Home আঞ্চলিক খুলনা বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ২২ মৃত্যু

খুলনা বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ২২ মৃত্যু

16

স্টাফ রিপোর্টার ||

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৭১ জনের। মঙ্গলবার (১৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে করোনা খুলনায় সাত, যশোরে ছয়, ঝিনাইদহ কুষ্টিয়ায় তিন জন করে, সাতক্ষীরা, নড়াইল মাগুরায় এক জন করে মারা গেছেন। বিভাগের হাসপাতালগুলোতে ১৭ আগস্ট সকাল পর্যন্ত ৮৭৯ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।    

২০২০ সালের মার্চে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ চার হাজার ৭৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুই হাজার ৮৫১ জন। সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৮০৭ জন।

খুলনার দুই হাসপাতালে ৭ মৃত্যু ||

খুলনার দুই হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার অমল রায় (৬৮), নাহিদ নিয়াজি (৩০), আড়ংঘাটার ফাতেমা (৬৫), বাগেরহাটের ফকিরহাটের ওলিয়ার রহমান (৫৫), রামপালের জাহানারা বেগম (৬০) নড়াইলের কালিয়ার ইবাদত শেখ (৫৫)

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন নগরীর ছোট বয়রা ডক্টরপাড়ার ইমদাদুল ইসলাম (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট গাজী মেডিক্যাল হাসপাতালের করোনা ইউনিটে কোনও রোগী মারা যায়নি।