Home বিনোদন চিত্রনায়িকা একাকে মাদকদ্রব্য মামলায় জামিন

চিত্রনায়িকা একাকে মাদকদ্রব্য মামলায় জামিন

10

বিনোদন ডেস্ক ।।

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা একার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত তার জামিন আদেশ দেন। আদালতে হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

এর আগে গত আগস্ট হাতিরঝিল থানায় দায়ের করা গৃহকর্মীকে মারধর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় তদন্তকারী কর্মকর্তা তিন দিন করে মোট ছয়দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, অভিনয় দিয়ে একসময়ে বাংলা চলচ্চিত্রে সাড়া ফেলা চিত্র নায়িকা একার বিরুদ্ধে তার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠে। গৃহকর্মী বেতনের পাঁচ হাজার টাকা চাওয়ায় একা তাকে মারধর করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-কল করে পুলিশে সহায়তা চান তিনি। কল পেয়ে ৩১ জুলাই সন্ধ্যায় চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। মাদক পাওয়ার অভিযোগে এদিনই পুলিশ বাদি হয়ে একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। আর নির্যাতনের অভিযোগে তার গৃহকর্মী বাদি হয়ে আরেকটি মামলা করেন।