Home খেলাধুলা জাতীয় পরিচয়পত্র পেতে ক্রিকেটার মিরাজ দম্পতির নিবন্ধন

জাতীয় পরিচয়পত্র পেতে ক্রিকেটার মিরাজ দম্পতির নিবন্ধন

9

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য বোলার মেহেদী হাসান মিরাজ ও তার স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধন করেছেন। বুধবার (২৫ আগস্ট) দুপুরে খুলনা মহানগরীর খালিশপুর থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা নিবন্ধন ফরম পূরণ করে থানা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দের কাছে জমা দেন। নিবন্ধনপত্রে মিরাজ দম্পতি নিজেদের নগরীর ১০নং ওয়ার্ডের বাসিন্দা বলে উল্লেখ করেন।

মেহেদী হাসান মিরাজ বলেন, ভোটার অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু সময় পাইনি। খেলার জন্য চার-পাঁচ বছর অনেক ব্যস্ত সময় পার করতে হয়েছে। এজন্য এতোদিন ভোটার নিবন্ধন করা হয়নি। এখন ভোটার হিসেবে নিবন্ধন করছি, যা অবশ্যই ভালো লাগার।