Home আঞ্চলিক অন্নহীন মানুষের করুণ চাহনি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে: মঞ্জু

অন্নহীন মানুষের করুণ চাহনি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে: মঞ্জু

30

খবর বিজ্ঞপ্তি।।


বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়ে সরকার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার রায় দিয়ে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চাচ্ছেন। কিন্তু বর্তমান সরকারই বাংলাদেশের শেষ সরকার নয়, অচিরেই সরকারের পতন হবে এবং সেই দিনের জন্য বাংলাদেশের জনগন অপেক্ষা করছে।


সোমবার (১৬ আগস্ট) বেলা ১২টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মাদার অফ ডেমোক্রেসীর শুভ জন্মবার্ষিকী, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী, কারানির্যাতিত সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মঞ্জু আরো বলেন, বিএনপির অগ্রযাত্রা কোনো পরিস্থিতিতে আর ঠেকিয়ে রাখা যাবে না। জনগনের চাপের মুখে এই সরকারের পতন ঘটতেই হবে। করোনা সংক্রমণ নিয়েও এই সরকার খেলছে, অন্নহীন মানুষের করুণ চাহনি রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছে। করোনা পরিস্থিতিতে সরকারের অব্যবস্থাপনায় চিকিৎসা ব্যবস্থায় অরাজকতা বিরাজ করছে। মানুষ হাসপাতালে জায়গা পাচ্ছে না, অক্সিজেনের অভাবে মানুষ ছটফট করছে।

দোয়া পুর্ব আলোচনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি ও অধ্যক্ষ তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, এড. বজলুর রহমান, শেখ ইকবাল হোসেন, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, এড. তসলিমা খাতুন ছন্দা, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মহিবুল্লাহ কচি, আনোয়ার হোসেন, নিজামুর রহমান লালু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাত হোসেন তোতান, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, মশিউর রহমান যাদু, মুজিবর রহমান ফয়েজ, কাজী শফিকুল ইসলাম শফি, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজান, জাফরী নেওয়াজ চন্দন, ওয়েজউদ্দিন সান্টু, শাহনাজ পারভীন, সেলিম সরদার, খন্দকার ফারুক হোসেন, নাজির উদ্দিন নান্নু, শেখ জামিরুল ইসলাম জামিল, আবুল কালাম শিকদার, কাজী আব্দুল লতিফ, এইচ এম সালেক, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, আশরাফ হোসেন, শামসুর রহমান, তরিকুল ইসলাম তরু, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, শামসুল বারী পান্না, তানভিরুল আযম রুম্মান, এনামুল হক সজল, জাবীর আলী, মোল্যা কবির হোসেন, হেমায়েত হোসেন, ইমতিয়াজ আলম বাবু, রফিকুল ইসলাম শুকুর, ওমর ফারুক, নাসির খান, আসলাম হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, মাজেদা খাতুন, কাজী মাহমুদ আলী, লিটন খান, সিরাজুল ইসলাম লিটন, জসিম উদ্দিন, মনিরুজ্জামান মনি, সিদ্দিকুর রহমান, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, আবু বক্কর, শামীম আশরাফ, ডা. ফারুক হোসেন, নুরে আব্দুল্লাহ, জামাল হোসেন মোড়ল, হেদায়েত হোসেন হেদু, এড. রফিকুল ইসলাম, মিনা মুরাদ, কওসারী জাহান মঞ্জু, সোহরাব হোসেন, সাখাওয়াত হোসেন, সেলিম খান, ফিরোজ আহমেদ, সেলিম বড় মিয়া, আশিকুর রহমান আশিক, এবাদুল হক, শাহাবুদ্দিন, আব্দুল আহাদ শাহিন, টিপু হাওলাদার, সাজ্জাদ হোসেন জিতু, জামাল হোসেন, মাসুদ রুমী, মিলু খান, মারুফ হোসেন, আল মামুন, তুহিন ইসলাম, আবির হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কেকো, চেয়ারপারসনের উপদেষ্টা নুরুল ইসলাম দাদু ভাইয়ের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এড. ফজলে হালিম লিটন, ম শ আলম, এড. সৈয়দা সাবিহাসহ অসুস্থ দলের সকলের জন্য সুস্থতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল গাফ্ফার ।