Home খেলাধুলা তাসকিনকে নিয়ে দেওয়া সেই স্ট্যাটাস ‘ডিলিট’ করলেন নিলয়

তাসকিনকে নিয়ে দেওয়া সেই স্ট্যাটাস ‘ডিলিট’ করলেন নিলয়

6

স্পোর্টস ডেস্ক ।।


সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহম্মেদকে নিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর একটি স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘একজন জাতীয় দলের ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে তার বন্ধুরা যখন আমার বউকে কমেন্ট পাস করে, “সেকেন্ড ওয়াইফ নাকি থার্ড” এবং সেই ক্রিকেটার কিছুই না বলে চুপচাপ শুনতে থাকে। তখন সাধারণ মানুষের ফেইসবুকের কমেন্টের দোষ ধরে লাভ নাই।’

বিয়ের পরপরই স্ত্রীর সঙ্গে কক্সবাজার ঘুরতে গিয়েও আপত্তিকর মন্তব্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। সরাসরি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও তার বন্ধুদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন এই জনপ্রিয় অভিনেতা।

তবে আজ তার অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা যায় সেই স্ট্যাটাসটি আর নেই। তিনি ‘ডিলিট’ করেছেন।

প্রসঙ্গত, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার সঙ্গে দুই সিরিজ শেষে স্ত্রীকে নিয়ে ছুটিতে কক্সবাজার অবস্থান ক্রিকেটার তাসকিন আহমেদ। সম্প্রতি তিনি সায়মান বিচের সমুদ্রঘেঁষা সুইমিংপুলে স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে আলোচনার জন্ম দিয়েছেন। একই জায়গায় স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন নিলয় আলমগীর। দু’জনের ফেসবুক ঠিক তাই বলে। যার কারণে নিলয়ের অভিযোগের পর ঘুরে ফিরেই তাসকিনের নাম নিচ্ছেন অনেকেই। পোস্টে তাসকিনের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত রয়েছে বেশ।