Home আঞ্চলিক শেখ কামালের জন্মবার্ষিকীতে রামপালে ২৫টি দরিদ্র পরিবার পেলো নগদ ২ হাজার করে...

শেখ কামালের জন্মবার্ষিকীতে রামপালে ২৫টি দরিদ্র পরিবার পেলো নগদ ২ হাজার করে টাকা

7

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার বাগেরহাটের রামপালের ২৫টি অহসহায় পরিবারকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোনালী ব্যাংক রামপাল উপজেলা শাখার দেয়া এ সহায়তার টাকা উপজেলা পরিষদ চত্বর থেকে দরিদ্রদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন ও উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন।

ওামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোনালী ব্যাংকের দেয়া ৫০ হাজার টাকা আমরা স্থানীয় দরিদ্র ২৫টি পরিবারকে নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদাণ করেছি। এদের মধ্যে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত তিনটি পরিবারও রয়েছে। এদিকে শেখ কামালের জন্মবার্ষিকীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়া আলোচনা সভার পাশাপাশি তার রুহের মাগফিরত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।