Home আঞ্চলিক জনগনকে রক্ষা করতে সরকারকে একলা চলোনীতি পরিহার করতে হবে: সাবেক মেয়র মনি

জনগনকে রক্ষা করতে সরকারকে একলা চলোনীতি পরিহার করতে হবে: সাবেক মেয়র মনি

9

নগরীতে ২০ হাজার মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও সাবান বিতরণ করবে বিএনপি


খবর বিজ্ঞপ্তি।।


দেশে করোনা ভাইরাসে সংক্রামন ও মৃত্যুর হার না কমায় উদ্বেগ প্রকাশ করে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেছেন, সরকার আসলে সত্যিকারে লকডাউন চায় কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশ উপেক্ষিত হওয়ায় জনগন এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। দিনে আনে দিনে খায় মানুষের জন্য সরকারের বরাদ্দ ৩২ হাজার কোটি টাকা কেন বন্টন হলো না? লকডাউন সফল করতে নি¤œ আয়ের মানুষদের ঘরে রাখার কোন চেষ্টাই সরকার করেনি। আসলে সরকার জনগনের দায়িত্ব নিতে চায়নি।
শনিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিএনপির করোনা কল সেন্টারে ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিলের মাধ্যমে মোখলেছুজ্জামান লিপন প্রদত্ত ১টি অক্সিজেন সিলিন্ডার ও ৩১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা এজাজ মোল্লা প্রদত্ত করোনায় মৃত্যু ব্যক্তিদের দাফন কাফনে নিয়োজিতদের ১২পিস পিপিই গ্রহন কালে এ কথা বলেন। সাবেক মেয়র আরও বলেন, প্রথম বছর থেকে টিকা প্রদান শুরু করলে দ্বিতীয় ঢেউয়ে এতো মানুষের জীবন দিতে হতো না। জনগন স্বাস্থ্যবিধি মানে না- লকডাউন মানে না এই কথা বলে সরকার জনগনের ওপর দোষ চাপিয়ে তাদের ব্যর্থতা ঢাকতে চায়। শুরু থেকেই টিকা আমদানি নিয়ে অসচ্ছতা, এক ব্যক্তি ও এক দেশকে প্রধান্য দিতে গিয়ে সরকারের বিলম্বে দেশের জনগনকে অনিরাপদ করেছে। তার জন্য সরকারকে বার বার গরীব মানুষকে না খেয়ে মারার লকডাউন চাঁপিয়ে দিতে হয়েছে। দেশের জনগন ও অর্থনীতিকে বাঁচাবার একমাত্র পথ দ্রুত পর্যাপ্ত টিকা আমদানী ও গণটিকা কার্যক্রম গ্রহন ও সফল করা। সংক্রমনরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। সেক্ষেত্রে দলমতের উর্ব্ধে থেকে সবাইকে নিয়ে কাজ করা এবং একলা চলোনীতি পরিহার করতে হবে। এসময় মনি বলেন, আগামী ৯আগস্ট থেকে খুলনা মহানগর বিএনপি করোনাভাইরাস সংক্রামনরোধে ও জনসচেতনা বৃদ্ধিতে থানা ও ওয়ার্ড পর্যায়ে ২০হাজার মাস্ক, হ্যান্ডসেনিটাইজার ও হাত ধোয়ার সাবান জনগনের মাঝে বিতরণ করবে। তিনি নগরবাসিকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কমান্ডার আবু জাফর, রেহানা আকতার, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শেখ জামিরুল ইসলাম, মোল্লা কামাল, আসলাম হোসেন, সিরাজুল ইসলাম লিটন, জামাল মোড়ল, সেলিম বড়মিয়া, এবাদুল ইসলাম, মোস্তফা জামাল মিন্টু, সাজ্জাত হোসেন জিতু, আবু তালেব, কাওসারী জাহান মঞ্জু, মাসুদ রুমী, আলমগীর হোসেন, তুহিন ইসলাম, হোসাইন ইসলাম হোসেন প্রমূখ।