Home আঞ্চলিক সিরিজ বোমা হামলা: শেষ হয়নি খুলনার ৫ মামলা

সিরিজ বোমা হামলা: শেষ হয়নি খুলনার ৫ মামলা

7

স্টাফ রিপোর্টার ।।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। এর মধ্যে খুলনারই ১০ স্থানে হামলা হয়েছিল। ঘটনায় দুই শিশুসহ আহত হন বেশ কয়েকজন। খুলনার ঘটনাগুলোতে ৬টি মামলা হয়। এরমধ্যে একটি মামলার বিচার শেষ হয়েছে। কিন্তু বাকি পাঁচ মামলার বিচার কাজ ১৬ বছরেও শেষ হয়নি।

খুলনার যুগ্ম মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের এপিপি অ্যাডভোকেট আল আমিন বলেন, খুলনায় সিরিজ বোমা হামলার তিনটি মামলার উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। এর মধ্যে প্রতিটি মামলায় ২০ থেকে ২৫ জনের স্বাক্ষ্যগ্রহণ হয়েছে। বাকি সাক্ষ্যগুলোও দ্রুত সম্পন্ন হবে। আদালতে আগামী ৩১ আগস্ট একটি মামলায় স্বাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী পুলিশ জানায়, ওইদিন খুলনা মুখ্য মহানগর হাকিমের এজলাসের সামনে, এজি পেনশন অফিসের পেছনে, ডাকবাংলো জামে মসজিদের পাশে, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে, দৌলতপুরের বিএল কলেজের পূর্ব পাশে সরকারি শিশুসদন এলাকায়, সোনাডাঙ্গা কেডিএ নিউমার্কেটের সিঁড়িঘরে লতিফ ফিলিং স্টেশনের পাশে, বটিয়াঘাটা উপজেলার খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে এবং বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের পাশে বোমা হামলার ঘটনা ঘটেছিল।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমার স্প্লিন্টার জেএমবির লিফলেট উদ্ধার করে। এই সিরিজ হামলার ঘটনায় খুলনায় সদর দৌলতপুর থানায় দুটি করে এবং সোনাডাঙ্গা বটিয়াঘাটা থানায় একটি করে মামলা দায়ের করা হয়। এর মধ্যে খুলনা সদর থানায় করা মামলায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে ২০০৫ সালের নভেম্বর। আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয় ২০০৮ সালের ১২ জুন। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ওই বছর ২২ জুলাই। মামলায় সাক্ষী রয়েছেন ৪৭ জন।

দৌলতপুর থানায় দায়ের করা মামলার চার্জ গঠন হয় ২০০৮ সালের ২০ মে। সাক্ষী রয়েছেন ২৯ জন। সোনাডাঙ্গা থানায় করা মামলায় চার্জ গঠন হয় ২০০৮ সালের ২৯ জুন। মামলায় ৩৯ জন সাক্ষী রয়েছে। এর আগে বটিয়াঘাটা থানায় দায়েরকৃত মামলায় ২০১০ সালের ৩১ মে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সেকেন্দার আলী রায় দেন।

মামলার রায়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ দুই জনের প্রত্যেককে সাত বছর সশ্রম কারাদ- ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও মাসের দ- দেওয়া হয়।

খুলনা সদর থানায় দায়ের করা মামলার আসামিরা হলেন শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাই, শহীদুল্লাহ ওরফে লোকমান, মাহবুবুর রহমান ওরফে লিটন ওরফে পলাশ, আসাদুল ইসলাম ওরফে আসাদুল ওরফে আরিফ ওরফে আসাদ, মেহেদী হাসান ওরফে তানভীর, খালিদ হাসান ওরফে মন্টু, হাফেজ মাহমুদ ওরফে হাসান ওরফে সুমন, সাইফুল ইসলাম। এদের মধ্যে শায়খ আব্দুর রহমান সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর হয়েছে।