Home জাতীয় মডেল পিয়াসা’র আরও ১০ দিনের রিমান্ড চায় সিআইডি

মডেল পিয়াসা’র আরও ১০ দিনের রিমান্ড চায় সিআইডি

5

ঢাকা অফিস ।।

মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আরও ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)বুধবার (১১ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এর পর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জন্য তাকে ভাটারা গুলশান থানার মাদক আইনের পৃথক দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি। বিকালে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লা’আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

গত আগস্ট রাতে রাজধানীর বারিধারায় পিয়াসা’ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশীদ বলেছিলেন, পিয়াসা এবং মৌ হলেন রাতের রানী। তারা দিনের বেলায় ঘুমায় এবং রাতে বিভিন্ন পার্টিতে ঘুরে বেড়ায়। আর এসব পার্টিতে বড় লোকদের টার্গেট করে বাসায় ডেকে এনে মদ-ইয়াবা খাইয়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।