ফুলবাড়ীগেট, (খুলনা) প্রতিনিধি ।।
ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স , আফিল সহ একের পর এক বন্দকৃত বেসরকারি জুট মিল চালু , শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ ও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ( রেজিঃ ১০) পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের নিকট বৃহস্পতিবার বেলা ১২ টায় স্বারকলিপি প্রদান করা হয় । স্বারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন , সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, বক্তিয়ার হোসেন, আমির মুন্সি প্রমুখ । সভা থেকে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে ২ দিনের কর্মসুচি ঘোষনা করেন শ্রমিক নেতৃবৃন্দ কর্মসুচির মধ্যে রয়েছে আগামি ১৬ আগষ্ট সন্ধা ৬ টায় সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে শ্রমিক সভা ও ১৮ আগষ্ট সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন । নেতৃবৃন্দ বলেন এর মধ্যে যদি শ্রমিকদের দাবি না মানা হয় তাহলে মানববন্ধন কর্মসুচি থেকে আন্দোলনের কঠিন কর্মসুচি ঘোষনা করা হবে ।










































