Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

33

ফুলতলায় নিজ বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর মটর সাইকেল চুরি

ফুলতলা প্রতিনিধি

গত রোববার দুপুরে খুলনার ফুলতলার দামোদর পূর্বপাড়ায় নিজ বাড়ির সামনে থেকে স্যানিটারী ব্যবসায়ী মোঃ ফিরোজ হোসেনের ব্যবহৃত মটর সাইকেলটি চুরি হয়েছে। ব্যাপারে থানায় জিডি এন্ট্রি করা হয়।

ব্যবসায়ী ফিরোজ হোসেন জানান, গত রোববার ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে আনুমানিক বেলা ২টার দিকে বাড়ির সামনে আমার ব্যবহৃত ইয়ামাহা এফজেডএস যার রেজি নং- খুলনা-ল-১১-৭৭২০, চেসিস নং- গঊওজএ৪৪ই৪ক০০২০২৪৩ ইঞ্জিন নং- এ৩ঔ৩ঊ০৪৪৫০৪১, রং- ম্যাট ব্লু মটর সাইকেলটি রেখে বাড়ির দোতলার রুমে যাই। পরে নিচে নেমে মটর সাইকেলটি না দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও সন্ধান পায়নি। ব্যাপারে ফুলতলা থানায় জিডি এন্ট্রি (নং- ১৮২, তারিখ ০৪/০৮/২০২১) করা হয়।

এড. সৈয়দা সাবিহা করোনা ভাইরাসে আক্রান্ত : ২৮নং ওয়ার্ড বিএনপির সুস্থতা কামনা দোয়া

খবর বিজ্ঞপ্তি।।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা নগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী, বিশিষ্ট মানবাধিকার নেতা এড. সৈয়দা সাবিহা খাতুন দ্বিতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এড. সৈয়দা সাবিহা খাতুন বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। এর আগে গত বছর তিনি প্রথম দফা করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী এড. সৈয়দা সাবিহা খাতুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (আগস্ট) বাদ আছর নগরীর পিটিআই জামে মসজিদ, মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সেন্ট্রাল রোড বড় মসজিদে ২৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দিপু, এড. মশিউর রহমান নান্নু, ইশহাক তালুকদার, মিজানুর রহমান ডিকেন, জিএম রফিকুল হাসান, ডা. ফারুক হোসেন, হাবিবুর রহমান, সেলিম বড় মিয়া, আশিকুর রহমান সেলিম, আরিফুর রহমান আরিফ, মঞ্জুরুল, সাহাবউদ্দিন, জাহিদ হোসেন, শরিফুল ইসলাম, জুয়েল রহমান, শুকুর আলী, আবুল কালাম, ইলিয়াস গণ্যমান্য ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

শেখ কামালের জন্মদিন পালনে মহানগর বঙ্গবন্ধু পরিষদ

খবর বিজ্ঞপ্তি ।।

বৃহস্পতিবার  বিকাল ৫.৩০ মিঃ বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পরিষদের মহানগর সহ-সভাপতি কবি সম হাফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সহ-সভাপতি পরিষদের খুলনা মহানগর সভাপতি এস এম রাজুল হাসান রাজু,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগের কেন্দ্রীয় সিনিঃ সহ-সভাপতি খুলনা নগর সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, প্রধান আলোচক ছিলেন মহানগর সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, মহানগর অর্থ সম্পাদক মোঃ নুরুদ্দিন দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিমের পরিচালনায় বক্তাগন বলেন ১৯৪৯ সালের ৫ই আগষ্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহন করেন। তিনি শাহিন স্কুল থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে ¯œাতক পাশ করেন। তিনি শায়ানটের সেতার বাদন বিভাগেরও ছাত্র ছিলেন। তিনি বন্ধু শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পগোষ্ঠি। তিনি আবহানী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। ঘাতকেরা ৭৫ এর ১৫ আগষ্ট কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সাথে তাকেও শহীদ করে। আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি শরিফ এনামুল কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, কবি হুসাইন বিল্লাহ, প্রফে.ড. আলালউদ্দিন রোটা. ইঞ্জি. মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ডা. হাফিজুর রহমান সোহেল, আলীনুর হোসেন মাতুব্বর, এ্যাড. জিনারুল ইসলাম, অধ্যক্ষ শাহ্ জিয়াউল ইসলাম স্বাধীন, এ্যাড. সোহেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ চৌধুরী রিমন, ইঞ্জি. শান্তনু বৈরাগী, মশিউর রহমান মিলন, শাহীন শরীফ বাবু, লিনা পান্ডে(এ্যাঞ্জেলিনা), বিশ্বজিত মন্ডল, নাবিলা ইয়াসমিন,জাকির হোসেন জাকির, আশিক চৌধুরী, আঃ জব্বার কমান্ডার প্রমুখ।    

ডলারের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন জেলা জাপার নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য জাতীয় যুব সংহতির খুলনা শাখার সাধারণ সম্পাদক এস এম এরশাদুজ্জামান ডলারের উপর গত আগস্ট নগরীর আমতলা মোড়ে রাত আনুমানিক ৮:৩০ টায় সময় কতিপয় দুস্কৃতিকারী তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে তিনি মারাত্মকভাবে জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর উপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেনÑজাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, কেন্দ্রীয় নেতা জেলা সাধারণ সম্পাদক এম হাদি উজ্জামান, কেন্দ্রীয় নেতা ইসমাইল খান টিপু, সহ-সভাপতি মোতওয়ালি শেখ, রিয়াজ উদ্দিন হাওলাদার, ফরগাদ হোসেন, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, জি এম বাবুল, শাহজাহান আলী সাজু, দপ্তর সম্পাদক রহমত আলী খাঁ, আবু সাঈদ, সুলতান মাহমুদ, শফিকুল ইসলাম বাচ্চু, ফরিদা ইয়াসমিন, তোবারেক হোসেন তপু, আব্দুল জলিল, শেখ মোঃ রাসেল, প্রিন্স হোসেন কালু, ইউসুফ হোসেন রাহুল, শাহাবুদ্দিন আহম্মদ, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ জসিম, বাবু, পাপ্পু, সুজন, মোঃ রাজ, সাদ্দাম, সঞ্জয় গোলদার, গাজী মোশাররফ হোসেন প্রমুখ।

কলারোয়ায় বঙ্গবন্ধুপুত্র শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলারোয়ায় উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (আগস্ট) সকালে উপজেলার পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির পার্শ্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পৌরসভা, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, ক্রীড়া সামাজিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমীন, বীর মুত্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা অমল সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম নাহিদ,সহকারী আইসিটি গ্রোগ্রামার মোতাহার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক সূধিবৃন্দ।

অনুষ্ঠানে উদীয়মান ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক অস্বচ্ছল ক্রীড়াবিদদের হাতে ক্রেস্ট প্রদান করে পুরস্কৃত করা হয়।

সবশেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, ক্রীড়া সামাজিক সংগঠনের কার্যালয়ে দৃষ্টিনন্দন ব্যানার ড্রপ ডাউন ওয়াল ব্যানার প্রদর্শন করা হয়েছে বলে জানা যায়।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ছয় হাজার পাঁচশত ৩৫ জন

তথ্য বিবরণী ।।

খুলনা জেলায় বৃহস্পতিবার ছয় হাজার পাঁচশত ৩৫ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার ছয়শত ২১ এবং মহিলা দুই হাজার নয়শত ১৪ জন। পর্যন্ত এক লাখ আট হাজার চারশত ২২ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।

আজ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার আটশত জন এবং আট উপজেলায় মোট দুই হাজার সাতশত ৩৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটা দুইশত ২০ জন, দিঘলিয়ায় দুইশত ৬৯ জন, ডুমুরিয়ায় তিনশত ৮৮ জন, ফুলতলায় চারশত ৯০ জন, কয়রায় তিনশত ৬৯ জন, পাইকগাছায় একশত ৯০ জন, রূপসায় তিনশত ৮৮ জন এবং তেরখাদায় চারশত ২১ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইশত জন এবং সদর হাসপাতালে একশত ৯১ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

তথ্য বিবরনী

খুলনা বিভাগের কুষ্টিয়া, বাগেরহাট জেলাসহ বিভিন্ন জেলায় কঠোর লকডাউনে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার একশত উপকারভোগীর মাঝে এক লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।

বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে করোনায় ক্ষতিগ্রস্ত নয়শত উপকারভোগী পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।

এদিকে সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পরিষদের সিদ্ধান্তে সিএসআর কার্যক্রমের আওতায় খুলনা জেলার বস্তিবাসী, ছিন্নমূল এবং করোনায় সংক্রমণের কারণে সাময়িকভাবে বেকার হয়ে পড়া ব্যক্তিদের পরিবারের সহায়তা প্রদানের জন্য আজ (বৃহস্পতিবার) খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের নিকট ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর করেন খুলনা প্রিন্সিপাল অফিসের পক্ষে জিএম (ইনচার্জ) মোঃ শফিকুল ইসলাম। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা সোনালী ব্যাংক খুলনার ডিজিএম এফএম মনিরুজ্জামানসহ ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

শিরোমনিতে গ  স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী  বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

করোনা ভাইরাসের প্রভাবে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গনসেবা সংস্থার উদ্যোগে  কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী  বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ৫  আগষ্ট বৃহস্পতিবার  সকাল ১০ টায় শিরোমনি সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি শফিউল আযম খান ফিরোয এর সভাপতিত্বে সংগঠনের নির্বাহী পরিচালক ইউপি সদস্য  শেখ আব্দুস সালামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস, এম এ, দাউদ বক্তৃতা করেন মোঃ লুৎফর রহমান লিটন, মোঃ আবুল কালাম, সাবেক মেম্বার কওসার আলী, মাসুম বিল্লাহ, আলমগীর হোসেন, মোঃ ইমদাদুল হক, মহিবুল্লাহ , আনোয়ার হোসেন, মোঃ বাচ্চু শেখ প্রমুখ

মহানগর বিএনপির সভাপতির সহধর্মীনির রোগমুক্তি কামনা খানজাহান আলী থানা বিএনপির

ফুলবাড়ীগেট প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক  খুলনা মহানগর বিএনপির সভাপতি , সাবেক এমপি , নজরুল ইসলাম মন্জুর সহধর্মীনি  এ্যাডঃ সৈয়দা সাবিহার ২য় দফা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায়  তার আশু সুস্থ্যতা কামনা করেছেন খানজাহান আলী থানা বিএনপি নেতৃবৃন্দ যথাক্রমে খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী , নগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, অধ্যাপক ওহিদুজ্জামান, আবু সাইদ হাওলাদার আব্বাস , থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ  এনামুল হাসান ডায়মন্ড, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক  কাজী মিজানুর রহমান , আঃ রব মুন্সি, মোঃ আশরাফ, মোঃ রফিকুল ইসলাম শুকুর, শেখ আলমগীর হোসেন, মিনা মুরাদ হোসেন, জামাল হোসেন,  মিজানুর রহমান, মোঃ জামাল হোসেন,

উল্লেখ্য ২০২০ সালের জুন প্রথমবার তিনি করোনায় আক্রান্ত হন

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাগুরা জেলা শাখার সভাপতির প্রয়াত হাসান সিরাজে শোকসভা

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাগুরা জেলা শাখার সভাপতি অ্যাড. হাসান সিরাজ সুজা করোনা আক্রান্ত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর এই অকাল মৃত্যুতে জাতীয় পার্টি খুলনা জেলা শাখার উদ্যোগে বেলা ১১টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে শোক সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। শোক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেনÑজাপার কেন্দ্রীয় নেতা জেলা সাধারণ সম্পাদক এম হাদি উজ্জামান, কেন্দ্রীয় নেতা ইসমাইল খান টিপু, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন হাওলাদার, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, জি এম বাবুল, শাহজাহান আলী সাজু, রহমত আলী খাঁ, তোবারেক হোসেন তপু, আব্দুল জলিল, শেখ মোঃ রাসেল, প্রিন্স হোসেন কালু, ইউসুফ হোসেন রাহুল, শাহাবুদ্দিন আহম্মদ, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ জসিম, বাবু, পাপ্পু, সুজন, মোঃ রাজ, সাদ্দাম, সঞ্জয় গোলদার, গাজী মোশাররফ হোসেন প্রমুখ। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

রব স্মৃতি পরিষদের সভা,কর্মসূচি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি

 শহীদ এসএমএ রব স্মৃতি পরিষদের এক সভা আজ বৃহষ্পতিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১১ আগস্ট বুধবার বীর মািক্তযোদ্ধা আওয়ামী লীগ নেতা শহীদ এসএমএ রবের ২১তম শহাদৎ বাষিকী উপলক্ষে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষনা করা হয়।

কর্মসূচির মধ্যে ১১ আগস্ট বুধবার কোরআন খতম,সকাল ১১ টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত শ্রদ্ধাঞ্জলি অর্পণ,আসরবাদ বায়তুন নূর জামে মসজিদে দোয়া মাহফিল শেষে নিউ মার্কেট সংলগ্ন রব চত্বরে আলোচনা সভা গরীবদের মাঝে কাবার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপিএ বাবুল রানা। সংগঠনের সভাপতি আলহাজ্ব চ.মুজিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় বক্তৃতা করেন, কেসিসি’১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা শেখ হাফিজুর রহমান,নগর আওয়ামী লীগ নেতা এস.এম আকিল উদ্দিন,শহীদ রবপুত্র এস.এম আরিফুর রহমান মিঠু,স্মৃতি পরিষদ নেতা নজরুল ইসলাম, ইকবাল হোসেন আব্দুল হক প্রমুখ।

ইন্দুরকানীতে মা-মেয়েকে অবরুদ্ধ করে বশত বাড়ী দখল: ৯৯৯ ফোন পেয়ে মা-মেয়ে উদ্ধার

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ

ইন্দুরকানীতে মা-মেয়েকে অবরুদ্ধ করে বশত বাড়ী দখল ৯৯৯ ফোন পেয়ে মা-মেয়ে উদ্ধার। বৃহস্পতিবার উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ঘটনা ঘটে। সরে জমিনে গেলে স্থানীয়রা জানায়, রামচন্দ্রপুর গ্রামের মৃত: নিরোধ দত্ত হ্ওালাদারের ছেলে বিষ্ণপদ হ্ওালাদার এর বাড়ীতে একই এলাকার সুব্রত হালদার এর নেতৃত্বে ৩০/৩৫ জন বহিরাগত লোক নিয়ে হামলা করে। সময় বিষ্ণপদ হালদার এর বশত ঘরে তার স্ত্রী দক্ষিণ চরণী পত্তাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রানী হালদার তার মেয়ে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণা হালদার কে ঘরে অবরুদ্ধ করে বশত ঘর ভাংচুর করে তাদের দখলীয় জমিতে ঘর তার কাটা দিয়ে স্থাপনা তৈরী করে। তখন স্বর্ণা ৯৯৯ ফোন করলে ইন্দুরকানী থানা পুলিশ তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ব্যাপারে বিষ্ণপদ এর স্ত্রী সবিতা রানী হালদার জানান, আমার স্বামী বাড়ীতে না থাকায় আমি আমার মেয়ে ঘরে ছিলাম। সকালে সুব্রত হালদার, শংকর শিয়ালী, শিশির হালদার, আমগীর, রনপতি হালদার সহ ৩০/৩৫ জন লোক এসে আমাকে আমার মেয়েকে অবরুদ্ধ করে ঘর ভাংচুর করে ঘরের মালামাল চুর্ণ-বিচুর্ণ করে ফেলে। তখন আমরা নিরুপায় হয়ে ৯৯৯ ফোন করি। পুলিশ আসার পরেও তারা আমাদের দখলকৃত জায়গায় ঘর তোলে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, ৯৯৯ ফোন পেয়ে ঘটনা স্থল থেকে মা-মেয়েকে উদ্ধার করি। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। পুলিশ থাকা অবস্থায় ওখানে কোন ঘর তোলা হয় নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ইন্দরকানী ইউপি নির্বাচনের জের ধরে সংঘর্ষে আহত; ১০ গ্রেফতার-

ইন্দরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ

ইন্দরকানী ইউপি নির্বাচনের জের ধরে পরাজিত প্রার্থীর সংঘর্ষে আহত ১০ জন জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বালিপাড়া বাজারে ঘটনা ঘটে। জানা যায়, সম্পতি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বালিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একই গ্রামের মজিবুর রহমান মাতুব্বর ছরোয়ার খান ইউপি সদস্য হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে ২জনই হেরে যান। পরে উভয়ের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে। বৃহস্পতিবার সকালে বালিপাড়া বাজারে উভয়ের মধ্যে সংঘর্ষে রাসেল মাতুব্বর, হাসিব খান, সরোয়ার হোসেন, নাসির মাতুব্বর, আঃ হালিম, হাতেম মাতুব্বর, রোজিনা, বাহাদুর সহ ১০ জন আহত হয়। গুরুত্বর আহতরা পিরোজপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

নাসির মাতুব্বর জানান, সরোয়ারের লোকজন পরিকল্পিতভাবে এসে আমার দোকানে হামলা চালিয়ে আমাকে আহত করে দোকানের মালামাল ভাংচুর করে নগদ টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে সরোয়ার খান, মজিবুর রহমান, মিজান মুন্সী হাসিব খানকে আটক করে থানায় নিয়ে আসি।

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় গৃহবধূর মৃত্যু, ট্রাক চালক আটক

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনির গদাইপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গোয়ালডাঙ্গা-প্রতাপনগর সড়কের গদাইপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আটক করা হয়েছে ট্রাক চালক বাবু সরদারকে।

নিহত গৃহবধূর নাম রেবা খাতুন (২০)তিনি একই উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের সুজন ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বালিবোঝাই একটি ট্রাক আশাশুনি উপজেলার গদাইপুরের দিকে যাওয়ার পথে পথিমধ্যে এনামুল সরদারের বাড়ির পাশে একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা গৃহবধূ রেবা খাতুন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা সময় ট্রাকের চালক সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাবু সরদারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সাথে ঘাতক ট্রাকচালক বাবুকে আটক করা হয়েছে।

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে জনের মৃত্যু

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিয়ে, করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৫৬৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩১১ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৮ দশমিক ৩৩ শতাংশ। এনিয়ে, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন হাজার ৮৯০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন হাজার ৬৯২ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় বর্তমানে সরকারী বেসরকারী হাসপাতালে মোট ২৩৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি সময় করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

বটিয়াঘাটায় পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী হাসিনা ঘোষিত প্রণোদনার ঋণ গতকাল বৃহস্পতিবার বটিয়াঘাটা উপজেলা পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে বিতরণ করা হয়েছে।

উপজেলা বিআরডিবির সম্মেলন কক্ষে ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা ইউসিসিএ  লিমিটেডের চেয়ারম্যান এসএম ফরিদ রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি খুলনার উপ-পরিচালক এসএম আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নারায়ণ চন্দ্র সরকার। বক্তব্য রাখেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, মাঠ পরিদর্শক ফেরদাউস রহমান, দেবাশীষ মন্ডল, পল্লী উদ্যোক্তা মনোজ মিস্ত্রি,  মলিনা সরকার প্রমূখ। বক্তারা বলেন, পল্লীর মানুষের জন্য এমন উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে মৎস্য চাষ, গরু হাঁস মুরগী পালন, ব্যবসা সম্প্রসারণ কর্মকান্ডে কোভিট-১৯ ক্ষতিগ্রস্ত জন পল্লী উদ্যোক্তাদের মাঝে লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়।

মহেশপুরের সরকারী রাস্তাটি গরুর গোয়াল ও গাছ লাগিয়ে দখল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের নওদাগা গ্রামের ভিতরের যাওয়া-আসার একমাত্র সরকারী রাস্তাটি দীর্ঘদিন ধরে গরুর গোয়াল বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে দখল করে রেখেছে গ্রামের প্রভাবশালী সিরাজুল ইসলাম। এলাকার লোকজন বৃষ্টি-কাদার সময় রাস্তা নিয়ে কথা বলার চেষ্টা করলে সিরাজুল তার ছেলেরা দা হাতে নিয়ে গ্রামবাসীর প্রতি চড়াও হয়। ফলে গ্রামের লোকজন তাদের ভয়ে আর কেউ রাস্তা নিয়ে কথা বলার সাহষ পর্যন্ত পায়না।

সরকারী রাস্তার উপর গরুর গোয়াল বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে স্বীকার করে সিরাজুল ইসলামের ছেলে আসলাম হোসেন জানান, নতুন জরিপে আমাদের গরুর গোয়াল বিভিন্ন প্রজাতির গাছ সরকারী রাস্তার উপর পরে গেছে। কিন্তু বাড়ীর পিছনের দিকের রাস্তার উপর আমাদের জমিও রয়েছে। আমরা সরকারী সারভেয়ার ডেকে এটা ঠিক করে নেব।

প্রতিবেশী হবিবর রহমান জানান, সরকারী রাস্তা দখল করে সিরাজুল ইসলাম গরুর গোয়াল বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে দখল করে রেখেছেন। আর গ্রামের লোকজন আমার বাড়ীর উপর দিয়ে যাতায়াত করছে। বৃষ্টি-কাদার সময় গ্রামবাসীদের যাতায়াতের কি কষ্ট হয় না দেখলে বোঝার উপায় নেই।

নওদাগা গ্রামের রাশেদুজ্জামান কবির হোসেন জানান, সরকারী রাস্তা থেকেও গ্রামের লোকজন অন্যের বাড়ীর ভিতর দিয়ে যাতায়াত করে। আর বৃষ্টি-কাদার সময় গ্রামবাসীদের কি ভোগান্তি হয় তা বলে বোঝানো যাবেনা।

আজমপুর ইউনিয়নের নওদাগা এলাকার ইউপি সদস্য ফারুক মিয়া জানান, এলাকার যতবড় প্রভাবশালীই হোন না কেন সরকারী রাস্তা কেউ দখল করে রাখতে পারেনা। আর সিরাজুল ইসলাম সরকারী রাস্তার উপর গরুর গোয়ালঘর তুলে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে দখল করে রেখেছেন। গ্রামের কেউ এর প্রতিবাদ করলে সিরাজুল ইসলাম তার ছেলেরা দা হাতে নিয়ে গ্রামবাসীর প্রতি চড়াও হয়। ফলে তখন গ্রামের লোকজন তাদের ভয়ে আর কেউ রাস্তা নিয়ে কথা বলার সাহষ পর্যন্ত পায়না।

আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া জানান, সরকারী রাস্তাটি দীর্ঘ দিনের। আগে তো সরকারী রাস্তা কেউ কোন দিন মাপেনি। এখন সরকারী রাস্তা মেপে পাওয়া যাচ্ছে সিরাজুল ইসলামের দখলে। সিরাজুল ইসলাম গরুর গোয়াল ঘর আর বিভিন গাছ লাগিয়ে সরকারী রাস্তাটি দখলে রেখেছেন। আমরা চেষ্টা করছি গ্রামের লোকজন নিয়ে বসে রাস্তাটি বের করার জন্য।

ওজনের স্কেল সাথেই ছিল: কালীগঞ্জে আখ ক্ষেতে গাঁজা ব্যবসায়ী বন্দি

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে কেজি গাঁজাসহ কামরুল ইসলাম (২৫) জামাল হোসেন (২৫) নামের দু’মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার নরেন্দ্রপুর গ্রামের একটি আখ ক্ষেত থেকে তাদেরকে আটক করে। তাদেরকে গাঁজা ওজনের স্কেল সরাঞ্জামাদিসহ আটক করা হয়।

কালীগঞ্জ থানার এস আই জাকারিয়া হোসেন জানান, মাদক বিকিকিনি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার নিয়ামতপুর গ্রামের মাঠে এক অভিযান চালান। সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা চালায়। পুলিশ তাদের পিছু পিছু ধাওয়া করে পার্শ^বর্তী ওই গ্রামের খোকন বিশ^াসের আখ ক্ষেত থেকে কেজি গাজাসহ ওই গ্রামের কামরুল জামাল হোসেন নামে দু ব্যবসায়ীকে আটক করেন। সময় তাদের নিকট গাঁজা বিক্রির ওয়েট স্কেলসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।

করোনা সংকট মোকাবেলায় সোনালী ব্যাংকের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে সাড়ে ৬লাখ টাকার চেক হস্তান্তর

নড়াইল প্রতিনিধি

করোনা সংকট মোকাবেলায় সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল রিজিওনাল অফিসের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে সাড়ে ৬লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নড়াইলের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানের কাছে চেক হস্তান্তর করেন সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল অঞ্চলের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো: হারুনুর রশিদ।এ সময় সোনালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মো: মফিদুল ইসলাম, সিনিয়র অফিসার প্রলয় চক্রবর্তী উপস্থিত ছিলেন।চেক প্রদান ছাড়াও ব্যাংকের পক্ষ থেকে ২হাজার মাস্ক জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মো: হারুনুর রশিদ বলেন,চলমান করোনা সংকট মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল রিজিওনাল অফিসের পক্ষ থেকে ৬লাখ ৫০হাজার টাকার পেমেন্ট অর্ডার ২হাজার মাস্ক জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেশবপুরে  বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর৭২ তম জন্মবার্ষিকী পালন

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা , স্মৃতিচারণ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

উক্ত আলোচনা অনুষ্ঠানে উপজেলা সিনিয়র সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, কেশবপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মাদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন প্রমুখ।

সময় আরো  উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা ষুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু প্রমুখ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন কেশবপুর থানা পুলিশ এবং ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ক্রীড়া ব্যক্তিত্বদের মাঝে বিভিন্ন ধরণের ফলজ গাছ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

১৯৪৯ সালের আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ঘাতকরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ধানমন্ডির ৩২ নম্বর বাসাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকেও হত্যা করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর উপজেলা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রহমান।