যোগ বাড়ানোর দাবী জানানো হয়। অনুরূপ কর্মসূচি উপলক্ষে গতকাল ২৪ আগস্ট বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি কোহিনুর আক্তার কণার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহিলা আক্তার আনিকার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেনÑবাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন, খুলনা জেলা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, সংগঠনের খুলনা জেলা সহ-সভাপতি অপর্ণা মজুমদার, সহ-সাধারণ সম্পাদক পারভীন আক্তার, পাঠাগার বিষয়ক সম্পাদক সীমা আক্তার, সদস্য রেখা বেগম, সুফিয়া বেগম, হামিদা বেগম, রিনা আক্তার প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ১৯৯৫ সালে কিশোরী ইয়াসমিনকে পুলিশ কর্তৃক ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে দিনাজপুরবাসীসহ সারা দেশে যে প্রতিবাদের দৃষ্টান্ত তৈরি হয়েছিল তা আমাদের জন্য গর্বের। পাশাপাশি বর্তমানে নারী নির্যাতনের চিত্র আমাদের জন্য কলঙ্কের। বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজে নারী নির্যাতনের মাত্রা দিন দিন বাড়িয়ে তুলছে। নেতৃবৃন্দ বলেন, বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার যে চিত্র আমরা দেখছি, তা ভয়াবহ। পত্রিকার হিসেবে গত তিন বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে ১২২ গুণ। করোনাকালীন শুধু যশোরের কেশবপুর উপজেলায় বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৩ হাজার। তাহলে সহজেই অনুমেয় সারা দেশে বাল্যবিবাহের চিত্র কেমন ! নেতৃবৃন্দ ঘরে-বাইরে সর্বত্র নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়ে নারী মুক্তির সংগ্রামকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। 

এ্যাডঃ মঞ্জুরুল ইলামের ১৮তম শাহাদাৎ বার্ষিকীতে নগর যুবলীগের শ্রদ্ধা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ মঞ্জুরুল ইমামের ১৮তম শাহাদাৎ বার্ষিকী আজ। ২০০৩ সালের বুধবার সকালে রিক্সাযোগে আদালতে যাওয়ার সময় নগরীর শামসুর রহমান রোডস্থ নিজ বাসভবনের অদূরে আতঁতায়ীর বোমা ও গুলিতে নিহত হন খুলনার এই আওয়ামী লীগ নেতা । এ সময় তারসঙ্গে থাকা জুনিয়র আইনজীবী বিজন বিহারী ম-ল ও রিক্সাচালক সাইফুল ইসলাম আকনও নিহত হন। এ ঘটনায় নিহত মঞ্জুরুল ইমামের ছেলে সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। বিচার শেষে হত্যা মামলায় সব আসামী খালাস পায় এবং বিস্ফোরক মামলায় একজনের সাজা হয়।

শাহাদাৎ বার্ষিকীতে বুধবার সকালে নগরীর শামসুর রহমান রোডস্থ ঘটনাস্থলে নির্মিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, সদস্য কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, যুবলীগ নেতা ইকবাল কবীর লিটন, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত প্রমূখ।

এর আগে নেতৃবৃন্দ শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যারয় হতে শামসুর রহমান রোডস্থ অস্থায়ী বেদী পর্যন্ত অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের শোক র‌্যালীতে অংশগ্রহন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ নগরীর বয়রাস্থ মরহুমের কবর জিয়ারত করেন ও কবরস্থানের মসজিদে দোয়াই অংশগ্রহন করেন।

বিটিভির চিত্র সাংবাদিক রাজুর পিতার মৃত্যুতে নগর যুবলীগের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ টেলিভিশনের খুলনার চিত্র সাংবাদিক রাজু সাহা বিপ্লবের পিতা বিধান সাহা বুধবার সকালে পরলোকগমন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।

শেখ সুজনের ফুফুর মৃত্যুতে নগর যুবলীগের শোক

খবর বিজ্ঞপ্তি

নগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শহিদুল হক এর বোন, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন এর ফুফু নাজনীন বেগম (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। তিনি দীর্ঘদীন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগ নেতা এস. এম. হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, মোঃ আব্দুল কাদের শেখ, এডভোকেট আল আমিন, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, শেখ মোঃ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহীম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহিন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ সহ নগর যুবলীগ নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।

সীমাšত থেকে ৮ টি কাকাতুয়া জব্দ করেছে বিজিবি

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমাšত থেকে ৮ টি কাকাতুয়া পাখি আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে রুদ্রপুর সীমাšত এলাকা থেকে পাখিগুলো আটক করা হয়। আটক কাকাতুয়া পাখির মুল্য ১৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক কার সম্ভব হয়নি। ২১ বিজিবি ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মনজুর এলাহী জানান, সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক কাকাতুয়া পাখি পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮ টি কাকাতুয়া পাখি জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই পালিয়ে যায় চোরাচালানীরা। আন্তর্জাতিক একটি পশু পাখি চোরাচালানী চক্র দীর্ঘদিন ধরে পশু পাখি ভারতে পাচারের করে আসছে। আটক কাকাতুয়া পাখিগুলো ২১ বিজিবি ব্যাটেলিয়ান খুলনা হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে।

মোংলায় কমেছে শনাক্তের হার, বাড়ছে টিকা গ্রহণকারীদের সংখ্যা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

লকডাউন তুলে দেয়ার পর থেকে মোংলায় করোনা পরীক্ষায় রোগীদের আগ্রহ কমেছে, তাই কমছে শনাক্তের হারও। তবে বেড়েছে করোনা প্রতিষেধক টিকা গ্রহণকারীদের সংখ্যা। বুধবার টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় ৮শ নারী পুরুষের ভিড় দেখা গেছে। টিকা নিতে আসা লোকজনের মাঝে নেই কোন স্বাস্থ্য সচেতনতা। স্বাস্থ্য বিধি না মেনে গাদাগাদি ও আগে টিকা নেয়ার প্রতিযোগিতা ছিল লোকজনের মাঝে। এ নিয়ে শংকা প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, বর্তমানে করোনা পরীক্ষা ও শনাক্তের হার কমেছে, তবে আগ্রহ বেড়েছে টিকা গ্রহণকারীদের। শত চেষ্টা করেও টিকা নিতে আসা লোকজনদের কোনভাবেই স্বাস্থ্য বিধি মানানো যাচ্ছেনা। তাই টিকা নিতে এসে নতুন করে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ছে।

তিনি আরো জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ে মে, জুন, জুলাই ও আগস্টের এ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ৫শ ৭৫ জন করোনা পরীক্ষা করিয়েছেন, তাদের মধ্যে ৭শ ১৫ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। আর তাদের তথ্যনুযায়ী এ সময়ের মধ্যে করোনায় মারা গেছেন ৮ জন। তবে বেসরকারীভাবে মৃতের সংখ্যা প্রায় ৫১ জন।

বুধবার টিকা নিচ্ছেন ৮শ জন, এর আগে মঙ্গলবার নিয়েছেন ৭শ ৩ জন। এ পর্যন্ত এখানে টিকা নিয়েছেন ২০ হাজার ৯০৪ জন।

এ্যাড. মঞ্জুরুল ইমাম-এর শাহাদাৎ বার্ষিকীতে জেলা আ.লীগের স্মরণ সভা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ  আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার  সাবেক সভাপতি সততার প্রতিক জননেতা  এ্যাড. মঞ্জুরুল ইমাম-এর শাহাদাৎ বার্ষিকী  উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে বুধবার বিকাল ০৪ টায় দলীয় কার্যালয়ে স্মরণ  সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এ্যাড. সুজিত অধিকারী। জেলা আওয়ামী লীগের সহ সভাপতিবৃন্দ যথাক্রমে  এ্যাড. কাজী বাদশা মিয়া,   এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল,   বি এম এ ছালাম,  মোঃ রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ যথাক্রমে  মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল,  এ্যাড. ফরিদ আহমেদ,  সাংগঠনিক সম্পাদকবৃন্দ  সরদার আবু সালেহ, এস এম  খালেদীন রশীদী সুকর্ণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, দপ্তর  সম্পাদক এম এ রিয়াজ কচি, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম,  উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম,    সদস্যবৃন্দ যথাক্রমে   অসিত বরণ বিশ্বাস,  জাহাঙ্গীর হোসেন মুকুল,  মোসাম্মৎ সামসুন্নাহার,  শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী,  মোঃ আজগর বিশ্বাস তারা,  মোঃ জামিল খান, অধ্যাঃ আশরাফুজ্জামান বাবুল, মানিকুজ্জামান অশোক, হোসনেআরা চম্পা, মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, শেখ মোঃ আবু হানিফ, এ্যাড. আনোয়ার হোসেন,  দেব দুলাল বাড়ই বাপ্পি, মুশফিকুর রহমান সাগর,   কাজি আজাদুর রহমান হিরোক রাফেল হোসেন বাবু, মাহাফুজুর রহমান সোহাগ, পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, নয়ন তারা, জেসমিন,   বিধান চন্দ্র রায়, শেখ সাদি,  তালিউর রহমান সানি, কবির আহম্মেদ মনা, ফেরদাউসুর রহমান, মইন উদ্দিন মাসুদ রানা, ইঞ্জি মিথুন ঘোষ, রেজাউল করিম রেজা,   মোঃ মারুফ হোসাইন, তানভীর রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, দ্বীপ পান্ডে বিশ্ব, ইয়াসির আরাফাত খান, কাজী নাজিব, চিশতী নাজমুল বাসার , বাধন হালদার, শেখ রাসেল, সজিব তালুকদার,  মাঈনুল ইসলাম মঈন, ইসমাইল মৃধা ইমন,  সপন দেবনাত, আহম্মেদ রাজ, সালমান সেবা, হান্নান, মোঃ হাফিজ, রাজা,  আব্দুল খালেক স্বাধীন, নীল মনি  বিশ্বজিৎ মন্ডল, রুমি প্রমূখ। স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী-এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ নেতা বি এম এ ছালাম, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এস এম খালেদীন রশিদী সুকর্ন, অসিত বরণ বিশ্বাস, জামিল খান, শেখ মোঃ আবু হানিফ, পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  সকাল ০৯ টায় শাসছুর রহমান রোডে শহীদ এ্যাড. মঞ্জুরুল ইমাম-এর  অকুস্থলে  শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

ফকিরহাটের কাটাখালী নিউমার্কেট এর উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডে অবস্থিত কাটাখালী নিউ মার্কেট এর শুভ উদ্ভোধন বুধবার বিকাল ৪টায় মার্কেট চত্তরে অনুষ্ঠিত হয়েছে। পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মোহম্মদ আলী হোসেন ও খুলনাস্থ বরিশাল বিভাগীয় কল্যান সমিতির সাধারন সম্পাদক রুহোল আমীন হাওলাদার। মার্কেটের প্রোপাইটর আলহাজ্ব মোহম্মদ মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন,উপজেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, পিলজংগ ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, লখপুর ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক ও আ,লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম ডি সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ান্ত কুমার দাস, জেলা মাইক্রো সমিতির নেতা আলহাজ্ব আব্দুল মাজেদ ও শেখ মিজানুর রহমান। সভা শেষে অতিথি বৃন্দদের মাঝে ক্রেষ্ট বিতরন করা হয়। এ সময় কাটাখালী এলাকার বিভিন্ন ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে র‌্যালী ও প্রশিক্ষন

ফকিরহাট প্রতিনিধি

মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে দুই শতাধিক চালক ও হেলফারকে নিয়ে সড়ক র্দুঘটনা রোধে সচেতনতা মুলক প্রশিক্ষন অনুষ্ঠান বুধবার সকালে কাটাখালী বাসস্ট্যান্ড চত্তরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাস মিনিবাস ট্রাক পিকাপ মাইক্রো সহ বিভিন্ন যানবাহনের প্রায় দুই শতাধিক চালক ও হেলফাররা উপস্থিত ছিলেন। সড়ক র্দুঘটনা রোধে গঠন মুলক বক্তব্য প্রদান করেন, কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনর্চাজ মোহম্মদ আলী হোসেন, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ হাসানুর রহমান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ ইউসুপ আলী, খুলনা আন্তঃ জেলা বাস মিনিবাস কোর্স ও শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শ্রমিক নেতা মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ ওপিরুদ্দিন অপি শেখ সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। এর আগে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনা মুলক একটি বিশাল র‌্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রশিক্ষন করে।

বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবসের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে ২৭ আগস্ট-’২১, শুক্রবার বিকাল ৩টায় খুলনা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ কাজী হামিদ আসগার ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ) উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

যুব ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলের লক্ষ্যে মহানগর যুব ইউনিয়নের প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

আগামী ২৮ আগস্ট ২০২১ বাংলাদেশ যুব ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে খুলনা মহানগর যুব ইউনিয়নের এক প্রস্তুতি সভা বুধবার সন্ধ্যায় সংগঠন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সহ-সভাপতি শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক রামপ্রসাদ রায় প্রমুখ। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় ২৮ আগস্ট শনিবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় উত্তোলন, ১১টায় কমরেড রতন সেন স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ এবং বিকেল ৪টায় আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী পালনে যথাসময়ে সংগঠনের সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীকে সাজা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদপ্তরের একটি দল বুধবার সকাল ১০টায় ফকিরহাটে পৃথক অভিযান চালিয়ে গাজা সহ দুই মাদকসেবীকে আটক করেছেন। আটককৃতরা হলেন মূলঘর ইউনিয়নের মুলঘর এলাকার সলেমান সরদারের পুত্র মাহমুদ সরদার (৩৫) এবং ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী এলাকার মৃত ধীরেন সরকারের পুত্র প্রদীপ সরকার (৫০)। আটককৃত দুইজনকে ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্টেট সানজিদা বেগম ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযান কালে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদপ্তরের ইন্সপেক্টর মিলন কুমার মূখার্জী সহ সংগীয় ফোর্সরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের চেকের পাতা চুরি করে টাকা উত্তোলন, যুবক গ্রেফতার

 সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা পরিষদের একটি চেকের ৩টি পাতা চুরি করে জাল স্বাক্ষর ব্যবহার করে ৮ লাখ টাকা আত্মসাৎ করার ঘটনায় আমিনুর রশিদ সুজন নামের এক সাংবাদিককে গ্রেফতার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে তাকে তার বাড়ি সদর উপজেলার বুলারাটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আমিনুর রশিদ সুজন ঢাকার একটি ইংরেজি দৈনিকের সাংবাদিক ও বিজ্ঞাপন প্রতিনিধি। জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, ২০২০ সালে জেলা পরিষদের সোনালী ব্যাংকের একটি চেক থেকে ৩টি পাতা চুরি হয়। ওই পাতায় জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংক সাতক্ষীরা প্রধান শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলনের ঘটনা ঘটে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্তকালে গোয়েন্দা পুলিশ সোনালী ব্যাংকের সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হয় আমিনুর রশিদ সুজন এই জালিয়াতির সাথে জড়িত। এ ঘটনায় তার নামে মামলা হয়। পুলিশ এ ঘটনায় তাকে গ্রেফতার করে। গোয়েন্দা পুলিশ পরিদর্শক আরও  জানান, গ্রেফতারের পর ৭ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ধর্ষণের পর শিশুকে গুলি করে হত্যার হুমকি, শিক্ষক গ্রেফতার

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় আট বছরের এক শিশুকে নিজ ঘরে আটক করে ধর্ষণ ও গুলি করে হত্যার হুমকির অভিযোগে পুলিশ অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুর রউফ মোল্যাকে (৬২) গ্রেফতার করেছে।

মঙ্গলবার বিকালে ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই দিন সন্ধ্যায় পুলিশ একই গ্রামের মৃত বারেক মোল্যার ছেলে ধর্ষক আব্দুর রউফকে গ্রেফতার করে। বুধবার সকালে ধর্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুর রউফের প্রতিবেশী হওয়ার সুযোগে রউফ তার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। ১৪ আগস্ট দুপুর ২টার দিকে শিশুটি রউফের বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়ার পথে পিঠা খাওয়ানোর নাম করে তাকে ডেকে তার বসতঘরে নিয়ে যায়। তারপর সেখানে আটকে রেখে তাকে ধর্ষণ করে। ধর্ষণের কথা কারও কাছে বললে শিশুটিকে গুলি করে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয় স্কুলশিক্ষক। ঘটনার পর থেকে ভয়ে শিশুটি কথা বলার শক্তি হারিয়ে ফেলে।

অপরদিকে শিশুটির রক্তক্ষরণ হতে দেখে এবং মেয়েটি কোনো কথা না বলায় তার মা তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

এছাড়া গত কয়েক দিনের চিকিৎসায় মেয়েটি কথা বলতে শুরু করেছে বলে জানা গেছে। এরপর শিশুটির কাছে জানতে চাইলে সে তার মাকে সব জানায়। আস্তে আস্তে এ ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার বিকালে ধর্ষিতার মা কালিয়া থানা পুলিশকে অবহিত করলে ওই দিন সন্ধ্যায় পুলিশ আব্দুর রউফকে গ্রেফতার করে।

কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেন, ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি রউফ মোল্যাকে গ্রেফতারের পর বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণকালে বাসশ্রমিক গ্রেফতার

 পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণকালে বাসশ্রমিক মোমিন গাজীকে (৪৫) জনতা আটক  করে পুলিশে দিয়েছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ধৃত বাসশ্রমিক উপজেলার গদাইপুরের চরমলই গ্রামের মৃত হাতেম (আদম) গাজীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ধর্ষক মোমিন পৌরসভার ৯নং ওয়ার্ডে ওই তরুণীদের বাড়িতে যায়। বারান্দায় মানসিক প্রতিবন্ধী তরুণী ঘুমিয়ে ছিল। সে সুযোগে মোমিন তাকে ধর্ষণ করে।

এ সময় টের পেয়ে ওই তরুণীর মা বাইরে এসে মোমিনকে উলঙ্গ অবস্থায় দেখে চিৎকার করে। চারপাশ থেকে লোকজন এসে তাকে ধরে আটকে রেখে পুলিশে সংবাদ দেন। পুলিশ ভিকটিমসহ ধর্ষককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে মোমিনকে আসামি করে থানায় এজাহার দাখিল করেছেন।

পুলিশের কাছে মোমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোপূর্বে আরও দুই দিন তার কাছে গেছে। ইনজেকশনের মাধ্যমে সে ওই তরুণীকে বন্ধ্যত্বকরণ করেছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান বলেন, সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধীর তালিকায় ধর্ষণের শিকার ওই তরুণীর নাম রেজিস্ট্রেশন করা আছে।

পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, আসামিকে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্টের জন্য ভিকটিমকে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেইউজের সদস্য বিপ্লবের পিতার পরলোকগমন, নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজু সাহা বিপ্লব এর পিতা বিধান সাহা আজ বুধবার সকাল আনুমানিক ৭টায় পরলোকগমন করেছেন। লিভারজনিত সমস্যার কারণে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুরে রূপসা মহাশশ্মানে তার সৎকার সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ শোক প্রকাশ করেছেন বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।

বিএনপির পৃষ্ঠপোষকতায় মঞ্জুরুল ইমাম হত্যা হয়েছে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে বাংলাদেশ ছিলো সন্ত্রাসের অভয়ারণ্য। বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে পরাভূত করার নীল নকসা করেছিলো। সেই নীল নকসায় বাংলাদেশের স্বনামধন্য শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, বিচারপতি সহ বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছে। তাদের সেই নীল নকসার অংশ হিসেবে খুলনায় সততার প্রতীক এ্যাড. মঞ্জুরুল ইমামকে হত্যা করা হয়। তিনি আরো বলেন, জিয়া বঙ্গবন্ধু হত্যার পৃষ্ঠপোষক আর বিএনপির পৃষ্ঠপোষকতায় মঞ্জুরুল ইমাম হত্যা হয়েছে। তাই আজ মঞ্জুরুল ইমাম হত্যার পৃষ্ঠপোষক বিএনপির নেতাদের বিচার করতে তিনি সরকারের প্রতি আহবান জানান।

বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে এ্যাড. মঞ্জুরুল ইমামের ১৮তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতী সোহরাব হোসেন শিকদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের মহিলা সম্পাদক এ্যাড. অলোকা নন্দা দাস, খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, সদর থানা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরীনা রহমান বিউটি, মহানগর শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব হোসেন, মহানগর যুবলীগ আহবায়ক শফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর বরকত আলী, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, শেখ মো. ফারুক আহমেদ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, শেখ আখতার হোসেন সন্টু, এম এম নাসিম, রনজিত কুমার ঘোষ, অধ্যা. এবিএম আদেল মুকুল, ইঞ্জিঃ আব্দুল জব্বার, শেখ শাহাজালাল হোসেন সুজন, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর আকবর আলী, কাউন্সিল সুফিয়া মেমরী বেগম শুনু, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর পারভীন আক্তার, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, কাউন্সিলর মনিরা আক্তার, মোক্তার হোসেন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, এজাজ আহমেদ বাপ্পি, কামরুজ্জামান, রুহুল আমিন, তোতা মিয়া ব্যাপারী, শেখ আবিদ উল্লাহ, মুন্সি আইয়ুব আলী, মো. নুর ইসলাম, চ. ম মুজিবুর রহমান, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড. ফারুক হোসেন, হাসান ইফতেখার চালু, মোতালেব মিয়া, এ্যাড. শামীম মোশারফ, ফয়েজুল ইসলাম টিটো, ইউসুফ আলী খান, মোল্লা হায়দার আলী, সর্দার আলী আহমেদ, এমরানল হক বাবু, মো. শিহাব উদ্দিন, লুৎফুন নাহার লিলি, রেজওয়ানা প্রধান, নিভানা পারভীন, সুপ্তি হাসান, মনোয়ারা বেগম, সাবিহা ইসলাম আঙ্গুর, এ্যাড. বর্না, আইরিন সুলতানা, নাসরিন আক্তার, কামরুল ইসলাম, কবির পাঠান, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, রোজী ইসলাম নদী, মো. শহীদুল হাসান, শেখ বখতিয়ার হোসেন বাকু, শেখ আরিফ হোসেন, কাজী মজিবুল হক, রফিকুল ইসলাম খান মুকুল, তপল বালা, মো. আশরাফ আলী হাওলাদার শিপন, সুমি হালদার, রুমা আক্তার, রাফিকা, আমিরুল ইসলাম বাবু, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জব্বার আলী হীরা, জহির আব্বাস, সোহান হাসান শাওন, মাহমুদুর রহমান রাজেস, ইবনুল হাসান, এম এ হাসান সবুজ, ওমর কামাল, জনি বসু, রুম্মান আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে শোক র‌্যালী শুরু হয়ে শামছুর রহমান রোডের এ্যাড. মঞ্জুরুল ইমামের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল ৯টা হতে দলীয় কার্যালয়ে কোরআন খতম করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় বয়রায় মরহুমের কবর জিয়ারত করা হয়। জিয়ারত শেষে মুন্সিবাড়ি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। বাদ জোহর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শামছুর রহমান রোডস্থ মতি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়।

৩০নং ওয়ার্ড আলীগ নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

৩০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সাহানা ডেকোরেটরের মালিক মো. সেকেন্দার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………….. রাজেউন)। দীর্ঘদিন অসুস্থ্য থেকে তিনি গতকাল বুধবার সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি নাতনি ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাদ আছর রূপসা বায়তুস শরফ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগের ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সিহাব উদ্দিনসহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. সেকেন্দারের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

ফুলতলায় নার্সারি ব্যবসা: করোনায় কমেছে গাছের চারা বিক্রি ও আয়

স্টাফ রিপোর্টার

করোনাভাইরাসের প্রভাব পড়েছে নার্সারি ব্যবসায়। খুলনার ফুলতলার প্রতিটি নার্সারিতে পড়ে আছে লাখ লাখ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। গত দুই বছর বৃক্ষমেলা না হওয়ায় আশানুরূপ বিক্রি হয়নি উৎপাদিত চারা। করোনা সংক্রমণের কারণে ক্রেতারাও যাচ্ছেন না গাছের চারা কিনতে। এতে ক্ষতির মুখে পড়েছেন নার্সারিমালিকেরা। কমে গেছে চারা উৎপাদকারী কৃষকদের আয়ও। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ফুলতলায় ৭৪ হেক্টর জমিতে চারা উৎপাদন করা হয়। চারা প্রদর্শনী ও বিক্রি করে, এমন প্রতিষ্ঠান রয়েছে ১৮২টি। কমপক্ষে ৩০০ কৃষক চারা উৎপাদনের সঙ্গে যুক্ত। আর প্রতিদিন নার্সারিগুলোতে কাজ করেন দুই হাজারের বেশি শ্রমিক। আয়ের অন্যতম উৎস হওয়ায় ফুলতলাকে নার্সারি জোন হিসেবে ঘোষণা করার পরিকল্পনা চলছে।

নার্সারিমালিকেরা জানান, বছরে চারা বিক্রির দুটি মৌসুম। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিক্রি হয় বিভিন্ন প্রজাতির ফুলের গাছ। তবে সেটা মূল ব্যবসা নয়। আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি হয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। মূলত জুলাই-সেপ্টেম্বর মাস সামনে রেখে সারা বছর বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করেন নার্সারিমালিকেরা। কিন্তু গত দুই বছর করোনা মহামারি ও মূল চারা বিক্রির সময়ে বিধিনিষেধ থাকায় চারার ক্রেতা ছিলেন খুবই কম। বিশেষ করে খুলনার বাইরের বিভিন্ন জেলা থেকে যাঁরা চারা কিনতে আসেন, তাঁরা আর আসছেন না। এতে একদিকে যেমন চারা বিক্রি কম হচ্ছে, অন্যদিকে উৎপাদিত চারাগুলো বিক্রি না হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

ফুলতলা উপজেলা বাজার থেকে যশোরের দিকে কয়েক কিলোমিটার গেলেই বেজেরডাঙ্গা। সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, খুলনা-যশোর সড়কের দুই পাশেই অসংখ্য নার্সারি। নানা জাতের ছোট-বড় চারা রয়েছে সেখানে। প্রতিটি নার্সারির সঙ্গে সড়কের পাশে রয়েছে ছোট ঘর। ওই ঘরের সামনে তাঁবু টানিয়ে বা ঘরের চারা আরেকটু বড় করে তৈরি করা হয়েছে শেড। সেখানে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা জমি থেকে তুলে এনে রাখা হয়েছে। এমনই একটি নার্সারি হলো মেসার্স হাইব্রিড নার্সারি। জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির চারা ও বীজ আমদানি করে থাকে। বিক্রয়কেন্দ্রের এক পাশে চেয়ার-টেবিল নিয়ে বসে ছিলেন ওই নার্সারির মালিক সরদার আবদুস সালাম। সামনে জমি থেকে তুলে নিয়ে আসা বিভিন্ন প্রজাতির শত শত চারা। ৪০ একর জমিতে দেশি-বিদেশি বিভিন্ন ফুল, ফল ও বনজ গাছের চারা উৎপাদন করে প্রতিষ্ঠানটি।

আবদুস সালাম বলেন, করোনার কারণে গত বছর থেকে অনেক কম চারা বিক্রি হচ্ছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ভোলাসহ দেশের দূরদূরান্ত থেকে বহু ক্রেতা আসতেন। তাঁরা হাজার হাজার চারা নিয়ে যেতেন। কিন্তু বর্তমানে ওই ক্রেতারা আর আসছেন না। এখন মূলত ক্রেতা বলতে রয়েছেন খুলনা ও এর আশপাশের কয়েকটি জেলার মানুষ।

ফুলতলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবুল বাসার বলেন, উপজেলার অধিকাংশ মানুষ নার্সারি ব্যবসার সঙ্গে যুক্ত। এলাকার মানুষের প্রধান আয়ের উৎসও এটি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর চারা বিক্রি একেবারে নেই বললেই চলে। এতে এলাকার মানুষ আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।

অর্থ আত্মসাৎ, কারাগারে কৃষি ব্যাংক কর্মকর্তা  

ঝিনাইদহ  প্রতিনিধি

ঝিনাইদহে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান শাখা ও মাগুরা শাখা থেকে এক কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের কর্মকর্তা নাজমুল হককে পুলিশ গ্রেফতার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ঝিনাইদহ কৃষি ব্যাংকের শাখা থেকে ৮৫ লাখ টাকা এবং মাগুরা শাখা থেকে ৩৭ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হক সবশেষ মাগুরা কৃষি ব্যাংক শাখায় সেকেন্ড অফিসার হিসাবে কর্মরত ছিলেন। বুধবার সন্ধ্যায় ঝিনাইদহে কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এনায়েত করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি বলেন, প্রধান কার্যালয়কে আত্মসাতের এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরীক্ষা বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) নির্মল কুমার ভট্টাচার্যকে প্রধান করে কমিটির অপর দুই সদস্য হলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) অশিক আহম্মদ ও প্রিন্সিপাল অফিসার বিপ্লব মৈত্রকে।  মাগুরা শাখার ম্যানেজার মোহাম্মদ মিনহাজ-উদ্দিন ২৩ আগস্ট মাগুরা সদর থানায় একটি অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি জিডি হিসাবে নথিভুক্ত করে। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ২০২০ সালের ২৬ নভেম্বর মাগুরা শাখায় যোগদান করেন নাজমুল হক। গত ২৪ জানুয়ারি নাজমুল ব্যাংকের তহবিল থেকে দুই ধাপে ১৭ লাখ ৫১ হাজার ২০০ টাকা এবং ২০ লাখ ৩২ হাজার ৪৯১ টাকা নিজের ব্যাংক হিসাবে সরিয়ে নেন নাজমুল। পরে তিনি এই টাকা আত্মসাৎ করেছেন। মঙ্গলবার রাতে ঝিনাইদহ কৃষি ব্যাংকের প্রধান শাখার ম্যানেজার সদর থানায় আত্মসাতের আরেকটি অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেছেন, শাখার সেকেন্ড অফিসার থাকাকালে নাজমুল হক ২০১৮ সালের ২৮ অক্টোবর থেকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দশ ধাপে ৮৫ লাখ সাতাশি হাজার দুইশ পঁচিশ টাকা সরিয়ে নেন তার নিজের সঞ্চয়ী হিসাবে। পরে তিনি তা তুলে নেন। পরে ব্যাংকের স্টাফরা নাজমুলকে ধরে পুলিশর কাছে সোপর্দ করা হয়। আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এনায়েত করিম জানান, নাজমুল হককে ধরে মাগুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কিছু টাকা তার কাছ থেকে আদায় করা হয়েছে। একটি স্বীকারোক্তিমূলক লিখিত জবানবন্দিও দিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজারদের তদারকির ঘাটতি থাকলে তা তদন্তে বের হয়ে আসবে।

তিনি বলেন, মাগুরা ও ঝিনাইদহ থানায় অভিযোগ করার পরও পুলিশ মামলা গ্রহণ করেননি। থানা পুলিশ দুটি অভিযোগই জিডি হিসাবে গ্রহণ করেন। কথা হয় ঝিনাইদহ থানার ওসি (তদন্ত) এমদাদুল হকের সঙ্গে।

তিনি জানান, অভিযোগটি অর্থ আত্মসাতের হওয়ায় থানা মামলা গ্রহণ করেনি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে দুদকের।

হেলপারের স্ত্রীকে ধর্ষণ করল ড্রাইভার, দেখতে পেয়ে স্বামীর বিষপান

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে হেলপারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ড্রাইভারের বিরুদ্ধে। হেলপারের স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতে কুমারখালী থানায় ধর্ষণ মামলা করেছেন।  গত ১৫ আগস্ট রাতে ঘটনা ঘটেছে। ঘটনা দেখে হেলপার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন চিকিৎসাধীন হেলপারের সঙ্গে কথা বলে জানা যায়, ড্রাইভার এবং তিনি একই এলাকার বাসিন্দা। গত ১৫ আগস্ট গভীর রাতে তার স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওতপেতে থাকা ড্রাইভার জুয়েল তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। সময় হঠাৎ শব্দ শুনে তিনি বাইরে এসে দেখেন তার স্ত্রীর মুখ চেপে ধরে আপত্তিকর অবস্থায় রয়েছে জুয়েল। ওই সময় তিনি চিৎকার করলে জুয়েল দৌড়ে পালিয়ে যায়। রাগে অপমানে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি ওই রাতেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে তাকে পরিবারের লোকজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, জুয়েলের বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাের অভিযোগ রয়েছে।এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান জানান, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দাকোপে মৎস্য দপ্তরের উদ্যোগে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়    

মোঃ শামীম হোসেন, বাজুয়া

খুলনার দাকোপ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্তর মাধ্যমে কর্মসুচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা আইটি কর্মকর্তা রাজু আহম্মেদ।উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কুমার সাহা,বিপুল কুমার দাস,ক্ষেত্রসহকারী জি এম তারিক আহম্মেদ প্রমুখ। একই সাথে উপজেলার ৩৪টি সরকারী বেসরকারী প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪০৮ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

কেশবপুরের এসিল্যান্ড ইরুফা সুলতানার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

আলমগীর হোসেন ,কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

বুধবার (২৫আগষ্ট) কেশবপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ইরুফা সুলতানার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইরুফা সুলতানা দীর্ঘ ১বছর ৬মাস কেশবপুরে কর্মরত ছিলেন। সদ্য পদোন্নতি পেয়ে খুলনা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে নিযুক্ত হবেন বলে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে অফিসার্স ক্লাব নির্বাহী অফিসারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

কেশবপুরের সাগরদাঁড়িতে ভূমিহীন পেল মাথা গোঁজার ঠাঁই

কেশবপুর (যশোর)প্রতিনিধ

মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের ভূমি ঘর জন ভূমিহীন পরিবারের  মাঝে হস্তান্তর করেন এবং ফলজ বৃক্ষ রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ রিজিবুল ইসলাম,সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহব্বায়ক জাকির হোসেন প্রমুখ। চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত  অনুষ্ঠান শেষে ভুমিহীনদের মুখে মিষ্টি  তুলে দেন এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।

কয়রায় কৃষি পন্যের বাজার সংযোগ সৃষ্টি এর কর্মশালা অনুষ্ঠিত

কয়রা প্রতিনিধি

কয়রায় কৃষকদের কৃষি পন্যের বাজার সংযোগ সৃষ্টি করতে বেসরকারি সংস্থা উইনরক কতৃক আয়োজিত নবযাত্রা প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল টায় উপজেলা প্রাইমারি রিসোর্স সেন্টারে বিকাল সাড়ে টায় মহারাজপুর বড়ব্রীজে কর্মশালা অনুষ্ঠিত হয়। কয়রা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল এইচ এম নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালরায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার। সময় আরও বক্তব্য রাখেন কৃষি বিপনন কেন্দ্রের মাঠ বাজার পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, কয়রা প্রেসক্লাবের কোষাধাক্য সাংবাদিক শাহজাহান সিরাজ, উদ্যোক্তা হাসিবুর রহমান ইমন, উইনরক এর কর্মকর্তা আলাউদ্দীনসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ উপ¯িথত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে যে সব পন্য উৎপাদন করেন কৃষকরা তার ভালো দাম কখনই পান না। এর উপর উপর আছে বাজারদরের ব্যাপক ওঠানামা, পরিবহন জটিলতা। কৃষকরা যাতে ভালো দামে কৃষি পন্য বিক্রি করে ন্যায্য মূল্য তার জন্য কৃষি কালেকশন সেন্টার তৈরি করা হয়েছে। ভাইস প্রিন্সিপাল এইচ এম নজরুল কয়রায় ৫টি কালেকশন পয়েন্ট তৈরি করা হয়েছে এতে একদিকে যেমন কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে, তেমনি কৃষকের স্বার্থ সংরক্ষণ হবে। আবার তেমনি নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে।

নারী নির্যাতন বাল্যবিয়ে ইস্যুতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান

খবর বিজ্ঞপ্তি

নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত দাকোপ উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, করোনাকালে সমাজে বাল্যবিয়ের প্রবণতা এবং নারী নির্যাতনের পরিমাণ বাড়ছে। এই পরিস্থিতিতে নারী নির্যাতন বাল্যবিয়ে বন্ধে দাকোপ উপজেলা প্লাটফর্মএর সদস্যদের দায়িত্ব বেড়ে গেছে। সমাজে দায়িত্বপূর্ণ মানুষেরা স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালন করলে সমাজ থেকে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। আমাদের সবার উচিৎ এই ইস্যুতে সোচ্চার হওয়া।

বুধবার সকালে নারী নির্যাতন বাল্যবিয়ে বন্ধে দাকোপ উপজেলা প্লাটফর্মএর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ কথা বলেন। দাকোপ উপজেলা সদরে বিআরডিবি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয় প্লাটফর্মের যুগ্মআহ্বায়ক নারীনেত্রী লিপিকা রাণী বৈরাগীএর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন প্লাটফর্মের সদস্য সচিব চালনা পৌরসভার কাউন্সিলর এস এম আব্দুল গফুর, প্লাটফর্মের সদস্য চালনা পৌরসভার কাউন্সিলর আমোদিনী রায়, কাউন্সিলর নাছিমা বেগম, কাউন্সিলর হাছিনা বেগম, নারীনেত্রী রওশানারা বেগম প্রমূখ।

এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে বাল্যবিয়ে নারী নির্যাতন বন্ধে উপজেলা প্রশাসনের সাথে এ্যাডভোকেসি, বাল্যবিয়ে এবং নারী নির্যাতনের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, বাল্যবিয়ের খবর পেলে তা প্রতিরোধের উদ্যোগ গ্রহণ ইত্যাদি।

ঝিনাইদহে কৃষকের শেষ সম্বল টি গরু নিয়ে গেল চোরচক্র

ঝিনাইদহ প্রতিনিধি

আমার জমিজাতি কিছু নেই। মানুষের জমি লিজ নিয়ে চাষ করি। কষ্ট করে টে গরু পালিছিলাম। টোর বাছুর হয়েছে। বাছুরগুলো বড় করতিছি। গরু কয়ডা পুষে ভাবছিলাম সংসার টা ভালো মত চালাবো। অনেক কষ্ট করে গরু গুলো গুছাইচি। দুধ পর্যন্ত দুয়ায়নে। খাওয়ার জন্যিই রাখিনে যে বাছুর বড় হোক। আমার কষ্টের গরুগুলো সব চুরি করে নিয়ে গেছে ভাই। আমার দুটো দুধ খাওয়া বাছুরগুলো থুয়ে গরু নিয়ে গেছে। ভগবান ওদের বিচার করবে। এর থেকে আমার মৃত্যুও ভালো ছিল কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের লৌহজংগা গ্রামের হতদরিদ্র কৃষক অসিম বিশ্বাস। মঙ্গলবার গভীর রাতে তার ৩টি গাভী টি বকনা গরু নিয়ে গেছে চোর।

তিনি জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে টি গরু খেতে দিয়ে ঘুমাতে যান তিনি। রাত টার দিকে ঘুম থেকে জেগে দেখেন গোয়ালে গরু নেয়। গোয়ালের তালা ভেঙ্গে, গরুর গলায় দেওয়া শেকল কেটে গরুগুলো চোর চক্র নিয়ে যায়। সকাল থেকে বাছুর দুটি দুধের জন্য ছটফট করছে। টি গরুর মুল্যে আনুমানিক সাড়ে লাখ টাকা। গরুগুলো চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারসহ চোরদের ধরার চেষ্টা চলছে।

সাংবাদিকদের নামে মামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

বাংলাদেশ প্রতিদিন, কালেরকন্ঠ সম্পাদকসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কালেরকন্ঠ জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলো স্টাফ রিপোর্টার আজাদ রহমান, সিনিয়র সাংবাদিক দোলোয়ার কবির, ঝিনাইদহ প্রেসক্লাবের সহসভাপতি ফয়সাল আহমেদ, সহসম্পাদক কে এম সালেহ, আইসিটি বিষয়ক সম্পাদক শাহানুর আলম, প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি শেখ রুহুল আমিন, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজুসহ অন্যান্যরা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। এসময় বক্তারা, সারাদেশে সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

ফুলতলা উপজেলা মৎস বিভাগের আয়োজনে শিরোমনিতে মুক্ত জলাশয়ে  মাছের পোনা  অবমুক্তকরন

  ফুলবাড়ীগেট, (খুলনা) প্রতিনিধি

২০২১২২ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন   ফুলতলা উপজেলা মৎস কর্মকর্তার আয়োজনে শিরোমনি বাইপাস সড়কের পাশে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়   ২৫ আগষ্ট বুধবার সকাল ১০ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা রনজিৎ কুমার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম , জেলা মৎস কর্মকর্তা জয়দেব পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অরুপ কান্তি মন্ডল, খুলনা সদরের খামার ব্যবস্থাপক নাসিরউদ্দিন, মৎস সম্পসারন কর্মকর্তা আছমা হক আইরিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, ক্ষেত্র সহকারি আঃ রউফ, শেখ সালেহিন , ডাঃ মোঃ তরিকুল ইসলাম প্রমুখ

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৬৫ পিস ইয়াবা ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ৫নং মাছঘাট এলাকার মৃত. জাহাঙ্গীর হাওলাদার এর ছেলে সুমন হাওলাদার (৩৫), সোনাডাঙ্গা হাসানবাগ ক্লাবের পাশের বাসিন্দা আলী হোসেনের ছেলে মো. রানা হোসেন (২০), টুটপাড়া ২নং সরকার পাড়ার মৃত. জিল্লুর রহমান এর ছেলে রিয়াদুল ইসলাম হিমেল (২৩), গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসার পাশের বাসিন্দা মৃত. এরশাদ আলী মোল্লার মেয়ে ফাতেমা খাতুন (৪১), বকশীপাড়া ঘোষবাড়ীর আকবর আলীর ছেলে মো. আলীবিন হুসাইন রাজন (২৬), বেনীবাবু রোড ফুল মার্কেট এলাকার পরিমল সাহার ছেলে অমিত সাহা (২৯) রায়েরমহল এলাকার  মো. মিন্টু মল্লিকের ছেলে মল্লিক মেহেদী হাসান শিহাব (২১) 

কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৬৫ পিস ইয়াবা ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে।

মনিরামপুরে ্যাবের অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

যশোর জেলার মনিরামপুর থানাধীন বাহারপাড়া গ্রামে অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ্যাব৬। ২৪ আগস্ট রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার মনিরামপুর থানার ভোমরদহ গ্রামের  মো. জামাল গাজীর ছেলে  মো. বাপ্পী গাজী (১৯)

্যাব জানায়, ২৪ আগস্ট রাত সোয়া ৮টার দিকে যশোর জেলার মনিরামপুর থানাধীন বাহারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ্যাবের একটি আভিযানিক দল। এসময়  বাহারপাড়া শাহী জামে মসজিদের অনুমান ১০ গজ পূর্ব পাশে ইটের সলিং রাস্তার উপর এককেজি গাঁজাসহ বাপ্পী গাজীকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

যশোরে ্যাবের অভিযানে ৯০০ পিস ইয়াবা দুকেজি গাঁজাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রামনগর ধোপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে

৯০০ পিস ইয়াবা এককেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে ্যাব৬। বুধবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত. বক্তার খার ছেলে  মো. মনির খা (৫২), কোতয়ালী মডেল থানার রামনগর ধোপা পাড়ার মৃত. আব্দুল রহমানের স্ত্রী সেলিনা বেগম (৬০) একই এলাকার আরিফ বিশ্বাসের ভাগ্নে  মো. আব্দুল্লাহ আল মামুন (২০)

্যাব জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রামনগর ধোপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ্যাবের একটি আভিযানিক দল। এসময় চামড়ার হাটের পিছনে ধৃত আসামি সেলিনা বেগমের বসত বাড়ীর পূর্ব পাশে গলি পথের উপর থেকে ৯০০ পিস ইয়াবা এককেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।