Home আঞ্চলিক দাকোপে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

দাকোপে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

5

মোঃ শামীম হোসেন, বাজুয়া ।।

খুলনার দাকোপ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্তর মাধ্যমে কর্মসুচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা আইটি কর্মকর্তা রাজু আহম্মেদ।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কুমার সাহা,বিপুল কুমার দাস,ক্ষেত্রসহকারী জি এম তারিক আহম্মেদ প্রমুখ। একই সাথে উপজেলার ৩৪টি সরকারী ও বে-সরকারী প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪০৮ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।