Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

47

রূপসার শিয়ালীর ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে: খুলনা ইসলামী আন্দোলন

খবর বিজ্ঞপ্তি

গত ৭আগষ্ট শনিবার বিকেলে রুপসা উপজেলার শিয়ালি গ্রামের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বুধবার (১১ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর পক্ষ হতে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে রুপসায় মসজিদ মন্দিরে হামলা ভাংচুর, ইমাম সাহেব কে মারধর করার মত এমন ন্যক্কারজনক ঘটনায় সঠিক তদন্ত পূর্বক প্রকৃত দোষীদেরকেই শাস্তির দাবী জানানো হয়। সেই সাথে কোন নিরীহ মানুষকে যাতে হয়রানীর স্বীকার হতে না হয়, সেদিকে প্রশাসনকে লক্ষ্য রাখার আহবান জানানো হয়েছে। বিবৃতিতে তারা আরো উলে¬করেন পূর্ব এরকম ঘটনা ঘটেছে যা পরবর্তীতে দেখা গেছে নিজেরাই এই ঘটনার সাথে জড়িত ছিল, সেজন্য এই ঘটনাটি অন্যদিকে জাতীয় প্রবাহিত না হয় এজন্য প্রকৃতভাবে যারা এর সাথে জড়িত তাদেরকে রাষ্ট্রীয় আইনে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি কোনো সংঘাত নয়।

বিবৃতিদাতারা হলেন নগর সভাপতি মুফতি আমানুল্লাহ, নগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোঃ ফেরদাউস গাজী সুমন, মাওলানা আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী শেখ আমীরুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান।

আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংকে আরও ৪টি অক্সিজেন সংযোজন

খবর বিজ্ঞপ্তি

কয়রা-পাইকগাছা করোনাকালীন সময়ে আর্ত-মানবতার সেবায় কাজ করছে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক। ইতোমধ্যে অক্সিজেন সরবরাহ করে এলাকায় বেশ পরিচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক। কোভিড রোগী উপসর্গ জনিত অসুস্থ ব্যক্তিদের মাঝে অক্সিজেন সরবরাহ করে এলাকায় বেশ সাড়া ফেলে দিয়েছে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক। করোনা মহামারি প্রতিরোধে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংকে নতুন ২টি অক্সিজেন সিলিন্ডারসহ ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর সংযোজন করা হয়েছে। পাইকগাছা-কয়রায় করোনা আক্রান্ত মানুষের চিকিৎসার্থে অক্সিজেন সংকট পূরণে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংকে পর্যন্ত ৩৪টি অক্সিজেন সিলিন্ডার ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর সংযোজন করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকালে সংসদ সদস্যের পাইকগাছাস্থ নিজস্ব বাসভবনে আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবক ছাত্রলীগ নেতা-কর্মীদের নিকট নতুন ২টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু,আ’লীগ নেতা শেখ আঃ মজিদ, স্নেহেন্দু বিকাশ,জেলা যুবলীগ নেতা জসীম উদ্দীন বাব, শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, লতা, নয়ন প্রমুখ। উল্লেখ্য, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ব্যক্তিগত ভাবে অক্সিজেন ব্যাংকে এসব অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দিয়েছেন।

খানজাহান আলী থানা এলাকায়   আইনশৃঙ্খলার অবনতি বাড়ছে চুরি-ডাকাতি-ছিনতাইসহ অপরাধ মুলক কর্মকান্ড

ফুলবাড়ীগেট, (খুলনা) প্রতিনিধি

প্রতি রাতেই এলাকায় চুরি, ডাকাতির, ছিনতাই বৃদ্ধি আফিলগেটস্থ বাইপাস মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে ছিনতাইয়ের ঘটনা। নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে থানা এলাকার  মানুষ। আগষ্ট  দিনগত রাত টার সময়   বাইপাস সড়কের ওয়াসার সামনে বন্দকৃত ইর্ষ্টান জুট মিলের শ্রমিক আলিমউদ্দিনের বসতঘরের বাইরে তালা লাগিয়ে  গোয়াল ঘর থেকে টি গরু বের করে চোরেরা, পিকআপে তোলার সময় দুটি বাচ্চা চলে গেলেও প্রায় আড়াইলক্ষ টাকার দুটি গরু নিয়ে যায় চোরেরা , ভুক্তভোগি ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। একইদিনে বাইপাসে রেজাউলের  হোটেলের সামনে গ্যাসের গাড়ীর  ট্রাক ড্রাইভার এর কাছ থেকে নগদ ৪২ হাজার টাকা ছিনতাই করে মটরসাইকেলে পালিয়ে যায় পুর্বে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারী ওইদিনেই (সোমবার) রাতে আটরা আফিলগেট বাইপাশ সড়কে আইয়ুব আলীর নির্মাণাধীন বাসভবনে দুর্ধষ চুরি সংঘঠিত হয় ।   যোগিপোল ইউনিয়নের নং ওয়ার্ডের সুলতান মুন্সির বাড়ির ভাড়াটিয়া ডাঃ দিপংকর তালুকদার বাড়িতে কেউ না থাকার সুযোগে দিনদুপুরে গেটের তালা ভেঙ্গে গত আগষ্ট সকাল ১১ টার সময় অভিনব কায়দায় চোরেরা টা স্বর্নের চেন, টি স্বর্নের লকেট , টা স্বর্নের আংটি , টি নাকফুল , ভরি রুপা, টি এনড্রুয়েট মোবাইল সেট সহ প্রায়  দেড়লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দেয় চোরেরা , ভুক্তভোগি ডাঃ দিপংকর তালুকদার বলেন আগষ্ট দিনে দুপুরে চুরির ঘটনায় ঐদিনই থানায় অভিযোগ দায়ের করলেও অদ্যবধি চুরি হয়ে যাওয়া মালামাল বা ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি পুলিশ আগষ্ট গিলাতলা কেডিএ আবাসিক এলাকার আনন্দ নিকেতন মডেল স্কুলে চুরি করার সময় স্থানিয়রা চোরকে হাতেনাতে ধরে থানা পুলিশের নিকট সোপর্দ করে।  গত আগষ্ট  শিরোমনি বাজারে মেসার্স গাউছ এন্টার প্রাইজ  (গ্যাসের দোকান) এর ক্যাশ থেকে বেলা পৌনে টার সময় ৭৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয় প্রতারক চক্র , শিরোমনি কেডিএ মার্কেটের মেসার্স মাশআল্লাহ এন্টার প্রাইজ ( সেগারেট এর পাইকারি দোকান) গত ৩০ মার্চ রাতে শার্টারের তালা ভেঙ্গে নগদ ১২ লক্ষ টাকা ২২ লক্ষ টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট নিয়ে যায় চোরেরা দোকানের মালিক শাহাজাদা ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করে ।  সচেতন মহল মনে করেন, থানা এলাকায় মাদকের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চুরি ডাকাতি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মাদক বিক্রিতে কোনো প্রকার বাধা না থাকায় এবং দ্রুত অনেক টাকার মালিক হওয়ার লোভে গিলাতলা সহ থানা এলাকায়  নতুন নতুন মাদক ব্যবসায়ী তৈরি হচ্ছে। আর মাদক সেবনের টাকা জোগার করতেই এলাকার চুরি ডাকাতি করে নেশাখোররা,অতিতের যে কোন সময়ের চেয়ে খানজাহান আলী থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই এখন নিত্যদিনের ঘটনা। এলাকাবাসীর জানায়, চুরি-ডাকাতি রোধে পুলিশি তৎপরতা না থাকায় বেড়েছে এসব ঘটনা। বেড়েছে চুরি , ছিনতাই সহ অপরাধ মুলক কর্মকান্ড। বাদামতলার ব্যবসায়ি হারেছ আলি বলেন গত আগষ্ট রাত সাড়ে ১১ টার সময় ফুলবাড়ীগেট থেকে ঔষধ কিনে বাসায় ফিরছিলাম পুলিশ ট্রেনিং সেন্টার পার হবার পর মটর সাইকেলে করে যুবক পথ গতিরোধ করে আমার কাছে থাকা নগদ ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় অনেকের মুল্যবান জিনিসপত্র খোয়া গেলেও  অনেকেই অযাথা ঝামেলা এড়াতে থানা পুলিশের কাছে যায়না অনেকে  এসব বিষয়ে থানা পুলিশের কাছে মামলা দিয়েও প্রতিকার পাচ্ছেনা এবং চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার হচ্ছেনা বলে জানান ।এ বিষয়ে কেএমপির দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন জানান  ডাকাতি চুরির সংখ্যা তেমন নয়, পুলিশ সব সময় অপরাধ দমনে কাজ করে যাচ্ছে  , এসকল ঘটনার সাথে সাথে থানা পুলিশকে অবহিত করলে বা অভিযোগ দিলে আমাদের কাজ করতে সুবিধা হয় প্রতিটি  ঘটনার বিষয়ে তদন্ত চলছে  খোয়া যাওয়া মালামাল উদ্ধার ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে

অসহায়দের পাশে দাঁড়ালো খানজাহান আলী ব্লাড ব্যাংক

ফুলবাড়ীগেট, (খুলনা) প্রতিনিধি

করোনার প্রভাবে চরম খাদ্যকষ্টে থাকা হতদরিদ্র, ভাসমান অসহায় মানুষের মধ্যে  খানজাহান আলী ব্লাড ব্যাংক এর উদ্যোগে ১০ আগস্ট মঙ্গলবার   ৫০০শত মানুষের মাঝে রান্না করা উন্নত মানের খাবার  বিতারন করা হয়  খুলনার আটরা শিল্প এলাকার আফিলগেট, ইর্ষ্টানগেট, গিলেতলা, শিরোমনি, ,দৌলতপুর বাজার, লঞ্চঘাট, ,খুলনা রেলওয়ে স্টেশন, নিউমার্কেট, সাতরাস্তা সহ খুলনার বিভিন্ন স্থানে এসব খাবার বিতারন করা হয়।  ব্লাড ব্যাংকের সভাপতি তরুন সমাজ সেবক কাজী মিনহাজুর রহমান রিপ্ত সাধারন সম্পাদক শেখ তামিম আহমেদ এর পরিচালনায় এই অনুষ্ঠান করা হয়। সময় উপস্থিত ছিলেন খানজাহান আলী ব্লাড ব্যাংকের সদস্য মোঃ রাজু, মোঃ গালিব, মোঃ আরাফ, মোঃ  চমক, মোঃ শোভন, মোঃ নাহিয়ান, মোঃ অলিদ,কৌশিক,সজল,সাইফুল ইসলাম বনি,লিমন,অভি,রাকিব।খুলনা জেলা ছাত্রলীগ নেতা খান আবির ,নাইমুন ইসলাম জীম, আলিফ,চয়ন,রিয়াদ প্রমুখ ।একার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে খানজাহান আলী ব্লাড ব্যাংকের সিনিয়র সদস্যরা। মানব কল্যানে সবসময় সেবা করে যেতে পাওে এজন্য  খানজাহান আলী ব্লাড ব্যাংকের জন্য দোয়া চেয়েছেন ব্লাড ব্যাংকটির সভাপতি কাজী মিনহাজুর রহমান রিপ্ত।

সিদ্ধ ডিম বিতরণ ন্যায্যমূল্যে মুরগীর ডিম ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে পুষ্টিকর-নিরাপদ মুরগীর ডিম, মাংস, দুধ মাছ উৎপাদন এবং সরবরাহ নিশ্চিতকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় খুলনা জেলা প্রশাসন বিভাগীয়-জেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন খুলনা বিভাগীয় শাখা কমিটি খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’উদ্যোগে মেসার্স ইস্টার্ন পোল্ট্রি ফিশ ফিড প্যালেসের পরিচালনায় বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ আনুষ্ঠানিকভাবে গত আগস্ট রবিবার নগরীর ডাল মিল মোড়স্থ সংগঠনের কার্যালয়ে বেলা ১১টায় ন্যায্যমূল্যে মুরগীর ডিম ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। ন্যায্যমূল্যে প্রতিটি ডিম ৬.৫০ টাকা দরে মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় হয়।

অপরদিকে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ এবং ন্যায্যমূল্যে মুরগীর ডিম ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পোল্ট্রি সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হলেনÑসমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম, মোঃ ইলিয়াছ চৌধুরী, মোঃ আলমগীর খান, মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যাক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ আরিফুর রহমান বাবু, এস এম হাফিজুর রহমান, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, মহিলা সম্পাদিক এড. শাহরিয়া মোর্শেদা আহম্মেদ শম্পা, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, সঞ্চয় সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুণ রশীদ শেখ, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, শ্যামল বিশ্বাস, মোঃ ইনসান আলী, মোঃ আব্দুল আহাদ, মাহাবুব রহমান মিঠু, শেখ আইনুল হক, মোঃ বেলাল হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, শামীম আজাদ, বিশ্বজিৎ তরফদার, মোঃ ছলেমান খান প্রমুখ।

রামপালে ২৭০ পরিবাররের মাঝে নগদ টাকা খাদ্য সামগ্রী বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে করোনায় কর্মহীন দুঃস্থ পরিবারের মাঝে  নগদ অর্থ, শিশু পশুখাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (১১ আগস্ট)  দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ৪০টি পরিবারের মাঝে শিশু খাদ্য, ৩০ টি পরিবারের মাঝে পশু খাদ্য ২’পরিবারের মাঝে নগদ ৫’টাকা করে বিতরণ করা হয়।

সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, সদর ইউনিয়নের চেয়ারম্যান জামিল হাসান জামু ও  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, সহায়তা পর্যায়ক্রমে সকল ইউনিয়নের দরিদ্র প্রাপ্য পরিবারগুলোর মাঝি বিতরণ অব্যাহত রয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে সকলকে একযোগে কাজ করতে হবে: ডিসি আজিজুর রহমান

পি কে অলোক,ফকিরহাট

বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সমাজ দেশের উন্নয়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আপনারা যে যার অবস্থান থেকে সমাজ বা দেশের উন্নয়নে কাজ করলে আমাদের ৪১সালের যে ভিশন তা অচিরেই বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি বুধবার সকালে ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে মুজিব শতবর্ষের কর্মসূচি বঙ্গবন্ধুর ভাস্কার্য সহ বঙ্গবন্ধু পুষ্প কানন উদ্ভোধন শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সুনিদিষ্ট কিছু লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। যেটি কথার মাধ্যমে নয়,বাস্তবে ৪১সালে আমরা উন্নত রাষ্ট্রে দাড় করাতে পারবো। আর সেটি বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফেরদাউস আফসারী। সহকারী অধ্যাপক মুত্যুঞ্জয় কুমার দাশ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তৃতা করেন কলেজ অধ্যাক্ষ বটুগোপাল দাস। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, গর্ভনিং বডির সদস্য এ্যাডঃ নব কুমার চক্রবর্তী, দাতা সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান, প্রভাষক সিরাজুল ইসলাম ছাত্রী হুরজাহান খাতুন। এর আগে বঙ্গবন্ধুর ভাস্কার্য বঙ্গবন্ধু পুষ্প কাননের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি অতিথিবৃন্দরা। এসময় শিক্ষক সাংবাদিক গভর্নিং বডির সদস্য জনপ্রতিনিধি বিপুল সংখ্যাক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ছয় হাজার দুই জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় বুধবার (১১ আগস্ট) ছয় হাজার দুই জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার দুইশত তিন এবং মহিলা দুই হাজার সাতশত ৯৯ জন। পর্যন্ত এক লাখ ৮০ হাজার ছয়শত আট জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় চার হাজার একশত ৪৮ জন এবং নয়টি উপজেলায় মোট এক হাজার আটশত ৫৪ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুইশত ৬৯ জন, বটিয়াঘাটা একশত চার জন, দিঘলিয়ায় একশত ৭২ জন, ডুমুরিয়ায় দুইশত ৯০ জন, ফুলতলায় একশত ৭০ জন, কয়রায় দুইশত ২৭ জন, পাইকগাছায় একশত ২৭ জন, রূপসায় দুইশত ২১ জন এবং তেরখাদায় দুইশত ৭৪ জন টিকা গ্রহণ করেছেন। বুধবার মহানগরের পাঁচটি হাসপাতালে আটশত ৮৩ জন এবং খুলনা জেলার নয়টি উপজেলায় চার হাজার দুইশত ৫৫ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

মোড়েলগঞ্জে মধু শিকদার সমর্থকগোষ্টির ফ্রি টিকা নিবন্ধন কার্যক্রম অব্যাহত

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

কোভিট-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় সর্বত্রই চলছে করোনা ভাইরাসের ফ্রি টিকা নিবন্ধনের কার্যক্রম। গত এক সপ্তাহ ধরে মধু শিকদার সমর্থক গোষ্টি কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বুধবার কাঠের পুল, বিশারীঘাটা গাবতলায় টিকা নিবন্ধন করেছেন। সময় শান্ত শিকদার, মিরাজ শিকদার, হৃদয় শিকদার, জুবায়ের শিকদার, পারভেজ খান রাহাত খান ল্যাবটপ মোবাইল ফোনে ফ্রি টিকা নিবন্ধন করছেন। এলাকার বয়স্ক, নারী পুরুষ মানুষের ভীড় দেখা গেছে। মাস্ক নিয়ে আসেনি এমন ব্যক্তিদেরকেও মাস্ক পরিয়ে দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মধু শিকদারের ছেলে শান্ত শিকদার। সময় মোড়েলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান সমাজ সেবক মো. জহিরুল ইসলাম মধু বলেন, মহামারী করোনা কালে মোড়েলগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদারের নির্দেশনায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ফ্রি টিকা নিবন্ধন করছেন মধু শিকদার সমর্থকগোষ্টি। কার্যক্রম অব্যাহত থাকবে।

মোড়েলগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন কাঠালতলা গ্রামের সেলিম শেখ(৫০) মেহেদী হাসান রনি। মঙ্গলবার রাতে পুলিশ এদেরকে আটক করে। সময় দু’জনের নিকট থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে সেলিম রনিকে বাগেরহাট কোর্টে সোপর্দ করেছে পুলিশ।

বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির সময় হাতেনাতে দু’জনকে আটক করা হয়েছে। এদেও মধ্যে সেলিমের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় ৭টি রনির বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা চলমান রয়েছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

মোড়েলগঞ্জে দৈবজ্ঞহাটী তেলিগাতিতে কর্মকর্তাদের উদাসীনতায় ঝুলে আছে ৫৪৩ ভাতাভোগীর টাকা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারের সামাজিক বেষ্টনি প্রকল্পের আওতায় বয়স্ক, বিধবা প্রতিবন্ধী দৈবজ্ঞহাটী তেলিগাতি ইউনিয়নের ৫৪৩ সুবিধাভোগীর ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রাপ্ত ভাতার টাকা দৈবজ্ঞহাটীর কৃষি ব্যাংক শাখার কর্তৃপক্ষ সমাজ সেবা কর্মকর্তাদের উদাসীনতায় ঝুলে রয়েছে। ব্যাংক কর্মকর্তা বলছেন সমাজ সেবা অফিস থেকে তালিকা পাঠাতে বিলম্ব করেছে।

সরেজমিনে খোজ নিয়ে জানাগেছে, উপজেলার দৈবজ্ঞহাটী তেলিগাতি ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থ বছরে দৈবজ্ঞহাটীর দুইশ’ প্রতিবন্ধীর আওতায় সুবিধাভোগী, ৬৮ বিধবা বয়স্ক ভাতার ৬৩ মোট ৩৩১ জন এবং তেলিগাতি ইউনিয়নে ২১২ জন বয়স্ক ভাতা বিধবা প্রতিবন্ধীর সুবিধাভোগী তাদের বরাদ্ধকৃত জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাসের জনপ্রতি প্রতিবন্ধী হাজার ৫শ’ টাকা, বিধবা হাজার বয়স্ক ভাতা হাজার প্রাপ্ত সুবিধা টাকা পেতে বছরের পর বছর ঝুলন্ত অবস্থায় রয়েছে। যদিও পরবর্তীতে বছরে ২০২০-২১ অর্থ বছরের সুবিধাভোগীরা জিটুপির উপজেলায় (ব্যাংক এশিয়া’র) মাধ্যমে নিজ নিজ একাউন্ট থেকে তাদের প্রাপ্ত টাকা তুলতে পেরেছে।

কথা হয় দৈবজ্ঞহাটীর প্রাপ্ত টাকা না পাওয়ার সুবিধাভোগী বিউটি বেগম, সকিনা বেগম, মোজাম সরদার, প্রতিবন্ধী ওয়ালিউর রহমান। তেলিগাতি ইউনিয়নের প্রতিবন্ধী হারুন অর রশীদ খলিফা, রুস্তুম আলী শেখ, স্বামী পরিত্যক্ত আম্বিয়া বেগম, রানি বেগম, বয়স্ক ভাতার সোহরাফ দিহিদার সাহাবুদ্দিন শেখ বলেন, চেয়ারম্যান মেম্বরদের কাছে একাধিকবার হেটেও কবে টাকা পাবে তার কোন সুরহা পাইনি।  তেলিগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন, দৈবজ্ঞহাটী কৃষি ব্যাংকে একাধিকবার প্রাপ্ত সুবিধাভোগীদের  তালিকা কপি অফিস কর্তৃপক্ষ দিয়েছেন। তার পরেও টাকা দিচ্ছেন না ব্যাংক কর্তৃপক্ষ। ইতোপূর্বে দায়িত্বরত সমাজ সেবা কর্মকর্তাকে দিয়েও ব্যাংক ম্যানেজারসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।

দৈবজ্ঞহাটী ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান পারুল বেগম বলেন, তার ইউনিয়নে বয়স্ক, বিধবা প্রতিবন্ধী সুবিধাভোগীরা ইতোপূর্বে দৈবজ্ঞহাটী কৃষি ব্যাংকের আওতাধীন ছিলেন ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রাপ্ত টাকা এখনও তারা পায়নী। ব্যাংক ম্যানেজারকে একাধিকবার বিষয়ে অবহিত করা হয়েছে।

বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা অতিরিক্ত দায়িত্বে থাকা সমাজ সেবা কর্মকর্তা অতিস সরদার বলেন, ইতোপূর্বে দায়িত্বে থাকা কর্মকর্তা বিষয়টি স্পস্ট বলতে পারবেন। তিনি বিষয়ে অবহিত নন। দৈবজ্ঞহাটী ইউনিয়নে কৃষি ব্যাংক শাখার ম্যানেজার কাজী মিরাজুল ইসলাম বলেন, তার ব্যাংকে জনবল কম থাকায়, সরকারি ছুটি, লকডাউন ছাড়াও সমাজ সেবা অফিস থেকে প্রাপ্ত সুবিধাভোগীদের তালিকা পাঠাতে অনেকটাই বিলম্ব করেছেন। তবে শ্রীঘ্রই ভাতাভোগীরা তাদের ভাতার টাকা পেয়ে যাচ্ছেন।

নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের

খবর বিজ্ঞপ্তি

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে কতিপয় নেতৃবৃন্দ গতকাল বিকেলে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে সম্প্রতি নামাজের সময় মসজিদের সামনে দিয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের ঢাক-ঢোল বাজিয়ে শশ্মানে যাওয়া, মুসল্লীদের সাথে কথা কাটাকাটি, পরের দিনের সহিংসতা- মন্দির, মন্দিরের বিগ্রহ, দোকান, ঘর-বাড়ি ভাংচুরের ঘটনাস্থল সরোজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন, শান্তনা দেন এবং তাদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন। একইসাথে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার উদাত্ত আহবান জানান। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ অনাকাঙ্খিত এই সহিংসতার তীব্র নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্থ এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি দাবী জানান।

বিবৃতিদাতারা হলেন সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলাম, রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, গাজী আলাউদ্দিন আহমদ, আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুস সালাম শিমুল, সাধারণ সম্পাদক অধ্যাপক এম মান্নান বাবলু, রোটাঃ মোঃ আজিজুল হক, রোটাঃ খান ইমরান আহমেদ, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, এ্যাডভোকেট হাবিবুর রহমান মিজি, ইসরাত জাহান জিনাত, মোঃ হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, রোটাঃ মোঃ রকিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, শায়খুল ইসলাম বিন হাসান, অসীম কুমার বিশ^াস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ ইউনুস সানা, নাঈম ফারহান, এইচ এম নাহিয়ান আবিদ প্রমুখ।

গণ মানুষের প্রিয়নেতা ছিলেন এসএমএ রব

খবর বিজ্ঞপ্তি

খুলনার গণ মানুষের নেতা ছিলেন শহীদ এসএমএ রব।  তিনি ধর্ম-বর্ণ, জাতি-গোষ্টির উর্দ্ধে ছিলেন। কোন সাহায্যপ্রার্থী তার কাছে গিয়ে খালি হাতে ফেরেননি। তার জীবদ্দাশায় জাতির জনকের আদর্শে অবিচল ছিলেন। খুলনাবাসী এসএমএরবকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আওয়ামী লীগ নেতা শহীদ এসএমএ রবের ২১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বুধবার বাদ যোহর নগরীর বায়তুন নূর জামে মসজিদে দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তৃতায় বক্তারা কথা বলেন। শহীদ এসএমএরব স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব চম মুজিবুর রহমান। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা,বিশেষ অতিথির বক্তৃতা করেন রবপুত্র বিশিষ্ট ব্যবসায়ী এসএম আরিফুর রহমান মিঠু,নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুবুল আলম সোহাগ,উপ দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামিম,কাউন্সিলর শেখ হাফিজুর রহমান,নগর আওয়ামী লীগ নেতা এস.এম আকিল উদ্দিন,মনিরুজ্জামান সাগর,নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূর ইসলাম,সাধারণ সম্পাদক ইউসুপ আলী খান,বিশিষ্টি ব্যবসায়ী আবুল কালাম আজাদ,রবপুত্র এস.এম আশফাকুর রহমান রাজিব। বক্তৃতা করেন রব স্মৃতি পরিষদ নেতা আলহাজ্ব শেখ বাহাইাদ্দন,শেখ আব্দুল মজিদ,এমএ গফ্ফার খান,ফকির শহিদুল ইসলাম,মুন্সি গোলাম সরোয়ার,এসএম জসিম উদ্দিন,সজীবর রহমান,নজরুল ইসলাম প্রমুখ। পরে শহীদ রব চত্বরে গরীবদেও মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এর আগে সকাল ১১ টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করা হয়। এদিকে এসএমএ রবের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আরাফাত গ্রুপ অফ ইন্ড্রাষ্ট্রি লিঃসহ মরহুমের পরিবার বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।

খুলনায় জাতীয় শোক দিবসের কর্মসূচি

তথ্য বিবরণী

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সূর্যাস্তের পূর্বে নামাতে হবে। ছেঁড়া বা বিবর্ণ পতাকা ব্যবহার করা যাবে না। সকাল আটটা থেকে দিনব্যাপী বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। শ্রদ্ধাজ্ঞাপনস্থলে ১৫ থেকে ২০ জনের বেশি মানুষ একসাথে প্রবেশ করতে পারবে না। তিন ফুট দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে সবাইকে প্রবেশ করতে হবে।

পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক কর্মকর্তাদের উপস্থিতিতে অনলাইনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে একই স্থানে শিশু একাডেমির চিত্রাংকন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণের চেক বিতরণ করা হবে। দুপুর সাড়ে ১২টায় গল্লামারী শেখ রাসেল শিশু প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্রে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে এককালীন অনুদানের চেক স্বেচ্ছাসেবী সংস্থার চেক বিতরণ করা হবে।

১৫ আগস্ট স্বাস্থ্যবিধি অনুসরণ করে কালেক্টরেট জামে মসজিদ, পুলিশ লাইন মসজিদ টাউন জামে মসজিদে দোয়া মাহফিলসহ অন্যান্য মসজিদে বাদ যোহর বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, গ্রোথসেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোক দিবসের পোস্টার স্থাপন এবং এলইডি বোর্ডের মাধ্যমে জাতীয় শোক বিষয়ক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে বঙ্গবন্ধুর জীবন কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট খুলনা সিটি কর্পোরেশন সকল ওয়ার্ডে কুরআন খানি দোয়া মাহফিলের আয়োজন করবে। খুলনা মহানগরীতে পরিস্কার-পরিচ্ছন্নকরণ মশক নিধন ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হবে। জেলা উপজেলা পর্যায়ে সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করবে।

১৫ আগস্ট উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করবে। দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর তাদের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ-নাত দোয়া মাহফিলের আয়োজন করবে।

জাতীয় শোক দিবসে স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা বা ক্রোড়পত্র প্রকাশ এবং বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

স্বচ্ছতা জবাবদিহিতা প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে মুখ্য ভূমিকা রাখে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

বুধবার সকাল ১০টায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পর্কিত খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দু’দিনব্যাপী অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। প্রশিক্ষণের প্রথম দিনে উপ-রেজিস্ট্রার-তদূর্ধ্ব কর্মকর্তারা অংশ নেন।

উপাচার্য বলেন, স্বচ্ছতা জবাবদিহিতা প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনে মুখ্য ভূমিকা রাখে। ব্যক্তির দক্ষতার ওপর সামষ্ঠিক অর্জন নির্ভর করে। বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গবেষণার সাফল্য গতিশীলতা অর্জনের জন্য কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বশীলতা, নিষ্ঠা দক্ষতা অর্জন প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য গুণগত শিক্ষা অর্জন করতে হলে কর্মকর্তাদের দক্ষতার সীমা বাড়াতে হবে। প্রশিক্ষণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আগামী কর্মদিবসের মধ্যে পেন্ডিং ফাইলের কাজ শেষ করার নির্দেশনা দেন।

তিনি বলেন, দেশপ্রেম, বঙ্গবন্ধুর আদর্শ কেবল মুখে বললেই চলবে না তা কাজেও প্রকাশ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে ধারণ করতে হবে এবং যথাযথভাবে তা বাস্তবায়নে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার কাজ বাস্তবায়িত হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে প্রাতিষ্ঠানিক ব্যক্তি দক্ষতা অর্জন শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কর্মকর্তাদের আরও দক্ষতা অর্জনের মাধ্যমে নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগানোর ওপর তাগিদ দেন। উপাচার্য তার বক্তব্যের শুরুতে পনেরই আগস্টের কালরাতে ঘৃণিত খুনিদের নৃশংস হত্যাকা-ের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিইটিএল’পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদ আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। সভাপতিত্ব করেন জীববিজ্ঞান স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ টিমের সভাপতি প্রফেসর খান গোলাম কুদ্দুস।

পরে প্রশিক্ষণ প্রদান করেন ইউজিসি’সদস্য এপিএ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবু তাহের, ইউজিসি’এপিএ ফোকালপার্সন মোঃ গোলাম দস্তগীর, সরকারের আইসিটি বিভাগের সিনিয়র সহকারী সচিব আর. এইচ. এম আলাওল কবির। প্রশিক্ষণ পর্বটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ফোকাল পয়েন্ট, এপিএ এস এম আবু নাসের ফারুক।

বর্ষায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা তৈরিতে বীজ সরবরাহের আহ্বান যুব ইউনিয়ন নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি

জুলাই মাসের শেষ সপ্তাহ আগস্টের প্রথম সপ্তাহে টানা বৃষ্টিতে খুলনা জেলার কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া, রূপসা উপজেলাসহ বিভিন্ন এলাকায় ধানের বীজতলায় পানি জমে প্রায় অর্ধেক বীজতলা নষ্ট হওয়ায় পুনরায় চারা উৎপাদনে কৃষকদের বীজ সরবরাহের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ যুব ইউনিয়ন-এর কেন্দ্রীয়, জেলা, উপজেলা নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা ছাড়াও পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর উপজেলাসহ এবং বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বীজতলা একইভাবে ক্ষতিগ্রস্তÍ হয়েছে। এমতাবস্থায় কৃষকদের নিকট অবশিষ্ট বা পর্যাপ্ত বীজ না থাকায় কৃষকরা মারাত্মকভাবে বিপাকে পড়েছেন। ডিলারদের নিকট বীজ মজুদ থাকার কথা থাকলেও তাদের নিকট থেকে কৃষকরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছেন না। বাজারেও বীজের সংকট রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকারিভাবে জরুরী ভিত্তিতে কৃষকদের মাঝে বীজ সরবরাহ করতে না পারলে অনেক জমি অনাবাদী থাকার সমূহ সম্ভাবনা বিদ্যমান। নেতৃবৃন্দ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে বীজ সরবরাহের প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেনÑবাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, পাইকগাছা উপজেলা সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শঙ্কর ম-ল, রূপসা উপজেলা সভাপতি উজ্জল পাল, সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস, বটিয়াঘাটা উপজেলা নেতা মিহির সরকার, গৌতম রপ্তান, দাকোপ উপজেলা নেতা বনমালী বৈদ্য, বিশ্বজিৎ বাছাড়, ডুমুরিয়া উপজেলা নেতা নিশিকান্ত ফৌজদার প্রমুখ।

বাম গণতান্ত্রিক জোট খুলনা বিভাগের সমন্বকদের যৌথ বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

বাম গণতান্ত্রিক জোট, খুলনা বিভাগের ১০ জেলার সমন্বয়কবৃন্দ আজ এক যৌথ বিবৃতিতে খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে আগস্ট সংঘটিত ধর্মাবলম্বীদের মন্দির-প্রতিমা-বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর-লুটপাটের তীব্র নিন্দা প্রতিবাদ জানান। বিবৃতিতে তাঁরা বলেন, চিহ্নিত উগ্র একদল সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় সুপরিকল্পিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা চালিয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ন্যক্করজনক। বিবৃতিতে তারা প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিস্ময় প্রকাশ করেন। নেতৃবৃন্দ এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নেতৃবৃন্দ জঘণ্য ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি, দ্রুত মন্দিরগুলো পুনঃ সংস্কার, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারগুলোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেনÑবাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাগেরহাট জেলা সমন্বয়ক ফররুখ হাসান জুয়েল, সাতক্ষীরা জেলা সমন্বয়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, যশোর জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, নড়াইল জেলা সমন্বয়ক মনিউর রহমান জিকু, মাগুরা জেলা সমন্বয়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ জেলা সমন্বয়ক অ্যাড. আসাদুজ্জামান, কুষ্টিয়া জেলা সমন্বয়ক শফিউর রহমান, চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক লুৎফর রহমান মেহেরপুর জেলা সমন্বয়ক জালাল উদ্দিন।

নগরীর ঝুঁকিপূর্ণ ভবনসমূহ অপসারণের দাবীÑনাগরিক সমাজের

খবর বিজ্ঞপ্তি

খুলনার ঝুঁকিপূর্ণ ভবনসমূহ অপসারণের দাবী জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, খুলনার বিশেষ করে মহানগর এলাকায় মেয়াদ উত্তীর্ণ, জ্বরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ অনেক ববন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও অনেক পূর্বেই এগুলো অপসারণের লক্ষ্যে মহানগরীর অর্ধ শতাধিক ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন সময়ে খুবই গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশিত হয়েছে। ভবনগুলো অপসারণে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে অনেকবার। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘ সময় পার হলেও এগুলো অপসারিত হচ্ছে না। তালিকাভুক্ত অনেক ঝুঁকিপূর্ণ ভবনে মানুষও বসবাস করছে দীর্ঘ সময় ধরে। অনেক ঝুঁকিপূর্ণ ভবনই জনবহুল এলাকায় অবস্থিত। বর্ষা মওসুমে এগুলো ধসে পড়ার ঝুঁকি বেড়ে যায় বহুগুণে। ভূমিকম্পের ঝুঁকিতো আছেই। অনাকাক্সিক্ষত কোনো দুর্ঘটনা তথা ঝুঁকিপূর্ণ ভবনধ্বস হলে অনেক জানমালের ক্ষতি হওয়ার সমূহ আশঙ্কা বিদ্যমান। অনাকক্সিক্ষত সম্ভাব্য মানবিক বিপর্যয় এড়াতে অনতি বিলম্বে নগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের দাবী জানান নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

খুলনায় কেন্দ্রীয় বিএনপি নেতা বকুলের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণে মহানগরী খুলনার নিম্ন আয়ের মানুষ পথচারীদের মাঝে ধারাবাহিক ভাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

বুধবার ১১আগস্ট দুপুর ১২ঃ৩০টায় খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত বৈকালি মোড়ে তরুণ বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় এবং সম্মিলিত পেশাজীবী পরিষদ, খুলনার নেতৃবৃন্দের তত্বাবধানে খালিশপুর থানার নিম্ন আয়ের মানুষ পথচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে ৫০০০মাস্ক, ৫০০ হ্যান্ড স্যানিটাইজারের বোতল এবং ৫০০জোড়া হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।

সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতা ডা. শেখ মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং প্রকৌশলী মোঃ আরিফুর রহমান জুয়েলের সঞ্চালনায় উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির অন্যতম সহ সভাপতি আব্দুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি নেতাঃ শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, আবুল কালাম জিয়া, শেখ মতিয়ার রহমান, মিজান প্রমুখ।

সম্মিলিত পেশাজীবী পরিষদ, খুলনার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ ডা. আবু জাফর মোঃ সালেহ (পলাশ), সাংবাদিক মোঃ রাশিদুল ইসলাম, এ্যাড. তুষার, এ্যাড. আব্দুল হক, সাংবাদিক এহতেশামুল হক শাওন, সাংবাদিক মোঃ এরশাদ, সাংবাদিক রানা, ডা. তারেক মোঃ শাহজাহান, প্রকৌশলী আরিফুল হক প্রমুখ।

যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মাসুদ পারভেজ লিটন, সামাদ বিশ্বাস, মোঃ নাজমুল হোসেন বাবু, মাসুদ, আল আমিন তালুকদার, আসলাম খান রনি, রানা, আব্দুল্লাহ আল ফয়সাল প্রমুখ।

সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ সত্যানন্দ দত্ত, আল মামুন সরদার প্রমুখ। ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনঃ কাজী সালমান মেহেদী, আহমেদ সালেহ সিফাত, মোঃ হানিফ আকাশ, রাব্বি রহমান, ঈসমাইল হোসেন দীপু, আহমেদ আলী অন্তু, মোঃ মাহিম, মোঃ রায়হান শেখ প্রমুখ।

ফুল কিনতে যাওয়ার পথে প্রাণ গেল কিশোরের

যশোর অফিস

ফুল কিনতে গিয়ে যশোরের ঝিকরগাছায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী মোড়ে ঘটনা ঘটে। নিহতরা হলো- যশোর শহরের শংকরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জীবন হোসেন (১৯), মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২০) একই গ্রামের হাসানুজ্জামান হাসানের ছেলে তৌহিদুল ইসলাম (১৪)

প্রসঙ্গে যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, ঘটনাস্থলে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাকি দুজনের মৃত্যু হয়েছে।

পুলিশ নিহতের স্বজনরা জানান, তারা তিনজন যশোর থেকে মোটরসাইকেলযোগে ঝিকরগাছার গদখালীতে ফুল আনতে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার বেনেয়ালী বাজার এলাকায় পৌঁছলে বেনাপোল থেকে যশোরগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই জীবন হোসেন মারা যায়। আর যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তৌহিদুল নয়ন হোসেনের মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনায় একজন নিহত দুইজন আহতের খবর পেয়েছি। হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মেহজাবিন মুক্তি জানান, তৌহিদুল নয়ন হোসেনের বুকে মাথায় আঘাতে তাদের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে আসার আগে মারা যায় জীবন হোসেন।

দুই এমপির ‘মাথার মূল্য’ কোটি টাকা, হুমকিদাতা গ্রেফতার

 সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় দুই সংসদ সদস্যের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা দেওয়া হবে- ফেসবুকে এমন ঘোষণা দেওয়ায় হুমকিদাতা এক যুবককে গ্রেফতার করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। সঙ্গে তার বাবাকেও আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবকের নাম ইউসুফ হোসেন বাবু (২১) তার বাবা মনিরুল ইসলাম। তাদের বাড়ি দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, ইউসুফ বাবুর কাছ থেকে ২০টি সিম কার্ড, ৮টি মোবাইল, ৩টি মেমোরি কার্ড, একটি স্পাই ক্যামেরাযুক্ত ঘড়ি এবং বেশকিছু জিহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তার বাবা মনিরুল ইসলামকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি।

পুলিশ সুপার জানান, গত আগস্ট বিকালে সাতক্ষীরার দুই সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক এবং বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির মাথা কেটে দিতে পারলে কোটি টাকা দেওয়া হবে বলে ফেসবুকে ঘোষণা দেয়। এই হুমকির পর পুলিশ বিষয়টি জানতে পেরে অনুসন্ধানে নামে। হুমকি দেওয়ার তিন দিনের মাথায় ইউসুফ বাবুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, ইউসুফ বাবুর মা আজমিরী বেগম জামায়াতের মহিলা রোকন। তিনি বিভিন্ন স্থানে উঠান বৈঠক করে জামায়াতের নারী কর্মীদের সংগঠিত করে আসছেন। ইউসুফ বাবুর মেমোরি কার্ডে ২০১৩ সালে সাতক্ষীরায় জামায়াতের বিভিন্ন সহিংসতার ছবি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ইউসুফ বাবুর বাবাও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

পুলিশ সুপার আরও জানান, ইউসুফ বাবুর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ডা. রুহুল হক বর্তমানে সাতক্ষীরা-আসনের সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা-আসনের সংসদ সদস্য। ফেসবুকে এই হুমকি পাওয়ার পর তারা পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন। ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার জানান, সহকারী পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল ইউসুফ বাবু তার বাবাকে তাদের বাড়ি থেকে আটক করে।

খুলনা বিভাগে মৃত্যু শনাক্ত কমেছে

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৬৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে খুলনায়। এর আগে মঙ্গলবার বিভাগে ২৫ জনের মৃত্যু এবং ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যু আক্রান্ত দুটোই কমেছে। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার তথ্য নিশ্চিত করেন।

করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ এক হাজার ৮০২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৭০২৬ জন। ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৫১৬ জন। খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

ইট চুরির অপবাদে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

 কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরায় দুটি ইট চুরির অপবাদ দিয়ে রাশিদা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন চুল কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনায় বুধবার সকালে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে।

জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে ঘটেছে ঘটনা। নির্যাতনের স্বীকার গৃহবধূ পাকুড়িয়া গ্রামের ইব্রাহীম গাজীর স্ত্রী।

দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, রাশিদা বেগমকে তার প্রতিবেশী আশরাফ আলী নেদু তার পরিবারের সদস্যরা ইট চুরির কথা শোনার জন্য মঙ্গলবার তার বাড়ি থেকে ডেকে আনেন। সেখানে নেদু তার পরিবারের পাঁচজন সদস্য মিলে গাছের সঙ্গে তাকে বেঁধে এলোপাতাড়ি মারপিট করে চুল কেটে নেয়। পরে খোর্দ্দ ক্যাম্প পুলিশ রাসিদাকে উদ্ধার করে।

বিষয়ে খোর্দ্দ ক্যাম্প পুলিশের আইসি রইসউদ্দীন জানান, গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সেখানে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনায় নারী শিশু নির্যাতন দমনে একটি মামলা হয়েছে।

দেয়ালচিত্রে ১৫ আগস্টের শহীদদের জীবনী

স্টাফ রিপোর্টার

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনায় দেয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে পচাত্তরের ১৫ আগস্টের শহীদদের জীবনী। এছাড়া বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাস এবং ঐতিহাসিক মুহূর্ত নিয়ে পৃথক আরেকটি দেয়াল চিত্র তৈরি করা হয়েছে।

নগরীর শিববাড়ি মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের পূর্বপাশে রেলওয়ের দেয়ালে প্রায় পৌনে এক কিলোমিটার এলাকা জুড়ে আঁকা হয়েছে এসব চিত্র। ১৫ আগস্ট শহীদদের নিয়ে নগর যুবলীগের ব্যতিক্রমী দেয়ালচিত্র নজর কাড়ছে মানুষের।

সরেজমিন দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়কের পাশের দেয়ালটি পড়ে ছিল অযতœ অবহেলায়। সেই দেয়াল রঙ করে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হয়েছে রং তুলি প্যানাফ্লেক্সের মাধ্যমে। মোট ১৬৮টি ছবির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের পরিচয় তুলে ধরা হয়েছে। পৃথক আরেকটি অংশে তুলে ধরা হয়েছে ১৯৫২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন ঐতিহাসিক ছবি।

গত বছর প্রথমবার এই উদ্যোগ নিয়েছিল নগর যুবলীগ। ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করেছিলেন সুধীজনেরা। এবার দ্বিতীয়বারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেয়ালচিত্রের উদ্যোক্তা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য ছবি দেখে বর্তমান প্রজন্ম শহীদদের চিনুক, তাদের সম্পর্কে জানতে আগ্রহী হয়ে তাদের আদর্শে নিজেদের গড়ে তুলুক। তিনি আরও বলেন, আমাদের দ্বিতীয় উদ্দেশ্য হলো শোক দিবসে আত্মকেন্দ্রিক প্রচার থেকে বের হয়ে আসা। শহীদদের ছবি ছোট করে দিয়ে নিজের হাসিমুখের ছবি বড় করে প্রচার করার যে অপসংস্কৃতি শুরু হয়েছে, এটা বন্ধ করা।

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন বলেন, যত্রতত্র প্যানা-ফেস্টুন দেওয়ার কারণে পরিবেশ নষ্ট হয়। সেখান থেকে আমরা ফিরে এসেছি। দেয়াল লিখনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরাই প্রধান উদ্দেশ্য। গতবছর থেকে এটা শুরু হয়েছে। তিনি বলেন, রেলওয়ের কাছ থেকে অনুমতি নিয়ে ব্যক্তিগত অর্থে এই কাজ করেছি। মানুষের সাড়া দেখে মনে হচ্ছে উদ্দেশ্য সফল হয়েছে।

শার্শায় নতুন ধরনের মাদকসহ গ্রেপ্তার

যশোর অফিস

যশোরের শার্শা সীমান্তে ফেনসিডিল, গাঁজা নতুন জাতের ফেনসিডিলের বিকল্প ঊঝকটঋ ঈঙউঊওঘঊ সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত থেকে শুরু করে বুধবার (১১ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত আলাদা দুটি অভিযানে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁধপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৮), মিজানুর রহমানের ছেলে রবিউল ইসলাম রবি (২৪), সুরত আলীর ছেলে মেহেদী হাসান (২৭), মনুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম সম্রাট (২৪) বেনাপোলের ভবারবেড় গ্রামের ইয়ার আলীর মেয়ে তানজিলা বেগম (২৫)

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার জানান, তাদের কাছে গোপন খবর আসে শার্শা সীমান্তপথে ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রবেশ করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে শার্শার চালতিবাড়িয়া থেকে জনকে গ্রেপ্তার করে। এসময়  তাদের কাছ থেকে ৪২ বোতল ঊঝকটঋ ঈঙউঊওঘঊ নামে ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিনে বেনাপোলের ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে এক নারীর কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য লাখ ৯৬ হাজার টাকা। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যন্ত্রপাতি সবই আছে, নেই চিকিৎসক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে চিকিৎসক নেই দীর্ঘদিন। গত পাঁচ মাস হাসপাতালের ডেন্টাল সার্জনের পদটি খালি রয়েছে। এই পদে যিনি আসেন থাকেন না বেশি দিন। চিকিৎসক না থাকায় একজন সহকারী দিয়ে চলে এই ইউনিট। নিয়মিত রোগী দেখেন তিনি। জটিল কোন সমস্যায় বাইরের ক্লিনিকের শরণাপন্ন হতে হয় রোগীদের।

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে রোগী দেখার উপযোগী সব সরঞ্জামাদি রয়েছে। কিন্তু সার্জন না থাকায় যন্ত্রপাতিগুলো অকেজো পড়ে আছে।

সরেজমিন হাসপাতালে গিয়ে দুটি ডেন্টাল ইউনিট সাদা চাদরে মোড়ানো পড়ে থাকতে দেখা গেছে। কক্ষে ঢোকার একপাশে বসে রোগী দেখছেন সহকারী আব্দুর রউফ। তিনি দিনে ১৫-২০ টা রোগী দেখেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের মার্চের প্রথমে এই ইউনিটে সার্জন হিসেবে যোগ দেন ডা. কবিতা। দুই সপ্তাহ থেকে তিনি বদলি নিয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান। তার আগে ৫-মাস থেকে প্রমোশন বদলি নিয়ে খুলনা চলে যান ডা. শের আলি। তিনি যাওয়ার পর কয়েক মাস পদটি খালি ছিল।

ডেন্টাল ইউনিটের সহকারী আব্দুর রউফ বলেন, এখানে সার্জন হিসেবে ছিলেন ডা. দীপঙ্কর ম-ল। আর কেশবপুরে ছিলেন ডা. শের আলী। দীপঙ্কর ম-লের বাড়ি কেশবপুরে হওয়ায় মিউস্যুয়াল বদলি নিয়ে তিনি কেশবপুর চলে যান। এখানে আসেন শের আলী। মনিরামপুরে আসার পরপরই তিনি পদন্নোতি পান। এখানে ৪-মাস থেকে তিনি খুলনা চরে যান।

আব্দুর রউফ বলেন, যন্ত্রপাতি যা আছে চলারমত। চিকিৎসক না থাকায় ধুলোবালি থেকে রক্ষা করতে ওগুলো ঢেকে রেখেছি। আমি নিয়মিত ১৫-২০ জন রোগী দেখি।

সুন্দলপুর গ্রামের শাহরিয়ার রহমান অনু বলেন, দাঁতের গোড়ায় পুজ জমে। ডাক্তার দেখাতে এসেছি। পাইনি। একজন সহকারী দেখে ব্যবস্থাপত্র দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, অনেক দিন ডেন্টাল সার্জন নেই। চিকিৎসক চেয়ে দুই দফা আবেদন করেছি। এখনো পাইনি।

ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ সাড়ে ৩’পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের ষাটবাড়িয়া গ্রামের ঋষি সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম সিআইপি। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হায়দার আলী, আবু বক্কর, হাফিজুর রহমান, লাল্ডু হোসেন, আজম হোসেন, শাহামিনা খাতুনসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ওই এলাকার সাড়ে ৩’হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। করোনাকালে খাদ্য সহায়তা পেয়ে খুশি নি¤œ আয়ের মানুষগুলো। উল্লেখ্য, ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম করোনকালীন সময়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা প্রদাণ অব্যাহত রেখেছেন।

ঝিনাইদহে করোনা রোগীর স্বজনদের মাঝে মাসব্যাপি খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে রোগী রোগীর স্বজনদের মাঝে দুই মাসব্যাপি বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মিলনায়েতনে রাশিদা হাসান ফাউন্ডেশন’পক্ষ থেকে খাবার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ হারুন অর রশিদ। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রাশিদা হাসান ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের আরএমও ডাঃ মিথিলা ইসলাম, ফাউন্ডেশনের পরিচালক আলি হাসান কিবরিয়া, সহ-সভাপতি জাকারিয়া মিঠু, ঝিনাইদহ জেলা সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিঠু সাংবাদিক এম সাইফুল মাবুদ।

রাশিদা হাসান ফাউন্ডেশনের পরিচালক আলি হাসান কিবরিয়া বলেন, জেলায় করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ ব্যাপক ভাবে বেড়ে গেছে। জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে রোগীরা ভর্তি হচ্ছে। রোগীদের সাথে থাকা স্বজনরা ঠিকমত খাবার পাচ্ছেন না। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে রাশিদা হাসান ফাউন্ডেশন কর্মসূচী হাতে নিয়েছে। প্রতিদিন দুপুরে বিনামূল্যে ১০০ প্যাকেট করে খাবার সরবরাহ করা হচ্ছে। দুই মাসব্যাপি কর্মসুচি চলবে। প্রয়োজনে কার্যক্রমের মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

মন্দিরে হামলাকারীদের গ্রেফতার শাস্তির দাবিতে কেশবপুরের মানববন্ধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি

 খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামের মন্দির হিন্দু পরিবারের বাড়ীঘর দোকানপাট ভাংচুর লুটপাট এর প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন কর্মসূচি  পালন করা হয়েছে। বুধবার কেশবপুর প্রেসক্লাব চত্বরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মানববন্ধন প্রতিবাদ সভার আয়োজন করেন। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র দত্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন, ওয়ার্কাস পার্টির যশোর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিলন মিত্র, কমিউনিস্ট পার্টি কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সিংহ, আইন বিষয়ক সম্পাদক সম্ভুনাথ বসু, প্রভাষক তাপস মজুমদার, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নেতা কুন্তল বিশ্বাস প্রতিবাদ সমাবেশে বক্তারা ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোমেলা খাতুন (৪২) নামের এক নারীকে পিটিয়ে কুপিয়ে গ্ররুতর ভাবে আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তী করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামে।

এলাকাবাসী জানান,একটি তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের গিয়াস উদ্দীনের স্ত্রী রোমেলা খাতুনের সাথে একই এলাকার মোতালেব ওরফে গেদুর ছেলে ইমন (২১) জোসনা  বেগমর (৪২) কথা কাটাকাটির এক পর্যায়ে পিটিয়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর ভাবে আহত করে। পরে প্রতিবেশীরা আহত রোমেলা খাতুনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আমি লিখিত অভিযোগ টি পেয়েছি। আসামী ধরার চেষ্টা চলছে।  

বাগেরহাটে নিখোজ মেয়েকে ফিরে পেতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

ঢাকায় গৃহ পরিচারিকার কাজ করতে গিয়ে নিখোজ হওয়া মেয়ে আনজুমান আরা (১৬) কে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন অসহায় বাবা-মা। বুধবার (১১ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিখোজ আনজুমান আরার বাবা মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী এলাকার আনসার আলী খান এই আকুতি জানান। এসময়, নিখোজ আনজুমান আরার মা টুকটুকি বেগম, চাচা মোঃ আছাদ, মামুন, নিকট আত্মীয় এমরান শেখ উপস্থিত ছিলেন।

আনছার আলী খান বলেন, পার্শ্ববর্তী কচুয়া উপজেলার যশোরদি গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফার রহমান সরদার তার মেয়ে পলী বেগমের বাসায় কাজের জন্য আমার মেয়ে আনজুমান আরাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। ২০১৯ সালের প্রথম দিকে আমার বাড়ি পলী বেগম তার স্বজনরা আনজুমান আরাকে ঢাকার কল্যানপুর ১১ নম্বর রোডের ৪৭ নং বাসায় নিয়ে যায়। সেখানে কাজ করে নানা সমস্যার কথা আনজুমান আরা আমাদেরকে জানাত। পলি আমার মেয়েকে বাড়ি আসতে দিত না।  বিভিন্ন সময় আমার মেয়ে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পলিকে বললেও পলি দেয়নি। সর্বশেষ ২০ জুলাই বেলা ১১টায় পলি ফোন করে জানায় আনজুমান আরাকে খুজে পাচ্ছে না। সেই থেকে আমরাও বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও পাইনি। পরবর্তীতে আমরা লুৎফার রহমান সরদার তার মেয়ের সাথে যোগাযোগ করলে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমাদের বিশ্বাস পলি বেগম আমার মেয়েকে কোথাও লুকিয়ে রেখেছে অথবা ভারতে পাচার করে দিয়েছে।

তিনি আরও বলেন, কয়েক বছর আগে লুৎফার রহমান সরদার মোরেলগঞ্জের চাপড়ি গ্রামের ইকবাল গাজীর মেয়েকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যায়। তখন ইকবাল গাজীর মামলায় লুৎফার সরদারকে পুলিশ গ্রেফতারও করেছিল। মেয়ে আনজুমান আরাকে ফিরে পাওয়ার পাশাপাশি এই নারী পাচারকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

টাকার দরকার নেই, আমার মেয়েকে ফিরিয়ে এনেদিন এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন নিখোজ আনজুমান আরার মা টুকটুকি বেগম। পলি বেগম বলেন, আনজুমান আরাকে ঢাকায় আনার পরে সন্তানদের মত করে রেখেছি। বাসার সিসি টিভি ফুটেজে দেখেছি ২০ জুলাই বাসা থেকে বের হয়ে একটি ছেলের সাথে সিএনজিতে করে গেছে।আসলে আমাদেরকে বিপদে ফেলার জন্য আনজুমানের বাবা-মা এসব মিথ্যা অপবাদ দিচ্ছেন।

পলির বাবা লুৎফার রহমান সরদার বলেন, আনজুমান আরা নিজেই চলে গেছে আমার মেয়ের বাসা থেকে। তাকে আমরা লুকিয়ে রাখিনি বা পাচার করিনি। কোন রকম অন্যায় কাজের সাথে আমরা জড়িত না। মূলত আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই অপপ্রচার করছে তারা।যে অভিযোগে পুলিশ আমাকে গ্রেফতার করেছিল ওটাছিল মিথ্যা মামলা। ওই মামলায় মাত্র একদিন আমি জেল খেটেছি। পরবর্তীতে আমি মামলা থেকে অব্যাহতিও পেয়েছি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, আনছার আলী খানের অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। নিখোজ মেয়েটিকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি।

রুপসায় মূর্তি ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দির মূর্তি ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে দি হাংগার প্রজেক্ট বাংলাদেশ এর ব্রেভ প্রকল্পের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য দেন পিভিই জেলা সমন্বয় কমিটির সভাপতি কে এম হাসিব, সাধারণ সম্পাদক এ্যাড. সেলিম আজাদ, প্রজেক্ট সমন্বয়কারী মো. নাজমুল হুদা, জেলা কমিটির সদস্য সাংবাদিক এস.এস শোহানসহ ব্রেভ প্রকল্পের সকল কর্মকর্তা ইয়ুথ সদস্যরা। এসময় হাঙ্গার প্রজেক্টের ব্রেভ প্রকল্পের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু এরই মধ্যে খুলনার রূপসা শিয়ালি গ্রামে মন্দির সংখ্যালঘুদের বাড়িতে যে হামলা হয়েছে তা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং দোষীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

গেল আগস্ট শনিবার খুলনার রুপসা উপজেলার শিয়ালি গ্রামে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে ৪টি মন্দিরে হামলা চালায়। এসময় মন্দিরের মূর্তি কিছু দোকান ভাংচুর করা হয়। পরবর্তীতে রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর করা মামলায় পুলিশ ১০জনকে গ্রেফতার করেছে।

গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বটিয়াঘাটার সাংবাদিকদের সাথে মতবিনিময়

বটিয়াঘাটা প্রতিনিধি

বেসরকারি সংস্থা উত্তরণের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১ টায় মুসলিম উত্তরাধিকার আইন এবং নারীর অধিকার বিষয়ক  গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় বটিয়াঘাটার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় গতকাল বুধবার বেলা ১১ টায় স্থানীয়  সভা থানা মোড় সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় উত্তরণ ভূমিহীন উপজেলা কমিটির সভাপতি ভাইস চেয়ারম্যান নিতাই গাইনের সভাপতিত্বে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন, আমার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস স্বাক্ষর,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, দৈনিক দেশ সংযোগ পত্রিকার বার্তা সম্পাদক রিংটন মন্ডল, বিআরডিবির চেয়ারম্যান এসএম ফরিদ রানা, সাংবাদিক আব্দুল হামিদ, অধ্যাঃ এনায়েত আলী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক বিপ্রদাস রায়, যগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বুদ্ধদেব মন্ডল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তফা বিলাল, কার্যকরী সদস্য যথাক্রমে এস এম ভূট্টো, নিখিলেশ গাইন, পরাগ রায়, মনিটরিং অফিসার মুস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার মোঃ সিরাজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মেসবাহুর রহমান খান, সাংবাদিক  আসাদুজ্জামান উজ্জ্বল রতন সাহা, উত্তরনের ব্রাঞ্চ ম্যানেজার  কামাল হোসেন প্রমূখ কর্মশালায় মুসলিম উত্তরাধিকার আইনে মুসলিম নারীরা যাতে করে ফারাজ অনুযায়ী সম্পত্তি বুঝে পায় সে লক্ষ্যে উত্তরণ এর আমার প্রকল্পের মাধ্যমে বঞ্চিত নারীদের আইনগত সহায়তা প্রদান করা হবে বলে প্রকল্পের পক্ষ থেকে বলা হয়।

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন

কে এম রেজাউল করিম দেবহাটা

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল টায় গাজীরহাট দূর্গা মন্দিরের সামনে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে যৌথভাবে মানববন্ধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য পরিষদের নেতার্কর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দেবহাটা উপজেলা শাখার সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, গাজীরহাট মন্দির কমিটির সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, মুক্তিযোদ্ধা মধুসুদন দাস, নিত্যনন্দ ঘোষ, শংকর কর্মকার, সুকুমার দাস, শংকর তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উত্তম পাল, ছাত্রনেতা সাগর বিশ্বাস, বলরাম বর্মন, গোপাল রায়, রবিন রায়, রাজু ঘোষ সুজিত সরকার প্রমুখ। এসময় খুলনার রুপসায় পিয়ালী গ্রামের হিন্দু পাড়ায়, পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন এলাকা, মৌলভীবাজার কুলাউড়ার আদিবাসী সহ দেশের বিভিন্ন এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাঙচুর, লুটপাট জমি জবর দখলের প্রতিবাদ জানানো হয়।