Home আঞ্চলিক খুলনা বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু

5

স্টাফ রিপোর্টার ।।

করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২০ জন মারা গেছেন। নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার ৮০০ ছাড়িয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ আটজন মারা গেছেন। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় পাঁচ, মেহেরপুরে তিন, বাগেরহাট, নড়াইল, মাগুরা ঝিনাইদহে একজন করে রয়েছেন। এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ তিন হাজার ৯৪২। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮১১ জন।