মোংলা ও রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ।।
ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত গরু খামারিদের মাঝে গো খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৬ জন খামারীকে জনপ্রতি ১৫ কেজি খৈল, ১৫ কেজি ফিড ও ১৫ কেজি ভুসি দেয়া হয়েছে। এ গো খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি। আরো উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার ভাগীরথী বিশ্বাস।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদে এ গো খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন। মঙ্গলবার প্রথম দিনে ওই ইউনিয়নের ৩০ জনের মাঝে এ গো খাদ্য বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন ও বাঁশতলী ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন বলেন, ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় এ এলাকার গরু খামারীদের গো খাদ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতির বিবেচনায় গরু খামারীদের সহায়তায় এ সহায়তা দেয়া হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪শ গরু খামারীদের চিহ্নিত করে এ সহায়তা দেয়া হচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সহায়তা পর্যায়ক্রমেবাছাইকৃতদের মাঝে বিতরণ করা হবে।











































