Home আঞ্চলিক চারদিনব্যাপী খুলনা বিভাগে খাদ্য সহয়তা দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল

চারদিনব্যাপী খুলনা বিভাগে খাদ্য সহয়তা দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল

6

খবর বিজ্ঞপ্তি ।।

ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খুলনা বিভাগের ৩ জেলায় চারদিনব্যাপী খাদ্য সহয়তা দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। খুলনা ,বাগেরহাট ও সাতক্ষীরা জেলার এক হাজার ৪ শত পরিবার এই সহয়তা পেয়েছে। উপকূলিয় এলাকা খুলনার কয়রার বেদকাশী, উত্তর বেদকাশীর চার শত পরিবার, ফুলতলা পায়গ্রাম কসবার দুইশত পরিবার, সাতক্ষীরার ৫২৫টি পরিবার, বাগেরহাট শরণখোলা, মোড়লগঞ্জ ও সদর উপজেলার দুইশত ৯২ পরিবার এই সহয়তা পেয়েছে।

খাদ্য সহায়তার প্রতিটি বস্তায় ছিল ১২ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, কেজি লবণ ও ১ কেজি চিড়া। এই কর্মসূচিতে অংশ নেন লাইন্স ক্লাব ইন্টারন্যোশনাল এর ৩১৫ এ ওয়ানের ডিস্ট্রিক গভর্নর আরক্রিটেক নিখিল চন্দ্র গুহ নেতৃত্বে প্রাক্তন জেলা গভর্নর লায়ন নজরুল ইসলাম সিকদার, ফাস্ট ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কল্পনা রাজিউদ্দীন, কেবিনেট সেক্রেটারী ড. জাফর বাদসা, ডিএলটি জেলা কো -অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আকরাম উজ জামান, জিএসটি জেলা কো -অর্ডিনেটর লায়ন্স ফরিদুল হক, ত্রাণ কমিটির উপদেষ্টা মোঃ শরীফুজ্জামান, ত্রাণ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সেলিম মিয়া, লায়ন্স এম এ আউয়াল রাজ প্রমুখ। এ সময় খুলনা বিভাগের ৬টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।