খবর বিজ্ঞপ্তি ।।
নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ২৪১ জন দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেএমপি’র ত্রাণ সহায়তা কার্যক্রমে প্রত্যেককে (নগদ ২০০ টাকা, ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজসহ মোট-১১ কেজি পরিমাণ বিতরণ করা হয়।
উক্ত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। তিনি বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার ও লকডাউনকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও অসহায় মানুষ যারা খাদ্যের অভাবে কষ্ট করছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।”
এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহমেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো. কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মো. মারুফাত হুসাইন, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মো. শাহ্ জাহান শেখ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) খন্দকার লাবনীসহ সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।










































