Home আঞ্চলিক সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, যুবক গ্রেপ্তার

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, যুবক গ্রেপ্তার

8

স্টাফ রিপোর্টার ।।

খুলনার পাইকগাছায় ভুয়া ফেসবুক আইডি খুলে সাবেক স্ত্রীর এডিট করা আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবু সাঈদ ওরফে বাপ্পি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাপ্পির সাবেক স্ত্রীর বাবা বাদী হয়ে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, আসামি বাপ্পির সঙ্গে ২০২০ সালে পাইকগাছা থানার গদাইপুর ইউনিয়নের সোহরাব শেখের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাপ্পি যৌতুকের দাবিতে ওই মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। তার নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েপক্ষ থেকেই তালাক দেওয়া হয় বাপ্পিকে।

তালাক দেওয়ায় বাপ্পি ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তার কাছে থাকা কিছু ছবি এডিট করে পর্ন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই মামলা করেন মেয়ের বাবা।