Home জাতীয় বিদিশা-এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

বিদিশা-এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

45

ঢাকা অফিস ।।


বারিধারায় প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে বিদিশা সিদ্দিক, তার ছেলে শাহতা জারাব এরিকসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।


সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা ও তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু সোমবার (১৬ আগস্ট) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলার আবেদন করেন। এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিন আগামী ৬ সেপ্টেম্বর এ মামলার গ্রহণযোগ্যতার শুনানির তারিখ রেখেছেন বলে আদালতের সেরেস্তাদার শাহাদাত হোসেন জানান।

বারিধারায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রেসিডেন্ট পার্কের ওই ফ্ল্যাট বিদিশা ও এরিক ‘অবৈধভাবে দখল করে রেখেছেন’ বলে অভিযোগ করা হয়েছে মামলার আর্জিতে।

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, পুলিশের বিশেষ শাখার (ইমিগ্রেশন) সুপার ও গুলশান থানার ওসিকেও মামলায় বিবাদী করা হয়েছে।

অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিদিশা সিদ্দিক গণমাধ্যমকে বলেন, আদালত থেকে আমরা এখনও কিছু পাইনি। আমাদের আইনজীবী বিষয়টি দেখবেন।