Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

48

আনসার আল ইসলামের দু’সদস্য গ্রেফতার :  একজনের স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার

নগরীর ময়লাপোতা মসজিদের সামনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দু’সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কাউন্টার টেররিজম ও খুলনা সিআইডি।

২৩ আগস্ট দুপুর সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বোমা ও আইইডি তৈরির সরঞ্জাম, মোটরসাইকেল, মোবাইলসহ জিহাদী বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর পশ্চিম বানিয়াখামার নাজিরঘাট এলাকার নজরুল ইসলামের ছেলে নাসিম ও একই এলাকার মো. খোকন মোল্লার ছেলে হাসান

মঙ্গলবার (২৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা লবনচরা থানার ওসি তদন্ত মোহাম্মদ হানিফ আসামিদের আদালতে হাজির করেন। এসময় আসামি নাসিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি রেকর্ড করেছেন। অপর আসামি হাসান জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করলে তার রিমা- আবেদন করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২৩ আগস্ট দুপুর সোয়া ১২টার দিকে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে অভিযান পরিচালনা করে সিআইডি কাউন্টার টেররিজম ও খুলনা সিআইডি। এসময় বোমা ও আইইডি তৈরির সরঞ্জাম, মোটরসাইকেল, মোবাইল ও জিহাদী বইসহ নাসিম ও হাসানকে গ্রেফতার করা হয়। রাতে সিআইডি তাদের লবনচরা থানায় হস্তান্তর করে। পরে দু’জনের নাম উল্লেখসহ আরও ১০জনের বিরুদ্ধে লবনচরা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয় যার নং- ১৪।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর হাজী ইসমাইল লিংক রোডের মৃত. আওলাদ শেখের ছেলে মো. জামাল শেখ (২৮), জয়বাংলা মোড়ের লাল মিয়া হাওলাদার এর ছেলে মো. রমজান হাওলাদার (৩৬) ও মহেশ্বরপাশা সাহেব পাড়ার মৃত. আব্দুল লতিফ হাওলাদার এর ছেলে মো. আব্দুর রশিদ হাওলাদার (৪৯)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটে র‌্যাবের অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন আমতলা গ্রামে অভিযান চালিয়ে ২৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২৩ আগস্ট দুপুর ২টার দিকে

গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার আমতলা গ্রামের মৃত. সাইদুর রহমান হাওলাদার এর ছেলে মো. সাব্বির আহমেদ হাওলাদার (২৪)।

র‌্যাব-৬ জানায়, ২৩ আগস্ট দুপুর ২টার দিকে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন আমতলা গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় আব্দুল হক তালুকদার এর বাড়ির সামনে পাঁকা কালভার্টের উপর থেকে ২৫৫ পিস ইয়াবাসহ সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু  করা হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২ 

স্টাফ রিপোর্টার

যশোর জেলার বাঘারপাড়া থানাধীন বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে দেড়কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার  দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন যশোর জেলার বাঘারপাড়া থানার দরাজহাট গ্রামের হরেন্দ্র নাথ সরকার এর ছেলে রাজ কুমার সরকার (৩৬) ও সৈয়দ মাহমুদপুর গ্রামের দিলীপ বিশ্বাসের ছেলে দীপ্ত বিশ্বাস (১৯)। 

র‌্যাব-৬ জানায়, ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন বলরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়  নাসির উদ্দিনের বাড়ীর অনুমান ২০০ গজ উত্তরে তালতলা মোড়ে যশোর টু নড়াইল গামী পাকা রাস্তার উপর থেকে ১.৫ কেজি গাঁজাসহ রাজ কুমার সরকার ও দীপ্ত বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে  বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে পিস্তলসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলার সদরের পদ্মবিল নিমতলা এলাকায় এলাকায় অভিযান চালিয়ে একটি ৯ এমএম পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২৩ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। আসামি হলেন চুয়াডাঙ্গা জেলার সদরের নিমতলা উত্তর পাড়ার মো. আব্দুর রহমানের ছেলে মো. কামরুজ্জামান ওরফে কানন (২৭)।

র‌্যাব-৬ জানায়, ২৩ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলার সদরের পদ্মবিল নিমতলা এলাকায় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় মো. কুদরত আলীর বাড়ির সামনে ইটের রাস্তার উপর থেকে একটি ৯ এমএম পিস্তল ও ম্যাগাজিনসহ কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ভূমি অফিসের ছাদ রক্ষায় বাঁশের খুঁটি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরের রোহিতা ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব ভবন নেই। ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে ভূমি অফিসের কাজ। প্রথম দিকে ভবনটি কাজের উপযোগী থাকলেও বেশ কয়েক বছর ধরে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।খসে পড়ছে ভবনের দেওয়াল ও ছাদের পলেস্তারা। একটু বৃষ্টি হলেই ভিতরে গড়িয়ে পড়ছে পানি। নষ্ট হচ্ছে মূল্যবান কাগজপত্র।

ছাদ ফেটে যাওয়ায় কয়েকদিন ধরে বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে রাখা হয়েছে। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে সকাল সন্ধ্যা চলছে অফিসের কাজ। যে কোনসময় ছাদ ধসে রয়েছে প্রাণহানির আশঙ্কা। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি অফিস স্টাফসহ সেবাগ্রহীতাদের।

রোহিতা ইউনিয়ন ভূমি অফিসের এমএলএসএস আব্দুল লতিফ বলেন, ৫-৭ বছর ধরে অফিসের খারাপ অবস্থা। আফিস কক্ষের দেওয়াল ও ছাদ ফেটে গেছে। বাঁশের খুঁটি দিয়ে ছাদ ঠেস দিয়ে রেখেছি। বর্ষার সময় ভিতরে পানি পড়ে। বসা যায় না। ক’দিন আগে নায়েবের কক্ষে ফ্যান খুলে পড়েছে। ভিতরে কেউ ছিল না বলে বাঁচা।

তিনি বলেন, উপর থেকে স্যারেরা আসলে ভয়ে ভেতরে ঢোকেন না। আমরা ঝুঁকি নিয়ে কাজ করছি। কখন যে ছাদ ভেঙে গায়ে পড়ে সেই ভয়ে আছি। তারপরও আছি, ছাদ গায়ে পড়ে মরলে স্ত্রী সন্তানতো কিছু টাকা পাবেন।

মুক্তার হোসেন নামে এক সেবাগ্রহীতা বলেন, ভূমি অফিসের যে অবস্থা তাতে ভিতরে ঢুকতে ভয় লাগে। এত খারাপ বিল্ডিংয়ে সরকারি অফিস চলতে পারে না। তাড়াতাড়ি নতুন ভবন নির্মাণের দরকার। রোহিতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ১৯৬২ সালে নির্মাণ করা ইউনিয়ন পরিষদের এই ভবনটি। এখন একেবারেই জরাজীর্ণ। রেকর্ডপত্র সংরক্ষণ করা যাচ্ছে না। অনলাইনে কাজ চলায় সেবাগ্রহীতাদের বেশ চাপ। খুব ঝুঁকিতে আছি।

সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী বলেন, রোহিতা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। উপস্থিত বাইরের কোন ভবন ভাড়া নিয়ে কাজ চালানোর কথা ভাবছি। আগামী মাসে ভাড়া ভবনে অফিস স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

খুলনা বিভাগে একদিনে ১২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭৬ জনের। এর আগে সোমবার (২৩ আগস্ট) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৩৭৯ জনের। মঙ্গলবার (২৪ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ তিনজন করে মৃত্যু হয়েছে যশোর ও ঝিনাইদহে। এ ছাড়া খুলনা ও কুষ্টিয়ায় দুজন করে এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ২২০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৭২১ জন।

খুলনা সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে নড়াইল লোহাগড়ার আলী হোসেন (৫৫) নামের একজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে খালিশপুর মুজগুন্নির হামিদা বেগম (৬৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪৫২টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ।

খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

খবর বিজ্ঞপ্তি

‘উপকূলীয় দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি’র অধীনে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ৪দিন ব্যাপী ‘সন্ধান ও উদ্ধার বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিআরএম বিভাগের পরিচালক ইকরাম এলাহী চৌধুরী, ডিআরএম বিভাগের সহকারী পরিচালক শাহীনুর রহমান, আমেরিকান রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা হারুনুর রশীদ, খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা, সিপিপি খুলনাঞ্চলের কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।

আমেরিকান রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনাঞ্চলের কর্মকর্তা মামুনুর রশীদ, খুলনা জেলা ইউনিটের কর্মকর্তা তরিকুল ইসলাম, খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের মইনুল ইসলাম পলাশসহ সিপিপি ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এ সময়ে উপস্থিত ছিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হারুনুর রশীদ বলেন, খুলনাঞ্চলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নানা কার্যক্রম চলছে। দূর্যোগকালীন সময়ে দূর্গত মানুষের সেবা প্রদানের জন্য স্বেচ্ছাসেবকরা প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণ নেয়ার পর তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।

দাকোপে মৎস্যজীবীদের আর্থিক সহায়তা প্রদান

শামীম হোসেন- বাজুয়া

খুলনার দাকোপে দরিদ্র, অতিদরিদ্র ও সহায় সম্বলহীন নিবদ্ধিত  মৎস্যজীবীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সুনিল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টায় দাকোপ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অফিসের হলরুমে (মুক্তিযোদ্ধা ভবন) সাসটেইনেবল কোস্টল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) বাস্তবায়নে কম্পোনেট-“৩”এর সহ বাস্তবায়নকারী সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) এর সহযোগীতায় ও দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে উপজেলার ২টি ইউনিয়নের ৮টি গ্রামের চিহ্নিত ৩২ জন দরিদ্র ও অতিদরিদ্র, সহায়-সম্বলহীন নিবদ্ধিত  মৎস্যজীবীদের এককালীন দশ হাজার টাকা করে প্রত্যেককে  আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য করেন জেলা এসসিএমএফপি কম্পোনেট ‘৩’ এসডিএফ কৃষিবিদ কাজল চন্দ্র দে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। বক্তব্য রাখেন প্রকল্পের মোঃ আছাদুল হাসান, বিপুল দাশ, রেজাউল ইসলাম, মোঃ সামসুদ্দিন প্রমূখ। অনুঠনটি পরিচালনা করেন প্রকল্পের অঞ্চলিক অফিসার মোঃ নাদের শারাফাত।

সাতক্ষীরার কলারোয়ায় হত্যা চেষ্টা মামলার আসামী কর্তৃক বাদীর জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়ায় হত্যা চেষ্টা মামলা আসামীরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে খুন জখমসহ জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুূল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার বাটরা গ্রামের ইনছাপ আলীর স্ত্রী মোছাঃ মাছুরা খাতুন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে একই এলাকার মৃত. আফাজ উদ্দিনের ছেলে আমজেদ আলী সরদারের সাথে আমার স্বামীর বিরোধ চলে আসছিল। কলারোয়ার বাটরা মৌজার জে এল ৯৫ এর ১১০৭ দাগে ক্রয়কৃত সাড়ে ৮ শতক জমি নিয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা করলে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আমজেদ গং আদালতের নির্দেশনা উপেক্ষা করে উক্ত জমিতে ঘেরাবেড়া সহ বিভিন্ন গাছ কেটে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয়ায় তারা আমার স্বামীসহ আমাদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। গত ২৭ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে আমজেদ, তার ছেলে ফারুক ও মামুন হোসেন ধারালো দা এবং লাঠি সোটা নিয়ে বাড়িতে ঢুকে আমার স্বামীর উপর হামলা করে। এসময় হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করে আমজেদ। আমার মেয়ে ও আমি স্বামীকে রক্ষা করতে গেলে আমাদেরও মারপিট করে একটি ঘরে আটকে রাখে। আমজেদের দায়ের কোপে রক্তাক্ত জখম হয়ে আমার স্বামী ছটফট করলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। পরে ৯৯৯ ফোন দিলে কলারোয়া থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে কলারোয়া থানায় একটি জিআর মামলা হয়( নং-৩১/২৮২)।

মাছুরা খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামী হাসপাতালে থাকার সুযোগে আমজেদ গং আমাদের সম্পত্তিতে থাকা মূল্যবান গাছপালা কেটে নিয়ে যায়। এবং মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে আমাদেরকে স্বপরিবারে হত্যার হুমকি দেয় । এ হুমকির ঘটনায় ৩০ জুলাই কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করি। জিআর মামলার আসামীরা গত ২৩ আগষ্ট আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নিতে খুন জখমসহ আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। মামলা তুলে না নিলে আমার ১০ শ্রেণি পড়–য়া ছেলের চোখ তুলে নিবে এবং সুযোগ পেলে স্বামীকে হত্যা করে লাশ গুম করে দিবে ও পরিবারের অন্যান্য সদস্যদের মারাত্মক ক্ষতি করবে বলে আমজেদ প্রকাশ্যে হুমকি প্রদর্শন করছে। ফলে আমজাদ গংদের হুমকিতে পরিবারের সদস্যদের নিয়ে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরো বলেন, আমজেদ গংয়ের হামলায় আমার স্বামী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এখন তাদের হুমকিতে আমরা দিশেহারা হয়ে পড়েছি। আগেও একাধিকবার আমজেদ গং আমার স্বামীসহ আমাদের মারপিট করে বাড়িতে আটকে রাখে। এছাড়া প্রভাবখাটিয়ে আমাদের সম্পত্তিও দখলের পায়তার চালিয়ে যাচ্ছে।

তিনি হত্যা প্রচেষ্টা মামলার আসামী আমজেদ গংয়ের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও জীবনের নিরাপত্তা এবং সম্পত্তি রক্ষার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

ঝিনাইদহে পল্লী সঞ্চয় ব্যাংকের নব-নির্মিত ভবনের উদ্বোধন ও সিলিল্ডার প্রদান

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –

‘পল্লী সঞ্চয় ব্যাংক উপহার, শেখ হাসিনাই রুপকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সদর উপজেলা কার্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কার্যালয়ে এ আয়োজন করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন এর সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, ঝিনাইদহ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মিথিলা ইসলাম।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের দারিদ্র দুর করনের অন্যতম সেবার কাজ করে চলেছেন পল্লী সঞ্চয় ব্যাংক। কোভিড ১৯ ঋণ থেকে শুরু করে কর্মসৃজন, ক্ষুদ্র ও এসএমই ঋণ যা ৫% থেকে ৮% সুদে এ ব্যাংক ঋণ দিয়ে থাকে। এছাড়াও এসকল কাজের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়নের কথা তুলে ধরেন বক্তারা।

উদ্বোধন ও আলোচনা সভা শেষে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে ঝিনাইদহ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মিথিলা ইসলামের হাতে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। পরে দোয়া মোনাজাত করা হয়।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় হাজার একশত ৯৫ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় মঙ্গলবার ছয় হাজার একশত ৯৫ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার দুইশত ৯৭ এবং মহিলা দুই হাজার আটশত ৯৮ জন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার ছয়শত ৫৯ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার পাঁচশত ৩৬ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে সাতশত ৪৩ জন, বটিয়াঘাটায় চারশত ১৬ জন, দিঘলিয়ায় দুইশত ৩৭ জন, ডুমুরিয়ায় চারশত ৩৭ জন, ফুলতলায় দুইশত ৪৫ জন, কয়রায় ছয়শত ১১ জন, পাইকগাছায় তিনশত ৩৪ জন, রূপসায় তিনশত ৮৮ জন ও তেরখাদায় একশত ২৫ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। মঙ্গলবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার নয়শত ৫৫ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় তিন হাজার তিনশত ৮৩ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

বাগেরহাটে ২৫৫  পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ২৫৫ পিস ইয়াবাসহ মোঃ সাব্বির আহমেদ হাওলাদার(২৪) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা৫পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। সোমবার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রাম থেকে সাব্বিরকে আটক করে র্যােব-৬ এর সদস্যরা। এসময় তার ব্যবহৃত একটি মুঠোফোনও  জব্দ করা হয়।

আটক  মোঃ সাব্বির আহমেদ হাওলাদার মোড়েলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের সাইদুর রহমান হাওলাদারের ছেলে।  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সাব্বিরকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে র্যা ব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বাগেরহাটে করোনা সংক্রোমন প্রতিরোধে সচেতনতা মূলক কর্মশালার সমাপনি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নো মাস্ক-নো সার্ভিস, মাস্ক পরুন-সেবা নিন প্রতিপাদ্যে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতামূলক দুই দিন ব্যাপি কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে শহরের এসি লাহা মিলনাতায়নে কর্মশালার সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালা সমাপ্ত হয়। সমাপনি অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ), বাগেরহাটের সাধারণ সম্পাদক ডা. মোশাররফ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, জাতীয় মহিলা সংস্থা, বাগেরহাটের চেয়ারম্যান এ্যাড. শরীফা খাতুনসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

দুইদেন বাগেরহাট জেলার বিভিন্ন শ্রেণি পেশার ৪০ জন কে করোনা সংক্রোমন প্রতিরোধে সচেতনতা মূলক কর্মশালায় প্রশিক্ষন দেওয়া হয়।

বাগেরহাটে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় করোনায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পূত্র শহীদ শেখ রাসেলের স্মরণে স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের কচুয়া”র পক্ষ থেকে ধোপাখালি-বয়ারশিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিশুদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজরা সেলিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের কচুয়া”র সদস্য সচিব মীর জায়েসী আশরাফী জেমস, যুগ্ন আহবায়ক হাজরা চন্দন, গাজী রাসের, সরদার আক্তারুজ্জামান অনু,, সূর্য চক্রবর্তী, এনামুল শিশুরা উপস্থিত ছিলেন।

এদিন কচুয়া উপজেলার ধোপাখালি গুচ্ছগ্রামের ৫০ জন এবং মাঠ রাড়ীপাড়া এলাকার ৫০জন শিশুকে এই উপকরণ দেওয়া হয়। উপকরণের মধ্যে খাতা, কলম, পেন্সিল, রং পেন্সিল, রাবার, স্কেল, পেন্সিল কাটার, পেন্সিল বক্স, চকলেট ও মাস্ক রয়েছে।

করোনা পরিস্থিতিতে শিক্ষা উপকরণ পেয়ে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। উপকরণ পাওয়া সাদিয়া আক্তারের বাবা লতিফ সরদার বলেন, করোনাকালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা একেবারে ঝিমিয়ে পড়েছে। এই অবস্থায় খাতা-কলম ও পেন্সিল পাওয়ায় খুব উপকার সয়েছে। কয়েকদিন ওরা খাতা কলম ও পেন্সিল নিয়ে অন্তত কিছু লেখালেখি ও আকাবুকির চেষ্টা করতে পারবে। শিক্ষা উপকরণ দেওয়া আমাদের কচুয়াকে সাধুবাদ জানান এই অভিভাবক।

স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের কচুয়ার সদস্য সচিব মীর জয়েসী আশরাফী জেমস বলেন, অতিমারী করোনা শুরু হওয়ার পর থেকে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর নির্দেশনায় এ সংগঠনের প্রতিটি সদস্য উপজেলার অসহায় মানুষের পাশে রয়েছে। স্বেচ্ছাশ্রমের কৃষকদের ধান কেঁটে দেয়া, ডেঙ্গু প্রতিরোধে হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিস্কার, সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরন ও মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করণ, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় তালগাছের চারা রোপন,মু মুর্ষ রোগীদের রক্তদানে সহযোগীতা, অসহায় রোগীর চিকিৎসা প্রদান সহ সামাজিক উন্নয়নে নানা কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেনতিনি।

বাগেরহাটে এক শাপলাপাতা মাছের দাম ৪৮ হাজার টাকা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ১০ মন ওজনের এক বিশালাকৃতির “শাপলাপাতা” মাছ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারে জেলেরা এই মাছটি নিয়ে আসেন বিক্রির জন্য। বিশালাকৃতির মাছটি দেখতে অনেকেই ভীড় জমান কেবি বাজারে। পরে কেবি বাজারস্থ অনুপ কুমার বিশ্বাসের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রয় করা হয়। মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার ৪৮ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন হাটে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। পাঁচদিন আগে সুন্দরবন সংলগ্ন বঙ্গপসাগরে জেলেদের জালে বিশালাকৃতির এই মাছটি ধরা পরে।

মাজার মোড় সংলগ্ন বাজারে আসা কেরামত আলী বলেন, মাইকে ১০ মন ওজনের মাছ বিক্রির কথা শুনলাম। বাজারে এসে ২ কেজি কিনলাম। পুরো মাছ দেখতে পারিনি।

অনুপ কুমার বিশ্বাস বলেন, পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুম কোম্পানির জেলেদের জালে মাছটি ধরা পরে। সকালে আমার আড়তে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। এত বড় মাছ খুব কম পাওয়া যায়।

মাছ ব্যবসায়ী জাকির বলেন, “শাপলাপাতা” মাছ খুবই সুস্বাদু। সাধারণ এক থেকে তিন মনের মাছ প্রায়ই পাওয়া যায়। যেগুলো খুচড়ো বাজারে আমরা ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। এটি যেহেতু অনেক বড় তাই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। আসা করি বিকেল নাগাদ সব মাছ বিক্রি হয়ে যাবে।

কেবি বাজার আড়ৎদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, মাঝে মাঝে জেলেদের জালে বড় মাছ ধরা পরে। সকালে বিক্রি হওয়া “শাপলাপাতা” মাছটির ওজন অন্তত ১০ মনের মত হবে। এর আগেও ২৭ কেজি ওজনের একটি কৈয়া ভোল মাছ কেবি বাজারে নিয়ে এসেছিল জেলেরা। দেরলক্ষাধিক টাকায় মাছটি বিক্রি হয়েছিল।

অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে: মঞ্জু

খবর বিজ্ঞপ্তি।।

দেশে করোনার টিকা নিয়ে বিশৃঙ্খলা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ এখন কিছুটা কম মনে হচ্ছে। তবে এটা নিয়ে সন্তুষ্ট থাকলে চলবে না। করোনা নিয়ন্ত্রণে সরকারের প্রধান অস্ত্র গণটিকা দান। কিন্তু সে বিষয়ে বিশৃঙ্খলা ও সমন্বয়ের অভাব লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার ( ২৪ আগস্ট) দুপুরে করোনা ভাইরাস সংক্রামনরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান কর্মসুচির অংশ খুলনা মহানগর বিএনপি উদ্যোগে সোনাডাঙ্গা থানা বিএনপি কার্যালয়ে মাস্ক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের পরিস্থিতি দিন দিন অন্ধকারাচ্ছন্ন ও নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করে নগর বিএনপির সভাপতি মঞ্জু বলেন, আওয়ামী লীগ সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। এ জন্যে এখন প্রতিনিধিদের সাথে প্রশাসনের সম্মুখযুদ্ধ শুরু হয়েছে। শুধু বরিশাল নয়; অনেক জায়গায় প্রশাসনের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হচ্ছে, সঙ্ঘাত হচ্ছে। করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৪ হাজারের বেশি। সেখানেই এবার সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কমিটির রিপোর্টে তৃতীয় ঢেউ শুরুর বিষয়ে জানানো হয়েছে। ওই ঢেউ অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে উঠবে বলেও সতর্ক করা হয়েছে। এবারের ঢেউতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও ঝুঁকিতে আছে বলে জানানো হয়েছে। অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে বলা যায়, ভারতে করোনার সংক্রমণের উঠানামার সঙ্গে আমাদের দেশের সংক্রমণও অনেকটাই প্রভাবিত। দেশে এবছর দ্বিতীয় দফা লকডাউনের কারণ ছিল ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ। সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার ভয়াবহ রূপ জাতি দেখেছে। তৃতীয় ঢেউয়ের ফলে দেশেও আবারও আগের পরিস্থিতি ফিরে আসতে পারে। দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ খুব একটা কমেনি। তারপরেও এইমাস থেকে পুরোদেশে বিধিনিষেধ তুলে দেয়া হয়েছে। এই অবস্থায় নতুন করে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতি আমাদের কাম্য নয়। গতবছর ও এবছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, রেহানা আক্তার, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, মেহেদী হাসান দিপু, মজিবুর রহমান, সাজ্জাদ আহসান পরাগ, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম বাবু, শেখ জামিরুল ইসলাম, বদরুল আনাম, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মোস্তফা কামাল, বাচ্চু মীর, মেহেদী হাসান সোহাগ, আব্দুল আলিম, সিদ্দিকুর রহমান, লিটু পাটোয়ারি, তরিকুল ইসলাম তুষার, কাজী নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, ইকবাল হোসেন, ওহেদুজ্জামান, ওহাব শরীফ, মোস্তফা জামান মিন্টু, গোলাম উন নবী ডালু, সুলতান মাহমুদ সুমন, ডা. আ, হালিম, আমির হোসেন মিঠু, মুন্নি জামান, আ. রহমান, সেলিম বড়মিয়া, শামীম আশরাফ, আনিস গাজি, সাজ্জাদ হোসেন জিতু, এমরান হোসেন, শেখ আল মামুন, তুহিন ইসলাম, শাহীন, হৃদয়, মিরাজ, মিজান, রাসেল প্রমূখ।

রূপসায় আওয়ামীলীগ নেতা পিতার মৃত্যু,দাফন সম্পন্ন

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব এর পিতা লুঃফর রহমান(৯০) রাতে ইন্তেকাল করেছেন(ইন্না—রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম। মরহুমের নামাজের জানাযা সকাল ১০ টায় শ্রীফলতলা ইউনিয়নের জেবিএম খেলার মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা এিনপির যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পি, জেলা আওয়ামীলীগের সদস্য জামিল খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলমবাবু, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, আলম হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হালদার, আওয়ামীলীগ নেতা সম জাহাঙ্গির, জিন্নাহ গাজী, মোল্লা দেলোয়ার হোসেন দিলু, রবিউল ইসলাম বিশ্বাস, অধ্যক্ষ আল মানুম সরকার, খান কবির হোসেন, আবু সাইদ, শুধাংশু গাইন,বিধান ঘোষ, ইউপি সদস্য কামরুল সরদার, রিপা বেগম, জাহিদ হাসান বাদশা, মিজানুর রহমান,যুবলীগ নেতা আ. মজিদ শেখ, এম শাহনেওয়াজ কবির টিংকু, আ. রাজ্জাক শেখ, টুলু মল্লিক, শারাফাত হোসেন উজ্জল, সুমন মল্লিক, নুর ইসলাম বাবু, আসমা বেগম, ইকরামুল মল্লিক, ইয়াছিন মোড়ল, অলিউর রহমান, ছাত্রনেতা জুয়েল সরদার প্রমূখ।

খুবির সিইটিএল’র উদ্যোগে টার্ম ফাইনাল এক্সামিনেশন ভায়া অনলাইন শীর্ষক কর্মশালা

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) এর উদ্যোগে টার্ম ফাইনাল এক্সামিনেশন ভায়া অনলাইন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনলাইন পরীক্ষা গ্রহণের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের উদ্দেশ্যে কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিইটিএল এর পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ। প্রশিক্ষক ছিলেন প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মাহমুদ-উজ-জামান। কর্মশালাটি সঞ্চালনা করেন সিইটিএল এর উপ-পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।

জেলে ও মুন্ডা পরিবারের শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ কার্যক্রম

খবর বিজ্ঞপ্তি

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ননের মথুরাপুর একটি প্রত্যন্ত গ্রাম। এ গ্রামের অধিকাংশ মানুষই সুন্দরবন নির্ভর এবং তারা দারিদ্র সীমার নিচে বসবাস করে। করোনাকালীন সময়ে এ গ্রামের জেলে সম্প্রদায় ও মুন্ডা পরিবারের সদস্যবৃন্দের আয় একেবারেই কমে যায়। করোনার প্রাদুর্ভাব বাড়াতে ও লকডাউনের কারণে তারা বাইরে কোথাও কাজের জন্যও যেতে পারে না। যার ফলে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে।

এমতাবস্থায় গত ২৪ আগস্ট ২০২১ বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) স্বাস্থ্যবিধি মেনে মথুরাপুর গ্রামের বেডস্ এর নির্মিত সাইক্লোন শেল্টার ও ট্রেনিং সেন্টারে দরিদ্র জেলে ও মুন্ডা পরিবারের ১৭০ জন শিশুদের স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রস্তুতকৃত পুষ্টিকর খাবার (ভাত/খিচুড়ী, সবজী, মাছ, মুরগীর মাংস, ডিম, দই, ফল, পানি) সরবরাহের কর্যিক্রম উদ্ধোধন করা হয়েছে। ২৪ আগস্ট ২০২১ থেকে ৩১ অক্টোবরের মধ্যে এই ১৭০ জন জেলে ও মুন্ডা পরিবারের শিশুদের ১৫ বার খাবার সরবরাহ করা হবে। এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেন গ্লোবালগিভিং।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেডস্ এর প্রধান হিসাব ও মানবসম্পদ জনাব মোঃ আলামিন গাজী; মোঃ শাহনেওয়াজ হোসেন, সহযোগী কর্মসূচি সমন্বয়কারী, মোঃ নুরুল আমিন, মার্কেটিং অফিসার, হরিপদ সরকার, মাঠ কর্মী ও এলাকার ৩০ জন সেচ্ছাসেবী সদস্যবৃন্দ।

ভারতে ৩ ট্রাক সাদা মাছ রফতানির সময় কাস্টম ও বিজিবির মধ্যে টানটার উওেজনা

বেনাপোল প্রতিনিধি

ভারতে মাছ রফতানির ট্রাক তল্লাশি নিয়ে বিজিবি-কাষ্টমস এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। বন্দর এলাকার মধ্যে মাছ রফতানি পন্যবাহী পিকআপ তল্লাশি নিয়ে বাকযুদ্ধে নামে দুটি সরকারী সংস্থা। এসময় প্রায় দু’ঘন্টা রফতানি বন্ধ ছিল। অবশেষে বন্দর এলাকায় লিংক রোডে বিজিবি মাছের কার্টুন খুলে দীর্ঘ সময় পরীক্ষা করে কোন অনিয়ম পায়নি। রফতানির সময় কাস্টম কর্মকর্তারা মাছের ট্রাক গুলোতে থাকা ট্যাংরা,পারসি,তেলাপিয়া ও ভেটকি মাছ পরীক্ষা নিরীক্ষা করে ভারতে রফতানির অনুমতি দেয়। বাধ সাথে বিজিবি সদস্যরা , মাছের মধ্যে ইলিশ মাছ আছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে তারা রফতানিমূখী ট্রাক গুলো আটকে দেয়। 

কাস্টমস সুত্র জানায়,সোমবার রাতে ঢাকা মেট্রো-ড-১৪-৭৯১১, ঢাকা মেট্রো-ন-৮৭০০ ও খুলনা মে: ট-১৩১৫নং ট্রাকে করে মাছের চালান ভারতে রফতানির সময় বন্দরের অভ্যন্তরে বিজিবি ট্রাক গুলো আটক করে। পরে কাস্টমস এর অনুমতি না নিয়েই তারা ট্রাক ৩টিতে থাকা সবক’টি মাছের কার্টুন খুলে তন্ন তন্ন করে তল্লাশী করে কোন অনিয়ম পায়নি। কি›ন্ত প্রায় ১২ লাখ টাকার ৭ মে: টন মাছ নস্ট হয়ে যায় রফতানিকারকের। বিজিবির এ ধরনের হয়রানির কারনে মাছ রফতানিকারকরা বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রফতানি করতে চাইছে না বলে মাছ রফতানিকারক এরশাদুল আলম জানান।  

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ৪৯ বিজিবির এলাকায় ২১ বিজিবির একটি দল এসে ৩ ট্রাক সাদা মাছ রফতানির সময় তা জব্দ করে কিভাবে।

বিজিবি রফতানিকৃত মাছ বন্দর থেকে জব্দ করে নিয়ে যেতে চাইলে সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস কর্মকর্তারা বাধা দেয়। যদি কোন ইনফরমেশন থাকে তবে কাস্টমস ও বিজিবি যৌথভাবে তল্লাশী করার বিধান থাকলেও বিজিবি সদস্যরা তা আমলে নেয়নি। জাতীয় রাজস্ব বোর্ডের এক নির্দেশনায় বলা হয় উচ্চ পচনশীল মাছ দ্রুত খালাশ করতে হবে।

মাছের রফতানিকারক প্রতিষ্ঠান হচ্ছে সাউথ ফুড লিমিটেড, খুলনা ও নিলা এন্টারপ্রাইজ নামে সিএন্ডএফ প্রতিষ্ঠান।

কাস্টমস কর্তৃপক্ষ যেকোন পণ্যচালান পরীক্ষা করে ছাড়পত্র দেয়ার পর অন্য কোন এজেন্সির গোপন সংবাদ থাকলে তা কাস্টমস এর সাথে সমন্বয় করে পরীক্ষঅ নিরীক্ষা করার বিধান রয়েছে। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান, ২১ বিজিবির সুবেদার মশিউর রহমানকে মাছের চালান কাস্টমস এর সাথে সমন্বয় করে দেখার কথা বললেও বিজিবি তা মানেনি। , বন্ডেড এলাকার ৫ কিলোমিটারের মধ্যে কোন শুল্ক পণ্য আটক করলে তা কাস্টমসের সাথে সমন্বয় করে দেখার বিধি মালা রয়েছে। কিন্তু বিজিবি এসব মানে না

২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মঞ্জুর এলাহী জানান, মাছের চালান জব্দ করে তল্লাশী করার সশয় কাস্টমস এর সাথে বিজিবির কোন মতবিরোধ হয়নি। আমাদের কাছে গোপন সংবাদ ছিল রফতানিমুখী সাদা মাছের ভেতর ইলিশ মাছ যাচেছ। তাই মাছের ট্রাক গুলো তল্লাশী করা হয়েছে।  

খুলনা আলিয়া কামিল মাদরাসার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনে সাংসদ সেখ সালাহউদ্দিন জুয়েল

খবর বিজ্ঞপ্তি

গতকাল (মঙ্গলবার) দুপুর ১২:০০টায় খুলনা আলিয়া কামিল মাদরাসায় খুলনা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেখ সালাহউদ্দিন জুয়েল মাদরাসার ৬-তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি জনাব আলহাজ্ব মিজানুর রহমান মিজান। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবুল খায়ের মোহাম্মদ যাকারিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আলহাজ্ব ফকির মোঃ সাইফুল ইসলাম (কাউন্সিলর, ২৯ নং ওয়ার্ড), আলহাজ্ব মাওলানা মোহাম্মদ অহিদুল্লাহ, আলহাজ্ব কাজী আনিসুল আসফিয়া, আলহাজ্ব আব্দুর রাজ্জাক হাজরা। খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহ্জ্বা জুবায়ের আহমেদ খান জবা, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুর রব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, খুলনা এর সহকারি প্রকৌশলী গৌতম মজুমদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার সকল শিক্ষক-কর্মচারি। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য খুলনা আলিয়া মাদরাসার লাইব্রেরি-কাম-অডিটরিয়াম, মাদরাসার প্রধান গেট নির্মাণসহ সকল উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেন। এছাড়া তিনি খুলনা আলিয়া মাদরাসাটিকে সরকারিকরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের যে সকল সদস্য শাহাদতবরণ করেছিলেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

শিম চাষে সাফল্য অর্জন কলেজ শিক্ষক এক কৃষক

শাহজাহান সিরাজ, কয়রা

মৌসুমের আগেই শিম চাষ করে সাফল্য অর্জন করেছেন কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের কলেজ শিক্ষক মোঃ শাহাবাজ আলী। তিনি তার নিজ মৎস্য ঘেরের আইলে শিম চাষ করে এই মহুর্তে বাজারজাত করতে শুরু করেছেন এবং ভাল দাম পাওয়ায় আশে পাশের অনেকেই আগাম শিম চাষে উদ্বুদ্ধ হয়েছেন। সরেজমিনে উক্ত শিম ক্ষেত ঘুরে দেখা গেছে আগাম জাতের শিমের বীজ ৩ মাস আগে নিজ মৎস্য ঘেরের আইলে রোপন করেন উক্ত কলেজ শিক্ষক। প্রায় ৪০ শতক ঘেরের আইলের জমিতে আগাম শিম চাষের পাশাপাশি ঘেরের মধ্যে ইপসা-২, বারি ৪ জাতের ও বিভিন্ন প্রকার মাছ চাষ করায় উভয় চাষে লাভের আশা দেখছেন স্থানীয় অনেক কৃষক। শিম চাষী কলেজ শিক্ষক জানান, বিগত ১ সপ্তাহ আগে শিম তোলা শুরু হয়েছে এবং বাজারে প্রতি কেজির মূল্য ১০০ থেকে ১২০ টাকা পাওয়া গেছে। তিনি বলেন, উপজেলা কৃষি অফিসের এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট  কয়রা  এর পরামর্শে আগাম জাতের শিমের বীজ সংগ্রহ করে বীজ রোপন করি। তিনি বলেন, বীজ রোপনের পর কৃষি বিভাগের পরামর্শে নিয়মিত সার ও কীটনাশক ব্যবহার করায় পোকামাকড়ের কবল থেকে রক্ষা পায় এবং রোপনের পর থেকে গাছ সম্পূর্ণ সবুজে ভরা থাকে। তিনি প্রথম বারে আগাম শিম চাষে ভাল ফলন পেয়ে অত্যান্ত খুশি হয়েছেন এবং তার ঘেরের আইলে এবং অন্যান্য পরিত্যক্ত জমিতে আগামীতে আগাম জাতের নানান ফসল লাগানোর আগাম প্রস্তুতি নিয়েছেন বলে জানান। এদিকে মহারাজপুর, মঠবাড়ী ও কালনা , শ্রীরামপুর সহ আশে পাশের অনেক গ্রামের কৃষকরা একজন কলেজ শিক্ষকের কৃষি ফসলের উপর আগ্রহ এবং শিম ক্ষেত দেখে তারাও এ ধরনের চাষে আগ্রহী। এ বিষয় উপসহকারি কৃষি কর্মকর্তা ফারুক হোসেন জানান, লবণাক্ত এলাকা এবং যার আশে পাশে চলতি বর্ষা মৌসুমের শুরুতেই ঘূর্ণিঝড় ইয়াসের লবন পানিতে প্লাবিত হয়েিেছল, অথচ শিক্ষক শাহাবাজ আলী সবকিছু ভয় উপেক্ষা করে নিজেই পরিচর্যা করে তার মাছের ঘের ও তার পাড়ে থাকা শিম ক্ষেত আগলে রেখেছেন। তিনি বলেন, শিম গাছে ফুল আসার সাথে সাথে কয়েক দিনের টানা বৃষ্টিতে চারদিকে যখন পানিতে থই থই করছে তখন অনেকটা ভাবনায় ফেললেও ঘেরের আইল সামান্য জেগে থাকায় আজকের এই সাফল্য।

এ বিষয় সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ বলেন, বারি শিম ১, ২ ও ৪ আগাম চাষ করা যায়। শিম একটি উচ্চ মূল্যের সবজি। যদি কৃষকরা শিম চাষে আগ্রহী হয় তাহলে লাভবান হতে পারবে। কৃষকরা চাষাবাদ করতে চাইলে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহা-সড়কের শ্যামবাগাত বাসস্ট্যান্ড এলাকায় গরু বোঝাই কাটা টেম্পুর সাথে ধাক্কা লেগে মটর সাইকেল আরোহী এস্কোমিটার চালক লোকমান আলী শেখ (২৭) ঘটনা স্থলে নিহত হয়েছেন। তিনি রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের বাবুরহাট এলাকার লিয়াকত হোসেনের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন সোমবার সন্ধ্যায় তিনি রামপাল থেকে ১টি মটর সাইকেল যোগে কাটাখালী অভিমুখে আসার সময় শ্যামবাগাত বাসস্ট্যান্ড এলাকায় আসলে সড়ক খারাপ থাকায় গরু বোঝাই কাটা টেম্পুর পিছনে ধাক্কা লাগে। এসময় তিনি গুরুত্বর আহত হলে তাঁকে ফকিরহাট উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মূত্যু হয়। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে মটর সাইকেলটি উদ্ধার করেন। তবে গরু বোঝাই কাটা টেম্পু ও চালককে আটক করতে পারেনি। এরির্পোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।

ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৫লক্ষ টাকার ক্ষতি

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৫লক্ষ টাকার মাছ লুট ও ব্যাপক ক্ষতি সাধন করেছে অজ্ঞাত একটি দুস্কৃতিচক্র। সোমবার গভীর রাতে উপজেলার পিলজংগ ইউনিয়নের হোগোলডাঙ্গা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। দুস্কৃতিচক্রের এ জঘন্নতম ঘটনায় মৎস্য চাষি এখন পথে বসার উপক্রম হয়েছেন। এর আগেও তার পরিবারের অন্যান্যদের একাধিকবার এধরনের ঘটনা ঘটিয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করা হয়েছে বলেও তাদের অভিযোগ। জানা গেছে, উক্ত গ্রামের মরহুম আবদুর গফুর এর পুত্র স্কুল শিক্ষক শেখ আবদুর রউফ তার বাড়ীর পার্শ্বে দেড়বিঘার একটি  মৎস্য ঘেরে সোমবার গভীর রাতে অজ্ঞাত একটি দুস্কৃতিচক্র বিষ প্রয়োগ করে। এতে ঘেরে থাকা রুই কাতলা চিংড়ী সহ বিভিন্ন প্রজাতির মাছ লুট ও ব্যাপক ক্ষতি সাধন করে। এতে তার প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। ভুক্তভোগী জানান, এর আগেও তার পরিবারের অন্যান্য ভাইদের পানের বরজ হতে একাধিকবার পান চুরি, গোয়ালঘরে অগ্নিসংযোগ করে গরু ও ছাগল পুড়িয়ে হত্যা করে। এধরনের একাধিক জঘন্নতম ঘটনায় পরিবারটি এখন অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন। জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এঘটনা ঘটানো হচ্ছে বলেও তাদের অভিযোগ। এরির্পোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট মডেল থানায় কোন মামলা দায়ের হয়নী।

ফকিরহাটের লখপুরে ৪২৯টি পরিবারের মাঝে চাউল বিতরন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪২৯টি পরিবারের মাঝে ভিজিডি কার্ডের চাউল বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই চাউল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ট্রাগ অফিসারের প্রতিনিধি শেখ আব্দুর রউফ, প্যানেল চেয়ারম্যান শেখ আহম্মদ আলী, ইউপি সচিব প্রসুন কুমার দাস, সংরক্ষিত মহিলা সদস্যা তাসলিমা বেগম লতা ও শিল্পি বেগম শিলু। এসময় ৪২৯টি পরিবারের মাঝে ভিজিডি কার্ডের ৩০কেজি করে চাউল বিতরন করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন করা হবে। খুলনা জেলায় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির এক প্রস্তুতিসভা মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে খুলনা জেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, জেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে। এছাড়া মৎস্য চাষে সফল ব্যক্তি/চাষি/উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান ও মৎস্যচাষ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

সভায় আরও জানানো হয়, খুলনা জেলায় ২০২০-২১ অর্থবছরে ৬৪ হাজার আটশত ৯৮ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে যা জেলার চাহিদার তুলনায় আট হাজার ছয়শত ৬৫ মেট্রিক টন বেশি। এসময়ে জেলায় গলদা ও বাগদাসহ অন্যান্য চিংড়ির মোট উৎপাদন ছিলো ২৭ হাজার ছয়শত আট মেট্রিক টন। সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।  এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি শেখ আব্দুল বাকী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনায় করোনা বেডের চার ভাগের তিনভাগ খালি

স্টাফ রিপোর্টার

খুলনা অঞ্চলে করোনার সংক্রমণ কমে আসায় নগরীর পাঁচটি হাসপাতালে করোনা ইউনিটের প্রায় চার ভাগের তিন ভাগ বেড এখন খালি পড়ে আছে। কোভিডে মৃত্যুর সংখ্যাও বেশ উল্লেখযোগ্য হারে কমেছে। মঙ্গলবার সকালে পাঁচটি হাসপাতালের ৫৬৫ টি বেডে মোট রোগী আছে ১৪৯ জন। ফলে অধিকাংশ বেড় এখন খালি পড়ে থাকছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভাগীয় নগরী খুলনায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তিনটি সরকারি হাসপাতালের পাশাপাশি দুটি বেসরকারি হাসপাতালে করোনা ইউনিট খোলা হয়। এই পাঁচটি হাসপাতালে মোট ৫৬৫ টি বেডের ব্যবস্থা থাকলেও এক পর্যায়ে করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। কিন্তু সম্প্রতি অনেকটা বদলে গেছে প্রেক্ষাপট। সূত্রটি আরও জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ২০০ বেডের করোনা ডেডিকেটেড হাসাপাতালে এখন রোগী ভর্তি রয়েছে ৭৮ জন। অথচ কিছুদিন আগেও সেখানে বেডে স্থান না পেয়ে ফ্লোরে করোনা রোগীদের থাকতে হয়েছে। একইভাবে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ বেডের মধ্যে খালি আছে ২০ টি। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৮০ বেডের মধ্যে রোগী আছে মাত্র ০৫ জন। অন্যদিকে বেসরকারি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৫০ বেডের মধ্যে এখন রোগী আছে ১২ জন। আর সিটি মেডিকেলে ৯০ বেডে আছে ২৯ জন। করোনা রোগী কমার সাথে সাথে মৃত্যুর সংখ্যাও কমেছে উল্লেখযোগ্যভাবে। বিগত তিন মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মহানগরীর ৫টি হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি ২৩ আগস্টের প্রতিবেদনে। এর আগে চলতি বছরের ২৫ মে খুলনা করোনা হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু শূন্য ছিল। আর মঙ্গলবার ২৪ আগস্টের প্রতিবেদন অনুযায়ী নগরীর পাঁচ হাসপাতালে মারা গেছে একজন। এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্তের হারও কমছে দিনকে দিন। গত রবিবারের প্রতিবেদন অনুযায়ী মোট ৩৭৫ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮৭ শতাংশ। এর আগে শনিবার এই হার ছিলো ১৯ দশমিক ৪১ শতাংশ।

আলফাডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা, উদ্ধার করতে গিয়ে আঙ্গুল হারালেন স্বামী

খুলনাঞ্চল রিপোর্ট

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা অভিযোগে মহিদুল শেখ (৩৮) নামে এক লম্পটের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই ভুক্তভোগি নারী। মহিদুল শেখ পৌর সভার বাঁকাইল গ্রামের আমির শেখের ছেলে। সোমবার (২৩ আগস্ট) আলফাডাঙ্গা থানায় মামলার অভিযোগ সূত্রে জানাযায় গত ১৯ আগষ্ট গভীর রাতে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাঁড়া দিতে ঘর থেকে বাইরে আসেন। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশি লম্পট মহিদুল তাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় গৃহবধূ তার স্বামীকে ডাকলে তাঁর স্বামী এসে তাকে উদ্ধারের চেষ্টাকরেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর স্বামীর বাম হাতের কেনি আঙ্গুল দাঁত দিয়ে কামড়ে ছিড়ে ফেলেন ওই লম্পট। পরে তাঁর স্বামীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে আরো জানান তাঁর স্বামী খুলনায় চাকুরী করার সুবাদে প্রায়ই ওই নারীকে প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন মহিদুল শেখ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মহিদুলের স্ত্রী। পরে প্রতিবেশীদের মাধ্যেমে তাকে ছাড়িয়ে নেন বলে অভিযোগে জানান ওই নারী এবং তার স্বামী। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান জানান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০এর ৯ (৪)(খ) তৎসহ ৩২৩/৩২৬/৩০৭ পেনাল কোর্ড মামলা নং ১৪ তাং ২৩/০৮/২১ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অপসারণ হয়েছে কল্পতরু মার্কেট সম্মুখের বর্জ্য

আহাদ আলী, স্টাফ রিপোটার

নগরীর দৌলতপুর এলাকার বসবাসকারী মানুষের মধ্যে সচেনতা না থাকার দরুন পরিচ্ছন্ন ক্রমশয়ে নোংরা আর দুগর্ন্ধময় হয়ে উঠছে। ঘর থেকে বের হলেই দেখা মিলছে রাস্তার ওপর পড়ে থাকা ময়লা আবর্জনার ছোট-বড় স্তুপ। রাস্তার ওপর পড়ে থাকা এ বর্জ্য-আর্বজনাগুলো কুকুর টেনে এনে রাস্তাকে আরও নোংরা করে তুলছে। ডাস্টবিন থাকা সত্বেও অপরিকল্পিতভাবে যেখানে-সেখানে আবর্জনা ফেলার কারণে এলাকা নোংরা আর দুর্গন্ধময় হয়ে ওঠেছে। যেখানে-সেখানে পড়ে থাকা শত-শত পলিথিন, প্লাস্টিকের বোতল আর গৃহস্থালির উচ্ছিষ্ট আবর্জনা চরম নোংরা করছে পরিবেশ, যা পরিবেশকে চরম হুমকির মুখে ফলছে এমনই চিত্র উঠে এসেছে বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে।

দেয়ানা বাউন্ডারী রোডের পুরাতন কল্পতরু (কেডিএ) মার্কেটের দক্ষিণ-পূর্বপার্শ্বের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাচা ড্রেন প্রশস্তকরণ করে জলবদ্ধতা দূরকরণসহ বিশাল পড়ে থাকা বর্জ্যের স্তুপ অপসারণ করছে ৪নং ওয়ার্ড কঞ্জারভেন্সী বিভাগ। দীর্ঘদিন পর হলেও এমন উদ্যোগ নেয়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে দীর্ঘদিন দুর্ভোগ পোহানো এলাকাবাসীসহ পথচারী।

তবে এলাকাবাসী জানায় কেবল মাত্র কল্পতরু এলাকায় নয় বরং থানাধীন বিভিন্ন এলাকায় এমন একাধীক জলাবদ্ধ সংর্কীন ড্রেন ও বর্জ্যের স্তুপ রয়েছে। যা হতে প্রতিনিয়ত নোংরা দুঃর্গন্ধ ছড়াচ্ছে পাশাপাশি জলাবদ্ধতাও থেমে নেই। যদিও খুলনা সিটি কর্পোরেশন দৌলতপুর থানাধীন প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট আর্বজনামুক্ত রাখতে কন্টেইনার, ড্রামসহ বিপুল পরিমানে বিন হস্তান্তর করেছে। প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট কন্টেইনার থাকা সত্ত্বেও অসতেচন মহল তাদের আবাসিক বাসা-বাড়ির জমানো ময়লা আর্বজনা নির্দিষ্ট স্থানে না ফেলে যেখানে-সেখানে ইচ্ছা স্বাধীনভাবে প্রকাশ্যে ফেলছে। ডাস্টবিন থাকলেও তার অপরিকল্পিত ব্যবহারে এলাকা হয়ে উঠছে নোংরার রাজ্যে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত বর্জ্যের নেয়ার জন্য বাসায় লোকেরা আসে। তবুও কিছু ব্যক্তির অসচেনতার কারণে এলাকা নোংরা হয়ে উঠছে।

এ বিষয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী বলেন, বর্জ্যে নিষ্কাষনের কন্টিনার, বর্জ্য সরবরাহ ড্রাম দেয়া হয়েছে কেসিসি’র পক্ষ হতে। এছাড়া কেসিসির পক্ষ হতে বিভিন্ন ওয়ার্ডে আবাসিক বা ব্যবসায়ীক প্রতিষ্ঠানের জন্য বিপুল সংখ্যক বিন প্রদান করা হয়েছে। এ ছাড়া বাসা বাড়িতে গিয়ে ময়লা আনা হয় তারপরও কিছু সংখ্যক অসচেতন মহল যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষিত করছে।

তিনি আরও জানান, এলাকাকে নোংরা আর বর্জ্যে মুক্ত করতে কেসিসি’র জনবলের পাশাপাশি নিজেদের সচেতন করে তুলতে হবে।

দাকোপে দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য প্যাকেজ বিতরণ

বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি

মহামারী করোনা ভাইরাস(কোভিট-১৯)কালিন সরকারের জরুরি খাদ্য সহায়তা ৩৩৩ নম্বরে ফোন করা দাকোপের দুস্থ ও হতদরিদ্র মানুষের দৌড় গোড়ায় খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন। তার অংশ হিসাবে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকায় ১২ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্য সহায়তা প্রধান অতিথি হিসাবে বিতরণ করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি উপিস্থত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, লজিক প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর পরিমাল কুমার কর্মকার প্রমূখ।

বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষ, আহত ১২

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বিয়ের দাওয়াত না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে।

জানা গেছে, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার রামেশ্বরপুর গ্রামবাসী দুটি দলে বিভক্ত হয়। একপক্ষে বাবু শেখ ও অন্যপক্ষে আজগর মোল্যা নেতৃত্ব দেয়। কয়েকদিন আগে বাবু শেখের ভাগ্নে রানা শেখের বিয়ে হয়। ওই বিয়েতে প্রতিপক্ষের লোকজনকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়।

এর জেরেই মঙ্গলবার সকালে আজগর মোল্যার লোকজন লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষ জামাল শেখের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আহত রিপন শেখ, লোকমান মোল্যা, নজির শেখ, ইদ্রিস মোল্যা, জোহরা বেগম, রানা শেখ, জিন্না, নাইম, রাসেল শেখ, জামাল শেখ ও রাশেদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ভর্তি করা হয়ছে।

এ ঘটনায় পুলিশ রামেশ্বরপুর গ্রামের আলমগীর শেখ, বাবু শেখ ও জিন্নাত শেখকে আটক করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ এ ঘটনায় মামলা করেনি।

নড়াইলে ৪০ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

নড়াইল প্রতিনিধি

জেলায় চলতি মৌসুমে ৪০ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ জমি থেকে ১ লাখ ১৬ হাজার ১২২ মেট্রিক টন আমন উপাদনের আশাবাদ জেলা কৃষি বিভাগের।

জেলায় এ পর্যন্ত ৯৮ শতাংশ জমিতে আমন রোপণ শেষ হয়েছে। মাত্র ২ শতাংশ জমিতে আমন রোপণ বাকি আছে। আগামী এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট জমিতে আমন রোপণের কাজ শেষ হবে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।কোন রকম প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও জেলায় আমনের বাম্পার ফলনের আশা করেছেন জেলা কৃষি কর্মকর্তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় জানান,জেলার সদর উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৯ হাজার ৯৭০ হেক্টর জমিতে।এ উপজেলায় আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ হাজার ৬৯৮ মেট্রিক টন, লোহাগড়া উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ হাজার ৪৩৫ হেক্টর জমিতে।এ উপজেলায় আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৯ হাজার ১৮০ মেট্রিক টন এবং কালিয়া উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ হাজার ৭২০ হেক্টর জমিতে।এ উপজেলায় আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৯ হাজার ৩৪৪ মেট্রিক টন। এবার কৃষি বিভাগের দেয়া লক্ষ্যমাত্রার অধিক আমন উৎপাদন হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

জেলার উপ-সহকারী কৃষি অফিসার নিপু মজুমদার জানান, ইতোমধ্যে জেলায় ৯৮ শতাংশ জমিতে আমন রোপণ শেষ হয়েছে।আগামী এক সপ্তাহের মধ্যে জেলায় পাট কাটা শেষ হবে।পাট কাটা শেষে ওই জমিতে আমন ধানের চারা লাগানো হবে। মাত্র ২ শতাংশ জমিতে আমন রোপণ বাকি আছে। এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট জমিতে আমন রোপণের কাজ শেষ হবে বলে তিনি জানান।

জালে ১৭০ মণ ইলিশ পাওয়ায় স্বর্ণের চেইন পেলেন মাঝি

খুলনাঞ্চল রিপোর্ট

বঙ্গোপসাগরের মৌডুবি বয়া থেকেও গভীর সাগরে এলাকায় এক খ্যাপে ১৭০ মণ ইলিশ ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরে বরগুনার পাথরঘাটা মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের একটি মাছ ধরার ট্রলারে এই বিপুল পরিমাণের ইলিশ ধরা পড়ে।

একসঙ্গে এতগুলো মাছ পাওয়ায় ট্রলারের মাঝিকে অর্ধ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন উপহার দিয়েছে ট্রলার মালিক এনামুল হোসাইন।

দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে এই মাছ ২১ থেকে ৫২ হাজার টাকা মণ হিসেবে ক্রয় করেন ১৫ জন পাইকার। এর মূল্য হয় প্রায় ৫০ লাখ টাকা।

এফবি আল মদিনা ট্রলারের মাঝি মো. ইমরান হোসেন জানান গত শনিবার পাথরঘাটা থেকে বাজার সদায় নিয়ে গভীর সাগরে মাছ শিকার করতে যাই। সেখানে গিয়ে রোববার রাতে জাল পেতে সোমবার সকালে জাল তুললে প্রচুর পরিমাণে মাছ ধরা পরে।

ট্রলারের মাছ রাখার জায়গা না হওয়াতে দ্রুত পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) ঘাটে রওনা দিয়ে সোমবার রাতে ঘাটে পৌঁছাই। পরে মঙ্গলবার সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।

এফবি আল মদিনা ট্রলারের মালিক পাথরঘাটা এনামুল হোসাইন জানান, বর্তমানে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ জেলেদের জালে ধরা পরছে না। গভীর সমুদ্রে লাল জালের ট্রলারে কিছু কিছু মাছ ধরা পরছে। তবে অনেকেই অল্প মাছ নিয়ে ঘাটে ফিরেছে।

এনামুল হোসাইন আরো জানান, তার ট্রলারের জাল প্রায় ৩ কিলোমিটার লম্বা এবং ৩০ হাত খাড়া হওয়ায় বেশি পানিতে মাছ শিকার করতে পারে। একারণেই বেশি মাছ পেয়েছে বলে জানান।

উপকূল বাঁচাতে ৬ এমপির আবেদন

ঢাকা অফিস

ঝড় ও জলোচ্ছ্বাসের সংকট দেখা দিলেও এখন স্বাভাবিক জোয়ারের পানিতেই উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। ফলে জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এই সংকট কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন উপকূলীয় অঞ্চলের ছয়জন সংসদ সদস্য।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তারা এই দাবি জানান। নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন একশন’এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম মিলন বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণ ঘূর্ণিঝড় সিডরের ক্ষত এখনো বহন করে বেড়াচ্ছে। আকাশে মেঘ দেখলেই ওই এলাকার জনমনে আতঙ্ক দেখা দেয়। এই আতঙ্ক থেকে রক্ষায় উপকূলে টেকসই বাঁধের পাশাপাশি দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা নিতে হবে।

সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, শুধু জোয়ারের পানিতে উপকূলের নিম্ন এলাকা প্লাবিত হচ্ছে তা নয়, সাতক্ষীরা শহরেও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তাই টেকসই বেড়িবাঁধের পাশাপাশি পানি নিস্কাশন ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে।

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা নির্ভর করে বেড়িবাঁধের ওপর। বাঁধের ক্ষতি হলে তাদের সবকিছু ভেসে যায়। বাড়িঘর নষ্ট ও ফসলের ক্ষতি হয়। তাই ওই অঞ্চলের মানুষের কাছে জরুরি খাবার না দিয়ে, বাঁধটা শক্ত করে বানিয়ে দেয়ার দাবিটাই প্রধান।

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, গুরুত্ব বিবেচনায় না নিয়ে ও যাচাই-বাছাই ছাড়াই অনেক প্রকল্প নেয়া হয়। এতে সরকারি অর্থের অপচয় হয়। অথচ উপকূলের জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো পাসের অপেক্ষায় পড়ে থাকে।

সংরক্ষিত নারী আসনের (বরিশাল) সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়, সকলকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে’, প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়ন হলেই উপকূলের উন্নয়ন নিশ্চিত হবে।

সংরক্ষিত নারী আসনের (খুলনা) সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, আমরা সংকট সমাধানে জনগণকে সাথে নিয়ে কাজ করছি। করোনা পরিস্থিতি বাঁধার সৃষ্টি করলেও আগামীতে পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যাবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন কাজ সহজতর হবে।

সভায় ডিআরইউ সভাপতি মোরসালিন নোমনী, নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, কেএনএইচ জার্মানির প্রতিনিধি মনিরুজ্জামান মুকুল, ফেইথ ইন একশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সচেতন সংস্থার সাকিলা পারভীন প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বেশ কিছু সুপারিশ উত্থাপণ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে- টেকসই বেড়িবাঁধ নির্মাণে বিশেষ বরাদ্দ রাখতে হবে। বাঁধ রক্ষণাবেক্ষণে বিশেষ তহবিল গঠন করতে হবে। উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। লবণাক্ততার আগ্রাসনের শিকার উপকূলের সুপেয় পানির সংকট নিরসন এবং মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিতে হবে। সরকার প্রণীত ডেল্টাপ্লান বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। উপকূলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অবিলম্বে হাওড় উন্নয়ন বোর্ডের ন্যায় উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।

সবুজ বিপ্লবে নেমেছে উপকূলের মানুষ

খুলনাঞ্চল রিপোর্ট

পটুয়াখালীর কলাপাড়ায় হাট বসেছে চারা গাছের। বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছের চারা। যেন সবুজ বিপ্লবে নেমে পরেছে উপকূলের মানুষ। বৃক্ষপ্রেমীরা পৌর শহরের এ হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে হাজার হাজার চারা গাছ। এছাড়া জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা বিতরণ করছে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। ব্যক্তি উদ্যোগে গ্রামের প্রতিটি বাড়ির আঙিনাসহ পরিত্যক্ত জমিতে এসব গাছের চারা রোপণ করা হচ্ছে। এর ফলে একসময় এ এলাকা সবুজ দেয়াল দ্বারা বেষ্টিত হবে বলে মনে করছেন পরিবেশবিদরা। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের লঞ্চঘাট এলাকায় সপ্তাহে একদিন বিভিন্ন প্রজাতির চারা গাছের হাট বসে। আর এ হাট থেকে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে চাম্বল, রেইনট্রি, মেহগনি, আকাশমনি, লেবু, আম, কাঠাল, মালটা, পেয়ারা, আমড়া, কামড়াঙ্গাসহ নানা গাছের চারা। এছাড়া লাউ, বোম্বাই মরিচ, বেগুনসহ বিভিন্ন জাতের সবজির চারা বিক্রি করছেন বিক্রেতারা।

এসব চারা গাছগুলো স্বরূপকাঠিসহ বিভিন্ন নার্সারি থেকে কিনে ট্রলারযোগে নিয়ে আসা হয় এ হাটে। প্রকারভেদে গাছের চারাগুলো বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। প্রতি হাটে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার গাছের চারা বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে উপজেলার ১২টি ইউনিয়সহ দুটি পৌরসভার পাড়া-মহল্লার যেন সবুজ বিপ্লব ঘটেছে। চারিদিকে শুধুই সবুজের সমারোহ। কেউ বাড়ির উঠোনে, আবার কেউ পরিত্যক্ত জমিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করছে। এছাড়া অনেকে বাসাবাড়ির ছাদে বাগান গড়ে তুলেছেন। এছাড়া বেশকিছু সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমূল পর্যায়ের রাস্তার দু’পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপাণ করছে।

চারা গাছ বিক্রেতা সোহাগ হাওলাদার বলেন, এ অঞ্চলের মানুষের চারা গাছ রোপণে আগ্রহ বেড়ে গেছে। এর ফলে প্রতি মঙ্গলবার এ হাটে গাছের চারা বিক্রি করতে আসি। এ বছর এ পর্যন্ত এক থেকে দেড় লাখ চারা গাছ বিক্রি করেছেন। এসব চারা গাছগুলো স্বরূপকাঠিসহ বিভিন্ন নার্সারি থেকে কিনে ট্রলারযোগে এই হাটে নিয়ে আসা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’ কলাপাড়া উপজেলার সমন্বয়কারী জেমস্ রাজিব বিশ্বাস বলেন, ইতোমধ্যে উপজেলার বালিয়তলী, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৪ কিলোমিটার সড়কের উভয় পাশে চার হাজার বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে। আর ওইসব গাছের চারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে স্থানীয় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এ গাছই একদিন জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্ভিদবিজ্ঞানের প্রভাষক মোয়াজ্জেম হোসেন বলেন, একমাত্র গাছই পারে জীবন বাঁচাতে। তাই ব্যক্তি উদ্যোগে পরিত্যক্ত জমিতে প্রত্যেকের চারা গাছ রোপণ করা উচিৎ।

বনবিভাগের কলাপাড়া উপজেলা ফরেস্ট অফিসার মো. আব্দুস সালাম বলেন, এ উপজেলায় প্রায় দেড় লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা রাপণ করা হয়েছে। একসময় এই সমুদ্র উপকূলীয় এলকায় সবুজ বেষ্টনী তৈরি হবে।

শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরাই গ্রেনেড হামলা চালায়: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করতে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত জোট সরকার রাষ্ট্রীয় মদদে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে ছিলো। তিনি বলেন, একজন বিরোধী দলীয় নেতা রাষ্ট্রীয় নিরাপত্তা পাবে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষীরাই গ্রেনেড হামলা চালায়। গ্রেনেড হামলায় প্রথমে ২৩ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেন এবং শত শত নেতাকর্মী স্প্রিন্টারে আহত হয়। আজও অনেকে গ্রেনেডের স্প্রিন্টার নিয়ে অনেক নেতাকর্মী কষ্টে দিন কাটাচ্ছেন। গ্রেনেডে গুরুতর আহত আইভি রহমান চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি বলেন, আইভি রহমান বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম একজন পুরোধা ছিলেন। তাঁর মনে কোন অহংকার কাজ করতো না। তিনি সব সময় কর্মীদের সাথে চলাফেরা করতেন। কর্মীদের কষ্টে তিনি সমবেদনা জানাতেন এবং তাদের পাশে গিয়ে দাড়াতেন। তার মত একজন নারী বান্ধব নেতার কারনেই নারীদের আজ অবাধ বিচরণ। তিনি বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিবের আদর্শ ধারণ করে রাজনীতি করতেন। প্রত্যেক নারীকে আইভি রহমানের কর্মকা-কে অনুসরণ করে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, শেখ ফারুক হাসান হিটলু, নুরজাহান রুমি, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, মোতালেব মিয়া, মো. আমির হোসেন, ফেরদৌস হোসেন লাবু, বাদল সরদার বাবুল, শেখ জাহিদ হোসেন, মো. নুর ইসলাম, এমরানুল হক বাবু, আতাউর রহমান শিকদার রাজু, আযম খান, মো. শিহাব উদ্দিন, শেখ এশারুল হক, নূরীনা রহমান বিউটি, ফেরদৌসী আলম রিতা, রেজওয়ানা প্রধান, আফরোজা হক কোহিনুর, মনোয়ারা বেগম, রেখা খানম, সাবিহা ইসলাম আঙ্গুরা, শবনম মোস্তারী বকুল, মুন্সি নাহিদুজ্জামান, মো. সাকিল আহমেদ, জাহিদুল খলিফা, কবীর পাঠান, আইরিন চৌধুরী, নাসরিন সুলতানা, নজরুল ইসলাম খোকন, ফারুক হোসেন তুরান, অভিজিৎ চক্রবর্তী দেবু, মো. আজিম উদ্দিন, মো. শহিদ হাসান, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জব্বার আলী হীরা, জহীর আব্বাস, সোহান হোসেন শাওন, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেস, হীরন হাওলাদার, রুম্মান আহমেদ, ওমর কামাল প্রমুখ।

স্মরণ সভা শেষে আইভি রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ্যাড. মঞ্জুরুল ইমামের মৃত্যু বার্ষিকীতে সদর থানার স্মরণ সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লির সাবেক সদস্য এ্যাড. মঞ্জুরুল ইমামের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে সদর থানা আওয়ামী লীগ। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নূরীনা রহমান বিউটি, এস এম আসাদুজ্জামান রাসেল। এসময়ে উপস্থিত ছিলেন, শেখ ফারুক হাসান হিটলু, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, শেখ আবিদ হোসেন, বাদল সরদার বাবুল, ফয়েজুল ইসলাম টিটো, চ. ম. মুজিবর রহমান, ফেরদৌস হোসেন লাবু, শেখ জাহিদ হোসেন, মো. জাকির হোসেন, মো. আযম খান, এমরানুল হক বাবু, মো. আউয়াল হোসেন ছোটন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, বিপ্লব সাহা লবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আ’লীগের করোনা সামগ্রী হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ কমিটি প্রেরিত অক্সিজেন কনসালট্রেটর, মাস্ক ও ৫০ জন ফ্রন্ট ফাইটার করোনা যোদ্ধাকে উপহার সামগ্রী হস্তান্তর করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়মাী লীগ সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারীর কাছ থেকে এসব করোনা সামগ্রী গ্রহণ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামছুল আহসান মাসুম, মহাসচিব ডা. মেহেদী নেওয়াজ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. রবিউল হাসান, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পরিচালক ডা. আব্দুস সাকুর, উপ-পরিচালক ডা. এস এম মোর্শেদ, খুলনা সিভিল সার্জন ডা. নেওয়াজ মোহাম্মদ। এসময়ে উপস্থিত ছিলেন, শ্যামল সিংহ রায়, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, হালিমা ইসলাম, শেখ ফারুক হাসান হিটলু, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, মনিরুল ইসলাম বাশার,কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ আবিদ হোসেন, বাদল সরদার বাবুল, ফয়েজুল ইসলাম টিটো, চ. ম. মুজিবর রহমান, ফেরদৌস হোসেন লাবু, শেখ জাহিদ হোসেন, মো. জাকির হোসেন, মো. আযম খান, এমরানুল হক বাবু, মো. আউয়াল হোসেন ছোটন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, বিপ্লব সাহা লবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ্যাড. মঞ্জুরুল ইমামের শাহাদাৎ বার্ষিকীতে আ’লীগের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লির সাবেক সদস্য এ্যাড. মঞ্জুরুল ইমামের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে র‌্যালি হয়ে শামছুর রহমান রোডের অকুস্থলে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বয়রা মুন্সি বাড়ি কবরস্থানে শহীদের কবর জিয়ারত ও মসজিদে দোয়া মাহফিল, বাদ জোহর মতি মসজিদে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও গরীবদের মাঝে খাবার বিতরণ, বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল। কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানানো যাচ্ছে।

রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

খবর বিজ্ঞািপ্ত

রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে খুলনা মহানগরীর থানার মোড়, পাওয়ার হাউজ মোড় ও রেলওয়ে স্টেশনে ৬৫ জন ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া ২নং শ্রীফলতলা ইউনিয়নের মৈশাঘুনি গ্রামে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর সভাপতি সুমাইয়া সাফাত-এর সহযোগিতায় ১০টি পরিবারের মাঝে এক সপ্তাহের খাবার বিতরণ করা হয়। এ সময়ে ঊপস্থিত ছিলেনÑরূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের সভাপতি শাখাওয়াত হোসেন বিপ্লব, সহ-সভাপতি প্রসেনজিৎ বোস, অর্থ সম্পাদক গৌরব বসু, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সাবিহা খাতুন, শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া কবির, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান (লুসান)। ভলান্টিয়ার্সদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়, প্রিতম, রিজভী, রিয়াল, মিশুক, মিকাইল, এস এম সোহাগ, ফারজানা লুপা, ফারজানা খাতুন, সজল প্রমুখ।

উৎসর্গ সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খবর বিজ্ঞপ্তি

সাতক্ষীরার শ্যামনগরে সামাজিক সংগঠন উৎসর্গ সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি গাজী আব্দুর রউফের সভাপতিত্বে মো: মিয়ারাজ হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসোবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজী কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠনকে তাঁদের কাজের স্বীকৃতি হিসাবে সম্মাননা প্রদান করা হয়।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেনÑ উৎসর্গের এই আয়োজনে সত্যিই অভিভূত। যেসময়ে আমাদের কাছে অনেক তরুণের অসাদারণও উচ্ছৃখলতার দায়ে বিচারের দাবী ওঠে। ঠিক সময়ে উৎসর্গ সোসাইটি একদল তরুণকে সুসংগঠিত করে উপকূলের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ায়। নানাভাবে সাহায্যের হাত বাড়ায়। আমরা এই জনপদের জনপ্রতিনিধি হবার সুবাদে তাদের কার্যক্রম খুব কাছ থেকে দেখবার সুযোগ হয়েছে। আমরা উৎসর্গ সোসাইটির সাফল্য কামনা করছি। আজকে   একদল তরুণ স্বেচ্ছাসেবীদেরকে সম্মাননা প্রদান করে উৎসর্গ সোসাইটি নিশ্চয় একটি দৃষ্টান্ত স্থাপন করলো।

উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ সভাপতির বক্তব্যে বলেনÑ মানুষের কল্যাণে কাজ করাই  আমাদের লক্ষ্য। মেহনতি মানুষের পাশে দাঁড়াতে পারলেই আমাদের মনে প্রশান্তি জাগে। আমাদের এ কাজে সমাজের সকল বিত্তবান ও  বিভিন্ন সংস্থাসহ সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করছি। সম্মানিত অতিথি ও সে¦চ্ছাসেবীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।

খুলনা জেলা প্রশাসকের সাথে বরিশাল বিভাগীয় আইনজীবী কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি

খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ মনিরুজ্জামান তালুকদারের সাথে মঙ্গলবার বিকেল ৪টায় খুলনাস্থ বরিশাল বিভাগীয় আইনজীবী কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। এ সময়ে সংগঠনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑসংগঠনের উপদেষ্টা অ্যাড. পারভেজ আলম খান, অ্যাড. নজরুল ইসলাম হাওলাদার, অ্যাড. আবুল হোসেন হাওলাদার, অ্যাড. মাহাতাব উদ্দিন, সভাপতি অ্যাড. রুস্তম আলী মৃধা, সহ-সভাপতি অ্যাড. শেখ আব্দুল জলিল, অ্যাড. অলোকানন্দা দাস, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, অ্যাড. নুরুন নাহার নাজমুন নেছা জেবা, অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, অ্যাড. নুরুল আমিন, অ্যাড. শাকেরীন সুলতানা, অ্যাড. গাজী আসাদুজ্জামান মিল্টন, অ্যাড. আসলাম হোসেন, অ্যাড. সৈয়দ মনিরুজ্জামান, অ্যাড. মনিনুর ইসলাম প্রমুখ।

নগর পূজা পরিষদের প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর প্রয়াত প্রধান উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত, বীর উত্তম-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার, বিকেল ৫টায় খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। সংগঠনের কোষাধ্যক্ষ রতন কুমার নাথের পরিচালনায় প্রার্থনায় মাঙ্গলিক মন্ত্র পাঠ করেন নগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য শক্তিপদ দাশ শর্ম্মা। প্রার্থনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, নগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, প্রচার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, শিক্ষা ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ দেবদাস ম-ল, সাংস্কৃতিক সম্পাদক পঙ্কজ দত্ত, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক কাঞ্চন বোস, সহ-সমাজকল্যাণ সম্পাদক গৌরাঙ্গ সাহা, পূজা বিষয়ক সম্পাদক তরুণ রায় শিবু, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুজিত কুমার মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক ভবেশ সাহা, সহ-দপ্তর সম্পাদক বাবু শীল, সহ-গণসংযোগ সম্পাদক রবীন দাস, সাংবাদিক প্রবীর বিশ্বাস, সদর থানা পূজা উদযাপন পরিরষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑবাবলু বিশ্বাস, সুশান্ত ব্যানার্জী, উজ্জল রায়, মাণিক শীল, সুশীল দাস, অলোক দে, অনিন্দ্য সাহা, রাজ কুমার শীল, পাপ্পু সরকার, সজল দাস, প্রণব চক্রবর্ত্তী, বিদ্যুৎ নন্দী, শংকর কুমার বালা, সন্ধ্যা বিশ্বাস, মুক্তা শীল, গৌরী সরকার, সঞ্চিতা রায়, নিরুপমা গোলদার, কবিতা বৈরাগী, গৌতম মজুমদার, ধ্রুব ম-ল, বিধান রায়, রাজিব ঘোষ প্রমুখ।

বটিয়াঘাটায় বিভিন্ন সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় খামারিদের মাঝে গো-খাদ্য সামগ্রী বিতরণ

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ১৫০ টি পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ  করা হয়। গত সোমবার বেলা ১১ স্থানীয় পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার সহ সুফলভোগী ও খামারীবৃন্দ । বিভিন্ন সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ১৫০ টি পরিবারের প্রত্যেক পরিবারকে ৭৫০ টাকার করে গো-খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।