ঢাকা অফিস ।।
চীন থেকে আরও ১৭ লাখ ডোজ কোভেক্সের সিনোফার্মের টিকা ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিকা এসে ঢাকায় পৌঁছায়। এর আগে ভোরে করোনার এই টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেইজিং বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। তিনি বলেন, কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা চলতি মাসে পাওয়া যাবে।
চীনের সঙ্গে আলোচনা করে আরও ৬ কোটি ভ্যাকসিন কেনার জন্য চুক্তি পর্যায়ে আছি। চীনের টিকা অক্টোবরে ২০ মিলিয়ন ও নভেম্বরে ২০ মিলিয়ন পাব। ফাইজারের টিকা ৬ লাখ পাব। এর বাইরে ভারতের টিকা পাব। তবে এখন ভারতের জট খোলেনি।











































