Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

56

অন্নহীন মানুষের করুণ চাহনি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে :মঞ্জু

।। খবর বিজ্ঞপ্তি।।

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়ে সরকার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার রায় দিয়ে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চাচ্ছেন। কিন্তু বর্তমান সরকারই বাংলাদেশের শেষ সরকার নয়, অচিরেই সরকারের পতন হবে এবং সেই দিনের জন্য বাংলাদেশের জনগন অপেক্ষা করছে।

সোমবার (১৬ আগস্ট) বেলা ১২টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মাদার অফ ডেমোক্রেসীর শুভ জন্মবার্ষিকী, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী, কারানির্যাতিত সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মঞ্জু আরো বলেন, বিএনপির অগ্রযাত্রা কোনো পরিস্থিতিতে আর ঠেকিয়ে রাখা যাবে না। জনগনের চাপের মুখে এই সরকারের পতন ঘটতেই হবে। করোনা সংক্রমণ নিয়েও এই সরকার খেলছে, অন্নহীন মানুষের করুণ চাহনি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে। করোনা পরিস্থিতিতে সরকারের অব্যবস্থাপনায় চিকিৎসা ব্যবস্থায় অরাজকতা বিরাজ করছে। মানুষ হাসপাতালে জায়গা পাচ্ছে না, অক্সিজেনের অভাবে মানুষ ছটফট করছে।

দোয়া পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি ও অধ্যক্ষ তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, এড. বজলুর রহমান, শেখ ইকবাল হোসেন, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, এড. তসলিমা খাতুন ছন্দা,  সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মহিবুল্লাহ কচি, আনোয়ার হোসেন, নিজামুর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাত হোসেন তোতান, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, মশিউর রহমান যাদু, মুজিবর রহমান ফয়েজ, কাজী শফিকুল ইসলাম শফি, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজান, জাফরী নেওয়াজ চন্দন, ওয়েজউদ্দিন সান্টু, শাহনাজ পারভীন, সেলিম সরদার, খন্দকার ফারুক হোসেন, নাজির উদ্দিন নান্নু,  শেখ জামিরুল ইসলাম জামিল, আবুল কালাম শিকদার, কাজী আব্দুল লতিফ, এইচ এম সালেক, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, আশরাফ হোসেন, শামসুর রহমান, তরিকুল ইসলাম তরু, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, শামসুল বারী পান্না, তানভিরুল আযম রুম্মান, এনামুল হক সজল, জাবীর আলী, মোল্যা কবির হোসেন, হেমায়েত হোসেন, ইমতিয়াজ আলম বাবু, রফিকুল ইসলাম শুকুর, ওমর ফারুক, নাসির খান, আসলাম হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, মাজেদা খাতুন, কাজী মাহমুদ আলী, লিটন খান, সিরাজুল ইসলাম লিটন, জসিম উদ্দিন, মনিরুজ্জামান মনি, সিদ্দিকুর রহমান, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, আবু বক্কর, শামীম আশরাফ, ডা. ফারুক হোসেন, নুরে আব্দুল্লাহ, জামাল হোসেন মোড়ল, হেদায়েত হোসেন হেদু, এড. রফিকুল ইসলাম, মিনা মুরাদ, কওসারী জাহান মঞ্জু, সোহরাব হোসেন, সাখাওয়াত হোসেন, সেলিম খান, ফিরোজ আহমেদ, সেলিম বড় মিয়া, আশিকুর রহমান আশিক, এবাদুল হক, শাহাবুদ্দিন, আব্দুল আহাদ শাহিন, টিপু হাওলাদার, সাজ্জাদ হোসেন জিতু, জামাল হোসেন, মাসুদ রুমী, মিলু খান, মারুফ হোসেন, আল মামুন, তুহিন ইসলাম, আবির হোসেন প্রমুখ।

দোয়া মাহফিলে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কেকো, চেয়ারপারসনের উপদেষ্টা নুরুল ইসলাম দাদু ভাইয়ের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এড. ফজলে হালিম লিটন, ম শ আলম, এড. সৈয়দা সাবিহাসহ অসুস্থ দলের সকলের জন্য সুস্থতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল গাফ্ফার । 

কেশবপুরে সাপের কামড়ে এক জনের মৃত্যু

কেশবপুর (যশোর)প্রতিনিধি:

কেশবপুরে বিষাক্ত গোখরো সাপের কামড়ে ইজহার আলী গাজী (৬৮) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামে এই ঘটনা ঘটে। ইজহার আলী মাগুরখালি গ্রামের মৃত ইফাজ তুল্লার ছেলে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, রাতের বেলায় ইজহার তাঁর নিজের মাটির ঘরে ঘুমিয়ে ছিল। একটি বিষাক্ত গোখরো সাপ ঘরে ঢুকে তার দুই পায়ে পেঁচিয়ে ধরে। ওই সাপ ছাড়াতে গেলে তাঁর পায়ে কামড় দেয়। ভোরে পরিবারের লোকজন তাঁকে কেশবপুর হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসী সাপটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহসানুল মিজান রুমী বলেন, ভ্যানচালক ইজহার আলীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাই জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়

সিপিবি ১৭নং ওয়ার্ড শাখার আলোচনা সভা ও রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে মাস্ক বিতরণ

খবর বিজ্ঞপ্তি

১৫ আগস্ট রবিবার বিকেল সাড়ে ৫টায় সিপিবি ১৭নং ওয়ার্ড শাখার এক সভা অস্থায়ী কার্যালয়ে মাহফুজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা কর্তৃক গঠিত সিপিবি রেড ভলান্টিয়ার্স-এর উদ্যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, ছোট বয়রা কলাবাগান, পূজা খোলা, ছোট বয়রা শ্মশান ঘাট সড়ক, শান্তিনগর গলিসহ বিভিন্ন এলাকায় জনসচেতনতার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, সিপিবি নেতা শরিফুল ইসলাম সেলিম, অধ্যাপক সঞ্জয় সাহা, সরোজ দাস পিণ্টু, দীপক ভদ্র, যুব নেতা তুষার বর্মণ প্রমুখ।

বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টাকারী ফ্যাসিবাদের পতন ঘটবে : মোর্ত্তজা

খবর বিজ্ঞপ্তি।।

খুলনায় বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের নগর শাখার সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা বলেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার দলটির প্রতিষ্ঠাতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। গণমানুষের সংগঠন হিসেবে বিএনপি জনগনের আস্থা ও বিশ^াসের প্রতীকে পরিণত হয়েছে বিধায় কোন চক্রান্ত ও ষড়যন্ত্রেই এ দলের রাজনীতিকে ধ্বংস করা যাবেনা।

আওয়ামী লীগ ইতিমধ্যে গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে এবং জনগনের সকল মৌলিক অধিকার হরণের কারণে তারা এখন পতন আতংকে ভুগছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে তা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের ভ্রান্ত নীতির কারণে দেশে কোভিড পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, টিকা নিয়ে সরকার জনগনের স্বার্থের চাইতে নিজেদের বাণিজ্য চিন্তাকে প্রাধান্য দেয়ায় সারা দেশে টিকা নিতে গিয়ে মানুষ ভোগান্তিতে পড়ছে। দেড় বছরে হাজার কোটি টাকা ব্যয় করেও কোভিড চিকিতসায় শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হয়নি।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কারামুক্তি কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সেই সাথে মহামারি করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা ও যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন, আজিজা খানম এলিজা, মাহবুব হাসান পিয়ারু, মাসুদ পারভেজ বাবু, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, শামীম কবির, আব্দুল আজিজ সুমন, রফিকুল ইসলাম বাবু, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ^াস, মোল্লা আইয়ুব হোসেন, আনোয়ার হোসেন আনো, মঞ্জুর আরফিন, অহেদুজ্জামান হাওলাদার, আসাদুজ্জামান আসাদ, সোলায়মান হোসেন, মঈদুল হক টুকু, শামসুন নাহার লিপি, মনিরুজ্জামান মনি, হারুন অর রশিদ মাসুম, নাসরিন হক শ্রাবণী, সোনিয়া খান, লাভলী আক্তার, শাহানা রহমান, মুনতাসির আল মামুন, হাসান ফকির, সাইফুল ইসলাম মল্লিক, সৈয়দ ইমরান, আল আমিন হোসেন নয়ন, রকিবুল ইসলাম, ফিরোজ আহমেদ, হেদায়েতুল্লাহ দীপু, রিয়াজুল খান মুরাদ, আবু জাফর, অনিক আহমেদ, রুবেল হাসান, রাসেল আকন্দ বাবু প্রমুখ।

তেরখাদায় বিভিন্ন কর্মসূচীতে জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

গতকাল বাঙ্গালী জাতির স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে তেরখাদা উপজেলা যুবলীগ কর্তৃক উপজেলার ৫টি ইউনিয়নে পৃথক পৃথক শোক সভা ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্টিত হয়। উক্তকর্মসূচী সমুহে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, যুবনেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, কাজী কামাল হোসেন, তেরখাদা উপজেলা যুবলীগ সভাপতি এফ এম মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গী, কাজী আক্তার হোসেন, শেখ খায়ের, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবনেতা মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, এ্যাড. বদরুল আলম তয়ন, শারাফাত হোসেন, শেখ সেলিম, বদরুল আলম বাবর, জাহিদুল ইসলাম, ওবায়দুল্লাহ বাবু, শেখ সেলিম আহমেদ, জাহিদ মোল্যা, ফয়সাল, শামিম হাসান, চঞ্চল রায়, ছাত্রনেতা আমির মোমিন রানা, তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার, মোঃ কবিরুল ইসলাম, শেখ হুসাইন আহমেদ, মাহাবুর রহমান, মিনারুল ইসলাম, আলমগীর ফকির, বনি লস্কর, বায়জিত, উজ্জল, আকিজ উদ্দিন, কামরুল গাতিদার, মিল্টন, জাহিদুর, ছোট মিয়া, মাফিজ, শাহিদুল কাজি, মুরাদ, সুমন, তহিদ মেম্বর, ইমন, হৃদয়, অয়ন, রাজিব প্রমুখ।

রূপসা ও বটিয়াঘাটা উপজেলা শ্রমিক লীগের কর্মসূচি পালন

খবর বিজ্ঞপ্তি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ, রূপসা থানা উদ্যোগে ১৫ আগস্ট রবিবার বেলা ১২টায় পূর্ব রূপসা বাস টার্মিনালে সংগঠনের সভাপতি মোঃ মফিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সিকদার, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সম্পাদকম-লীর সদস্য ও বটিয়াঘাটা উপজেলা সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন হায়দার আলী খান। এ সময়ে রূপসা উপজেলা শ্রমিক লীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অপরদিকে আসর বাদ বটিয়াঘাটা উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদারের সঞ্চালনায় অনুরূপ কর্মসূচি পালিত হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সদস্য রাসেল কবীর, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সিকদার, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন অলোক মল্লিক, তহিদ, অহিদ। এছাড়া আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগের অসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতা সৈকতকে দায়িত্ব থেকে অব্যহতি

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার অন্তর্গত ফুলতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান সৈকত-কে ছাত্রদলের ভাবমুর্তি ক্ষুন্ন করার দায়ে খুলনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ছাত্রদলের উক্ত পদ থেকে সাময়িক অব্যহতি প্রদান করা হলো।

মহেশপুর সীমান্তে বিজিবি’র হাতে তিন নারী আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

অবৈধ ভাবে চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে কাজের জন্য যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে বিজিবি’র সদস্যরা সাবিনা বেগম (৩২),পপি আক্তার (৩৭) ও খাদিজা বেগমকে (১৮) আটক করেছে। গতকাল সোমবার সকাল ৫ টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, সোমবার সকাল ৫ টার দিকে সীমান্ত বর্তী লেবুতলা গ্রামের রাস্তা থেকে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার রামপুর চতিলা গ্রামের মোফাসেল হোসেনের স্ত্রী সাবিনা বেগম,একই উপজেলার আভুঙ্গী চরপাড়া গ্রামের আক্তার হোসেনের স্ত্রী পপি আক্তার ও গাউছিয়া হলদি গ্রামের মেহেদী হাসানের স্ত্রী খাদিজা বেগমকে আটক করে। এ ঘটনায় সোমবার দুপুরে মহেশপুর থানায় মামলা হয়েছে।

আইম্মা পরিষদ সদর থানার দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

১৬ আগষ্ট সোমবার সকালে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা সদর থানা শাখার উদ্যোগে, আইম্মা পরিষদ সদর থানা শাখার সাবেক বায়তুল মাল সম্পাদক মরহুম সামছুর রহমান বাবুল এর রুহের মাগফিরাত কামনায় খুলনা মারকাযুল উলূম মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী আলী আহমাদ, মাওলানা আব্দুল কাদের, মুফতী আজিজুল হক, মাওলানা আলী আকবার, মাওলানা আবু বকর, হাফেজ মাওলানা আবুল হোসাইন, মুফতী আব্দুল্লাহ, মাওলানা হাবিবুল্লাহ, মুফতী শেখ আমীরুল ইসলাম, হাফেজ মাওলানা জাফর আহমাদ, কারী দ্বীন ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।

ফকিরহাটে ইরি-বোরো আবাদে বাম্পার ফসল: কৃষককের মুখে খুশির হাঁসি

পি কে অলোক,ফকিরহাট

বাগেরহাটের ফকিরহাটে বেশ কয়েকটি বিলে চলতি ইরি-বোরা আবাদে বাম্পার ফসল ফলতে শুরু করেছে। আবহাওয়া অনুকুলে থাকলে কৃষকের ধান ঘরে তুলতে কোন আসুবিধা হবে না। কৃষি অফিসের অক্লান্ত পরিশ্রম ও পরামর্শ এবং কৃষকদের মাঝে বীজ সার সহ নানা উপকরণ বিতরন করার কারনে বাম্ফার ফসল হয়েছে। জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য উপজেলা কৃষি অফিস হাটে মাঠে ঘাটে এসে তাদের হাতে কলমে স্থানীয় কৃষকদের নানা প্রকার পরামর্শ দেওয়া সহ বীজ সার ও বিভিন্ন প্রকার উপকরণ সামগ্রী বিতরন করে আসছেন। যার ফলে স্থানীয় কৃষকরা উদ্ভুদ্ধ হয়ে যার যে টুকু জায়গা আছে সেই জায়গা টুকু ফেলে না রেখে তারা ফসল ফলাবার জন্য নিজেদের নিয়োজিত করেছেন। এ অবস্থায় উপজেলার ৮টি ইউনিয়নের হাজার হাজার কৃষক আজ বেশ স্বাবলম্বি হয়েছেন। আর স্বাবলম্বি হয়েছেন বলেই আজ তারা করোনা পরিস্থিতি সহজেই মোকাবেলা করতে পেরেছেন।

সরেজমিনে অনুসন্ধ্যান করে দেখা গেছে, মানসা-বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া বিল,নান্দোর বিল, গোয়ালের বিল, বড়বাড়িয়া বিল সহ বেশ কয়েকটি বিলে চলতি ইরি-বোরো ধানের আবাদ করেছে। চারপার্শ্বে শুধু সবুজ আর সবুজে মন প্রাণ ভরে যায়। নান্দোর বিলের কৃষক আলীউল মোড়ল, অলিউর মোড়ল, বলাই চন্দ্র শীল, শিবপদ শিল, আব্দুর রাজ্জাক, শফিকুল মোড়ল, মহসিন শেখ ও নাজিম উদ্দিন শেখ সহ বিভিন্ন কৃষকরা জানান, তাদের বিলে আগে একবার এর বেশি ধান ফলানো সম্ভব হতোনা। কারণ বর্ষা মৌসুম আসলে বৃষ্টির পানি কারনে বিলে পানি ভরে যেতো। যার কারনে তারা প্রায় ১যুগেরও বেশি সময় ঐ বিলে ধান রোপন করতে পারতোনা। আর না পারায় করনে তারা দুর্বিসহ জীবন যাপন করতো। সেই দুঃখ র্দুদশা দেখে মানসা-বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান ও আ,লীগ নেতা মোঃ রেজাউল করিম ফকির দ্রুত পদক্ষেপ গ্রহন করেন। তিনি নান্দোর বিলের পানি যাহাতে সহজেই নদীতে নামতে পারে সে জন্য তিনি বৃহৎ আকারের ১টি ড্রেন নির্মাণ করেন। আর এই ড্রেন নির্মান করার পর হতে এ অঞ্চলের শতশত কৃষক দ্বিতীয় ব্লক করতে পারছেন। কৃষকরা বলেছেন ড্রেন নির্মান করার পর হতে তারা বছরে দুইবার ধান রোপন করছেন। তাতে করে তাদের গোলাই এখন ধান তুলতে পারছেন। তারা বাকি অন্যান্য বিল গুলি হতে যাহাতে সহজেই পানি নিষ্কাশন করা যায় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে উপ-সহকারী কৃষি অফিসার দেব দাশ বালা ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সাথে আলাপ করা হলে তাঁরা বলেন,আমরা করোনা কালিন সময়ে যাহাতে কোন কৃষক কর্মহীন হয়ে না পড়েন সে জন্য কৃষকদেরকে হাতে কলমে নানা প্রকার প্রশিক্ষন দেওয়া সহ তাদেরকে বীজ সার কীটনাশন প্রদান করে আসছি। যার ফলে কৃষকরা তাতে আরো উদ্ভুদ্ধ হয়ে তাদের নিজনিজ জমি ফেলে না রেখে তাতে ধান সহ অন্যান্য ফসল ফলাচ্ছেন।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন সাত হাজার আটশত ২২ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় সোমবার (১৬ আগস্ট) সাত হাজার আটশত ২২ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার একশত ৮৫ এবং মহিলা তিন হাজার ছয়শত ৩৭ জন।

যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার আটশত ৬৪ জন এবং নয়টি উপজেলায় মোট চার হাজার আটশত চার জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে নয়শত ৩৭ জন, বটিয়াঘাটায় পাঁচশত ৭৪ জন, দিঘলিয়ায় তিনশত ১৮ জন, ডুমুরিয়ায় এক হাজার একশত ৬০ জন, ফুলতলায় পাঁচশত ২০ জন, কয়রায় দুইশত ৬৩ জন, পাইকগাছায় ছয়শত ৬২ জন, রূপসায় তিনশত ১০ জন ও তেরখাদায় দুইশত ১৪ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। সোমবার নগরীর চারটি হাসপাতালে এক হাজার চারশত ৯৭ জন এবং খুলনা জেলার নয়টি উপজেলায় এক হাজার নয়শত ২৪ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

মনে প্রাণে জাতির জনকের চেতনা লালন করলেদেশ আরও এগিয়ে যাবে: এড. মিলন

মোড়েলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য, স্বাস্থ ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, ‘স্বাধীনতার সুযোগ-সুবিধা সকলে ভোগ করছে কিন্তু ইতিহাস অনেকে ভুলে গেছে। জাতির জনকের মতাদর্শ ও চেতনা লালন করলে কেউ অনিয়মে নিমজ্জিত হতে পারেনা। দেশ আরও এগিয়ে যাবে’।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বেলা ১২টায় তুলাতলা মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও ফাহিমা ছাবুল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ ও আকন হাবিবুর রহমান। এর আগে পোলেরহাট হতে বেগপাড়া পর্যন্ত ইটসোলিং রাস্তার কাজের উদ্বোধন করেন এমপি মিলন।

  অপরদিকে, মোড়েলগঞ্জে বহরবুনিয়ায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন,  শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে প্রতিটি কর্মীকে ভূমিকা রাখতে হবে।

সোমবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ স্মরণসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোশারেফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তাব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান রিপন হোসেন তালুকদার, সহ-সভাপতি রুহুল আমীন চান মিয়া, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার, উপজেলা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক  মো. মারুফ উর রহমান জোমাদ্দার, ছাত্রলীগ নেতা রিয়াদুল ইসলাম শেখ, মাহফিজুর রহমান রাব্বি, এইএম নকিবুল ইসলাম, রিয়াজুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। পরবর্তীতে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

ইসলামী আন্দোলন খুলনা জেলার যৌথসভা সভা

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার যৌথসভা সোমবার (১৬ আগস্ট)  বিকালে  নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিব এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হাসান ওবায়দুল করিম, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মাহবুবুল আলম ,মুফতি আশরাফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির,  মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মোহাম্মদ নাজমুল হাসান, জিএম নওশের আলী,জেলা শ্রমিক আন্দোলনের সেক্রেটারি মুফতি হেলাল উদ্দিন শিকারি, জেলা যুব আন্দোলনের সভাপতি  মোঃ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, জেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক এনামুল হাসান সাঈদসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আশ্রয়ণ প্রকল্পসহ আ’লীগের সহযোগী সংগঠনের মাঝে এমপি বাবু’র গাছের চারা বিতরণ

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি সোমবার (১৬ আগস্ট) সকালে পৌর সদরস্থ বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে নির্বাচনী এলাকার মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্প ও কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, তাঁতী লীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মাঝে ফলজ-বনজ ও ঔষধী সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ও প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজান কবির, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, যুবলীগ নেতা শেখ জিয়াদুল ইসলাম জিয়া, এমএম আজিজুল হাকিম, ফরহাদুজ্জামান তুষার, নাজমা কামাল, আকরামুল ইসলাম, কেডি বাবু, দেবব্রত রায় দেবু, শফিকুল ইসলাম মোড়ল, কৃষকলীগ নেতা আব্দুল করিম, শ্রমিক লীগ নেতা আনারুল ইসলাম, মিনারুল ইসলাম সানা, প্রভাষক জাহাঙ্গীর আলম, বাশারুল ইসলাম বাচ্চু, সুজন বৈরাগী, জেলা ছাত্রলীগ নেতা পার্থপ্রতীম চক্রবর্তী, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, মাহবুবুর রহমান নয়ন, অহিদুজ্জামান ও মাজহারুল ইসলাম মিথুন।

কেশবপুরে যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খালে

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি:

কেশবপুরে সোমবার (১৬ আগস্ট) ভোর বেলা ঢাকা গাবতলী থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী কিংফিশার পরিবহন নামে একটি বাস ২২ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আলতাপোল গ্রামের তালতলা মশিয়ারের দোকানে সংলগ্ন রাস্তার অপরপাশে পানি ভর্তি খালে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তালতলা মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় মুসল্লিরা বাসটিকে উল্টে যেতে দেখেন। এসময় কিছু মুসল্লিরা ঘটনাস্থলে ছুটে যান আর একজন মসজিদে মাইকের মাধ্যমে এলাকাবাসীকে এগিয়ে আসতে বলেন দূর্ঘটনা কবলিত স্থান থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য। এ সময় রমজান, ইসমাইল, আসাদ, লিটন ও মেহেরাজসহ ১০ থেকে ১২ জন স্থানীয় যুবকেরা খালে পড়ে যাওয়া বাসটি থেকে অর্ধেকের বেশি যাত্রীদের উদ্ধার করে।

এছাড়া এলাকাবাসীরা ফায়ার সার্ভিস, স্থানীয় পুলিশ ও প্রশাসনকে সংবাদ দিলে, ফায়ার সার্ভিসের যশোরের টিম, মনিরামপুরের টিম ও খুলনার ডুবুরী টিমসহ মোট ফায়ার সার্ভিসের ৩টি টিম উদ্ধার তৎপরতা চালিয়ে বাসের মধ্যে থেকে বাকিদের উদ্ধার করাসহ মালামাল উদ্ধার করেন। স্থানীয় পুলিশ ও প্রশাসন ঘটনাস্থল পর্যবেক্ষণ করাসহ বাসটিকে খাল থেকে উঠানোর ব্যবস্থা করেন। এ দুর্ঘটনায় ৪ জন মহিলা, ২ জন পুরুষ ও যশোর বাস মালিক সমিতির ৫ জন শ্রমিক আহত হয়েছে। ফায়ার সার্ভিসের এম্বুলেন্সে করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ২ জন মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বাকি ২ জন মহিলাকে স্থানীয় পল্লী চিকিৎসকদের দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যশোর বাস মালিক সমিতির ৫ জন তারা আহত অবস্থায় তাদের নিজ নিজ বাড়িতে চলে যান। এদিকে বাসের ভিতর থেকে উদ্ধার হওয়া  কয়েকজন যাত্রীরা জানান বাস চালক ও সুপারভাইজার একটি ট্যাবে ভিডিও দেখছিলেন। এ অবস্থায় তারা তাদেরকে সতর্ক করেন এবং অনুরোধ করেন সতর্কতার সহিত গাড়ি চালাতে। কিন্তু যাত্রীদের কথার কোন তোয়াক্কা না করে তারা গাড়ি চালাতে থাকেন। এমতাবস্থায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খালে গড়িয়ে পড়ে। তাঁরা ধারনা করছেন বাসের নিচে হয়তো কেউ চাপা পড়তে পারে। তবে বাসটিকে পানি থেকে উপরে উঠানোর পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সিটি মেয়র শীঘ্রই খুলনায় ফিরবেন

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক চিকিৎসা গ্রহণ শেষে শীঘ্রই ঢাকা থেকে খুলনায় ফিরবেন। খুলনা পৌছে তিনি দৈনন্দিন কাজকর্মে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, প্রস্টেট গ্লান্ডে অপারেশনের জন্য তিনি গত ১৯ জুন ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গমন করেন। অসুস্থকালীন সময়ে রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সিটি মেয়র নগরবাসীর সার্বিক সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন এবং কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের তিনদিনব্যাপী কর্মসূচির সমাপ্ত

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-’২১ উপলক্ষে খুলনা প্রেসক্লাব আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচির সোমবার ছিল শেষ দিন। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ১৪ আগস্ট শনিবার থেকে সোমবার পর্যন্ত বঙ্গবন্ধু’র জীবন, কর্ম ও শোকাবহ পনেরই আগস্টের ওপর খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত প্রাক্তন ছাত্রী চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনি’র ‘একক চিত্র প্রদর্শনী’ আয়োজন করা হয়। সোমবার দুপুরে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্র প্রদর্শনী সমাপনী ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন(বিজেএ) এর সভাপতি শেখ সৈয়দ আলী। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নৃশংস হত্যাকা-ের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ শহিদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান ও এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি সুনীল কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনি ও তার নানা বীরমুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী তাদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, ইউজার সদস্য বাবুল আকতার, এস এম বাহাউদ্দিন, মোঃ হেলাল মোল্লা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।

পাইকগাছায় বাসশ্রমিক ও সাধারণ জনগণের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় বাসশ্রমিক ও সাধারণ জনগণের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পাইকগাছা জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এসব বিতরণ করা হয়। খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য দ্রব্য প্রদান করেন। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, প্রভাষক আবু সাঈদ, বিষ্ণুপদ মন্ডল, গোপাল সরদার, পৌর যুবলীগের সাবেক নেতা হাবিবুর রহমান, যুবলীগনেতা বিশ্বজিত মন্ডল, পিটার চন্দ্র মন্ডল, শ্রমিকনেতা মিথুন মধু, আবুল কালাম আজাদ, ইব্রাহিম আলী সবুজ, ইদ্রিস আলী, সুব্রত তরফদার, আবু মুসা, মৃণাল, মোস্তফা, সুকুমার রায়, জামির হোসেন, বিদ্যুৎ মল্লিক, ইমন গাজী সহ অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ।

পাইকগাছার বিজ্ঞানী স্যার পিসি রায় ক্লাবের জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার রাড়ুলীতে বিজ্ঞানী স্যার পিসি রায় ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার পিসি রায় বাস ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি হাকিম গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাষ্টার অনুপ কুমার দাস, প্রাণকৃষ্ণ দাস ও শিমুল গাজী প্রমুখ।

বিএফএফইএ’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান  

খবর বিজ্ঞপ্তি

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর, খুলনা’র উপ-পরিচালক মোহাঃ মজিনুর রহমান এর সরকারী চাকুরির মেয়াদ শেষ হওয়ার কারনে বিদায় উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিএফএফইএ) এর পক্ষ হতে শ্রিম্প টাওয়ারে সোমবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এস. হুমায়ুন কবির, ভাইস-প্রেসিডেন্ট, বিএফএফইএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায়ী অনুষ্ঠানে অত্র এ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্য বক্তব্য উপস্থাপন করেন। সকলের বক্তব্যে ইহা ষ্পষ্ট হয়ে উঠে যে,  মোহাঃ মজিনুর রহমান, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ,খুলনা এর  উপ-পরিচালক হিসেবে তিনি যতদিন দায়িত্ব পালন করেছেন সব সময়ই আমাদের চিংড়ি ও মৎস্য সেক্টরের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন, ভাল ব্যবহার করেছেন, আবেদন অনুযায়ী কাজ করে দিয়েছেন। এ ছাড়াও প্রায় সবাই বলেছেন যে, সাম্প্রতিক সময়ে বিশেষ করে ভেনামী চিংড়ি চাষ সম্প্রসারনে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট তাঁর জবঢ়ড়ৎঃ পেশ ও সুপারিশের কথা ভেনামী চিংড়ি চাষ বাংলাদেশে প্রবর্তনে চিরস্মরনীয় হয়ে থাকবে।  অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত মোহাঃ মজিনুর রহমান ও তাঁর স্ত্রী-কে প্রথমে ফুল দিয়ে বরন ও পরে উভয়কে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের  সাবেক ভাইস-প্রেসিডেন্ট সেখ মোঃ আব্দুল বাকী; পরিচালকবৃন্দ হাজী মো: রেজাউল হক, খন্দকার আইনুল ইসলাম, শ্যামল দাশ, এম.এ.হাসান পান্না ও মো: আরজান আলী প্রমূখ । এ ছাড়া বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, উপর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা সোমবার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন জানান, ২০২১-২২ অর্থ বছরে জেলার সকল ইউনিয়নে ২৬টি ওয়াটার পয়েন্ট ও প্রতি উপজেলায় ১৮টি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হবে। এছাড়া কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলার জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প অনুমোদন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান বলেন, বিগত জুন মাসের বৃষ্টিতে জেলার নয়শত ৩১ হেক্টর জমির বীজতলা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকের আর্থিক ক্ষতির পরিমাণ নয় কোটি টাকার বেশি। এসময় তিনি বেঁড়িবাধের স্লুইসগেট পরিচালনায় কৃষি দপ্তরকে সংযুক্ত করার অনুরোধ জানান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন বলেন, খুলনার কয়রা ও দিঘলিয়া উপজেলায় সমাজসেবা দপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন কর্মসূচিতে ভাতা পাওয়ার উপযুক্ত শতভাগ মানুষ ভাতার আওতায় এসেছে। চলমান অর্থ বছরের মধ্যে খুলনার অবশিষ্ট উপজেলাসমূহে এটি বাস্তবায়ন করা হবে। ভাতা পাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিদের অনলাইনে আবেদন করতে হবে।

জেলা প্রশাসক খুলনার কয়রা উপজেলার দুইটি স্থানে ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতের কাজ তদারকির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। জেলার সকল দপ্তরের কার্যক্রম গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনার জন্য দপ্তর প্রধানদের অনুরোধ জানান। তিনি বলেন, খুলনায় করোনা সংক্রমণের হার আগের তুলনায় কমেছে। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি পালনের জন্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চলমান রাখতে হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।

মোংলায় কুরআন শরীফ শপথ করে সুন্দরবনের ৯ হরিণ শিকারীর আত্মসমর্পণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

পবিত্র কুরআন শরীফ শপথ ও ষ্ট্যাম্পে লিখিত দিয়ে সুন্দরবনের ৯ হরিণ শিকারী আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার কাছে এসে তারা আতœসমর্পণ করেন। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ এনামুল হক জানান, আত্মসমর্পণকারী হরিণ শিকারীরা হলেন সাজ্জাক ব্যাপারি (২৫), এমদাদুল সরদার (২৮), মহিদুল শেখ (৩০),  রেজাউল শেখ (৩৫), জাহাঙ্গীর মোল্যা (৩০),  বাচ্চু মৌছাল্লি (৩৫), আতাউর খাঁন (৩৫), রুবেল শেখ (২৮) ও ফরিদ জোমাদ্দার (৩৮)। তাদের বাড়ী উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নে।

বন কর্মকর্তা মোঃ এনামুল হক বলেন, আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করেন হরিণ শিকারের পাশাপাশি কীটনাশক/বিষ দিয়ে মাছও শিকার করতেন। স্বেচ্ছায় তারা সোমবার চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে এসে ৩শ টাকার ষ্ট্যাম্পে লিখিত দিয়ে ও পবিত্র কুরআন শরীফ শপথ করে এসব বন অপরাধে আর জড়িত হবেন না বলে অঙ্গিকার করেন। এর তিন মাস আগে আরও ১৮ হরিণ শিকারী আত্মসমর্পণ করেন বলেও জানান এনামুল হক।

হরিণ শিকারীরা আত্মসমর্পণের সময় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা সংগঠন সিএমসির বর্তমান আহবায়ক ও সাবেক চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল, ইউপি সদস্য অলিয়ার রহমান সরদার ও বনকর্মী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক ১৫ আগস্ট উপলক্ষে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন এবং নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এর উদ্যেগে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের অর্ধশত পঙ্গু, দুঃস্থ’ ও অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের দেবহাটা অফিস প্রাঙ্গানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, সমাজের পঙ্গু, দুঃস্থ’  ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের  বোঝা না বরং এই জাতীয় উদোগ্য তাঁদেরকেক স্বাবলম্বী করবে। এছাড়া লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা ব্যাপী বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। তিনি বলেন, মানবতার কল্যাণে সাতক্ষীরা অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করে যেতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত। অনুষ্ঠানটিতে সাতক্ষীরা জেলা ও উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন  নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের আহবায়ক ছিলেন মোঃ রবিউল ইসলাম, চেয়ারম্যান বায়ো  মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান স.ম গোলাম মোস্তাফা। উল্লেখ্য, লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন এর উদ্যোগে সাতক্ষীর জেলায় পর্যায়ক্রমে ১ হাজার পঙ্গু, দুঃস্থ’  ও অসহায় প্রতিবন্ধী মাঝে এ হুইল চেয়ার বিতরণ হবে। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় করোনা কালিন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের করোনা আক্রান্ত ব্যক্তিদের ফ্রি ঔষধ সরবরাহসহ এই মানবিক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

খুলনা জেলা কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা কৃষক লীগের উদ্যোগে গত রবিবার সকাল সাড়ে ৭টায়, খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির জনকের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ভার্চুয়ালি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক, সহ-সভাপতি এড. মোঃ আনোয়ার হোসেন, এড. মনজিলুর রহমান লিটিল, যুগ্ম-সম্পাদক এসএম জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, কৃষক লীগ নেতা খান মোশারেফ হোসেন কুটি, মোল¬া আনিছুর রহমান মাসুম, মেহেদী বিল¬াল, গাজী আব্দুর রাজ্জাক সোহেল, শেখ মোঃ শাহারুজ্জামান শাহারিয়ার, জাহাঙ্গীর মোল¬া, জামাল ব্যাপারী, খুরশিদা খানম, রেজাউল করিম, মামুন ব্যাপারী, সঞ্চিত রায়, হারুন মাতুব্বার, কার্তিক শীল, গোবিন্দ শীল, অসীম পাল, বাবুল দত্ত, অসিত বিশ্বাস, রানা ইয়াসমিন, আলী মোলা প্রমুখ।

খালিশপুরে মৎস্যজীবি লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

শোকাবহ আগস্ট উপলক্ষে আওয়ামী মৎস্যজীবি লীগ খালিশপুর থানা শাখার উদ্যোগে (১৬ আগস্ট) সোমবার দুপুরে খালিশপুর ১২নং ওয়ার্ডস্থ নূরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

খালিশপুর থানা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক কামাল হোসেন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ। খালিশপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, থানা আ’লীগের সহ সভাপতি তাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ সাত্তার লিটন, খুলনা মহানগর আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আব্দুল জব্বার, কেসিসি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, আ’লীগ নেতা মনিরুল আলম মঞ্জু, আজিজুল হক স্বপন, মোল¬া মুরাদ হোসেন রিপন, যুবলীগ নেতা শেখ আহম্মেদ, নবী হোসেন রানা, মৎস্যজীবি লীগ নেতা হুমায়ূন কবীর বাদল, আবুল বাশার, রানা তালুকদার, আকবর আলী, বিজয় কুমার দাস, শাহবুদ্দিন, মুনসুর আলম, খুরশিদ আলম, জয়নুল আবেদীন, কালাম, রানা প্রমূখ। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল সদস্যর জন্য মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওঃ মুফতি এবাদুর রহমান।

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ’র সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ যাত্রা মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ যাত্রা মালিক সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেনের রোগ মুক্তি এবং সুস্থতা কামনার্থে সোমবার সন্ধ্যায় খুলনা মহা নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা কমিটি এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এম এ মজিদ, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক স্বপন কুমার পান্ডে। খুলনা জেলা কমিটির সভাপতি স. ম গোলাম মোস্তফা। কার্য্যকর সভাপতি এ্যাড; লিয়াকত আলী খান, মহানগরী কার্যকরী সভাপতি এ্যাড: মেহেদী এনছার, জেলা কমিটি সহ-সভাপতি ও কেন্দ্রিয় সহ-সম্পাদক প্রদীপ কীর্তনীয়া, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ জলিল হোসেন বাবু, জেলা সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ, প্রচার সম্পাদক বেল্লাল  হোসেন, যাত্রা প্রযোজক মোঃ সোহাগ, যাত্রা সংগঠক ও শিল্পী অমল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অবশেষে ভারত ভ্রমণে শর্ত প্রত্যাহার

 বেনাপোল প্রতিনিধি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ভারতে ভ্রমণের শর্ত অবশেষে প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত একটি আদেশ গত ১৩ আগস্ট বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছেছে। এখন থেকে করোনা টিকার ডাবল ডোজ গ্রহণকারী পাসপোর্টধারীদের ভারত থেকে ফেরার পর আর ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিইনে থাকতে হবে না। বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনাকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে বাংলাদেশি যাত্রী ভারতে চিকিৎসার অনুমতি পেত। তবে সম্প্রতি ভারতীয় দূতাবাস বাংলাদেশি যাত্রীদের জন্য ভারতীয় ভিসা অফিস খুলে দিয়েছে। ভারত ভ্রমণের ওপর আরোপিত শর্ত প্রত্যাহার করা হয়েছে।ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যয়ণপত্র  প্রদানের শর্ত তুলে নেওয়ায় বেনাপোল দিয়ে ভারতগামী যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে শর্তানুযায়ী ভারত ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যেক যাত্রীকে কোভিড-১৯ নেগেটিভ সনদ অবশ্যই ইমিগ্রেশন কতৃর্পক্ষের নিকট প্রদান করতে হবে। ভারত থেকে দেশে ফেরার সময় দূতাবাস থেকে ছাড়পত্র আনতে হবে। শর্তানুযায়ী ভারতফেরত যাত্রীদের মধ্যে যাদের দুটি টিকা নেওয়া আছে, তাদের দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে যারা একটি টিকা গ্রহণ করেছেন, তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

নাটোরে একসঙ্গে তিন সন্তান প্রসব

নাটোর প্রতিনিধি

নাটোর আধুনিক সদর হাসপাতালে সোমবার একসঙ্গে দুটি মেয়ে ও একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন লিপি বেগম নামে এক নারী। তিনি সদর উপজেলার একডালা গ্রামের মাসুদ রানার স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার ভোরে লিপি বেগম হাসপাতালে ভর্তি হন। নরমাল ডেলিভারির মাধ্যমে সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম সন্তান, ১০টা ৩৬ মিনিটে দ্বিতীয় এবং ১০টা ৪২ মিনিটে তৃতীয় সন্তান জন্ম দেন। হাসপাতালের আরএমও ডা. আমিনুল ইসলাম সোহেল জানান, দুটি শিশুর ওজন দুই কেজি এবং একটির ওজন দেড় কেজি। মূলত জন্মের সময় স্বাভাবিক শিশুর ওজন আড়াই কেজির মতো হয়। তবে তিন নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন।

মণিরামপুরে বাসচাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) যশোর-সাতক্ষীরা মহাসড়কের সুন্দলপুর দিপ্র ব্রিকস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার লাউড়ি গ্রামের সিরাজুল গাজীর ছেলে সাহাবুদ্দিন গাজী (৪০) ও মঈনুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল যোগে দুই ভাই মণিরামপুর বাজারে যাচ্ছিলেন। পথে সুন্দলপুর এলাকার দিপ্র ব্রিকসের কাছে পৌঁছালে সাতক্ষীরাগামী মামুন পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুই ভাই রাস্তায় পড়ে গেলে বাসের পিছনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই বড় ভাই সাহাবুদ্দিনের মৃত্যু হয়। আহত মঈনকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে বিকেলে ফরিদপুরের মধুখালীতে এলাকায় তারও মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, দুই ভাইয়ের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিটি কলেজ ছাত্রলীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

খবর বিজ্ঞপ্তি

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জনপ্রিয় ভিপি,২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম টিটো,সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ছাত্রনেতা অমিতাভ ঘোষ,মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রণবীর বাড়ই সজল,প্রনব চক্রবর্তী,বায়েজিদ সিনা,হাফিজুর রহমান,তাসফিকুল ভোর এবং সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের

 জিএম ইয়াহিয়া বাপ্পি,মোঃ সজল হোসেন তালুকদার,মোঃ মাহাবুব হাসান ইমন,মারুফ হাওলাদার রাজু,রিতু আক্তার,রুশান,সাব্বির,আব্দুল্লাহ আল মামুন,নাফিস,ওয়ালিদ,জাহিদ,সাব্বির হোসেন,ইমন হোসেন,সাব্বির, মঈন,সিহাব তালুকদার,মেহেদি,মোঃ ফয়সাল,ইমন,রিয়াজ,তাওহিদ সহ উক্ত কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাগেরহাটে অপহরনের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ঢাকা হতে আঞ্জুমান (১৫) নামে এক মেয়ে অপহরনের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ আগষ্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন কচুয়া উপজেলার লুৎফর রহমানের মেয়ে মোসাঃ তপু আহম্মেদ পলি। এ সময় তার ভাই মিথুন সরদার, পাশ^বর্তি সজিব সরদার ও আব্দুল্লাহ পাইক উপস্থিত ছিলেন।

মোসাঃ তপু আহম্মেদ পলি বলেন, আমি পরিবারর নিয়ে ঢাকায় বসবাস করি। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর পরিবার নিয়ে ঢাকা থেকে আমার পিতার বাড়িতে বেড়াতে আসলে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের টুকটুকি বেগম বলে তার স্বামীর পরিচয় গোপন রেখে পরিবারের অস্বচ্ছলতার কথা বলে তার মেয়ে আঞ্জুমান আরাকে আমাদের ঢাকার বাসায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। সে আমাকে জানায় ওর পিতা নেই আমি আঞ্জুমানকে আপনার হাতে তুলে দিলাম তাকে আমি কে বড় করে বিয়ে দিয়ে দিন। আর আপনি আমার ছোট মেয়ের জন্য মাসে কিছু খরচ দিবেন। আমি তাদের কথায় রাজি হয়ে মানবিক বিষয় বিবেচনা করে আঞ্জুমানকে আমাদের সাথে ঢাকায় নিয়ে যাই। তাকে স্থানী একটি মাদ্রাসায় ভর্তি করে দেই।  আমি বছরে এক বার পিতার বাড়িতে বেড়াতে আসলে আঞ্জুমান আরাকেও আমাদের সাথে নিয়ে আসতাম। তাকে কখনও কষ্ট দেয়নি ও কেউ তাকে বাড়ির কাজের মেয়ে ভাবেনি।

গত ২১ জুলাই ২০২১ ঈদের দিনে সকালে সাড়ে ১০টার দিকে আঞ্জুমান আমাকে বলে নিচে কাকা ডেকেছে মাংশ আনতে এই বলে লিফট ব্যবহার না করে সিড়ি দিয়ে বাসা থেকে বের হয়। আমি নিচে গিয়ে আমার স্বামীকে জিজ্ঞাসা করি আপনি আঞ্জুমান আরাকে ডেকেছেন সে বল্ল আমি ডাকি নাই। পরে সি.সি ফুটেজে দেখা যায় সে একটি রিক্সায় উঠে বাসস্টান্ডের দিকে যাচ্ছে। বাসস্টান্ডে একটি ছেলে তার জন্য অপেক্ষা করছে। তারা বাসস্টান্ড থেকে সিএনজি ভাড়া নিয়েছে। সিসিটিভির সকল ফুটেজ আমাদের সংরক্ষনে রয়েছে। এ বিষয়ে আমি ঈদের দিনে দুপুর ১২ আমি তাৎক্ষনিক মীরপুর থানায় একটি সাধারন ডায়েরী করি। যাহার নং-১৩০০,তারিখ-২১.০৭.২০২১. পরে প্রশাসনকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে আঞ্জুমান আরাকে খোজাখুজি করেও কোন সন্ধান মেলাতে পারি নাই।

১১ আগষ্ট আমাদের কিছু না জানিয়ে হঠাৎ আঞ্জুমান আরার পিতা আনসার আলী খান আমাদের পরিবারকে সামাজিক ভাবে হেয় করার জন্য সম্পূর্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছে আমি মনে করি আমার পিতা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হওয়ায় এলাকার এক শ্রেনীর স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আঞ্জুমানের পিতা ও মাতাকে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। তিনি এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আঞ্জুমান আরাকে খুজে পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

সনাতন ধর্মাবলম্ভীদের মনসা দেবীর পূজা আজ

খবর বিজ্ঞপ্তি

সনাতন ধর্মাবলম্ভীদের মনসা দেবীর পূজা আজ মঙ্গলবার। বিভিন্ন মন্দির ও পারিবারিক ভাবে দিন ব্যাপী এই পূজা অনুষ্ঠিত হবে। অনেকে আবার আগামীকাল বুধবার এই পূজা পালন করবেন।

খুলনা বাজার পুরাতন কালিমাতা মন্দির, খুলনা সদর থানার পাশে ব্যাংক গলির মধ্যে ননী দাশ ও ইরা রানী দাশের উদ্যোগে এবং বাইতিপাড়া মনসা বাড়ি এই পূজার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হবে মনসা দেবীর পূজা। ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা ও উজ্জল ব্যানার্জী সকল বক্তদের স্বাস্থ্য বিধি অনুসরণ করাার আহবান জানান।

রূপসা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এ্যাসিল্যান্ড মাসুম বিল্লাহকে বিদায় সংবর্ধনা

 রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার সহকারী কমিশনার ভূমি খান মাসুম বিল্লাহ পদউন্নতী পেয়ে বদলী হওযায় রূপসা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গতকাল বিকালে তার কার্যালয়ে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। তিনি এবছরের ২৪ মার্চ থেকে ১৬ আগষ্ট পর্যন্ত উপজেলায় সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। খান মাসুম বিল্লাহ খুলনার ভূমি অধিগ্রহন কর্মকর্তা হিসেবে যোগদান করবেন বলে তিনি জানান। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, সিনিয়র সহ-সভাপতি জি এম আসাদুজ্জামান, সহ-সভাপতি এম মুরশিদ আলী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আ. মজিদ শেখ, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, সিনিয়র সদস্য এইচ এম রোকন, সদস্য  নূর ইসলাম, এ্যাড. আরিফুর রহমান, আনিসুর রহমান, ফিরোজ শেখ, মিলন সাহা, কুরবান শেখ প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক বিএম শহিদুল ইসলাম।

রূপসায় বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

রূপসা প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলাইপুর ডিগ্রী কলেজের উদ্যোগে আলোচনা সভা গত ১৫ আগষ্ট সকাল ১০ টায় আলাইপুর ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয়ের এসএসসির সভাপতি এস এম হাবীব, অধ্যক্ষ আলম মামুন সরকারের সভাপতিত্বে  ও প্রভাষক বিশ^জিত শীলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজের প্রতিষ্ঠাতা নুর মোহাম্মাদ শিকদার, এসএমসি সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম, উপাধ্যাক্ষ এস এম আবু সাইদ খান। এছাড়া গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা প্রধান শিক্ষক অমল কুমার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বক্তৃতা করেন শিক্ষক রুপক কুমার মৃধা, অর্জুন চন্দ্র মন্ডল, পঞ্চানন রায়, বিষ্ণুপদ বালা, সঞ্জয় কুমার মন্ডল, বিউটি খাতুন, আলী আকবর মোল্লা, আরিফুল ইসলাম।  ডোবা নবারুন সংঘের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ক্লাবের সভাপতি চঞ্চল অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা আওয়ামীলীগ নেতা অমিয় অধিকারী, সাধারণ সম্পাদক সুজন দাশ, সাবেক ইউপি সদস্য সুব্রত বাগচী, অরুন মহলী, বরুন দাশ, প্রভাষ বাগচী, লিটন বাগচী, রাজীব মহলী।  তাছাড়া বামনডাঙ্গা ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা বামনডাঙ্গা বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা টুকু মিনা, আওয়ামীলীগ নেতা মজনু মিনা, মতলেব মিনা, বদিরুজ্জামান, আমিনুল মিনা, রসুল মিনা, নবীর হোসেন, আজিজুল মিনা, মেহেদী হাসান সুরত, মিল্লাত কাজী, মোস্তফা শেখ, গোলাম মোস্তফা, রেজাউল, ছিদ্দিক শেখ, হাসমত শেখ, আব্দুল্লাহ তালুকদার, ইলাহী মিনা প্রমুখ। অপরদিকে চাদপুর মাদ্রাসা চত্বরে মোল্লা জাহাঙ্গীর হোসেনের সভাপতি আলোচনা সভায় বক্তৃতা করেন মোল্লা সাখাওয়াত হোসেন, আল ইমরান মজনু, আরিফ নেওয়াজ টিটো, এস এম মোস্তফা আরিফ।

নওয়াপাড়া বন্ধু সংসদ’র পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদরে মাঝে গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

“ছাত্র-ছাত্রীরা রোপন করবে গাছ, সবুজ হবে চারিপাশ” এই শ্লোগানকে সামনে রেখে অভয়নগরের স্বেচ্ছাবেসী সংগঠন নওয়াপাড়া বন্ধু সংসদ’র পক্ষ থেকে গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির-২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সংগঠনের বেঙ্গল রেলগেট অফিস চত্বরে নওয়াপাড়া বন্ধু সংসদ’র সহ-সভাপতি শেখ জাবেদ আলীর সভাপতিত্বি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের হাতে দু’শতাধীক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা তুলেদেন অভয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র-সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় বিশেষ অতিথি হেসাবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আব্দুস সালাম শেখ, নওয়াপাড়া বন্দু সংসদ’র সাধারণ সম্পাদক সৈয়দ মো. রিপানুর ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রুবেল, সাংগাঠনিক সম্পাদক জাহিদ হোসেন লিটন, কোষাধ্যক্ষ সাফিয়া হোসেন, দপ্তর ও প্রচার রুপালী পারভিন রুপা, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য ডি আর আনিচ, জাকির হোসেন হৃদয়, আশরাফুল ইসলাম, নওয়াপাড়া বন্ধু সংসদ’র সদস্য আলমগীর হোসেন, জাহিদ হোসেন মিঠু, মেহেদী হাচান, ওয়াদুদ হোসেন, মাগর মোল্ল্যা, তুষার, আব্দুল্লা, মিরাজ হোসেন। এসময় আরোও উপস্থিত ছিলেন, হারুন আল আজিজ, হুমায়ন কবির সহ প্রমুখ। গাছে চারা বিতরণ শেষে প্রধান অতিথি শাহ্ ফরিদ জাহাঙ্গীর সংগঠনের অফিস চত্বরে একটি ফলদ গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুবি শিক্ষক সমিতির ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। আলোচনা করেন প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। উদ্ধৃতি পাঠ করেন প্রফেসর ড. সমীর কুমার সাধু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুবি স্বাশিপ’র বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে  ১৫ আগস্ট ২০২১ খ্রি. রবিবার বিকাল ৪টায় ওয়েবিনারে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন পরিষদের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস। এসময় আরও বক্তব্য রাখেন পরিষদের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক মোঃ শাহিন পারভেজ, প্রভাষক তানিয়া সুলতানা, সাফায়াত হোসেন, কেএম আব্দুল্লাহ আল আমিন রাব্বী।

নড়াইলে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ আবু তাহের, নড়াইলঃ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে ১৫ আগস্ট সকাল সাড়ে এগারটাই শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অফিস রুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুস্টিত হয়েছে। এসময় বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্য ও শহিদদের জন্য দোয়া করা হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেক হায়াত দারাজের জন্য দোয়া করা হয়। উক্ত দোয়া মাহফিলে সহকারী প্রকৌশল মোঃ আশরাফুল হক, উপ-সহকারী প্রকৌশল মোঃ জি এম মেহেদী হাসান, ঠিকাদার নস্কর নওশেদ আহমেদ, শরিফ ইমদাদুল ইসলাম আপ্পি, পলাশ মাহামুদ, মিরাজুল ইসলাম মিরাজ, লিপু, সাগর খান এম এম কামরুল আলম প্রমুখ্য এছাড়া আরও অন্যান্য  ঠিকাদার বৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইলে জেলা আওয়ামী লীগের সদস্য বিপ্লব বিশ্বাস বিলোর আয়জনে জাতীয় শোক দিবস পালিত

নড়াইল জেলা প্রতিনিধিঃ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট রবিবার বিকাল ৫ ঘটিকায় নড়াইল পৌরসভার প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের অফিসের সামনে থেকে একটি শোক র ্যালি বের হয়। এসময় র ্যালিটি শহরের হাসপাতাল গেট, পুরাতন বাস টার্মিনাল হয়ে রুপগঞ্জ প্রেসক্লাব মুচিপোল প্রদক্ষিণ করে প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের অফিসের সামনেই শেষ হয়। এসময় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ বিপ্লব বিশ্বাস বিলো, জেলা আওয়ামী লীগ নেতা ও নড়াইল ভিক্টরিয়া কলেজের সাবেক ভিপি মোঃ ইকবাল, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ মাসুদ সিকদার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোঃ তোফায়েল মাহমুদ তুফান, জেলা যুবলীগ নেতা মোঃ শাহনেওয়াজ তরু, প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের বড় পূত্র মোঃ রিজবি বিশ্বাস, জেলা ছাত্রলীগের যুগ্ন্যসাধারন সম্পদক আকাশ ঘোস রাহুল, সৈয়দ আল-মামুন কলিন্স প্রমুখ্য। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ- সংগঠনের নেতা-কর্মী উপস্তিত ছিলেন।

দাকোপে গাঁজাসহ দুইজন ডিবি পুলিশের হাতে আটক

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দুইজনকে আসামী করে মাদক নিয়ন্ত্রন আইনে থানায় মামলা করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্ত জানান, রবিবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পানখালী বাবু মেম্বরের স্লুইচ গেট সংলগ্ন ওয়াপদা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। এসময়ে তাদের কাছে থাকা ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন পানখালী এলাকার আমজাদ শেখের ছেলে ইমদাদুল শেখ (৪৫) ও বড় খলিসা এলাকার তুষার রায়ের ছেলে সৌরভ রায় (২৫)। এঘটনায় ডিবি পুলিশের এস আই তাপস কুমার দত্ত বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে দাকোপ থানায় মামলা করেছেন যার নম্বর-৯। মামলা করার পর গতকাল সোমবার আসামীদের কোর্ট হাজতে পাঠিয়েছেন বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান।

দাকোপে উপজেলা প্রশাসনের শোক দিবস পালন

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্ম সূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির ছিলো সূর্যাদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শিশুদের অংশ গ্রহনে রচনা প্রতিযোগীতা, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী, উপজেলা আ’লীগ সভাপতি শেখ আবুল হোসেন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ মোজাম্মেল হক নিজামী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ সোহেল হোসেন, সাব রেজিষ্টার দেবদ্যুতি রায়, বীর মুক্তিযোদ্ধা মোহিত লাল রায়, মোজাম্মেল হক, প্রেসক্লাব সভাপতি শিপন ভূইয়া, লিপিকা রানী বৈরাগী, মোল্যা নজরুল ইসলাম, জি.এম রেজা, রতন মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ। অনুুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা।

চালনা পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে শোক দিবস পালন

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপে কেন্দ্রীয় কর্মসচীর অংশ হিসাবে চালনা পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫টায় চালনা ডাক বাংলা মোড়ে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যলয় চালনা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জোনাব আলীর সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন চালনা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম, মামুনুর রশিদ, জাপানেতা জিয়ারুল ইসলাম জিয়া, গাজী আমিরুল ইসলাম, হাবিবুর রহমান খান, ইমরুল ইসলাম, শাহাদাৎ মোড়ল, মহাসিন ফারাজী, আঃ সালাম, কামরুল ইসলাম হাওলাদার, জিয়ারুল গাজী, মজিদ গাজী, কামরুল ইসলাম প্রমুখ। সভা শেষে উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহ আলম মীর ও হাফেজ আবু হুরাইরা পরিচালনায় জাতির জনকের আত্মার মাগফিরত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আশাশুনিতে কোভিড এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনা বিতরণ

আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি :

 সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় শোক দিবস উপলক্ষে কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

 রবিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আশাশুনি শাখার উদ্যোগে ১৫ জন ক্ষতিগ্রস্তদের মাঝে ২৪ লক্ষ ১০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের হাতে প্রণোদনার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হুসইন খাঁন। এসময় অন্যদের মধ্যে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম কবির, সহকারী ভুমি কর্মকর্তা শাহিনা সুলতানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি,  উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান আবদুল মান্নান, সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা উপস্থিত ছিলেন।

– মোঃ আক্তারুজ্জামান

মহেশপুরের বেলেমাঠ বাজারে শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও  জাতীয় শোক দিবস পালিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

গতকাল সোমবার নানা আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহের মহেশপুরের মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও  জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার বিকালে বেলেমাঠ বাজারের আওয়ামীলীগ কার্যালয়ে মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,বীর মুক্তিযোদ্ধা সোহারাব হোসেন,শংকরহুদা-বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলাউদ্দীন লাল মোহাম্মদ,উপজেলা শ্রমিকলীগ নেতা মীর সাহেব আলী প্রমুখ। পরে দোয়া ও মিলাদ মাহফিল শেষে আসহায়দের মধ্যে খিচুরী বিতরণ করা হয়।

সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সদর উপজেলায় বাসের ধাক্কায় আজমীর হোসেন (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ছয়ঘরিয়া বাবুলিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজমীর হোসেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা আজমীর হোসেন। মহাসড়কের ছয়ঘরিয়া বাবুলিয়া মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি পরিবহন তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের কেউ ঘটনাস্থলে না পৌঁছায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটি জব্দ করা যায়নি।

৮ ঘণ্টা পর সচল বেনাপোল বন্দরের আমদানি কার্যক্রম

বেনাপোল প্রতিনিধি

আট ঘণ্টা বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের আমদানি বাণিজ্য সচল হয়েছে। বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (১৬ আগস্ট) তল্লাশির নামে ট্রাকচালকদের হয়রানি করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এমন অভিযোগ করে সকাল ৮টা থেকে দুই দেশের মধ্যে আমদানি বন্ধ করে দেন পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বিকেল ৪টা থেকে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দীর্ঘদিন ধরে রফতানি পণ্য নিয়ে আসার সময় ঘণ্টার পর ঘণ্টা ট্রাক আটকে রেখে তল্লাশি চালান জয়ন্তীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এতে তীব্র যানজটের পাশাপাশি রফতানি কাজ ব্যাহত হচ্ছিল। বন্দর ব্যবহারকারীদের বিক্ষোভ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিএসএফের পক্ষ থেকে মৌখিকভাবে বলা হয়, ১৬ আগস্ট থেকে প্রতিটি ট্রাক দু-তিন মিনিটের বেশি সময় ধরে তল্লাশি করা হবে না। কিন্তু এতে আশ্বস্ত না হয়ে লিখিত আদেশের দাবি জানিয়ে আমদানি বন্ধ করে দেন বন্দর ব্যবহারকারীরা। সকালে পেট্রাপোল বন্দরের তিন নম্বর গেটের সামনে সমাবেশ করেন তারা। পরে আলোচনা শেষে তল্লাশির সময়সীমার ব্যাপারে লিখিত আদেশ দেয় বিএসফ। এরপরই সচল হয় আমদানি কার্যক্রম।

বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার স্বপন কুমার জানান, বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও রপ্তানি বাণিজ্য সচল ছিল। বেনাপোল বন্দরে লোড আনলোড প্রক্রিয়াও স্বাভাবিক ছিল।