Home আঞ্চলিক করোনা টিকা নিবন্ধন ও কার্ড বিতরন করলো গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা...

করোনা টিকা নিবন্ধন ও কার্ড বিতরন করলো গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুল

27

খবর বিজ্ঞপ্তি ।।

খুলনা জিলা স্কুল সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুল।” শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বুথ এ কার্যক্রমের মাধ্যমে তিন দিন ব্যাপী করোনা টিকা রেজিস্ট্রেশন ও কার্ড বিতরন কর্মসূচী সম্প্ন্ন করেছে সংগঠনটি।

সংগঠনের পক্ষে হাসানুল সাকী জানান – “সমাজের পিছিয়ে পড়া ও খেটে খাওয়া মানুষদের টিকা কার্যক্রমের আওতাভুক্ত করনের লক্ষ্যে আমাদের এ কর্মসূচী।তিন দিনে ৪৩০জন এর রেজিস্ট্রেশন আমরা সম্প্ন্ন করেছি এবং বিনা মূল্যে কার্ড বিতরন করেছি”।সংগঠনটি খুলনা জিলা স্কুলের এসএসসি ব্যাচ ২০১৪-২০২০ এর সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত ।

এসময় উপস্হিত ছিলেন সংগঠনটির স্হায়ী কমিটির সদস্য যথাক্রমে তানভীর বারী হামিম ,মাশরুর আমিন লাবিব ,ইমতিয়াজ ইফতি,অভিজিৎ সরকার রাহুল,আব্দুল্লাহ বারী সাদাফ,রাহাম আহমেদ অথৈ, বুথ কমিটির আহ্বায়ক নাফিস তাহমীদ,যুগ্ম আহ্বায়ক নাওয়ীদ এহতেশাম সিয়াম,সদস্য মুবাশ্বির হাসান, সামির মোর্শেদ ,জিএম জারিফ,রিফাত আহমেদ প্রমুখ ।

এছাড়াও কর্মসূচী পর্যবেক্ষনে আসেন ১৯৭০ ব্যাচের শিক্ষার্থী সাবেক মেয়র মনিরুজ্জামান মনি,১৯৮৩ ব্যাচের শিক্ষার্থী কেসিসি নির্বাহী প্রোকৌশলী ইন্জি: মশিউজ্জামান মশি,১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী আবু হোসেন বাবু,১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী অভিজিৎ চক্রবর্তী দেবু ।