ফকিরহাট প্রতিনিধি।।
জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়। এরপূর্বে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, তাঁর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:আমজাদ হোসেন সরদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাত প্রমূখ।
ফকিরহাট বাজার কাপুড়িয়া পট্টি গন্ধেস্বরী মান্দিরের উদ্বোধন
বাগেরহাটের ফকিরহাট বাজার কাপুড়িয়া পট্টি গন্ধেস্বরী মায়ের মান্দিরে শনিবার রাত ১০টায় স্বল্প পরিসরে শ্যামা কালি পূজা অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু সহ মন্দির কমিটির সভাপতি সত্য রঞ্জন চক্রবর্তী, সাধারন সম্পাদক মিন্টু কুন্ডু, সহ-সাধারন সম্পাদক কার্তিক দত্ত, কোষাধক্ষ্য অমিও কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক আনন্দ দে সহ মন্দির কমিটির সদস্যবৃন্দ ও ফকিরহাট সনাতন জাগরনী সংঘের’ সদস্যবৃন্দ।










































