Home আঞ্চলিক খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটি’র ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটি’র ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

7

খবর বিজ্ঞপ্তি ।।

‘
উপকূলীয় দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি’র অধীনে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ৪দিন ব্যাপী ‘সন্ধান ও উদ্ধার বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিআরএম বিভাগের পরিচালক ইকরাম এলাহী চৌধুরী, ডিআরএম বিভাগের সহকারী পরিচালক শাহীনুর রহমান, আমেরিকান রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা হারুনুর রশীদ, খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা, সিপিপি খুলনাঞ্চলের কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।
আমেরিকান রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনাঞ্চলের কর্মকর্তা মামুনুর রশীদ, খুলনা জেলা ইউনিটের কর্মকর্তা তরিকুল ইসলাম, খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের মইনুল ইসলাম পলাশসহ সিপিপি ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এ সময়ে উপস্থিত ছিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হারুনুর রশীদ বলেন, খুলনাঞ্চলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নানা কার্যক্রম চলছে। দূর্যোগকালীন সময়ে দূর্গত মানুষের সেবা প্রদানের জন্য স্বেচ্ছাসেবকরা প্রশিক্ষণ নিচ্ছে। প্রশিক্ষণ নেয়ার পর তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।