Home আঞ্চলিক আনসার কমান্ডার, ওয়ার্ড দলনেতা ও দলনেত্রীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

আনসার কমান্ডার, ওয়ার্ড দলনেতা ও দলনেত্রীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

119

খবর বিজ্ঞপ্তি।।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে খুলনা জেলার ওয়ার্ড আনসার কমান্ডার, ওয়ার্ড দলনেতা ও দলনেত্রীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন পিএএমএস। বিশেষ অতিথি ছিলেন পরিচালক, ৭ আনসার ব্যাটালিয়ন নাভারণ, শার্শা,যশোর পরিচালক মোল্যা আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা, হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, আনসার ভিডিপি খুলনা রেঞ্জ এবং সহকারী জেলা কমান্ড্যান্ট খুলনা।

অনুষ্ঠানে ১৫ জন আনসার কমান্ডার ও ওয়ার্ড দলনেতা,দলনেত্রীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।