Home আঞ্চলিক কেডিএ এর স্থায়ী সদস্য পদে জনাব রুনু বিথারের যোগদান

কেডিএ এর স্থায়ী সদস্য পদে জনাব রুনু বিথারের যোগদান

6

খবর বিজ্ঞপ্তি ।।

জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক কেডিএ’র স্থায়ী সদস্য পদে নিয়োগপ্রাপ্ত হয়ে রুনু রেজা (রুনু ইকবাল বিথার) গত ১১/০৮/২১ খ্রিঃ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করেন। মন্ত্রণালয়ের এনডোর্সমেন্টের পর কেডিএ’তে যোগদান করলে সোমবার চেয়ারম্যান কেডিএ ব্রিগেঃ জেনাঃ মোঃ মাহবুবুল ইসলাম কেডিএ এর কর্মকর্তাবৃন্দ সহযোগে রুনু রেজাকে স্বাগত জানান ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় চেয়ারম্যান কেডিএ বলেন যে কেডিএ তে জন প্রতিনিধির শুন্যতা পূরণ হলো যার ফলে কেডিএ এর কর্মকান্ড আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জনাব রুনু রেজা বলেন যে, তিনি কেডিএ তে জনগনের সেবা নিশ্চীতের ব্রত নিয়ে এসেছেন এবং এর জন্য তিনি কেডিএর সংশ্লিষ্ট সকলের সহযোগীতা লাভের আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘ ২২ বছর অধ্যাপনার সাথে জড়িত থাকার পাশাপাশি রুনু রেজা বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুলনার উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।