মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
লকডাউন বাস্তবায়নে বাগেরহাটের রামপালে সেনা বাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাস বরিশাল’র দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরাফাত হোসেন ৷ বৃহস্পতিবার দুপুরে তিনি রামপালের সেনা সদস্যদের টহল কার্যক্রম পর্যবেক্ষণ করেন ৷ এ সময় তার সাথে ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন ৷
শেখ হাসিনা সেনানিবাসের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরাফাত হোসেন বলেন, করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি নিষেধ বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সহযোগীতার জন্য সারাদেশের বিভিন্ন এলাকায় ১লা জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
যার প্রেক্ষিতে ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাস বরিশালের সেনা সদস্যরা বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত টহল পরিচালনা করছেন৷ পাশাপাশি করোনা প্রার্দুভাবে ক্ষতিগ্রস্তদের দরিদ্র পরিবারের মধ্যে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রীও প্রদাণ করা হচ্ছে ৷











































