খবর বিজ্ঞপ্তি ।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক চিকিৎসা গ্রহণ শেষে শীঘ্রই ঢাকা থেকে খুলনায় ফিরবেন। খুলনা পৌছে তিনি দৈনন্দিন কাজকর্মে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, প্রস্টেট গ্লান্ডে অপারেশনের জন্য তিনি গত ১৯ জুন ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গমন করেন।
অসুস্থকালীন সময়ে রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সিটি মেয়র নগরবাসীর সার্বিক সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন এবং কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।










































