Home আঞ্চলিক সীমান্ত থেকে ৮ টি কাকাতুয়া জব্দ করেছে বিজিবি

সীমান্ত থেকে ৮ টি কাকাতুয়া জব্দ করেছে বিজিবি

15


বেনাপোল প্রতিনিধি//


ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমাšত থেকে ৮ টি কাকাতুয়া পাখি আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে রুদ্রপুর সীমাšত এলাকা থেকে পাখিগুলো আটক করা হয়। আটক কাকাতুয়া পাখির মুল্য ১৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক কার সম্ভব হয়নি।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মনজুর এলাহী জানান, সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক কাকাতুয়া পাখি পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮ টি কাকাতুয়া পাখি জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই পালিয়ে যায় চোরাচালানীরা। আন্তর্জাতিক একটি পশু পাখি চোরাচালানী চক্র দীর্ঘদিন ধরে পশু পাখি ভারতে পাচারের করে আসছে। আটক কাকাতুয়া পাখিগুলো ২১ বিজিবি ব্যাটেলিয়ান খুলনা হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে।