Home আঞ্চলিক বেনাপোল দিয়ে ৫২ মে: টন দাহ্য পদার্থ এসেছে ভারত থেকে

বেনাপোল দিয়ে ৫২ মে: টন দাহ্য পদার্থ এসেছে ভারত থেকে

12

বেনাপোল প্রতিনিধি ।।

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে খননকাজে ব্যবহৃত ট্রাক দাহ্য পদার্থ আমদানি হয়েছে। রবিবার সন্ধ্যায় বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে তা খালাস হবে।

বন্দরের পরিচালক আ. জলিল জানান, আমদানিকারক মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড ৫২ মেট্রিক টন দাহ্য পদার্থ আমাদনি করেন। গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড (ডিজিএফ) অর্থায়নে হাজার কিলোমিটার লাইন ২ডি সাইসমিক সার্ভে কার্যক্রম পরিকল্পনায় দাহ্য পদার্থ ব্যবহার করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল বন্দর থেকে দাহ্য পদার্থের চালানটি খালাস নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টমসে দাখিল করে সারথী এন্টারপ্রাইজ নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট। কাজ সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব দাহ্য পদার্থ খালাস করে বাংলাদেশি ৭টি ট্রাকে লোড দেওয়া হবে। পরে ট্রাকগুলো চট্রগ্রামের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে বলে জানা গেছে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো: আজিজুর রহমান জানান, আমদানিকৃত দাহ্য পদার্থের মধ্যে রয়েছে ২১ হাজার পিস ডেটোনেটর ২১ হাজার পিস কো অ্যাংকর সামগ্রী। বিস্ফোরক দ্রব্যগুলো বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন সারথী এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

দ্রুত দাহ্য পদার্থের চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দাহ্য পদার্থ খালাসের স্থানে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।