বিনোদন ডেস্ক ।।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ জনপ্রিয় চারবারের জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসান। এখানে তার ৪৮ লাখের বেশি অনুসারী রয়েছে। ফেসবুকে নিয়মিত নিজের ছবি পোস্ট করেন জয়া। আর সঙ্গে সঙ্গেই শুরু হয় লাইক-কমেন্টের বন্যা। মাঝে মাঝে ছবি নিয়ে বিতর্ক, ট্রলও হয়। তবে এসবে একেবারেই পাত্তা দেন না জয়া।
সম্প্রতি নিজের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন জয়া। এতে বেগুনী রঙের গাউনে দেখা গেছে তাকে। সঙ্গে পরেছেন মানানসই গয়না।
ছবিতে খোলা চুলে বেশ মোহময়ী লাগছে জয়াকে।
ঢালিউডের পাশাপাশি টলিউডেও দাপটের সঙ্গে কাজ করছেন জয়া আহসান। তার উল্লেখযোগ্য কয়েকটি ছবি হলো ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘দেবী’, ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘রবিবার’ ও ‘রাজকাহিনী’। টলিউডে ‘রবিবার’ ছবিটির জন্য অভিনয়ের আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন তিনি।










































