সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি:
১৬ই আগস্ট সোমবার সকাল দশটায় সাতক্ষীরা কলারোয়া উপজেলার ১২নম্বর যুগিখালি ইউনিয়নে দুটি রাস্তার উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ। সভাপতিত্ব করেন ১২নম্বর যুগিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান। এ সময় প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ বলেছেন :আগামী কলারোয়ার সার্বিক উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন এবং সাধারন মানুষকে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ১২নম্বর যুগিখালি ইউনিয়নের চেয়ারম্যান জনাব রবিউল হাসান বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার উপর আস্থা রাখার বিকল্প নাই। প্রকল্পের নাম: অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩।
কাজের নাম:ওফাপুর জিসি-সারসকাটি ভায়া ঋষি পাড়া সড়ক বিসি দ্বারা উন্নয়ন (চেই:০০-১১৯৫ মিটার=১১৯৫ মিটার) প্রকল্পিত মূল্য: ৯৯,০৯,৬৫৫.২০ টাকা। কাজ শুরুর তারিখ: ০৪/০৪/২০২১ কাজ সম্পত্তির তারিখ: ০৩/০৪/২০২২
ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম: মেসার্স এম ওয়াই কে ইঞ্জিনিয়ারিং কো:, প্রোপাইটার: মোহাম্মদ ইয়াহিয়া, রুপসা, খুলনা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ওফাপুর গ্রামের সর্বসাধারণ উপস্থিত ছিলেন। তারা বলেন দীর্ঘদিন যাবত এই রাস্তাটি খারাপ থাকার কারণে তাদের যাতায়াতে খুবই কষ্ট হচ্ছিলো।
এখন তাদের এ রাস্তা হওয়ায় আর দুর্ভোগ পোহাতে হবে না বলে আশা ব্যক্ত করেন।তারা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানটি দোয়া ও মিলাদ এর মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।










































