Home বিনোদন পরীর জামিনের আবেদন, শুনানি বুধবার

পরীর জামিনের আবেদন, শুনানি বুধবার

5

বিনোদন ডেস্ক ।।

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় আলোচিত চিত্রনায়িকা পরী মনির জামিনের আবেদন করা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরী মনির আইনজীবী মজিবুর রহমান আবেদন করেন।

পরে বিচারক আবেদনের প্রেক্ষিতে আগামী বুধবার (১৮ আগস্ট) জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন। আদালতে সংশ্লিষ্ট থানার নিবন্ধন কর্মকর্তা সূত্রে বিষয়টি জানা গেছে।

জামিন আবেদনে আইনজীবী বলেন, আসামি একজন নারী। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪৭(১) (গ) মোতাবেক জামিন পেতে পারেন। জামিন পেলে অত্র আসামি জামিনের শর্ত ভঙ্গ করবেন না এবং আদালতের নির্দেশ মতে জামিনদার প্রদান করবেন।

অন্যদিকে আসামি দীর্ঘ ছয় দিন রিমান্ডে থাকাসহ প্রায় ২৬ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকলেও মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। আসামির দখল নিয়ন্ত্রণ থেকে মদ মাদক উদ্ধার হয়নি। আসামি নির্দোষ, ষড়যন্ত্রের শিকার বিধায় আসামিকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক।

আবেদনে বলা হয়, আসামি ‘ভারটিগো’ এবং ‘প্যানিক অ্যাটাক’ এর রােগী। দীর্ঘসময় পুলিশ কাস্টডিতে থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার স্বার্থে দরখাস্তকারী আসামিকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক।

এর আগে, শুক্রবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত পরী মনিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। বর্তমানে পরী মনি কাশিমপুর কারাগারে আছেন।

বনানী থানায় পরী মনি তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ৩৬ (১) এর সারণি ২৪(খ)/৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪২(১)/৪১ ধারায় বাদী হয়ে মামলা দায়ের করে র‍্যাব।

এছাড়া, মামলায় আগস্ট প্রথম দফায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত শুনানি শেষে পরী মনি তার সহযোগী দিপুর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

গত আগস্ট বিকেলে ঢাকাই চলচ্চিত্রের নায়িকার বনানীর বাসা চারদিক ঘিরে ফেলে প্রায় চার ঘণ্টা ভেতরে তল্লাশি শেষে পরী মনিসহ জনকে আটক করা হয়। সময় তার বাসা থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ, এলএসডি উদ্ধার করা হয়।