Home জাতীয় ডেঙ্গু আক্রান্ত আরও ২১৮ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত আরও ২১৮ জন হাসপাতালে

6


ঢাকা অফিস ।।


দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২১৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাইরের১০ জন, আর ২০৮ জন রোগীই ঢাকার।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৫ জন ও ঢাকার বাইরে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এ পর্যন্ত তিন হাজার ৯০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ঢাকার বাইরের রয়েছেন ১৪৪ জন। এর মধ্যে চলতি আগস্ট মাসেই এক হাজার ২৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

জুলাই মাসে দেশের বিভিন্ন হাসপাতালে অন্তত দুই হাজার ২৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত তিন হাজার ৯০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ঢাকার বাইরের আছেন ১৪৪ জন।

এর মধ্যে চলতি আগস্ট মাসেই এক হাজার ২৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

জুলাই মাসে দেশের বিভিন্ন হাসপাতালে অন্তত দুই হাজার ২৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৫ জন ও ঢাকার বাইরে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।