Home আঞ্চলিক এ্যাডঃ মঞ্জুরুল ইলামের ১৮তম শাহাদাৎ বার্ষিকীতে নগর যুবলীগের শ্রদ্ধা

এ্যাডঃ মঞ্জুরুল ইলামের ১৮তম শাহাদাৎ বার্ষিকীতে নগর যুবলীগের শ্রদ্ধা

7

খবর বিজ্ঞপ্তি ।।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ মঞ্জুরুল ইমামের ১৮তম শাহাদাৎ বার্ষিকী আজ।  ২০০৩ সালের ২৫ আগস্ট সকালে রিক্সাযোগে আদালতে যাওয়ার সময় নগরীর শামসুর রহমান রোডস্থ নিজ বাসভবনের অদূরে আতঁতায়ীর বোমা ও গুলিতে নিহত হন খুলনার এই আওয়ামী লীগ নেতা । এ সময় তারসঙ্গে থাকা জুনিয়র আইনজীবী বিজন বিহারী ম-ল ও রিক্সাচালক সাইফুল ইসলাম আকনও নিহত হন। এ ঘটনায় নিহত মঞ্জুরুল ইমামের ছেলে সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন। বিচার শেষে হত্যা মামলায় সব আসামী খালাস পায় এবং বিস্ফোরক মামলায় একজনের সাজা হয়।
শাহাদাৎ বার্ষিকীতে বুধবার সকালে নগরীর শামসুর রহমান রোডস্থ ঘটনাস্থলে নির্মিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, সদস্য কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, যুবলীগ নেতা ইকবাল কবীর লিটন, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত প্রমূখ।
এর আগে নেতৃবৃন্দ শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যারয় হতে শামসুর রহমান রোডস্থ অস্থায়ী বেদী পর্যন্ত অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের শোক র‌্যালীতে অংশগ্রহন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ নগরীর বয়রাস্থ মরহুমের কবর জিয়ারত করেন ও কবরস্থানের মসজিদে দোয়াই অংশগ্রহন করেন।

বিটিভি’র চিত্র সাংবাদিক রাজু’র পিতার মৃত্যুতে নগর যুবলীগের শোক


বাংলাদেশ টেলিভিশনের খুলনার চিত্র সাংবাদিক রাজু সাহা বিপ্লবের পিতা বিধান সাহা বুধবার সকালে পরলোকগমন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।

শেখ সুজনের ফুফুর মৃত্যুতে নগর যুবলীগের শোক


নগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শহিদুল হক এর বোন, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন এর ফুফু নাজনীন বেগম (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। তিনি দীর্ঘদীন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগ নেতা এস. এম. হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, মোঃ আব্দুল কাদের শেখ, এডভোকেট আল আমিন, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, শেখ মোঃ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহীম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহিন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ সহ নগর যুবলীগ নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।