সাতক্ষীরা প্রতিনিধি ।।
সামর্থ থাকতে ভিক্ষা নয় , চেষ্টা দ্বারা জীবন পাল্টায় এই স্লোগান কে সামনে রেখে মহামারী করোনা কালীন সময়ে ও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান সাহেদ ।তিনি মূলত প্রতিবন্ধী ও গরীব অসহায় মানুষদেরজীবনের মান উন্নত , অধিকার আদায়সহ তাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ।তিনি জেলা ব্যাপী করােনা মহামারীর এই ক্লান্তিময় লগ্নে প্রতিবন্ধী ও গরীবঅসহায় ব্যাক্তিদের পাশে এসে দাঁড়িয়েছে ।আতিকুজ্জামান সাহেদ বলেন “মানুষ মানুষের জন্য” ।
আমি সড়ক দুর্ঘটনার ফলে স্বাভাবিক জীবন হারিয়ে ফেললেও , মনের স্বাভাবিকতা ও নিজের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব খুঁজে পাওয়ার জন্য নিজের শারীরিক দিকহতে , মানসিক দিকটাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করছি।বর্তমানে তিনি তার রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠনঃ- প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সুবর্ণনাগরিক এবং গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য , বস্ত্র , কর্মসংস্থান মানসিকতা উন্নয়ন ইত্যাদি কাজ দ্বারা পাশে থাকছেন এবং সামনে এগুলা চলমান রেখে আরো ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন ।তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।










































